23/09/2016
আজ ঢাকা বিশ্বিবদ্যালয় "খ " ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান৷
(নিচের লেখাটি শেয়ার করলে তোমার বন্ধুরা তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে)
বাংলা
1. ণ-ত্ব বিধি অনুসারে কোন জোড় অশুদ্ধ বানন?
ক. দুর্নিবার, নবারুণ খ. হরিণ, মূল্যায়ন গ. রেরাণি, পরগণা ঘ. পণ, প্রণয়ন
উত্তর:গ
2. ‘জেন্দা’ কী?
ক. ভাষা খ. জাতি গ. গ্রন্থ ঘ. গোষ্ঠী
উত্তর:ক
3. ‘জ্যেষ্ঠের অবিবাহিত অবস্থায় কনিষ্ঠের বিয়েকে’-এক শব্দে কী বলা হয়?
ক. অগ্রবেয় খ. পরিবেদন গ. পরদানি ঘ. অগ্রদানি
উত্তর:খ
4. ‘হিন্দি’ শব্দটি মূলত কোন ভাষা থেকে গৃহীত?
ক. ফারসি খ. সংস্কৃত গ. হিন্দি ঘ. প্রাকৃত
উত্তর:ক
5. ‘দুর্বাধ্য’ শব্দের অর্থ-
ক. বধ করা সহজ নয়- খ. বোঝা সহজ নয় গ. বাধ্য করা সহজ নয় ঘ. বোকা
উত্তর:ক
6. ‘রুগৃণ’ বিশেষণের বিশেষ্য রূপ-
ক. রোগী খ. রোগিণী গ. রোগাটে ঘ. রোগ
উত্তর:ঘ
7. ‘সাত ভায়া’ গ্রামের উল্লেখ রয়েছে কোন রচনায়?
ক. আমি কিংবদন্তির কথা বলছি খ. নূরলীদীনের কথা মনে পড়ে যায়
গ. চাষার দুক্ষু ঘ. আহবান
উত্তর:গ
8. ‘সশস্ত্র সুন্দেরের অনিবার্য অভ্যুত্থান ______ -এই পঙক্তির শূন্য স্থানে বসবে যে শব্দ:
ক. স্বাধীনতা খ. মুক্তি গ. কবিতা ঘ. সংগীত
উত্তর:গ
9. ‘Beauty sleep’ বলতে বোঝায়-
ক. গভীর ঘুম খ. প্রথম রাত্রির ঘুম গ. সুন্দর ঘুম ঘ. দুপুর রেলার ঘুম
উত্তর:ক
10. ‘বহু দেখেছে যে’- এক কথায়,
ক. ভূয়োদর্শী খ. দূরদর্শী গ. সমদর্শী ঘ. দার্শনিক
উত্তর:ক
11. ‘ঘর্ষণ বা পেষণজাত সুগন্ধ’ অর্থে কোন শব্দটিকে বোঝায়?
ক. পরিমল খ. স্নিগ্ধ গ. বিধুর ঘ. সুবাসিত
উত্তর:ক
12. ‘টঙ্কার’ শব্দের সম্প্রসারিত বাক্য কোনটি?
ক. ট্যাংকের শব্দ খ. ধাতব টাকার শব্দ গ. ধনুকের ছিলার শব্দ ঘ. ধনুষ্টংকার রোগীর গোঙানির শব্দ
উত্তর:গ
13. ‘বন্দুকের গুলি ছোড়া অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য’- বৃথাটির সংক্ষিপ্ত রূপ-
ক. চতুরঙ্গ খ. চাঁদমারি গ. অধ্যাস ঘ. নিশানা
উত্তর:খ
14. ‘ভীল’ কী?
ক. এক প্রকার পোকা খ. ভারতীয় আদি জাতিবিশেষ
গ. অনুর্বর জমি ঘ. মহাভারতের একটি চরিত্র
উত্তর:খ
15. ‘উদীচী’ শব্দের অর্থ-
ক. পূর্বদিক খ. উত্তরদিকে গ. উত্তরণ ঘ. জাগরণ
উত্তর:খ
16. ‘আহ্বান’ গল্পের বুড়িকে কোন গাছের নিচে কবর দেয়া হয়েছে?
ক. ডালিম খ. তিত্তিরাজ গ. ছাতিম ঘ. সোঁদাল
উত্তর:খ
17. কোনটি সমষ্টিবোধক শব্দ নয়?
ক. নিকর খ. নিচয় গ. কূল ঘ.দাম
উত্তর:গ
18. ‘উপকূলের উনত্রিশ জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন।’- এই বাক্যে উপসর্গ রয়েছে কয়টি?
ক. ছয়টি খ. পাঁচটি গ. নয়টি ঘ. তিনটি
উত্তর:খ
19. নিচের কোন কবিতা অক্ষরবৃত্ত ছন্দে রচিত নয়?
ক. বিভীষণের প্রতি মেঘনাদ খ. ঐকতান গ. সেই অস্ত্র ঘ. আঠারো বছর বয়স
উত্তর:ঘ
20. ‘আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের পথ-প্রদর্শক কে?
ক. রাষ্ট্র খ. মানবধর্ম গ. তারুণ্য ঘ. সত্য
উত্তর:ঘ
21. ‘মাসি-পিসি’ গল্পে দুই বিধবার চরিত্রে মিল কিসে?
ক. জামাইকে ঠকানোর চিন্তায়
খ. দায়িত্বশীলতা ও মানবিক জীবনযুদ্ধে
গ. ব্যবসায়বুদ্ধিতে
ঘ. নৌকাচালানোর পারদর্শিতায়
উত্তর:খ
নিচের স্তবকটি পড়ো এবং নিচের চারটি প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দাও (২২-২৫) :
এই পৃথিবীতে এক স্থান আছে – সবচেয়ে সুন্দর করুন:
সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে িঅবিরল;
সেখানে গাছের নাম : কাঁঠাল, অশ্বথ, বট, জারুল, হিজল;
সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ;
সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে – সেখানে বরুণ
কর্ণফুলী ধলেশ্বর পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;
সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,
সেইখানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ;
সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর;
সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে;
22. নিচের কোনটি পতঙ্গের নাম?
ক. মধুকূপী খ. জারুল গ. সুদর্শন ঘ. বারুণী
উত্তর:গ
23. স্তবকটিতে কয়টি গাছের নামের উল্লেখ রয়েছে?
ক. চারটি খ. ছয়টি গ. পাঁটটি ঘ. সাতটি
উত্তর:গ
24. গঙ্গাসাগর কী?
ক. বঙ্গোপসাগর খ. একটি দিঘির নাম
গ. ভিন্ন একটি উপসাগর ঘ. গঙ্গা যেখানে সাগরে মিশেছে
উত্তর:ঘ
25. স্তবকটিতে ব্যবহৃত ড্যাশ, কোলন ও সেমিকোলনের মোট সংখ্যা কত?
ক. ১২ খ. ১০ গ. ৮ ঘ. ১১
উত্তর:ঘ