Umm Maryam

Umm Maryam : ٱلسَّلَامُ عَلَيْكُمْ:
A flowers's mamma 🌻

Milestone tragedy 💔Every single news is just bringing tears to my eyes.May Allah help us!
21/07/2025

Milestone tragedy 💔

Every single news is just bringing tears to my eyes.
May Allah help us!

পুরুষজাতিকে দায়িত্বশীল হিসেবে পাওয়া গেলে জীবন সুন্দর আর সার্থক মনে হয়!বাবা হিসেবে,ছেলে হিসেবে,ভাই কিংবা স্বামী হিসেবে এক...
26/01/2024

পুরুষজাতিকে দায়িত্বশীল হিসেবে পাওয়া গেলে জীবন সুন্দর আর সার্থক মনে হয়!বাবা হিসেবে,ছেলে হিসেবে,ভাই কিংবা স্বামী হিসেবে একজন দায়িত্বশীল পুরুষ সমস্ত পরিবারের জন্য রহমতস্বরূপ!এটা পরিবারের নারীদের অধিকার!
একইভাবে,নারীজাতিকে মমতাময়ী হিসেবে পাওয়া গেলে সংসার সুন্দর আর অর্থপূর্ণ মনে হয়।এই দুই বৈশিষ্ট্য পুরুষ ও নারীজাতির ফিতরাতগত বৈশিস্ট্য।এর বাইরে নারী ও পুরুষ যা-ই করুক তা বোনাস!অন্তত আমার কাছে!
একজন মায়াবতী,মমতাময়ী নারী,আবেগ দিয়ে সম্পর্কের সুতোগুলো ধরে রাখেন।পরিবারের সদস্যদের মেন্টাল যেকোন ব্রেকডাউনে পরিবারের নারীরা যেখানে এগিয়ে এসে কাউন্সেলিং করবেন,ভেংগে পরা সদস্যকে জীবনে এগিয়ে যাবার প্রেরণা দিবেন,সেখানেই একজন বিবেকবান পুরুষমানুষ সঠিক সময়ে সঠিক দায়িত্বটা কাঁধে নিয়ে হতাশা থেকে পরিবারের সেই সদস্যকে টেনে তুলবেন।
সৃষ্টিকর্তার নারী পুরুষ সৃষ্টির এই অসম্ভব সুন্দর পরিকল্পনা আমাকে মাঝে মাঝেই ভাবায়!জগৎ এর যাকিছু সুশৃঙ্খল,সুপরিকল্পিত তা-ই দুইটা বিপরীতধর্মী সৃস্টি দিয়ে কন্ট্রোল্ড!দিন-রাত,জোয়ার-ভাটা,নর-নারী!
কি সুন্দর,কি অদ্ভুত,কি দারুন!
বিয়ে করতেই হবে বলে কোন দায়িত্বজ্ঞানহীন পুরুষকে কখনও বিয়ে করা উচিত নয়।বাবা,ভাই কিংবা ছেলে সন্তান আমরা বেছে নিতে পারিনা কিন্তু স্বামী বাছাই এর ক্ষেত্রে সে সুযোগ আমাদের রয়েছে।এক্ষেত্রে দায়িত্বশীল বিবেকবান পুরুষদের অগ্রাধিকার দিন।
একইভাবে,কোন সুন্দরী মেয়েকেই বিয়ে করতে হবে এই চিন্তায় মায়া মমতাহীন স্বার্থপর নারীকে বিয়ে করা অনুচিত!স্ত্রী মানে আপনার সন্তানের ভবিষ্যৎ মা,আপনার সন্তানের প্রথম শিক্ষালয়,এক্ষেত্রে মমতাময়ী,তাক্বওয়াশীল নারীকে অগ্রাধিকার দিন!

লিখা - thoughts of umme yusra

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umm Maryam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Umm Maryam:

Share