Current affairs

Current affairs Masud Rana

19/06/2026
19/06/2026

আপনি খুব নরম মনের মানুষ তাই সহজেই সবাই কষ্ট দেয়, সুযোগে অনেক কথা শুনিয়ে ফেলে। তখন মনে হয়না যে, নাহ! অনেক হয়েছে এখন থেকে আর এত নরম হওয়া যাবেনা। শক্তভাবে জবাব দিতে হবে কোনো ছাড় দেওয়া যাবেনা।

তারপর ধরেন, মানুষ একবার কষ্ট দেয়, আপনি মাফ করে দেন। আবার কষ্ট দেয়, আপনি আবার মাফ করেন। একসময় আপনিও ক্লান্ত হয়ে পড়েন। 'এত মাফ করলে সবাই সস্তা মনে করে বসে' এ ভেবে কাউকেই আর মাফ করতে মন চায়না, তাইনা?

কিন্তু জানেন কি?.. হাদীসে আছে, এই সহজ-সরলতা, নরম স্বভাব আর মানুষকে মাফ করা এগুলো হলো জান্নাতী লোকদের চিহ্ন। জান্নাতী মানুষগুলো দুনিয়ায় থাকা অবস্থায় তাদের বৈশিষ্ট্য হবে— তাদের অন্তর থাকবে কোমল, স্বভাব হবে নম্র, এবং তারা রাগ দমন করে ও সহজেই মানুষকে মাফ করে দেয়।

কি*য়ামতের দিন একটা ঘোষণা আসবে— কে আছে এমন, যাদের প্রতিদান আল্লাহ নিজেই দিবেন? তখন কিছু বিশেষ মানুষ সামনে এগিয়ে আসবে। তারা সেইসব মানুষ, যারা দুনিয়ায় অনেক অন্যায়-অপমান সহ্য করেছে, কিন্তু প্রতিশোধ নেয়নি। বরং মাফ করে দিয়েছে। তারা বলবে- আমরা মানুষের জু*লুম মাফ করতাম, অন্যায়ের বদলা নিতাম না।

তখন আল্লাহ তাদের বলবেন, তোমরা যেহেতু আমার বান্দাদের মাফ করেছিলে, আজ আমি তোমাদের মাফ করে দিলাম। যাও, জান্নাতে প্রবেশ করো। (মুসনাদে আহমাদ : ৬৭৯৯)

আহা! সামান্য এই কষ্টগুলোর বিনিময়ে কতবড় প্রতিদান। ভাবা যায়??

তাই মানুষ কষ্ট দিক, কথা শুনাক। মানুষের জন্য আপনার এই বিশেষ গুণগুলো কখনোই পরিবর্তন হতে দিবেন না। মানুষের কাছে এগুলো দূর্বলতা মনে হলেও আল্লাহর কাছে এই গুণ অনেক দামী। এবং জানেন কি? হাদীসে আছে, এই গুণগুলোর জন্যই কে*য়ামতের দিন আপনি রাসূলুল্লাহ (ﷺ)- এর সবচেয়ে কাছাকাছি থাকতে পারবেন। সুবহানাল্লাহ..!

ভাবুন তো! কি*য়ামতের দিন আপনি রাসূল (ﷺ) এর পাশে দাঁড়িয়ে আছেন। তিনি দেখেই চিনে ফেললেন আপনি সেই মানুষ দুনিয়াতে যার আখলাক সুন্দর ছিলো। স্নেহ করে আপনার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। ভেতরটা আনন্দে কেঁপে উঠবেনা?

লেখা : সাদিয়া সামহা

18/07/2024

আপডেট ২০ মিনিট আগে.

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ জন নিহত
৪০০ জন আহত,, ২৫ জন মৃত্যুর সাথে লড়াই করছে।
আহ্ বাংলাদেশ। 😭😭

আজ ঢাবি,জাবি,রাবি-কে বাঁচাতে না পারলে প্রিয় মাতৃভূমির কবর খুঁড়ে রাখুন।
কপি করে যাস্ট পোস্ট করতে থাকেন!!
বেশি সময় লাগবে না!
যে যেই গ্রুপেই পারেন পোস্ট করেন প্লিজ।
সবাই গ্রুপে অন্তত ১টা হ্যাশট্যাগ পোস্ট করেন, তাহলে আজকের মধ্যেই ১০ লক্ষ হ্যাশট্যাগ পূর্ণ হবে ইনশাআল্লাহ।।।😭😭😭😭😭


















11/04/2023

:

আমাদের বাচ্চাদের ব্রেইনের ৯৫% গঠন হয় প্রথম ৫ বছরে। বাকি ৫% গঠন হয় পরের ৩ বছরে। তাই প্রথম ৮ বছর আপনার সন্তানের জন্য - সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এর ভিতর ৫ বছর বেশী গুরুত্বপূর্ণ!

ফলে এই সময়ে সবচেয়ে careful থাকা উচিৎ! এই গঠন বলতে বুঝায় - ব্রেইনের connection তৈরী হওয়া।

যার যত connection তৈরী হবে, সে তত ব্রিলিয়ান্ট হবে!

এই connection তৈরীতে রঙিন খেলনা, পুষ্টিকর খাবার, বাচ্চার সাথে খেলা করা, গল্প বলা - এমনই অনেক কিছু নির্ভরশীল!

কিন্তু আমাদের দেশে - বাচ্চা কথা বলা শেখার আগেই - সবাই লাঠি নিয়ে বসে - ঠিকমত পড়ালেখা শিখছে তো?

#খাবারঃ

একসময় এদেশে মায়েদের বাচ্চার খাবারই ছিল - বার্লি আর সাগু!

তখন বার্লি Face বলে, একটা অপুষ্টির লক্ষ্মণ দেখা যেত। বাচ্চা হতো মোটাতাজা, মা মনে করতো - বেশ ভাল স্বাস্থ্য হয়েছে!

আজ সেই জায়গাটা নিয়েছে, সুজি! সুজি হয় চালের গুড়া, নাহলে গমের।

আবার এর সাথে কোন না কোন দুধ মিশ্রিত করে, সাথে থাকে চিনি। অথচ এর সবগুলোই অপুষ্টির জন্য যথেষ্ট।

কারণ গরীব হলে, গরুর দুধ মিশ্রিত করে - আর টাকা থাকলে infant formula. অথচ দুটোই বাচ্চার জন্য ক্ষতিকারক!

Infant formula'তে কোন কিছু মিশানো নিষেধ। আবার কোন চিকিৎসক লিখে দিলে - শাস্তিযোগ্য অপরাধ।

আমরা জানি সবসময়ই সুষম খাবার প্রয়োজন। সেক্ষেত্রে খিচুড়ি হলো, বাচ্চার সুষম খাবার।

অথচ মা'দের বুঝানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সাথে যোগ হয়েছে - দাদা/দাদি, নানা/নানি।

মুরুব্বিদের ধারণা - তারাও তো বাচ্চা মানুষ করেছে, কখনো তো সমস্যা হয় নাই!

এর উত্তরে অনেক সময় বলি, দেশ যে ব্রিলিয়ান্ট জনসংখ্যার সংকটে ভুগছে, তা আপনাদের দান!

জাপানে প্রাইমারি স্কুলে কোন পরীক্ষা নেয় না! ওরা এই early childhood development এর উপর গুরুত্ব দিয়ে থাকে।

আর তাই সেরা ব্রিলিয়ান্ট ঐদেশে তৈরী হয়। আমাদের মত লাঠি হাতে নিয়ে শিক্ষা দেয় না।

#কেন_খিচুড়ি_সেরা?

আমরা সবাই বা অনেকেই জানি essential amino acid বলে, একটা শব্দ আছে। যা শরীর তৈরী করতে পারে না। ফলে বাহিরের খাবার খেয়ে সেই অভাব পূরণ করতে হয়।

একমাত্র খিচুড়িতেই সবগুলো পাওয়া সম্ভব (চালে আটটি আর বাকিগুলো ডালে থাকে)। ফলে চাল-ডাল একসাথে থাকলেই শুধু সবগুলো essential amino acid পাওয়া সম্ভব!

এছাড়াও ডিমে এইসবগুলো essential amino acid থাকে।

#ফলে_বাচ্চার_খাবার_হওয়া_উচিৎঃ

১) মায়ের বুকের দুধ ২ বছর পর্যন্ত, এর বাহিরে আর কোন দুধ নয়।

২) খিচুড়ি (চাল+ডাল+সয়াবিন/অলিভ ওয়েল+সবজি)

৩) ডিম

৪) মা যখন যা খাবেন - সেখান থেকে মাছ/মাংস/সবজি বাচ্চাকে দিবেন। (ফ্রেশ হতে হবে)

৫) সারাদিনে একবার ফল খাবে। #আঙ্গুর বাদে। বাচ্চা সকাল/দুপুর/রাত, প্রচুর ফল খায় - এটাও ভাল লক্ষ্মণ নয়। কারণ পেট ভরা থাকায়, অন্য প্রয়োজনীয় খাবার খাবে না।

সবশেষে মা'দের বলি - আপনার সন্তান যদি পড়ালেখা নাও করে - Early Childhood Development ঠিক থাকলে, রিক্সা চালক হলে - সেরা রিক্সা চালক হবে। বা চোর হলেও সেরা চোর হবে!

তাই সবাই Early Childhood Development এর উপর সময় দিন। সঠিক খাবার নিশ্চিত করুন! সুজি/গরু/ছাগলের (২ বছর বয়স পর্যন্ত) দূধ খাওয়ানো বন্ধ করুন।

বি.দ্র. ছাগলের দূধে অতিরিক্ত অসুবিধা, এক ধরনের রক্তশূন্যতা রোগ হয়।
অধ্যাপক ডাক্তার নিয়ামত হোসেন রিপন
সহকারী অধ্যাপক (নিওনেটোলজী)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর।

#লেখাটা একজন সিনিয়র স্যারের ।নাম মেনশন করা আছে ।স্যারের অনুমতি সাপেক্ষে পোষ্ট করেছি।

28/02/2023

আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন,

এমন এক যুগ আসবে, যখন মানুষ পরোয়া করবে না যে, সে কোথা হতে সম্পদ উপার্জন করল, হালাল হতে না হারাম হতে।

~সহীহ বুখারী ২০৫৯

Address

Mirpur, Dhaka
Mirpur
1216

Telephone

01534694013

Website

Alerts

Be the first to know and let us send you an email when Current affairs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Current affairs:

Shortcuts

Share