12/12/2025
আপনি জানেন কি, স্নিগ্ধ এক সুবাস আজও পৃথিবীর পথে পথে ভেসে বেড়াচ্ছে? যে সুবাসে মিশে আছে অনাবিল শান্তি আর কল্যাণের বার্তা? এই সুবাস আমাদের হাত ধরে নিয়ে যায় এক মহামানবের কাছে। যে মানব বিশ্বজুড়ে পরিচিত, ‘রহমতের দূত’ হিসেবে।
ভাবছেন কে ছিলেন এই মহামানব? কেমন ছিল তার জীবনযাপন? কী ছিল সেই অমূল্য শিক্ষা যা আজও আমাদের কল্যাণের পথ বাতলে দিচ্ছে? হাতছানি দিয়ে ডাকছে সত্যের দিকে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবেন, ‘নবিয়ে রহমত’ বইটিতে। জানতে পারবেন তার জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে। যেখানে মানবজাতির জন্য আছে অফুরন্ত ভালোবাসা, দয়া ও ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত।
‘নবিয়ে রহমত’ শুধু একটি বই নয় এটি এক মহামানবের জীবনী। এই বইয়ের প্রতিটি পাতা আপনার অশান্ত হৃদয়ে প্রশান্তির হাওয়া বইয়ে দেবে। এই মহামানবের সীমাহীন ধৈর্য, মাধুর্যতা, ভাষা, চারিত্রিক গুণাবলি ও রহমতের গভীরতা আপনার অনুভূতিকে নাড়া দেবে।
তার জীবনের প্রতিটি ঘটনা, প্রতিটি অধ্যায় আপনাকে অনুপ্রাণিত করবে। শেখাবে কীভাবে শত দুঃখ-কষ্ট ও বিপদের মধ্যেও অন্যের মঙ্গল কামনা করা যায়। কীভাবে বুঁদ হয়ে থাকা যায় মহান রবের দরবারে। এই বইটিই আপনাকে ভাবতে বাধ্য করবে—কেন তিনি শুধু মুসলিম উম্মাহর নয়, বরং সমগ্র মানবজাতির জন্য আদর্শ।
তাহলে আর দেরি কেন? এক মহামানবের জীবনাদর্শে জীবন গড়তে এবং অন্তরের প্রশান্তি খুঁজে পেতে আজই সংগ্রহ করুন ‘নবিয়ে রহমত’ বইটি।
© Somokalin Prokashon