Yead

Yead Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yead, Mirpur.

জীবন আসলে খুব বেশি কিছু চায় না—একটু শান্তি, কিছু আপন মানুষ আর নিজের কাছে ভালো থাকার মতো একটা মন। জীবনকে যত সহজভাবে দেখব...
08/09/2026

জীবন আসলে খুব বেশি কিছু চায় না—একটু শান্তি, কিছু আপন মানুষ আর নিজের কাছে ভালো থাকার মতো একটা মন। জীবনকে যত সহজভাবে দেখবে, যত বেশি ছেড়ে দিতে শিখবে, তত কম কষ্ট পাবে—আর তত বেশি সুন্দর হবে তোমার জীবন।

゚viralシ ゚

07/09/2026

কাউকে ছোট করতে হলে তাঁকে অপমানিত করা দরকার নাকি নিজেকে আরও বড় করা দরকার?

06/09/2026

কে আর রাখে মৃত গ্রহকণা অক্ষয় করে বুকে!
ছেড়ে ছুটে যায় নির্মম পায় অলিক স্বপ্ন সুখে।

কখনো বাঁচতে চেয়েও জীবনের কাছে হেরে যেতে হয়, আবার কখনো সবকিছু থেকে মুক্তি চাইলে মুক্তির পথও খুঁজে পাওয়া যায় না। ゚vira...
06/09/2026

কখনো বাঁচতে চেয়েও জীবনের কাছে হেরে যেতে হয়, আবার কখনো সবকিছু থেকে মুক্তি চাইলে মুক্তির পথও খুঁজে পাওয়া যায় না।

゚viralシ ゚

সত্য হচ্ছে সূর্যের মতো। কোনভাবেই তাকে মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। আলো ঠিকরে বের হবেই হবে! আপনি নিজে যদি জানেন যে, আপনি ...
06/09/2026

সত্য হচ্ছে সূর্যের মতো। কোনভাবেই তাকে মেঘ দিয়ে ঢেকে রাখা যায় না। আলো ঠিকরে বের হবেই হবে! আপনি নিজে যদি জানেন যে, আপনি সত্যের পথে আছেন, আপনি হারাম খান না, আপনি কোন অন্যায় করেননি, মিথ্যা বলেননি, কারো উপরে কখনো জুলুম করেননি, ভুলেও আপনার কথা কিংবা ব্যবহার দিয়ে কখনো কারো হৃদয় ক্ষত - বিক্ষত হয়নি.. তাহলে আপনি নিশ্চিন্ত থাকেন। আপনাকে সম্মানিত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ পাকের.....

゚viralシ ゚

06/09/2026

সত্যকে সুন্দর ভাষায় বলা, অন্যায়কে যুক্তির মাধ্যমে তুলে ধরা এবং মানুষের ভালো দিকগুলোকে মূল্যায়ন করা—এই চর্চা অব্যাহত থাকুক।

06/09/2026

শুভ সকাল🦋
আপনার দিনটি সুন্দর হোক। 🦋

নিজের ভেতরের কারাগার ভাঙলেই মুক্ত আকাশ খুঁজে পাওয়া যায়! ゚viralシ         ゚
05/09/2026

নিজের ভেতরের কারাগার ভাঙলেই মুক্ত আকাশ খুঁজে পাওয়া যায়!

゚viralシ ゚

নিজের কাছে ফিরে আসা ....মাঝে মাঝে সংসারের কোলাহল থেকে একটু দূরে সরে নিজের কাছেই ফিরে আসতে হয়।সারাদিনের দায়িত্ব, কাজ আর স...
05/09/2026

নিজের কাছে ফিরে আসা ....
মাঝে মাঝে সংসারের কোলাহল থেকে একটু দূরে সরে নিজের কাছেই ফিরে আসতে হয়।
সারাদিনের দায়িত্ব, কাজ আর সবার ভালো-মন্দের হিসাব করতে করতে আমরা কত সহজেই ভুলে যাই—আমাদেরও তো একটা মন আছে, যার একটু যত্ন দরকার, একটু অবসর দরকার, একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা দরকার।
তাই ব্যস্ততার ফাঁকে নিজের জন্য কিছুটা সময় চুরি করে নিতে হয়।
কখনো এক কাপ চায়ের পাশে নীরবে বসে, কখনো জানালার বাইরে তাকিয়ে, কখনো বা একান্ত নিজের সঙ্গে কিছুক্ষণ কথা বলে—খুঁজে নিতে হয় হারিয়ে যাওয়া সেই মানুষটাকে, যে অন্যদের যত্ন নিতে নিতে কোথাও যেন নিজেকেই ভুলে গেছে।
নিজেকে প্রশ্ন করতে হয়—
কীসে আমার মন ভালো হয়?
কোন ছোট্ট আনন্দে বুকের ভেতরটা আলো হয়ে ওঠে?
কোন মুহূর্তগুলো আমাকে সত্যিই সুখী করে?
জীবন শুধু দায়িত্ব পালনের নাম নয়।
জীবন মানে কখনো নিজের জন্যও একটু বেঁচে থাকা, নিজের পছন্দের রঙে কিছুটা সময় রাঙিয়ে নেওয়া, নিজের ক্লান্ত মনটাকে আলতো করে বলা—
“তুইও গুরুত্বপূর্ণ, তোর আনন্দও গুরুত্বপূর্ণ।”
কারণ দিনশেষে সবাইকে ভালো রাখতে গিয়ে যদি নিজের মনটাই অভিমান করে বসে থাকে, তবে সেই পূর্ণ সংসারের মাঝেও কোথাও একটা শূন্যতা থেকে যায়।
তাই মাঝে মাঝে থামতে হয়, নিজের হাতটা নিজেকেই ধরতে হয়।
সবকিছু থেকে একটু ছুটি নিয়ে নিজের ভেতরের মানুষটার কাছে ফিরে যেতে হয়।
কারণ নিজের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়—
এটুকু নিজের প্রতি ভালোবাসা, এটুকুই নিজের কাছে ফিরে আসা। 🌿

゚viralシ ゚ #নিজেকেনিজে #নিজের

Address

Mirpur
1216

Telephone

+8801931736677

Website

Alerts

Be the first to know and let us send you an email when Yead posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yead:

Shortcuts

Share