Honey Josy

Honey Josy 'খাঁটি মধু' আপনার দুয়ারে পৌছে দিতে আমর?

বর্তমানে আমরা বাজার থেকে যে মধু কিনে আনি তা যে কতটুকু খাঁটি তা বলা মুশকিল।

সুন্দরবনের মাওয়ালী সম্প্রদায়ের লোকেরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে এবং তা বিক্রয় করে জীবন নির্বাহ করে। আমরা সরাসরি মাওয়ালীদের কাছ থেকে খাঁটি মধু সংগ্রহ করে বাজারজাত করি।

"মধু হল এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ, যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস হতে তৈরি করেএবং মৌচাকে সংরক্ষণ করে। এটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি

ভেষজ তরল ; এটি সুপেয়। বিভিন্ন খাদ্য প্রস্তুতিতে এর ব্যবহারে চিনির চেয়ে এর অনেক সুবিধা রয়েছে। এর বিশিষ্ট গন্ধের জন্য অনেকে চিনির চাইতে মধুকেই পছন্দ করে থাকেন। বাংলাদেশের সুন্দরবনের মধু স্বাদ, রং, হালকা সুগন্ধ এবং ঔষধিগুণাবলীর জন্য প্রসিদ্ধ। সুন্দরবনের বেশীরভাগ মধু কেওড়া গাছের ফুল থেকে উৎপন্ন।"

১০০% খাঁটি মধুর জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। গুনাগুনের ব্যাপারে থাকুন নিচিন্ত।

+৮৮০১৭১৭০০৪৫৪৭

কোন ভেজাল নাই ..
06/06/2021

কোন ভেজাল নাই ..

শীতে মধু কেন-খাবেন.  Call +8801711101990সর্দি-কাশি সব সময়ই হতে পারে, তবে শীতকালে বেশি হয়। এ সময় গলা খুসখুস, ব্যথাসহ আ...
08/11/2019

শীতে মধু কেন-খাবেন. Call +8801711101990

সর্দি-কাশি সব সময়ই হতে পারে, তবে শীতকালে বেশি হয়। এ সময় গলা খুসখুস, ব্যথাসহ আরও অনেক রকম অসুখ-বিসুখে মধু খেলে উপকার পাওয়া যায়। শত শত বছর আগে থেকেই এই প্রাকৃতিক ওষুধের গুণ মানুষ জানে। প্রাচীন গ্রিক ও মিসরীয়রা ওষুধ হিসেবে মধু খেত। ভারতের আয়ুর্বেদ ও চীনের প্রাচীন চিকিত্সাশাস্ত্রে মধুর ব্যবহার দেখা যায়। মধুতে রয়েছে ভিটামিন বি, অ্যামিনো অ্যাসিড ও খনিজ পদার্থ। এটা ঘন বলে গলা ফোলা ও ব্যথায় আরামদায়ক একটি প্রলেপের মতো কাজ করে। মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে, পেটের আলসার ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। জেনে নিন মধুর কিছু ব্যবহার:

১. সামান্য সর্দি-কাশিতে আমরা সাধারণত তুলসীপাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খাই। এতে উপকার পাওয়া যায়। কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে কাশির প্রকোপ কমে। তবে এক বছরের কম বয়সী ছোট বাচ্চাদের মধু খাওয়াবেন না। কারণ, মধুতে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম নামের রেণু থাকে। বয়স্কদের অন্ত্রে এগুলো বংশবিস্তার করতে পারে না, কিন্তু খুব ছোট বাচ্চাদের পেটে বেড়ে উঠে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

২. শরীরের কোথাও সামান্য কাটাছেঁড়া থাকলে মধুর প্রলেপ দেওয়া যায়। মধুতে উঁচু মাত্রার জীবাণুনাশক উপাদান থাকায় সহজে সংক্রমণ রোধ করা সম্ভব হয়। মৌমাছি ফুল থেকে যে মধু সংগ্রহ করে তাতে ৪০ থেকে ৬০ শতাংশ পানি থাকে। ওরা নিজেরা কিছু রস খেয়ে বাকিটা মৌচাকে জমা করে। সূর্যতাপে পরিশোধিত হয়ে মধু বিভিন্ন গুণ অর্জন করে। এর জলীয় অংশও অনেক কমে যায়। ফলে কাটাছেঁড়া স্থানে মধুর প্রলেপ দিলে প্রথমে সেখান থেকে জলীয় অংশ শুষে নেয় ও বাইরের জলীয় পদার্থ ঢুকতে দেয় না। জলীয় অংশ না থাকলে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু বাঁচতে পারে না। এভাবে মধু ক্ষত সারাতে সাহায্য করে।

৩. গ্যাস্ট্রিক-আলসারে মধু উপকারে আসে। ১০০ গ্রাম কুসুম গরম পানিতে এক টেবিল-চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৪. রাতে শোয়ার ঘণ্টা দুয়েক আগে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ভালো ঘুম হয়।

সূত্র: উইকিপিডিয়া এবং রিডার্স ডাইজেস্ট প্রকাশিত বই হোম রেমেডি

28/07/2019

ডেঙ্গু হলে আতংক নয়,
হাতের কাছেই আছে প্রতিরোধের সহজ উপায়।

ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারন রক্তে প্লাটিলেট কমে যাওয়া ..

#রক্তে_প্লাটিলেট_বাড়াবেন_যেভাবে-

রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকা রক্তজমাটে সাহায্য করে। ২০ হাজারের নিচে প্লাটলেটের সংখ্যা নেমে আসলে কোনো প্রকার আঘাত ছাড়াই রক্তক্ষরণ হতে পারে। কোনো কারণে রক্তে প্লাটিলেট কমে গেলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মাধ্যমেই প্লাটিলেটের সংখ্যা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। কিছু খাবার আছে যেগুলো প্লাটিলেট বৃদ্ধি করতে সহায়তা করে। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

পেঁপে এবং পেঁপে পাতা
-------------------------------
পেঁপে খুব দ্রুত রক্তের প্লাটিলেটের পরিমাণ বাড়াতে সক্ষম। মালয়েশিয়ার এশিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলোজির একটি গবেষণায় দেখা গেছে যে, ডেঙ্গু জ্বরের কারণে রক্তে প্লাটিলেটের পরিমাণ কমে গেলে পেঁপে পাতার রস তা দ্রুত বৃদ্ধি করে। রক্ত প্লাটিলেটের পরিমাণ কমে গেলে প্রতিদিন পেঁপে পাতার রস কিংবা পাকা পেঁপের জুস পান করুন।

মিষ্টি কুমড়া এবং কুমড়া বীজ
--------------------------------------
মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট তৈরি করতে বেশ কার্যকরী। এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন ‘এ’ যা প্লাটিলেট তৈরি করতে সহায়তা করে। তাই রক্তের প্লাটিলেটের সংখ্যা বাড়াতে নিয়মিত মিষ্টি কুমড়া এবং এর বীজ খেলে উপকার পাওয়া যায়।

লেবুর রস
-------------
লেবুর রসে প্রচুর ভিটামিন ‘সি’ থাকে। ভিটামিন সি রক্তে প্লাটিলেট বাড়াতে সহায়তা করে। এছাড়াও ভিটামিন ‘সি’ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে। ফলে প্লাটিলেট ধ্বংস হওয়া থেকেও রক্ষা পায়।

আমলকী
-------------
আমলকীতেও আছে প্রচুর ভিটামিন ‘সি’। এছাড়াও আমলকীতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে। ফলে আমলকী খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং প্লাটিলেট ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়।

অ্যালোভেরার রস
------------------------
অ্যালোভেরা রক্তকে বিশুদ্ধ করে। রক্তের যেকোনো সংক্রমণ দূর করতেও অ্যালোভেরা উপকারী। তাই নিয়মিত অ্যালোভেরার জুস পান করলে রক্তের প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি পায়।

ডালিম
----------
ডালিম রক্তে প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রচুর আয়রন রয়েছে যা প্লাটিলেট বৃদ্ধি করে। প্রতিদিন ১৫০ মিলিলিটার ডালিমের জুস দুই সপ্তাহ পান করুন। ডালিমের রসের ভিটামিন দুর্বলতা দূর করে কাজে শক্তি দেবে।

** ডেঙ্গু হলে সবার আগে ডাক্তারের পরামর্শ নিবেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ীই ঔষধ কিংবা অন্য কিছু সেবন করা বাঞ্ছনীয়।

Self-control is essential to success, in relation to your daily habits, your character, your attitude, your emotions, an...
29/09/2018

Self-control is essential to success, in relation to your daily habits, your character, your attitude, your emotions, and your actions. Some people are able to control themselves in order to do what needs to be done to make them successful, while others have a lack of self-control over themselves, which leads them to be a loser.

সানবার্ন এর কিছু ঘরোয়া প্রতিকার কাঠফাটা রৌদ্রের মাঝেও আমাদের ঘর থেকে বের হতে হয়। এর মধ্যে সানবার্ন যেন নিত্য নৈমিত্তিক ব...
21/09/2018

সানবার্ন এর কিছু ঘরোয়া প্রতিকার

কাঠফাটা রৌদ্রের মাঝেও আমাদের ঘর থেকে বের হতে হয়। এর মধ্যে সানবার্ন যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অসময়ে কক্সবাজার গিয়ে ফিরে এসেছেন দুই শেড ডার্ক হয়ে। অথবা প্রতিদিন ঘরে বাইরে করে করে সানবার্নের শিকার হচ্ছেন? এরকম সানবার্ন থেকে রেহাই পাওয়ার কিছু উপায় দেওয়া হল।

এলোভেরা জেল
এলোভেরা জেল হয় ঠাণ্ডা ও শীতল যা খুব সহজেই আপনার ত্বককে করবে শীতল ও তার পোড়া ভাবকে করবে দূর। এটা খুবই সহজলভ্য বস্তু যা আপনি আশেপাশে বাজারে গেলেই পাবেন।

পাতার থেকে রস সরাসরি ক্ষত স্থানে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। কয়েক দিন এলোভেরা লাগালে ফলাফল দেখতে পাবেন

আলুর তৈরি পেস্ট
আলু ব্যথা নিরাময়ে সাহায্য করে। বিশেষ করে ত্বকের জ্বালাপোড়া, ঘা ও ইরিটেশান প্রতিকারে। আলু ব্লেন্ড করে তুলো দিয়ে পোড়া স্থানে দিতে হবে।

কাঁচা হলুদ ও ময়দা
কাঁচা হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে ও যে কোন রকম ঘা শুকাতেও সাহায্য করে।

১/২ চিমটি হলুদের সাথে ২ টেবিল চামচ ময়দা ও ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর তা রোদে পোড়া স্থানে লাগিয়ে ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

শসা, লেবু ও গোলাপজল
শসা ত্বককে দেয় কুইক রিলিফ। লেবু ও শসা দুটোই আপনার ত্বকের নির্জীব ভাব দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

১ টেবিল চামচ শসার রস, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ গোলাপজল একসাথে মেশান। এরপর তুলো দিয়ে লাগিয়ে ১০ মিনিট রাখুন। এবং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

পেপে ও মধু

পেপে আপনার ত্বকের নিস্তেজ ভাব দূর করে আপনার ত্বককে করবে উজ্জ্বল, সজীব ও হাইড্রেটেড।
আধা কাপ পেপে বাটার সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট করুন। ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সানবার্ন থেকে বাচার জন্য আপনি নিয়মিত যা করতে পারেন

পানি বেশি করে পান করতে হবে যেহেতু সানবার্ন স্কিনের মধ্যে পানি শোষণ করে নেয়।
কিছু বরফ কাপড়ে পেচিয়ে তা আলতোভাবে পোড়া ত্বকে লাগাতে হবে ১৫-২০ মিনিট ধরে দিনে কয়েকবার।
সব সময় সাথে ছাতা ও সানগ্লাস রাখবেন।
প্রতিবার বাইরে বের হবার অন্তত ২০-৩০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করবেন।
সানবার্ন এর পরপর যদি সম্ভব হয় তাহলে একটু বেকিং সোডা মিশ্রিত পানি দিয়ে গোসল করে নিন। আশা করি একটু সচেতন হলে এই রৌদ্রের মধ্যেও সুস্থ্য থাকবেন আপনি।

নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন।
29/08/2018

নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন।

আজ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থআল-কুরআন এর ১৪৪১ বছর পূর্ন হলো  - আমিনপবিত্র লাইলাতুল মিরাজ আজ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয়...
14/04/2018

আজ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ
আল-কুরআন এর ১৪৪১ বছর পূর্ন হলো - আমিন

পবিত্র লাইলাতুল মিরাজ আজ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে আজ ২৬শে রজব, শনিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল মিরাজ পালিত হবে। পবিত্র এই রাতে মহানবী হযরত মুহম্মদ (সা:) মিরাজ গমন করে আল্লাহ্‌ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। ধর্মপ্রাণ মুসলমানরা হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে লাইলাতুল মিরাজ পালন করেন। ইসলামে এই রাতকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। ইতিহাসের নিরিখে নবুওয়াতের দশম বছর ৬২০ খ্রিস্টাব্দের ২৬ রজব দিবাগত রাতে মহানবী (সা:) আল্লাহ্‌র সান্নিধ্যে মিরাজ গমন করেন। পবিত্র কোরআনের সূরা বনি ঈসরাইল ও সূরা নজমের আয়াতে, তাফসিরে এবং সব হাদিস গ্রন্থে মিরাজের ঘটনার বর্ণনা রয়েছে। পবিত্র এই রাতে হযরত জিবরাঈল (আ:)-এর সঙ্গে নবীজী প্রথমে বায়তুল্লাহ শরীফ থেকে বোরাকে চড়ে বায়তুল মুকাদ্দাস গমন করেন। সেখানে হযরত আদম (আ:) সহ অন্যান্য নবীদের নিয়ে মহানবী (সা:) দুই রাকাত নফল নামাজ আদায় করেন। তারপর সেখান থেকে তিনি এই রাতেই সপ্তম আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহায় উপনীত হন। এরপর রফরফ নামক বাহনে চড়ে আল্লাহ্‌র প্রিয় হাবিব মহান প্রভুর অনুগ্রহে আরশে আজিমে পৌঁছেন। আল্লাহ্‌ তায়ালার দিদার লাভ ও সরাসরি কথোপকথন শেষে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন প্রিয়নবী হযরত মুহম্মদ (সা:)।

ডিম দুধ কলা,সকালে কাঁচা ছোলা।শাকসব্জি ডাল,ঢেকি ছাঁটা চাল।লেবু দিয়ে মধু,ফল খাবে শুধু।মাছ মাংস খেলে,প্রটিন বেশি মেলে।পানি ...
12/03/2018

ডিম দুধ কলা,
সকালে কাঁচা ছোলা।
শাকসব্জি ডাল,
ঢেকি ছাঁটা চাল।
লেবু দিয়ে মধু,
ফল খাবে শুধু।
মাছ মাংস খেলে,
প্রটিন বেশি মেলে।
পানি বেশি বেশি,
থেকো হাসি খুশি।

টিপসঃ১: গোলমরিচ বেটে প্রতিদিন মধুমিশিয়ে খেলে শ্বাসকষ্ট ভালোহয়।২: স্মরনশক্তি বাড়াতে ২--৩ চা চামচথানকুনি পাতার রস আধা কাপ ...
06/02/2018

টিপসঃ

১: গোলমরিচ বেটে প্রতিদিন মধু
মিশিয়ে খেলে শ্বাসকষ্ট ভালো
হয়।

২: স্মরনশক্তি বাড়াতে ২--৩ চা চামচ
থানকুনি পাতার রস আধা কাপ দুধ ও
সামান্য মধু মিশিয়ে খান।

৩: কৃমি হলে পুদিনা পাতা বেটে এর
সঙ্গে মধু লবন মিশিয়ে খান।

৪ঃ মেসতা হলে দারুচিনি গুড়া ১--৩ গ্রাম
পরিমান নিয়ে সারারাত ১ গ্লাস গরম
পানিতে ভিজিয়ে রাখুন।। পরদিন
সকালে খান।

Address

Khulna Sadar
Khulna
9100

Telephone

+8801717004547

Website

Alerts

Be the first to know and let us send you an email when Honey Josy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share