Nikli Online Book Shop

Nikli Online Book Shop iam muslim..iam swimmer..

🍁প্রারম্ভ কথনঃ"তুমি ফিরবে বলে" নামটি শুনে আমি ভেবেছিলাম এটা কোন প্রেমের উপন্যাস। যেখানে হয়তো অপেক্ষা করছে কোন ব্যাক্তি ...
20/03/2023

🍁প্রারম্ভ কথনঃ
"তুমি ফিরবে বলে" নামটি শুনে আমি ভেবেছিলাম এটা কোন প্রেমের উপন্যাস। যেখানে হয়তো অপেক্ষা করছে কোন ব্যাক্তি তার আপন মানুষের জন্য। তাই হয়তো তার অপেক্ষার প্রহরকে উদ্দেশ্যে করেই লেখা হয়েছে তুমি ফিরবে বলে।

🍁বই পর্যালোচনাঃ
"দুনিয়ার মোহে পড়ো যদি ভাই পরকালকে ভুলি
রহমতের কোমল পরশ দয়াময় নেবেন তুলি
অনেক কিছু পাইনি আমি- এই সুর বাজবে প্রতিটা ক্ষণ
বেদনার হাওয়া করিবে দাওয়া প্রাণপিন্জরে আমরণ
করুনাময় যদি বিস্মৃত হন তোমার সকল কাজে
বোশেখী ঝড় উঠবে বেজে জীবনবীনার মাঝে
তাই হাত বাড়ায়ে কান্না জড়ায়ে তাকে ডাকো রজনীশেষে
জীবন তব উজ্জলিত হোক বিধাতার আলোক পরশে"

"আদম সন্তানের যদি এক উপত্যকা ভর্তি স্বর্ণ‌ থাকে, তবে অবশ্যই আরেকটি (উপত্যকা) স্বর্ণ চাইবে।মাটি ছাড়া আর কিছুই তার মুখ ভর্তি করতে পারবে না"

আমরা যত পাই তত চাই। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কোন কিছুই যেন আমাদের তৃপ্ত করতে পারে না। যার সাইকেল আছে সে মোটরসাইকেল চায়, যার মোটরসাইকেল আছে সে একটি প্রাইভেট কার চায়। এভাবেই চলতে থাকে আমাদের জীবন দ্বারা। চাওয়ার কোন শেষ নেই। তাও অপূর্ণতায় ভর্তি আমাদের এই জীবন।

🍁পাঠ প্রতিক্রিয়া:
"তুমি ফিরবে বলে" তরুনদের উদ্দেশ্য করে লেখা একটি ইসলামিক ব‌ই। আমাদের চাওয়া, পাওয়া ,উদ্দেশ্য ,চাহিদা সব কিছু বাস্তবতার আলোকে ফুটিয়ে তোলা হয়েছে। জীবনকে নতুন করে ভাবতে একটু হলেও সহায়তা করবে ব‌ইটি। হয়তো কারো নীড়ে ফেরার গল্প হয়ে রবে।

🍁পরিশেষে,, বর্তমান তরুণ প্রজন্মের জন্য ব‌ইটি খুব তাৎপর্যপূর্ণ। নিজের ধর্ম বাদ দিয়ে শুধু ক্যারিয়ার নিয়ে চিন্তা করলে পরকালে পরীক্ষার খাতায় শূন্য পেতে হবে। তাই সময় থাকতে আগাম প্রস্তুতি নেওয়া উচিত।

ব‌ই : #তুমি_ফিরবে_বলে
লেখক : জাকারিয়া মাসুদ

আয়েশা সিদ্দিকা

শায়েখ মিজানুর রহমান।
19/03/2023

শায়েখ মিজানুর রহমান।

 #বুক রিভিউজীবনের জাগরণ সিরিজ -০২'বেলা ফুরাবার আগে' বইয়ের দ্বিতীয় কিস্তিবইয়ের নাম: এবার ভিন্ন কিছু হোকলেখক: আরিফ আজাদ...
19/03/2023

#বুক রিভিউ

জীবনের জাগরণ সিরিজ -০২

'বেলা ফুরাবার আগে' বইয়ের দ্বিতীয় কিস্তি

বইয়ের নাম: এবার ভিন্ন কিছু হোক

লেখক: আরিফ আজাদ😍

বই মানুষের একটি উত্তম বন্ধু। বই কে বলা হয় মনের খোরাক । আর সেই বই যদি হয় জীবন ঘনিষ্ঠ লেখনীর সমষ্টি তাহলে তো কথাই নেই , পড়তে যে হবেই ।
তেমনি একটি বই প্রিয় লেখক আরিফ আজাদের লেখা 'এবার ভিন্ন কিছু হোক ' । জীবন চলছে জীবনের গতিতে । এই নিয়ে আমাদের যেন মাথা ব্যাথা নেই । অবলীলায় কেটে যাচ্ছে আমাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ । প্রতিনিয়ত নিজেকে সম্পৃক্ত করছি হাজারো পাপে ।
জানা অজানা হাজারো পাপ আমাদের কে চারদিকে জড়িয়ে রেখেছে । এসব থেকে আমাদের পরিত্রাণ প্রয়োজন । এই বইটি এমন একটি বই যেটি কিছুটা সহায়ক হবে জীবন পরিবর্তনে । এই বইটি অধিক হাদিস বা কুরআনের আয়াত সমৃদ্ধ না হলেও সহজভাবে তুলে ধরা হয়েছে জীবন ঘনিষ্ঠ ইসলামী অনেক বিষয়কে । আমরা প্রতিনিয়ত এমন কিছু কাজ করি যার ক্ষতির দিকটা আমরা বুঝতে পারি না কিংবা বুঝলেও এড়িয়ে যাই । পরিণামে পাপের সাগরে ডুবে থেকে জীবনের মানে টা হারিয়ে ফেলি । পরবর্তীতে আর কিছুই করার থাকে না , ভাগ্যো জুটে শুধু হতাশা । তাই লেখক তার লেখনীর মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের কি করতে হবে আর কি ত্যাগ করতে হবে । কিভাবে পরিবর্তন আনতে হবে নিজের মাঝে!
এবার ভিন্ন কিছু হোক বইটি থেকে আমার ভালো লাগা কিছু কথা:-
✓ সালাত হচ্ছে বর্মের মতো । যতক্ষণ সালাত নামের বর্মটা সত্যিকার অর্থেই আমার দেহের সাথে লেপ্টে থাকবে , ততক্ষণ শত্রুর আঘাত আমাকে আহত করতে পারবে না । শত্রুর সমস্ত আঘাত এই বর্মে লেগে ধূলিসাৎ হয়ে যাবে ।
✓ অহংকার আর বিনয় একসাথে থাকতে পারে না , যেভাবে মিশে থাকতে পারে না তেল আর জল । অহংকার অন্তরে প্রবেশ করলে আমাদের ভেতর থেকে সর্বপ্রথম যে জিনিসটা বিলুপ্ত হয়ে যায় তা হলো বিনয় ।
✓ আপনি যখন সত্যর পথে হাঁটতে শুরু করবেন , তখন মিথ্যেরা দলবেঁধে আপনাকে আক্রমন করতে আসবে ।
✓ইস্তিগফার দোআ কবুলের এমন এক জায়গায় আঘাত হানে, যেখানে কোনো দোআ ব্যর্থ হয় না ।
✓ সত্যিকার বীরপুরুষ তো তারাই , যারা ক্ষমতা হাতে পেলে বিনয়ী হয় ‌।
✓অক্সিজেন তার দৈহিক সত্তাকে বাঁচিয়ে রাখে , আর সালাত বাঁচিয়ে রাখে তার আত্মিক সত্তাকে ।

এবার ভিন্ন কিছু হোক
জাগরণের এই জাগ্ৰত জোয়ারে
এবার নতুন করে লেখা হোক জীবনের।

19/03/2023

আলহামদুলিল্লাহ,, ঢাকায় রহমতের বৃষ্টি।

আর রাহীকুল মাখতূম:[রাসূলুল্লাহ ﷺ এর পূর্ণাঙ্গ জীবনী]বিষয় : আল্লাহ'র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত বা জ...
18/03/2023

আর রাহীকুল মাখতূম:

[রাসূলুল্লাহ ﷺ এর পূর্ণাঙ্গ জীবনী]
বিষয় : আল্লাহ'র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত বা জীবনী

গ্রন্থটি রাবেতায়ে আলমে ইসলামী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সীরাত প্রতিযোগিতায় ১১৮২ টি পাণ্ডুলিপির মধ্যে প্রথম স্থান অধিকার করে।

লেখক : আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)

প্রচ্ছদ মুল্যঃ ৮০০ টাকা
ছাড় মুল্যঃ ৪০০ টাকা (ডিসকাউন্ট: ৫০%)
পৃষ্ঠা সংখ্যা মোট: ৮০০পৃষ্ঠা

1st National Finswimming Competition. 28 Dec 2022.
28/12/2022

1st National Finswimming Competition.
28 Dec 2022.

"নিকলী সুইমিং ক্লাবের" শতাধিক সাঁতারু কুয়াশার মধ্যে প্রেকটিস চলছে । সামনে বিকেএসপির নিয়োগে যেন ভালো কিছু  করতে পারে , ...
26/12/2022

"নিকলী সুইমিং ক্লাবের" শতাধিক সাঁতারু কুয়াশার মধ্যে প্রেকটিস চলছে । সামনে বিকেএসপির নিয়োগে যেন ভালো কিছু করতে পারে , সকলেই তাদের জন্য দোয়া করবেন।।

সব কিছুর অবসান ঘটলো,,,অবশেষে   বিশ্বকাপ ট্রফি ছুয়ে দেখলো বস মেসি,,,,🇦🇷🇦🇷❤️❤️✌️
18/12/2022

সব কিছুর অবসান ঘটলো,,,অবশেষে বিশ্বকাপ ট্রফি ছুয়ে দেখলো বস মেসি,,,,🇦🇷🇦🇷❤️❤️✌️

শুভ জন্মদিন স্যার।আপনি আমার একজন প্রিয় স্যার।ক্যাম্পের দিনগুলোতে আপনার আদর,স্নেহ,ভালোবাসা খুব বেশি মিস করি।যেখানেই থাকুন...
16/12/2022

শুভ জন্মদিন স্যার।

আপনি আমার একজন প্রিয় স্যার।ক্যাম্পের দিনগুলোতে আপনার আদর,স্নেহ,ভালোবাসা খুব বেশি মিস করি।

যেখানেই থাকুন আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এই কামনা করি।

সাফ গেমসে ৪ বার স্বর্নপদক সহ রেকর্ডধারী সাঁতারু । সমগ্র বাংলাদেশের গর্ব কারার মিজান নিকলীর সকল সাঁতারুদের কে ৫০ হাজার টা...
05/12/2022

সাফ গেমসে ৪ বার স্বর্নপদক সহ রেকর্ডধারী সাঁতারু । সমগ্র বাংলাদেশের গর্ব কারার মিজান নিকলীর সকল সাঁতারুদের কে ৫০ হাজার টাকা গেঞ্জির জন্য উপহার দিয়েছেন । আশা করি এভাবেই আমাদের পাশে থাকবেন ।
কারার মিজানের জন্য দোয়া রইল এবং সকলের কাছে দোয়া চাই। নিকলী সাঁতার অঙ্গনের পরিবারের পক্ষ থেকে
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Address

Kisoregonj
Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Nikli Online Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share