Dimple Fashion

Dimple Fashion Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dimple Fashion, Shopping & retail, Kishoreganj.

Fashionable Halfsilk Chumki Saree for Womens-All color - Sari ❤️💥 Offer Price 550 tkHighlightsBrand: No Brand■ Product T...
22/03/2023

Fashionable Halfsilk Chumki Saree for Womens-All color - Sari ❤️

💥 Offer Price 550 tk

Highlights

Brand: No Brand

■ Product Type: Saree

Main Material: HalfSilk

■ Occasion: Casual, Party & Festive

■ Attractive designs

■ Fashionable

■ An uncommon present for the extraordinary individual

Description

Exclusive Half Silk Chumki Sarees By Dimple Fashion ❤️

Product Type: Saree

Main Material: HalfSilk

Gender: Women

Length: 12.5 Haat+

Blouse Piece: No

Occasion: Casual, Party & Festive

Attractive designs

Fashionable

Easy to Wash

18/07/2022

বিয়ে আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার!
প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি পস্তাবেন নিশ্চিত থাকুন!

আপনারা একই প্যারেন্টিং-এর আন্ডারে, একই রেস্ট্রিকশনে, একই পরিবেশে বড় হওয়া ভাইবোন নন!
টোটালি ডিফরেন্ট জীবনদর্শনের দুজন মানুষ!
আপনাদের পরিবেশ, মানসিকতা সব আলাদা!!
এটা মেনে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে হবে..
একসাথে বড় হওয়া ভাইবোন কি পরিমাণে ঝগড়া করে, সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন, কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেইনটেইন করবেন, ইটস টোটালি আপ টু ইউ!!

প্রেমের সময় দুজন সারারাত ভেবে, অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে, তৈরী হয়ে, বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন, যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন!

বিয়ে তা নয়...

বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস!
বিয়েতে জড়িয়ে থাকে রান্নাবেলার ঘামের গন্ধ!
সন্ধ্যার অফিস-ফেরত ক্লান্ত ঘর্মাক্ত শার্ট!
একটা উলটো করে রাখা শু, তার পাশেই পরে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা..
বিছানায় ভেজা তোয়ালে,
রাতের ভারী নিঃশ্বাসের শব্দ, কখনো কখনো নাকডাকা!
সকালের ঘুমভাঙা ব্রাশ না করা বাসী মুখের বাসী চুমু!
বাসায় পরে থাকা পুরোনো, ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফোর্টেবল গেঞ্জি, হাফপ্যান্ট কিংবা ম্যাক্সিটা!!
বিয়ে মানেই হাজার নোংরা জিনিস!

কোথায় যেন পড়েছিলাম,
পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী-স্ত্রীর মধ্যে!
এবং সবচেয়ে সুন্দর কথাও হয় স্বামী-স্ত্রীর মধ্যে!

এরা রেগে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বললে হয়ত খুনোখুনিটা না হলেও আজীবনের জন্য মুখ দেখাদেখি বন্ধ থাকতো!!
কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মত মধুর সম্পর্ক আর নেই!!

বিয়ে করার আগে, একশোবার ভাবুন!
কথা বলুন সব বিষয়ে! সময় নিন...

ঠিক তেমনি, বিয়ে ভাঙার আগেও,
একশোবার ভাবুন!
কথা বলুন সব বিষয়ে! সময় নিন...

লেখা- ফারজানা চৈতি

দীর্ঘ ৭ ঘন্টার অ পা রে শ ন।অতঃপর.... সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।...
18/07/2022

দীর্ঘ ৭ ঘন্টার অ পা রে শ ন।
অতঃপর....
সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।
এই মা মারাত্মক রোগে আক্রান্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছিলেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিস্ক নিয়েছেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!
এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচানো সম্ভব নয়।
সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলেন - বাচ্চার মাকে জিজ্ঞেস করবেন, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচাবেন, না কি নিজের জীবন?
মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে নিয়ে চুমু খেলেন,বুকে জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করলেন সারা জীবনের জন্য।মা হিসেবে দুই মিনিটের স্বার্থক জীবনের কাছে হার মানল মায়ের পুরোটা জীবন।হাঁ এটাই মায়ের জাত।
সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃত্যুবরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।
সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক। (আমীন)
হে আল্লাহ সকল মা কে জান্নাত দান করিও
আমিন 🤲

18/07/2022

সকলের দৃষ্টি আকর্ষণ করছিঃ 😢😢
সূর্য সরাসরি বিষুবরেখার উপর অবস্থান করার ফলে আগামী কয়েকদিন এশিয়ার বেশীরভাগ জায়গায় তাপমাত্রা বৃদ্ধি পাবে।
- দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত বাসায় অথবা অফিসের কক্ষে থাকার চেষ্টা করুন।এই সময় তাপমাত্রা ৩৫ - ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করবে।
এর ফলে ডি-হাইড্রেশন ও সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল। একারণে নিজে সহ পরিবারের সবাইকে পরিমান মতো পানি পান করান।
️- প্রত্যেকে দৈনিক কমপক্ষে ৩ লিটার করে পানি পান করুন। ব্লাড প্রেসার চেক করুন যতবার সম্ভব। অনেকের হিট স্ট্রোক ও হতে পারে।যতবার সম্ভব ঠান্ডা গোসল দিন। ফল ও শাকসবজি বেশি করে খান এবং খাবার ম্যানু থেকে #মাংস_বাদ_দিন। হিট ওয়েভ কোন ছেলেখেলা নয়।
- নিজের ঠোট ও চোখের মনি স্বাভাবিক আছে কিনা চেক করুন।
ধন্যবাদ..

এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোম...
29/06/2022

এটিই একমাত্র সৌদি আরব আর বাহরাইন এই দুই দেশকে স্থলপথে যোগাযোগ করানোর জন্যে আরব সাগরের মধ্য দিয়ে চার লেন বিশিষ্ট ২৫ কিলোমিটার লম্বা সেতু বা কজওয়ে বানানো হয়েছিল ১৯৮৬ সনে। ৩৫ বছর আগে ৮০০ মিলিয়ন ডলারে নেদারল্যান্ডের বালাস্ট নিদাম কোম্পানি এটি বানিয়ে ছিলো।

সৌদি আরবের এমন কোন প্রবাসী বা এমন কোন মোয়াতেনিন বা দেশী মানুষ ছিলোনা যারা এটি দেখতে যাননি। লক্ষ লক্ষ দর্শনাথীদের কোনো মানুষ কোনোদিন ব্রিজের রেলিংয়ের নাটবল্টু পরীক্ষা করতে যায়নি, কেউ নামাজ পড়েনি ব্রিজে, কেউ পেশাব করেনি, আর কোনো মহিলা উদ্ভট ভঙ্গীতে নেচে ভিডিও করেনি।

এই ধরণের বিকৃত মানসিকতা প্রকাশের কারণ কি? যেকোনো কিছুর সঠিক কদর করার মানসিকতা আমাদের হারিয়ে গেছে পুরোপুরি।

Collect.

Kar kar sathe emonn hoy ?🤔
16/04/2022

Kar kar sathe emonn hoy ?🤔

ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায়৷রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়। অল্প ব্যাথায় কান্না করা মেয়েটাও একটা সময়...
05/04/2022

ধৈর্যহীন মেয়েটাও একটা সময় ধৈর্যশীল হয়ে যায়৷
রাগী মেয়েটাও একটা সময় শান্ত হয়ে যায়। অল্প ব্যাথায় কান্না করা মেয়েটাও একটা সময় কান্না করতে ভুলে যায়৷

বকবক করা মেয়েটাও একটা সময় নিশ্চুপ হয়ে যায়৷ হাস্যজ্বল মেয়েটার মুখের হাসিও একটা সময় মলিন হয়ে যায়৷ দায়িত্ব নিতে ভয় পাওয়া মেয়েটাও একটা সময় দায়িত্বশীল হয়ে যায়। প্রচন্ড ভালোবাসতে পারা মেয়েটাও একটা সময় প্রচন্ড ঘৃণা করতে পারে।

পার্থক্যটা শুধু সময়ের। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়।
মেয়েরা সব রকম পরিস্থিতিতেও জয়ী হয়।
মেয়ে শুধু মেয়ে নয়, কারও বোন, কারও মা,
কারও মেয়ে। তাই তাদেরকে সঠিক মর্যাদা দেয়া উচিত ❤💙মেয়েদের কে আপনি যতটুকু সম্মান দিবেন তার দিগুণ সম্মান আপনি তাদের কাছ থেকে পাবেন।

অনলাইন শপিং প্রতারণা এড়াতে করণীয় Collected From: BANGLADESH POLICE MEDIA, PHQ
20/03/2022

অনলাইন শপিং প্রতারণা এড়াতে করণীয়
Collected From: BANGLADESH POLICE MEDIA, PHQ

আমি চাই যে ব্যাচেলর লোকটা ৪২ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। ❤যে ডিভোর্সী মহিলা ৫০ বছর বয়সে ...
20/03/2022

আমি চাই যে ব্যাচেলর লোকটা ৪২ বছর বয়সে একটা নতুন প্রেমে পড়েছে তাকে নিয়ে কেউ মজা না করুক। ❤

যে ডিভোর্সী মহিলা ৫০ বছর বয়সে নতুন করে সংসার বুনতে চেয়ে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েছে তাকে কেউ টিটকারি না দিক। ❤

যে মেয়েটা নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করবে ভেবে ৩৪ পার করে ফেলেছে তাকে তারই বাড়ির লোক রোজ 'বিয়েটা আর কবে করবি? সারাজীবন কী বাপের বাড়িতেই পড়ে থাকবি?' না বলুক।❤

যে ৪৫ ছুঁইছুঁই মহিলা নিজের ১৮ বছর বয়সী মেয়ের সাথে পাহাড়ে ঘুরতে গিয়ে ম্যাচিং জিন্স টপ পরে বেরিয়েছে, তাকে উদ্দেশ্য করে কেউ 'বুড়ির রস কম নয়' না বলুক।❤

যে ছেলেটা ৩২ বছর বয়সেও চাকরি না করে বাড়িতে বসে ছবি আঁকে বা কবিতা লেখে বা গান করে সময় কাটায় তাকে কেউ বেকার না বলুক।❤

চুলের কালো সফেদ হয়ে যাওয়ায় বছর ৩৭ এর তপন বাবুকে পাড়ার চায়ের মোড়ে কেউ 'এই বুড়ো' 'এ দাদু..' না বলুক। চুল সাদা হয়েছে তো কী! মন তো সবুজও হতে পারে। তাই না? ❤

আমি চাই ৫৮ বছর পার করার পরেও যে লোকটা নতুন নতুন স্বপ্ন দেখে রোজ, এভারেস্ট বেস ক্যাম্প সামিট যার পরের ট্রেক টার্গেট, তাকে কেউ 'বুড়ো হয়ে মরতে চললো, এখনো খুড়োর শখ কম নয়..' না বলুক।❤

৪২ এও যে দম্পতি কোনো বাচ্চার জন্ম দেয়নি তাদেরকে কেউ বাঁজা না বলুক। ❤

জীবনের নির্দিষ্ট কিছু বয়স পেরিয়ে গেলে স্বপ্ন দেখতে ভুলে যায় না মানুষ। নতুন কিছু করার ইচ্ছে ৯৮ এর থুরথুরে ঠাকুমার মধ্যেও থাকুক। তাঁর হাতেও উল কাঁটা দিলে যেন লাল নীল সোয়েটারের মেলা বসে আগামী শীতে। চলুন না, আজ থেকে আমরা বয়স নিয়ে মানুষকে লজ্জিত করা বন্ধ করি...❤

মানুষের বয়স বারে... শরীর বুড়ো হয় ... মন তো বুড়ো হয় না। তাই আমাদের প্রতিটি মানুষের ইচ্ছে..শখ গুলো কে সম্মান করা উচিৎ... তাদের নিয়ে কটু কথা না বলে....❤

(লেখা ও ছবি; সংগৃহীত)

15/03/2022

Address

Kishoreganj
2300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dimple Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share