29/07/2026
।। প্রকৃতির আয়না।।
আমি নিরন্তন ছুটে চলা এক গাংচিল।
বাতাসের অবয়বে আলতো তুলির স্পর্শে রংধনু প্রজাপতি।
সবুজ পাতায় বৃষ্টির ফোঁটার নিক্কণ- সুরে বাজি।
পাহাড়ে তোলা আছে মৃতিকার খুনসুটি,
ঢেউয়ের স্রোতে বহুবার ভেসে এসেছে নিরন্তন শব্দ।
এক অদ্ভুত ভালোবাসার মায়ায়, একাকার আমি।
প্রকৃতির প্রেমে মন ভাসিয়ে আজ আমি বিলাসী চিরকুট।
Shormi Siddique
28 july 2026