21/05/2026
"এখন যেয়ো না,আরো ২মিনিট থাকো.... "
এই কয়টা শব্দ আমাকে অসহায় করে দেয়। তৈমুর MICU তে,দেখা করা যায় সর্বোচ্চ ৭-১০ মিনিট। দিনে ২বার, সকাল- বিকাল। আমি যেভাবে ওকে প্যাচিয়ে থাকতাম ঠিক লাল-নীল- হলুদ তাড় গুলো ওকে অভাবেই প্যাচিয়ে আছে। আমার যে কি হিংসে হয়।তাই হয়তো আমার হিংসে কমাতে এই পুরো সময়টা এমন শক্ত করে আমাকে ধরে রাখে........
গত রাতে হাইফ্লো ব্লিডিং হবার জন্য ওকে MICU তে শিফট করা হয়েছে। সারাগায়ে কয়েক দশক তাড় প্যাচানো সাথে ৩/৪ জায়গায় ক্যানোলা করা। গলায়, হাতে,বুকে আরো কত জায়গায়। ব্লাড স্যাম্পল নেবার জন্য ফোড়া হয়েছে আরো কত জায়গায়,রক্তই পাওয়া যাচ্ছিলো না । গত রাতে ৪ব্যাগ ব্লাড দেয়া হয়েছে,আজ আবারো ৪ ব্যাগ! সকালে ১বার এন্ডোস্কপি করে ছিড়ে যাওয়া অংশটা সেলাই করা হয়েছে, ব্লিডিং না থামলে হয়তো আগামীকাল আবারও করা হবে।
আজকে অনকোলজি + গ্যাস্ট্রোলিভার থেকে প্লান দেয়া হয়েছে, ব্লিডিং বন্ধ হবার পর ও স্ট্যাবল হলে সিস্টেম থেরাপি শুরু করা হবে। এখন সব থেকে ভয় ব্লিডিং নিয়ে।আগামী কাল আবারো এন্ডোস্কপি করা হবে। পাশাপাশি রানিং আছে আরো লিকুইড মেডিসিন। আমি অবাক হয়ে দেখলাম একসাথে ৩টা ক্যানোলাই চলছে! আবারো বলবো আপনাদের দোয়ায় তৈমুর কে মনে রাখবেন, ওকে যেনো আল্লাহ আবারো সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনে.....