Rawdat al-Uloom - روضة العلوم

Rawdat al-Uloom - روضة العلوم Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rawdat al-Uloom - روضة العلوم, Religious Bookstore, Satmosjid housing limited, Mdpur, Dhaka, Muhammadpur.
(1)

আপাতত মা এবং শিশুর জন্য একটি ছোট্ট অনলাইন মাকতাবা।
তবে যাদের জন্য এই আয়োজন, তাদের বেড়ে ওঠার সাথে সাথে মাকতাবাটিও যেন ধীরে ধীরে বড় হতে পারে - এই দোয়া চাই ।
পূর্বের নাম: Noor

12/06/2026
💕
12/06/2026

💕

এই বইটা আমার সেকেন্ড পারচেজ। প্রথমটা ছেলের জন্য নেয়া প্রকাশের পর পরই, এবার নিলাম ছেলের কাজিনের হাদিয়ার জন্য।

কিছু বই থাকেই যে এত পছন্দ হয় যে হাদিয়া দিতে ইচ্ছে করে, তাইনা?

আমাদের একটা পছন্দের ঘুমপাড়ানি ছড়া তুলে দিই :

" আল্লাহুম্মা বিসমিকা
আমুতু ওয়া আহইয়া
আয় ঘুম আয় রে
খোকার চোখ জুড়িয়া " 🏵️

কেউ ভেবেছিল ছড়া কাটতে কাটতেও ঘুমের দো'য়াটা শিখিয়ে ফেলা যাবে টুপ করে? মাশ্আল্লাহ। আল্লাহ আপুর এই প্রচেষ্টা সদকায়ে জারিয়া হিসেবে কবুল করুক।

Writter : Sabikunnaher Noni
মূল্য : ১২০/-
Purchased from : Rawdat al-Uloom - روضة العلوم

লাস্ট মুহূর্তে সবার এত রেসপন্স...আলহামদুলিল্লাহ হাঁপায় যাচ্ছি দুয়া করবেন যেন আমরা দ্রুত ফিরতে পারি ইনশাআল্লাহ্
11/06/2026

লাস্ট মুহূর্তে সবার এত রেসপন্স...আলহামদুলিল্লাহ
হাঁপায় যাচ্ছি
দুয়া করবেন যেন আমরা দ্রুত ফিরতে পারি ইনশাআল্লাহ্

প্রথমেই বলে রাখি বইগুলো এমনভাবে লিখা হয়েছে যেনো আরবী ভাষা বাচ্চাদের কাছে কঠিন কোনো বিষয় মনে না হয় কথা বলা শেখার পর থে...
11/06/2026

প্রথমেই বলে রাখি বইগুলো এমনভাবে লিখা হয়েছে যেনো আরবী ভাষা বাচ্চাদের কাছে কঠিন কোনো বিষয় মনে না হয়
কথা বলা শেখার পর থেকে একটা বাচ্চা কোনো ধরনের চাপ প্রয়োগ ব্যতিত আগ্রহ নিয়ে ধীরে ধীরে আরবী ভাষা শিখতে পারে (একাডেমিক আরবী শেখার আগেই) সেই চেষ্টাটুকু করা হয়েছে।

• দুই তিন বছরের বাচ্চারা তাদের আশে পাশের জিনিসগুলোর আরবী যত ভালো ভাবে রপ্ত করবে ততই তাদের সামনে আগানোর পথ মসৃণ হবে।

• বই সামনে রেখে বই দেখে দেখেই শুধু মুখস্ত করাবেন না বিভিন্ন জিনিষের দিকে ইশারা করে তাকে ঐগুলা আরবী বলতে বলবেন । শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবসময় আরবীতে জিজ্ঞেস করবেন যেমন - বাবা ! বলো তো তোমার আনফুন কোথায় !?
তাকে আপনি একবার উত্তরটা শিখিয়ে দিবেন "এইযে! আমার আনফুন"
এই প্রক্রিয়া সব ক্ষেত্রেই পালন করা হলে আরবী শেখার জার্নি অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ।

~
ইসলামী কায়দায় আরবী শিখি - ০
পৃষ্ঠা :৩২
নির্ধারিত খুচরা মুল্য: ১২০/-

নিচের পণ্যগুলো থেকে ১০০০ টাকার অর্ডারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি!!লাস্ট টাইম : ১১ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
10/06/2026

নিচের পণ্যগুলো থেকে ১০০০ টাকার অর্ডারে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি!!

লাস্ট টাইম : ১১ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

কতরকম গল্পের বইই আমরা বাচ্চাদের পড়তে দেই কিংবা পড়ে শোনাই ... এবার নাহয় একটু ভিন্ন ধরনের গল্পের বই তাদের দিবো! যেনো তে...
10/06/2026

কতরকম গল্পের বইই আমরা বাচ্চাদের পড়তে দেই কিংবা পড়ে শোনাই ... এবার নাহয় একটু ভিন্ন ধরনের গল্পের বই তাদের দিবো! যেনো তেনো গল্প নয় কিন্তু!আমাদের নবী রাসূলদের গল্প ...
শিশু-কিশোরদেরকে নবী রাসুলদের গল্প শোনানোর জন্য এটি নির্ভরযোগ্য একটি সিলসিলা ... বইগুলো সাদাসিধে , লেখাগুলো নির্ভেজাল
২০ খণ্ডের একটা সিলসিলা জাঁকজমক হলে মূল্য সবার নাগালের বাইরে চলে যেতো তারথেকে এমন সাধাসিধে মলাটই আমাদের পছন্দ আলহামদুলিল্লাহ ।

চল্লিশটি হাদিসের আলোকে চল্লিশটি গল্প  .."যেকোনো লোক মুমিনের  দুঃখ - কষ্ট লাঘব করবে আল্লাহ কেয়ামতের দিন তার দুঃখ কষ্ট লা...
10/06/2026

চল্লিশটি হাদিসের আলোকে চল্লিশটি গল্প ..
"যেকোনো লোক মুমিনের দুঃখ - কষ্ট লাঘব করবে আল্লাহ কেয়ামতের দিন তার দুঃখ কষ্ট লাঘব করবেন " - এই হাদিসের শিক্ষাকে কেন্দ্র করে " জান্নাতের প্রতিবেশী " নামক একটি গল্প তৈরি করা হয়েছে তারপর গল্পের শেষে হাদিসের এই বাংলা তরজমাটি শিশুদের জানানো হয়েছে

প্রথমেই গল্প বলার কারণে এদিকটায় খুবই ফায়দা হয়েছে যে শিশুরা গল্প পড়ার যখন - গল্পের মূল "হাদিস"টি জানতে পারবে এটা তার নরম মনে একদম গেঁথে যাবে ,
যে হাদিসগুলো এখানে বলা হয়েছে সেগুলোর আরবী এবং তরজমা রেফারেন্স সহ একদম বইয়ের শেষে উল্লেখ করা হয়েছে । আগে থেকে গল্পের মাধ্যমে হাদিসের সারাংশ জানা থাকার কারণে হাদিসগুলো মুখস্ত করা এবং ইয়াদ রাখা সহজ হবে ইনশাআল্লাহ ।

গল্পে গল্পে চল্লিশ হাদীস
হার্ডকভার মজবুত বাঁধাই এবং গ্লসি পেপার
পৃষ্ঠা সংখ্যা : ১০০
মূল্য : ৩১০/-

গল্পটা অনেক মজার ...
10/06/2026

গল্পটা অনেক মজার ...

09/06/2026
স্ক্রিনে আসক্ত হলেই যে শুধু এই বই পড়তে পারবে বিষয়টা এমন না , বরং অন্যান্য গল্পের বইয়ের মত এই বইটিও আপনার  ৫-১০ বছর বয...
09/06/2026

স্ক্রিনে আসক্ত হলেই যে শুধু এই বই পড়তে পারবে বিষয়টা এমন না , বরং অন্যান্য গল্পের বইয়ের মত এই বইটিও আপনার ৫-১০ বছর বয়সী সন্তানকে পড়তে দিন। এটি শিশুদের জন্য এক চমৎকার ‘সচেতনতামূলক বন্ধু’

গল্পের সারসংক্ষেপ :
আফনান সারাক্ষণ মোবাইলে কার্টুন দেখে। মা মোবাইল কেড়ে নিলে সে ভীষণ রাগ করে। কিন্তু হঠাৎ একদিন তার নিজের চোখ দুটোই তার সাথে কথা বলে ওঠে! চোখ দুটো আফনানকে জানায় তাদের যন্ত্রণার কথা, ক্লান্তির কথা। তারা তাকে শোনায় কীভাবে অন্ধকারের মধ্যে মোবাইলের নীল আলো চোখের কোষগুলোকে মেরে ফেলে। ভয় পেয়ে আফনান যখন চোখের ডাক্তার আংকেলের কাছে যায়, তখন তিনি তাকে শিখিয়ে দেন চোখ ভালো রাখার জাদুকরী সব নিয়ম।

Address

Satmosjid Housing Limited, Mdpur, Dhaka
Muhammadpur

Alerts

Be the first to know and let us send you an email when Rawdat al-Uloom - روضة العلوم posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rawdat al-Uloom - روضة العلوم:

Shortcuts

Share