13/11/2023
MotoVille এর সামনে অনেকক্ষণ দাড়িয়ে থাকার পর অবশেষে প্রথম ছবির ছোট ভাইটি আমাদের শপে ঢুকে। তার ভেগা অফ রোড হেলমেট টি ভীষণ পছন্দের। তবে দাম টা জানার পর তার মনটা খারাপ হয়ে যায়। সে জানায় তার জমানো টাকা অনেকদিনের এবং হেলমেট টিও সে নিতে চায়। তবে তার কাছে এখন পুরো টাকা নেই। নাটকের গল্পের মত করে সেদিন মটোভিল পারে নি তাকে পণ্যের বাকি টাকা ছাড় দিতে। সীমিত লাভের মটোভিলের দ্বারা অতগুলো টাকা ছাড় দেওয়া হয়তো কখনই সম্ভব হবে না। কিন্তু ছেলেটির সখ পূরণে এগিয়ে এসেছিলেন মটোভিলেরই ফাউন্ডার দের একজন। নিজের পকেট থেকে বাকি টাকাটা দিয়ে দেন। অল্পকিছুদিনেই এমন অনেক গুলো ছোট ছোট ভালো লাগার ইচ্ছা পূরণের সাক্ষী মটোভিল।
MotoVille এর প্রথম উদ্দেশ্যে কখনোই ব্যবসা করা ছিল না , আমাদের লক্ষ্মীপুর নোয়াখালীর বাইকারদের এবং বাইক প্রেমীদের লক্ষ্য করে তাদের ভিন্ন একটা শপিং এবং প্রোডাক্ট এক্সপেরিয়েন্স দেওয়াই ছিলো আমাদের প্রথম উদ্দেশ্য ।
আমরা সব সময়ই চাই শুধু প্রয়োজন পূরণে নয়, একজন বাইকারের সখ বা ব্যক্তিত্বের প্রতিফলন পূরণ করতে পারে এমন পণ্য আপনাদের মাঝে নিয়ে আসার।
আল্লাহ তা’আলার অশেষ রহমত এবং আপনাদের অসীম আস্থায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত অনেক সারা পেয়েছি, পাচ্ছি এবং ইনশা’আল্লাহ পেয়ে যাবো।
আমরা আশা করবো Motoville কে আপনাদের মনে আপনারা এভাবেই আগলে রাখবেন এবং বিনিময়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের সব ধরনের প্রয়োজন কে নিঃসার্থে পূরণ করার ইনশা’আল্লাহ।
Motoville এর পাশে থাকার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
Motoville এর সকল প্রোডাক্ট সম্পর্কে জানতে স্ক্রল করুন আমাদের ফেসবুক পেইজটি
অথবা সরাসরি আমাদের প্রোডাক্ট হাতে নিয়ে দেখতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শপ এ।
Store Address: MOTOVILLE, Uttar Temuhoni, kali bazar road, lakhsmipur-3700
Find us on Google Map :
https://maps.app.goo.gl/pMgucGzfrUGRKG1YA