06/09/2026
বর্তমান সময়ে কাস্টমাররা অ্যাডভান্স পে করতে খুব ইনসিকিউর ফিল করে। এর কারণ হচ্ছে আগে শুধু মাত্র একপ্রকার স্ক্যাম ছিল কিন্তু এখন কয়েক ধরনের স্ক্যাম চালু হয়েছে। কাস্টমারদের এই পেইন পয়েন্ট নিয়েই আজকের এই পোস্ট। আগে প্রতারণা হতো শুধুমাত্র টাকা এডভান্স নিয়ে উধাও হয়ে যাওয়াতে। কিন্তু বর্তমানে এর কয়েকটা ক্যাটাগরি বের হয়েছে।
১. অনলাইন ডেলিভারির ক্ষেত্রে এক্সট্রা প্যাকেজিং চার্জ নেওয়া হচ্ছে ঠিকই কিন্তু প্রোডাক্ট ভাঙ্গা গেলে সেটার জন্য নির্দিষ্ট একটা এমাউন্ট কাস্টমারকে পে করতে হবে! অর্থাৎ একটা ভাঙ্গা প্রোডাক্ট কাস্টমার নিতে বাধ্য এবং সেটার জন্য তাকে প্রোডাক্ট প্রাইজ পে করতে হবে।
২. প্রোডাক্ট দেখাবে একটা দিবে আরেকটা। এটা বর্তমানে খুব কমন একটা জিনিস হয়ে গেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে কোয়ান্টিটিতে কম দেওয়া হচ্ছে অর্থাৎ অর্ডার ছিল ১৬ টা আইটেমের কিন্তু পাঠানো হয়েছে ১৩ টি আইটেম। এবং এক্ষেত্রে রিপোর্ট করলে কোনো সলিউশন দেয়া হবে না।
৩. নিম্নমানের প্রোডাক্ট: যেহেতু কাস্টমার দেখে শুনে জিনিস নিতে পারছে না তাই যেকোনো গ্রেডের যেকোনো কিছু দিয়ে দিলেই হয় এবং শর্তে উল্লেখ থাকে যে প্রোডাক্ট রিটার্নের কোন অপশন নেই।
৪. ডেলিভারি টাইম: হোম ডেলিভারির ক্ষেত্রে ১০ দিনের অধিক ডেলিভারি টাইম গ্রহণযোগ্য নয় (বিশেষ পরিস্থিতি এবং প্রি অর্ডার ছাড়া)। সেখানে দেখা যাচ্ছে ২০-৩০ দিন পার হয়ে গেল কিন্তু প্রোডাক্ট দেয়া হচ্ছে না। তখন সাধারণভাবে যেকোন কাস্টমার অর্ডার ক্যানসেল করতে চাইবে। কিন্তু এখানেও আপনি আটকে যাবেন! কারণ শর্ত অনুযায়ী একবার এডভান্স করার পরে রিফান্ডের সিস্টেম নেই। এমনকি আপনার অর্ডারের থেকে যদি কোন আইটেম স্টক শেষ হবার কারনে দেওয়া না যায় সে ক্ষেত্রেও আপনি অর্ডার ক্যানসেল করতে চাইলে পুরো রিফান্ড পাবেন না।
মোটকথা তারা তাদের টার্ম এবং কন্ডিশনগুলো এমন ভাবে সেট করে থাকে যেটার সারমর্ম হয়, যে প্রোডাক্ট ভাঙা যাক অথবা নিম্নমানের প্রোডাক্ট যাক সেটা নিতে কাস্টমার বাধ্য। এবং একবার এডভান্স করা মানেই আপনার সেই টাকা ফেরত পাবার আর কোনো অধিকার নেই।