02/08/2026
ভালোবাসা দেখতেও ভালো লাগে❤️
আমার এই ক্লাইন্টটের সম্পর্কে কিছু কথা না বললেই না।গত এক বছর ধরে বহুবার ভাইয়া আমাদের কাছ থেকে তার প্রিয় মানুষের জন্য কেক ও খাবার অর্ডার করেছেন এবং সাথে একটি করে ফ্লাওয়ার বুকে দিতে বলতেন। ভাইয়া অস্ট্রেলিয়া প্রবাসী, তাই কাছ থেকে কিছু দিতে পারেনা তবে দূর থেকেও তিনি তার প্রিয় মানুষের জন্য যে কেয়ার দেখায় তা আসলেই অতুলনীয়। আরেকটা মজার ব্যাপার হলো ভাইয়া কখনো আমাদের কাছে দাম নিয়ে দামদর করেননি বা কোনো কিছু নিয়েই কখনো অভিযোগ দেয়নি। তার কাছে তার প্রিয় জনের খুশি টাই সবচেয়ে আগে। এমন ক্লাইন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার। ধন্যবাদ ভাইয়াকে আমাদের উপরে এতটা ভরসা করার জন্যে 🤗।ইনশাআল্লাহ ভবিষ্যত দিনগুলোতেও যেন এভাবেই তার ভরসাটা আমি ধরে রাখতে পারি। 🤗🤗