Kishoreganj Mart

Kishoreganj Mart eCommerce website based on Kishoreganj district. Food Delivery Service

Juice container for Ramadan.Inbox us for order
01/03/2023

Juice container for Ramadan.

Inbox us for order

রসমালাই নিতে চাইলে ইনবক্স করুনখাঁটি ঘন দুধ ও সরে ভরপুর 😋
07/06/2022

রসমালাই নিতে চাইলে ইনবক্স করুন
খাঁটি ঘন দুধ ও সরে ভরপুর 😋

20/05/2022
খাঁটি দুধের তৈরি গোপাল ঘোষের রসমালাইরসমালাই নাম শুনলে জিভে জল চলে আসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভেজালের ভিড়ে খাঁট...
18/05/2022

খাঁটি দুধের তৈরি গোপাল ঘোষের রসমালাই

রসমালাই নাম শুনলে জিভে জল চলে আসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভেজালের ভিড়ে খাঁটি রসমালাই এর প্রকৃত উৎস খুঁজে পাওয়া যায় না। আপনাদের জন্য নিয়ে এলাম নিকলী দামপাড়ার গোপাল ঘোষের ১০০% খাঁটি দুধের তৈরি রসমালাই।

বিশেষত্বঃ

দক্ষ কারিগর দ্বারা তৈরি হয় এই রসমালাই।
গোপালের রসমালাই তৈরিতে ১০০% খাঁটি গরুর দুধ ব্যবহার করা হয়।

খাঁটি দুধের সর রসমালাই এর উপরে ব্যবহার করা হয়, যা রসমালাই এর স্বাদ বহুগুন বাড়িয়ে তুলে। রসমালাই হোম ডেলিভারি পেতে ইনবক্স করুন।

বিঃ দ্রঃ রসমালাই শুধুমাত্র কিশোরগঞ্জ শহর এবং নিকটবর্তী এলাকায় হোম ডেলিভারি করা হয়ে থাকে।

এছাড়াও আমাদের কাছে পাবেন অষ্টগ্ৰামের বিখ্যাত পনির।
অর্ডার করতে আপনার নাম ঠিকানা ও ফোন নম্বর সহ ইনবক্স করুন 🧀

বি.দ্র: লাইটের তারতম্যের জন্য ছবি দেখতে একেকটা একেক রকম।

আলহামদুলিল্লাহ ❤️রসমালাই এর রিভিউ 😍
18/05/2022

আলহামদুলিল্লাহ ❤️
রসমালাই এর রিভিউ 😍

আলহামদুলিল্লাহআমাদের রসমালাই এর রিভিউ 😍
17/05/2022

আলহামদুলিল্লাহ
আমাদের রসমালাই এর রিভিউ 😍

অনেকে হয়তো শুনেছেন টুথপেষ্ট এর কাহিনী যে কিভাবে এর সেল বেড়ে ছিল। আমি মনে করিয়ে দিচ্ছি।১৯৫০-৬০ এর দিকে টুথপেষ্ট কোম্পানি ...
16/05/2022

অনেকে হয়তো শুনেছেন টুথপেষ্ট এর কাহিনী যে কিভাবে এর সেল বেড়ে ছিল। আমি মনে করিয়ে দিচ্ছি।

১৯৫০-৬০ এর দিকে টুথপেষ্ট কোম্পানি তাদের সেল কোনভাবেই রাতারাতি বাড়াতে পারছিল না তখন এক লোক তাদের অফার করলো তার কাছে একটি Idea আছে তাতে ৪০% সেল বাড়বে এবং এই Idea এর জন্য তাকে ১০০,০০০. ডলার দিতে হবে। সেই সময়ে এইটা অনেক বড় অংক তাই কোম্পানি এমন একজন বহিরাগত হতে এতো বড় অংক দিয়ে idea নিবে কিনা না তা নিয়ে বিভ্রান্তিতে ছিল এবং তাকে জানায় এক সপ্তাহের মধ্যে তাকে জানাবে।

সপ্তাহ কেটে যায় কিন্তু কোম্পানির কেউ কোন উপায় না পেয়ে ওইলোক কে ডেকে পাঠায় এবং তার সাথে চুক্তিতে আসে যদি তার idea কাজ করে তাহলে তাকে ১০০,০০০ ডলার দেওয়া হবে।

লোকটি তার পকেট হতে একটি খাকি খাম বের করে এগিয়ে দেয়, যার ভিতর হতে ছোট্ট একটি টুকরো কাগজ বের হয় তাতে লিখা ছিল
"Make the hole bigger"

আগে টুথপেষ্ট টিউবের এর মুখ ছিল 5mm তাতে করে কম মাত্রায় পেষ্ট বের হতো কিন্তু Idea মোতাবেক টিউবের মুখের পরিধি 6mm করে দেওয়া হয় যার করনে টিঊবে চাপ দিলে বেশী মাত্রায় পেষ্ট বের হয় এরফলে শেষ হয়েও যায় তাড়াতাড়ি। এরপর সব কোম্পনি তাদের টুথপেষ্ট , শ্যাম্পু , লোশানের মুখ আগে তুলনায় বড় করে যাতে ভোক্তা ব্যবহারের সময় তার পরিমানের চেয়ে বেশি ব্যবহার করে আর তাড়াতাড়ি ফুরিয়ে যায়।
এখন আসেন আসল কথায় আসি।

সোয়াবিল তেলের দাম বেড়েছে আর এই বাংলায় একবার যার দাম বাড়ে তার দাম হাজার চিল্লালেও কমবে না তাই নিজেরা সংযত হই।

আমারা বাংগালী রান্নার সময় বোতল কাত করে তেল ঢালি আমারদের এই ঢালার অভ্যাস হয়তো আমরা ত্যাগ করতে পারবো না কিন্তু কাত করে ঢেলে দিলেও যাতে বেশি না পরে তার জন্য আমাদের বোতলের মুখ সরু করতে হবে। অথবা স্প্রে বোতল বা ব্রাশ ব্যবহার করতে হবে যা অনেকেই ব্যবহার শুরু করেছে।

তাহলেই দেখবেন তেলের ব্যবহার অনেক কমে গেছে।

সংগৃহীত

এলাকায় সাধারন এক মসজিদ ছিল। সিলিং ফ্যানগুলোও সাধারন। মসজিদে তেমন দামি কিছু নেই, তাই চুরি যাওয়ার ভয়ও নেই। বলতে গেলে সারাদ...
16/05/2022

এলাকায় সাধারন এক মসজিদ ছিল। সিলিং ফ্যানগুলোও সাধারন। মসজিদে তেমন দামি কিছু নেই, তাই চুরি যাওয়ার ভয়ও নেই। বলতে গেলে সারাদিনই মসজিদ ওপেন থাকতো। মুসল্লিরা যখন তখন এসে নামাজ, কোরআন পরতে পারতেন। গরীব মানুষেরা একটু গা এলিয়ে বিশ্রাম নিতে পারতেন।

তারপর শুরু হলো মসজিদের উন্নয়ন কর্মসূচী। গরমে মানুষের কষ্ট হয় তাই এসি কেনা প্রয়োজন। মিম্বর থেকে হুজুরের আবু-বকর (রা), ওমর (রা) এর দানের ইমোশনাল কাহিনী দিয়ে টাকা কালেকশন।

মাশাল্লাহ পুরো মসজিদ এখন দামি টাইলস, এমনকি বাইরের ওয়াল পর্যন্ত কারুকার্যে ভরা। দামি দামি কার্পেট। তারপর আবার ২ পাশে সারি সারি চেয়ার তো আছেই, আগে মসজিদে ২-৩ জন দায়িত্ব নিলেই হয়ে যেতো, আর এখন মসজিদ কমিটিও অনেক বড়.!

প্রায় মসজিদে এলাকার টপ ঘুষখোর, চোর, সুদখোর, অত্যাচারী, ক্ষমতাধর প্রকৃতির লোকেরাই সেই কমিটির সদস্য, আবার সভাপতিও।

মসজিদের ভ্যালু এখন অনেক। চুরি যাওয়ার ভয় তো আছেই। অতএব সারাক্ষণ মসজিদ খোলা রাখা যাবে না।তাই এখন প্রায় অনেক মসজিদই নামাজ ব্যতীত অন্যান্য সময় তালাবদ্ধ থাকে, মসজিদে টাইম মেনে মুসল্লিদের আসা যাওয়া করতে হবে। গরীবেরা এখন ভয়ে ভয়ে মসজিদে ঢুকে টাইলস কার্পেট অপরিচ্ছন্ন হয়ে যায় কিনা। তাদের পরিচিত আল্লাহর ঘর এখন পুরোটাই অচেনা।আগের দিনে মানুষ এ দায়িত্ব নিতে ভয়ে কাঁপত কোন ভুল হয়ে যাচ্ছে কিনা।

এখন মসজিদে চেয়ারম্যানের সংখ্যা বেড়ে গেছে। সারা পথ হেঁটে এসে চেয়ারে বসে নামাজ পড়ে এ ব্যাপারে ইমাম, খতিবদের কোনো ফতোয়া নাই। সুদখোর, চোর,ঘুষখোরদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। আস্তে আস্তে কেয়ামতের দিকে এগোচ্ছি আমরা।

নামাজিরা নামাজ শেষ করার আগে মসজিদ তালাবদ্ধ করার জন্য ইমাম মুয়াজ্জিন দাড়িয়ে থাকে দরজার গোড়ায়।ওদের ও সময় নাই নিজের দায়িত্ব পালনে। ভবিষ্যতে আরো কতকিছু দেখার অপেক্ষায় আছি আমরা।

- কাহিনিটা সম্ভবত সব এলাকার ক্ষেত্রেই প্রযোজ্য।
©Unknown

15/05/2022

Address

528, West Tarapasha
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Kishoreganj Mart posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kishoreganj Mart:

Shortcuts

Share