SAS Enterprise

SAS Enterprise SAS Enterprise
Order your everyday shopping items online, or over the phone.. Phone lines are always open at your service. call for more details: 01845524557

SAS Enterprise is a TRUSTED and RELIABLE eCommerce site in Bangladesh offering a-2-z life style products across the country. SAS Enterprise showcases products from all categories such as clothing, footwear, jewelry, watch, fashion accessories, mobile accessories, electronics, appliance, health and beauty products, gadget, gift and still counting! Our collection combines the latest in fashion trends as well as the all-time favorites.

মহররম কারবালার ঘটনা ও এর তাৎপর্য । ১০ মহররম মুসলিম ইতিহাসের একটি বিযোগান্ত ঘটনার দিন।১০ মহররম কারবালার ঘটনা ও এর তাৎপর্...
20/08/2021

মহররম কারবালার ঘটনা ও এর তাৎপর্য । ১০ মহররম মুসলিম ইতিহাসের একটি বিযোগান্ত ঘটনার দিন।
১০ মহররম কারবালার ঘটনা ও এর তাৎপর্য
®® ১০ মহররম মুসলিম ইতিহাসের একটি বিযোগান্ত ঘটনার দিন। ১০ মহররম কারবালায় যা ঘটেছিল সেটি মুসলিম ইতিহাসে এক শোকাবহ কাহিনী হিসেবে লেখা রয়েছে। তবে শুধু বিয়োগান্ত কাহিনীই নয় ১০ মহররম মুসলিম ইতিহাসে বহু তাৎপর্যপূর্ণ একটি দিন।
আরবী হিজরী বর্ষের প্রথম মাস হলো মহররম মাস। এই মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসের ১০ম দিবসে বহু ঐতিহাসিক ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে। আশুরার দিনে যে শুধু হযরত হোসাঈন (রাঃ) অথবা অন্যান্য যারা সেইদিন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তাদের স্বরণে পালন করা হয় তা কিন্তু নয় এর কারণ, এই মহররম মাসের ১০ তারিখ অনেক ঘটনাই ঘটেছে। এ মাসে রয়েছে আশুরা। আশুরা আশিরুন-এর বহুবচন। এর অর্থ হলো দশম তারিখের সমন্বয় অর্থাৎ মহররম মাসের ১০ তারিখে সংঘটিত ঘটনাবলী। পৃথিবীর আদি-অন্তের এক ঘটনা এর সাথে সম্পৃক্ত রয়েছে। বিশ্বের সব মুসলমানরা তাইতো তাজিয়া বানিয়ে এই দিনটিকে স্মরণ করেন। কারবালার ওই শোকাবহ ঘটনা তাড়িত করে প্রতিটি মুসলমানকে।
শিয়া মুসলিম সম্প্রদায় নিজের রক্ত ঝরিয়ে এই দিনটিকে স্মরণ করেন এভাবেই
১০ মহররম ও কারবালার তাৎপর্য
ঐতিহাসিক ১০ মহররম। মুসলিম ইতিহাসের একটি বিয়োগান্ত ঘটনার দিন।…
মহররমের ১০ম দিবসে সংঘটিত বহু ঘটনা হতে কয়েকটি হলো:
১. আশুরার দিনে হযরত আদম (আ:) কে সৃষ্টি করা হয়। আবার এই দিনে তিনি জান্নাতে প্রবেশ করেন। এই তারিখেই জান্নাত হতে পৃথিবীতে প্রেরিত হন ও বহু বছর পর এই তারিখেই আরাফাতের ময়দানে জাবালে রহমতে তিনি এবং বিবি হাওয়া (আ:)-এর পুনরায় সাক্ষাৎ লাভ হয় ও তাঁদেরকে মার্জনা করা হয়।
২. এই ১০ মহররম দিবসে হযরত ইদ্রিস (আ.) কে আকাশে উত্তোলন করা হয়।
৩. এই মহররমের ১০ তারিখে হযরত নূহ (আ:) কে তুফান এবং প্লাবনের পানি হতে পরিত্রাণ দেওয়া হয়।
৪. এই ১০ মহররমের তারিখে হযরত আইয়ুব (আ:) কে ১৮ বছর রোগ ভোগের পর রোগ মুক্তি দেওয়া হয়।
৫. এই ১০ মহররমের তারিখে হযরত ইব্রাহিম খালীলুল্লাহ (আ:) কে অগ্নিকুণ্ড হতে নিষ্কৃতি দেওয়া হয়।
৬. এই ১০ মহররম দিবসে হযরত দাউদ (আ:) কে বিশেষ ক্ষমা করা হয় ও হযরত সুলাইমান (আ:) কে স্বীয় হারানো বাদশাহী পুনরায় ফেরত দেওয়া হয়।
৭. এই ১০ মহররম দিবসে হযরত ইউনুছ (আ:) কে ৪০ দিন পর মাছের উদরে থাকার পর নিষ্কৃতি দেওয়া হয়।
৮. আশুরার এই দিনে হযরত ইয়াকূব (আ:) স্বীয় হারানো পুত্র হযরত ইউসুফ (আ:) এর সাক্ষাৎ লাভ করেন।
৯. এই ১০ মহররম দিবসে হযরত মূসা (আ:) ফিরাউনের কবল হতে নিষ্কৃতি লাভ করেন।
১০. আশুরার এই তারিখে হযরত ঈসা (আ:) কে আকাশে উত্তোলন করা হয়।
১১. আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (স:)-মক্কা শরীফ হতে হিজরত করে মদীনা শরীফে আশুরার এই তারিখে তাশরীফ নেন।
১২. এই ১০ মহররম দিবসে নবী করীম (স:)-এর কলিজার টুকরা ফাতেমা (রা:)-এর নয়নমণি হযরত ইমাম হুসাইন (রা:) ও তাঁর ৭৭ জন পরিজন এবং ঘনিষ্ঠজন জালিম ইয়াজিদের সৈন্য কর্তৃক কারবালা প্রান্তরে, ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।
এই মাসের পবিত্রতা ও আশুরার বিশেষত্ব সম্পর্কে আল-কুরআনুল-কারীম এবং হাদীস শরীফের কয়েকটি উদ্ধৃতি :
ইসলামের হারাম ৪টি মাসের একটি হল মহররম। বর্ষ গণনার রীতি এবং মাস সম্পর্কে মহান আল্লাহ ইরশাদ করেছেন যে, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও যমীন সৃষ্টি করার দিনে মাসসমূহের গণনা আল্লাহর নিকট বারো মাস, তন্মধ্যে ৪টি হারাম মাস। তোমরা নিজেদের মধ্যে এসবের যুল্ম করো না। আর তোমরা মুশরিকদের সাথে ব্যাপকভাবে যুদ্ধ করো যেমনিভাবে তারা তোমাদের সাথে ব্যাপকভাবে যুদ্ধ করে, আর জেনে রাখো আল্লাহ মুত্তাকীদের সঙ্গেই রয়েছেন’ (সূরা আত-তাওবা, আয়াত ৩৬)।

Sas Supershop
23/07/2021

Sas Supershop

21/07/2021
Find Us On Daraz-
23/06/2021

Find Us On Daraz-

Shop online with SAS gadget now! Visit SAS gadget on Daraz.

10/05/2021

Endless Possibilities With Best Quality

সবথেকে কম মূল্যে আমরা দিচ্ছি Xiaomi 4A router.বাজার মূল্য ১৮০০-২০০০টাকা কিন্তু আপনি  নিচের লিংক থেকে কিনলে নগদ পেমেন্ট এ...
04/05/2021

সবথেকে কম মূল্যে আমরা দিচ্ছি Xiaomi 4A router.বাজার মূল্য ১৮০০-২০০০টাকা কিন্তু আপনি নিচের লিংক থেকে কিনলে নগদ পেমেন্ট এ পাবেন ২০% ডিস্কাউন্ট। সুতরাং আপনার কেনা পড়ছে মাত্র ১২৬০টাকা। দ্রুতগতিতে ইন্টারনেট ব্রাউজিং জন্য এখনি অডার করুন।

সম্মানিত গ্রাহক , অর্ডারের পূর্বে নিন্মক্ত বিষয়গুলো জেনে নিন। ? ৩-৫ দিনের মধ্যে প্রোডাক্ট ডেলিভারি করা হবে ইনশাআল....

বাসার জন্যে ওয়াইফাই রাউটার ক্রয় করার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় রাখতে হবে?১. আপনি কয়টা ডিভাইস ব্যবহার করবেন তা আগে...
04/05/2021

বাসার জন্যে ওয়াইফাই রাউটার ক্রয় করার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনায় রাখতে হবে?

১. আপনি কয়টা ডিভাইস ব্যবহার করবেন তা আগে ঠিক করুন।

২. আপনার কতটুকু জায়গা কাভারেজ প্রয়োজন সেটি ঠিক করুন।

৩. আপনার বাসার গঠন বুঝে নিন। ওয়াইফাই সিগন্যাল দেয়াল ভেদ করে যেতে উইক হয়ে যায়। এজন্য ভালো কাভারেজ পাওয়া যায় না। আপনার বাসায় যদি অনেক দেয়াল থাকে আর আপনি পুরো বাসায় কাভারেজ পেতে চান তাহলে হাই পাওয়ার্ড ও ওয়াল পেনিট্রেশন ফিচার সমৃদ্ধ রাউটার লাগবে।

৪. ইন্টারনেট কানেকশন ছাড়াও আপনার কি কি ফিচার লাগবে ঠিক করুন। যেমন:-

৪.১ ৩জি ৪জি মডেম সাপোর্ট-

অনেক রাউটার আছে যেগুলো তে মডেম ব্যবহার করা যায়। সেসব রাউটারে ইউএসবি পোর্ট থাকে এবং ওয়ান পোর্ট ও থাকে যাতে ব্রডব্যান্ড এর লাইন ব্যবহার করা যায়। কিন্তু মনে রাখবেন মডেমটিতে অবশ্যই অটো কানেক্ট করার ক্যাপাবিলিটি থাকতে হবে। সব রাউটার সব মডেম সাপোর্ট করে না। রাউটারের ওয়েবসাইটে মডেম কম্পাটিবিলিটি লিস্ট দেয়া আছে। যারা বাংলালায়ন আর কিউবি মডেম ব্যবহার করতে চান অটো কানেক্ট হয় এমন মডেম নিতে হবে ওদের কাছ থেকে। আপনি যদি সিওর না হয়ে থাকেন তাহলে কাস্টমার কেয়ারে ফোন করে জেনে নেবেন।

৪.২ এডিএসএল সাপোর্ট-

আমাদের দেশে বিটিসিএল টেলিফোন সেট দিয়ে ইন্টারনেট কানেকশন দিয়ে থাকেন। বিটিসিএল এর কানেকশন এর জন্য এডিএসএল রাউটার লাগবে।

৪.৩ ইউএসবি কানেকশন-

রাউটারে ইউএসবি কানেকশন থাকলে আপনি লোকাল এফটিপি সার্ভার হোস্ট করতে পারবেন। অর্থাৎ রাউটারে কনেক্টেড থাকা সবগুলা ডিভাইস পরস্পর ডেটা আদান প্রদানে সক্ষম হবে।

৪.৪ ডাউনলোড ম্যানেজার-

আপনি যদি হেভি ডাউনলোডার হয়ে থাকেন আর বাসায় না থাকলেও ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড ম্যানেজার এনাবল রাউটার কিনুন। আপনি ইউএসবি স্টোরেজ কানেক্ট করে পিসি ছাড়া ডাউনলোড করতে পারবেন।

৪.৫ স্ট্রিমিং-

আপনার বাসায় স্মার্ট টিভি আছে। এখন আপনি চান সরাসরি পিসি থেকে মুভি দেখতে। সেক্ষেত্রে আপনি সহজেই রাউটার থেকে এ সুবিধা পেতে পারেন। ভালো সার্ভিস পাওয়ার জন্য অন্তত ৩০০ এমবিপিএস এর রাউটার রেকমেন্ডেড।

৪.৬ ৫ গিগাহার্টজ ব্যান্ড-

বর্তমানে প্রায় সব ওয়ারলেস ডিভাইস ই ২.৪ গিগাহার্টজ ব্যান্ড এ পরিচালিত হয়। এর জন্য ফ্রিকুয়েন্সি জ্যামিংয়ের কারণে স্ট্রিমিং এ সমস্যা হয়ে থাকে। আপনি যদি বাসায় স্মার্ট টিভি, পিএস৪ ইত্যাদিতে স্ট্রিমিং করে থাকেন তাহলে ৫ গিগাহার্টজ ব্যান্ড আপনাকে অনেক ভালো সাপোর্ট দেবে। ৫ গিগাহার্টজ ব্যান্ড ব্যবহার করতে হলে রাউটার এবং ওয়াইফাই ডিভাইস ২ টাতেই ৫ গিগাহার্টজ সাপোর্ট থাকতে হবে। এটি অল্প দূরত্বে শক্তিশালী নেটওয়ার্ক প্রভাইড করে থাকে।

৪.৭ ক্লাউড সাপোর্ট-

আপনি বাসার বাইরে থেকেও রাউটার কন্ট্রোল করতে পারবেন।

৪.৮ ভিপিএন সাপোর্ট-

মনে করুন আপনার বাসা মিরপুরে। আপনার বাসায় প্রাইভেট আইপি তে আপনি ফাইল সার্ভার হোস্ট করেছেন । এখন আপনি চাচ্ছেন আপনার সার্ভারটি আপনার বন্ধু গুলশান থেকে এক্সেস করুক। সাধারনত এটি সম্ভব না। কিন্তু ভিপিএন সাপোর্টেড রাউটার দিয়ে এই কাজটি করা সম্ভব।

৪.৯ পোর্টাবিলিটি-

কিছু রাউটার আছে যেগুলো মোবাইলের সিম ব্যবহার করা যায়। ডিভাইসে একটা ব্যটারি থাকে যেটা চার্জ দিয়ে বাসার বাইরে রাউটার ব্যবহার করা যায়।

৫. উপরের ফিচার গুলোর উপর নির্ভর করবে আপনার বাজেট। যত বেশি ফিচার সে অনুপাতে বাজেট বৃদ্ধি পাবে।

৬. কোন ব্রান্ডের রাউটার কিনবেন?

নিচে কিছু বিষয় দেয়া হলো যা খেয়াল রাখা উচিত-

৬.১ আপনার আইএসপি কোন কোন রাউটার সাপোর্ট করে জিজ্ঞেস করে নিন।

৬.২ নিজের কোন পছন্দ না থাকলে আইএসপি যেই ব্রান্ড নিতে বলে সেটি নিন। এতে করে তারা সহজেই কনফিগার করে দিতে পারবে।

৬.৩ যদি আইএসপি যে কোন রাউটার নিতে বলে তাহলে আপনার বাজেট অনুযায়ী রাউটার কিনুন।

৬.৪ ব্রান্ড প্রায়োরিটি- শাওমি, সিসকো, লিঙ্কসিস, নেটগিয়ার, আসুস, টিপি লিংক, ডি লিংক, টেন্ডা ইত্যাদি।

পার্সোনালি আমি শাওমি রাউটার ৩ ব্যবহার করি।

৭. ব্রান্ডতো সিলেক্ট করলেন এবার কোন মডেল নিবেন? আপনার যেই যেই ফিচার লাগবে সেসব ফিচার যে মডেলে থাকবে সেটি নেবেন। আপনার বাজেট এখানে বড় ভূমিকা রাখবে। ১ থেকে ৪ নাম্বার পয়েন্ট গুলো নোট করুন তারপর মিলিয়ে নিন সেই মডেলে এসব পাবেন কিনা।

৭.১ শুধু ইন্টারনেট কানেকশনের জন্য : ১৩০০ থেকে ২০০০ স্কয়ার ফিট এর বাসার জন্য হাই পাওয়ার্ড রাউটার। যেমন- TP Link TL-WR841,Xiaomi 4C, Xiaomi 4A। ১০০০ থেকে ১৩০০ পর্যন্ত xiaomi 4A, TP Link TL-WR841N। ৮০০ থেকে ১০০০ পর্যন্তXiaomi 4C, TP Link TL-WR740N।

(মডেল গুলো শুধু মাত্র আইডিয়া দেয়ার জন্য উদাহরণ হিসেবে দেয়া হয়েছে। অন্য যে কোন ব্রান্ড আপনি কিনতে পারেন।)

৭.২ ৩জি/৪জি রাউটার-xiaomi4C, Xiaomi 4A TP Link TL-MR3420

৭.৩ এডিএসএল রাউটার- TP Link TD-W8901N; TP Link TD-W8151N

৭.৪ ইউএসবি পোর্ট সহ রাউটার – TP LINK TL-WR842ND; Netgear JNR3210

৭.৫ ডাউনলোড ম্যানেজার সহ রাউটার – ASUS RT-N66U

৭.৬ স্ট্রিমিং রাউটার – Netgear WNDR4500;

৭.৭ ৫ গিগাহার্টজ এনাবল রাউটার – TP Link Archer C5
xiaomi4C, Xiaomi 4A
৭.৮ ক্লাউড সাপোর্টেড রাউটার – Dlink DIR-605L

৭.৯ ভিপিএন সাপোর্টেড রাউটার – Cisco RV042

৭.১০ পোর্টেবল রাউটার- TP Link M5350; TP Link TL MR3020

৮. রাউটার কেনার পর যা করবেন :-

৮.১ রাউটার এমন একটা স্থানে রাখবেন যাতে কাভারেজ ঠিক মত পায়। যত খোলা মেলা যায়গায় রাখতে পারবেন তত ভালো সার্ভিস পাবেন। বাসার একদম মাঝখানে বসানোর চেষ্টা করুন। এতে চারিদিকে সমান অনুপাতে নেটওয়ার্ক পাবেন।

৮.২ ঠিক মত কনফিগার করুন। নিজে না পারলে আইএসপিকে বলুন বা ইউটিউব ঘাটুন।

৮.৩ নিয়মিত ফার্মওয়ার আপডেট দিন।

আপনারা যদি Xiaomi 4C বা Xiaomi 4A রাউটার কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন.

22/04/2021

Order Now in Dhamaka Rocket Service And get 10% discount 😍😍

ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ধামাকা রকেট সার্ভিস এ যুক্ত হবো ।
09/04/2021

ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা ধামাকা রকেট সার্ভিস এ যুক্ত হবো ।

Address

BIDC Bazar , Kushtia Sugar Mill Ar Pashe
Kushtia
7001

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801845524557

Alerts

Be the first to know and let us send you an email when SAS Enterprise posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAS Enterprise:

Shortcuts

Share