Boinibash-বইনিবাস

Call Directions Contact the business

Boinibash-বইনিবাস জগতের সুন্দরতম জিনিসের মধ্যে বই অন্যতম।

22/07/2026

'ভালো থেকো'- বলে চলে যায় যারা, তারা জানে নাকো, ভালো থাকা, 'ভালো থেকো'- বলার মতো সহজ নয়।

যে বলে যায় না কিছু, যে কভু চায় না পিছু, সেও বুঝি জানে, ভালো থাকা , 'ভালো থেকো' বলার মতো সহজ নয় অতো।

যে রাখে না মনে। যে ভোলে স্মৃতির রুমালে কোনো একদিন লেখা ছিলো 'FORGET ME NOT।' আঁকা ছিলো লাল সুতো ফুল, নীল প্রজাপতি , সবুজ পাতায় লেখা ছিলো বালিশের বুকে, 'ভুলো না আমায়- মনে রেখো'- সেও ভুলে যায়।

বলে যায়, বিদায় বেলায়, 'ভালো থেকো।'

তাকেও হয় না বলা, ভালো থাকা সহজ নয় অতো। যতটা সহজে শুকায় শরীরের ক্ষত, যতটা সহজে কেটে গেলে সেরে যায় পা, আঘাতের ঘা, ততটা সহজ নয় মুছে ফেলা, স্মৃতির ফলকে আঁকা বেদনার পাখা।

ততটা সহজ নয়- ভালো থাকা।

তবুও মানুষ বলে "ভালো থেকো"
তবুও মানুষ বলে 'ভালো আছি',

কারণ, জীবনের এ খেলার নাম- কানামাছি।

~ সাদাত হোসাইন

20/06/2026

তুমি বলেছিলে রাতে তোমার ঘুম হয় না,
আমি বুঝেছিলাম সময় চাইছো;

তুমি বলেছিলে "আকাশে কী মেঘ করেছে দেখো?",
আমি বুঝেছিলাম তোমার মন খারাপ।

তুমি বলেছিলে "চুলে জট বেধেছে";
আমি বুঝেছিলাম তুমি স্পর্শ চাইছো।

তুমি বলেছিলে আজ বিকেলে তুমি বারান্দায় থাকবে;
আমি বুঝেছিলাম সাক্ষাত চাও।

তুমি বলেছিলে,অন্ধকারে আমার বড্ড ভয়;
আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে;

তুমি বলেছিলে সমুদ্রে যাবে;
আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছো।

তুমি বলেছিলে নীল প্রিয় রঙ,
আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে;

তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে,
আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছো;

তুমি বলেছিলে অংক ভালো লাগেনা,
আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো;

তুমি বলেছিলে " আজ তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে",
তুমি বলেছিলে,এই হুটহাট দেখা করা,অসময়ে ফোন করা আর তোমার ভালোলাগছেনা;
আমি বুঝে গিয়েছিলাম,বিচ্ছেদ চাইছো।

তারপর অলিখিত সাক্ষরে তুমি যখন ইনভিজিবল কোর্টে আমার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে;
আমি বুঝেছিলাম তুমি মুক্তি চাও।

এরপর সব বুঝে যখন আমি দার্শনিক,
সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শো-পিস,
একদিন আমাদের দেখা হলো তখন;

তুমি জিজ্ঞেস করেছিলে,"কেমন আছো?"
আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই।

__একটা তুমির গল্প
___ স্বপ্নীল চক্রবর্ত্তী

ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়।অবাক হয়ে লক্ষ করি কোথাও বসে একটু চে...
17/05/2026

ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়।

অবাক হয়ে লক্ষ করি কোথাও বসে একটু চেষ্টা করলেই নদীটা আমি দেখতে পাই। তারজন্যে আমাকে কোনো কষ্ট করতে হয় না। চোখ বন্ধ করতে হয় না, কিছু না।

একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয়। ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি। নদীর হিম শীতল জলে পা ডুবিয়ে বসি। শরীর জুড়িয়ে যায়। ঘূঘুর ডাকে চোখ ভিজে ওঠে।

১. প্রথম আলো ১সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)মুদ্রিত মূল্য : ৪৫০৳বইনিবাস মূল্য : ৩৩৭৳২. প্রথম আলো - ২সুনীল গঙ্গোপাধ্যায় ...
17/05/2026

১. প্রথম আলো ১
সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
মুদ্রিত মূল্য : ৪৫০৳
বইনিবাস মূল্য : ৩৩৭৳

২. প্রথম আলো - ২
সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
মুদ্রিত মূল্য : ৭৫০৳
বইনিবাস মূল্য : ৫৬২৳

৩. সেই সময়(অখন্ড)
সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
মুদ্রিত মূল্য : ৮০০৳
বইনিবাস মূল্য : ৬০০৳

৪. পূর্ব পশ্চিম - ১ম
সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
মুদ্রিত মূল্য : ৮০০৳
বইনিবাস মূল্য : ৬০০৳

৫. পূর্ব পশ্চিম - ২য়
সুনীল গঙ্গোপাধ্যায় (নীললোহিত)
মুদ্রিত মূল্য : ৬০০৳
বইনিবাস মূল্য : ৪৫০৳

ফরহাদের আশে পাশে আসমানী যখন থাকে তখন তার নিজের বয়স খুব কম মনে হয়। মনে হয় সে বুঝি স্কুলের এইট নাইনে পড়া কোন মেয়ে।তখন তার ...
16/05/2026

ফরহাদের আশে পাশে আসমানী যখন থাকে তখন তার নিজের বয়স খুব কম মনে হয়। মনে হয় সে বুঝি স্কুলের এইট নাইনে পড়া কোন মেয়ে।

তখন তার নানান ধরনের ফাজলামী করতে ইচ্ছা করে। যেমন দুজন হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তায় একটা আইসক্রীমওয়ালা দেখা গেল। আসমানী থমকে দাঁড়িয়ে বলবে, আইসক্রীম খাব। ললীপপ।

আইসক্রীম কিনে দাও। ফরহাদ আইসক্রীম কিনবে। নিজের জন্যে না, শুধু তার জন্যে। আসমানী বাচ্চা মেয়েদের মত আইসক্রীম খেতে খেতে তার সঙ্গে হাঁটবে, আসমানীর এতটুকুও খারাপ লাগবে না।

কোথাও ম্যাজিক দেখাতে দেখাতে এক লোক স্বপ্নে পাওয়া বাতের ওষুধ বিক্রি করছে। তাকে ঘিরে অনেক লোকজন। আসমানী বলবে, এই শোন, ম্যাজিক দেখব। অথচ এ ধরনের কাজ আসমানী যখন একা থাকবে বা অন্য কারো সঙ্গে থাকবে তখন কখনো করবে না।

মানুষটা যখন পাশে থাকে, তখন মনে হয় আসমানীকে কোন কিছু নিয়েই আর কখনো দুঃশ্চিন্তা করতে হবে না। দুঃশ্চিন্তা করার সব দায় দায়িত্ব সঙ্গের মানুষটার, তার না। তার একমাত্র কাজ হচ্ছে মানুষটার সঙ্গে থাকা।

আসমানীর প্রায়ই মনে হয় সে তার বাকি জীবন শুধু এই মানুষটার পাশে পাশে হেঁটে পার করে দিতে পারবে। তার আর কিছু লাগবে না। আসমানী ঠিক করে রেখেছে একটা কাজ সে অবশ্যই করবে—মানুষটাকে রাতে ঘুম পাড়িয়ে সে তার মাথার কাছে চুপচাপ বসে থাকবে। তাকিয়ে থাকবে মানুষটার মুখের দিকে। এই কাজটা সে রাতের পর রাত করবে কিন্তু মানুষটাকে কখনো জানতে দেবে না।

আসমানীর ধারণা এই মানুষটার সঙ্গে তার দেখা হওয়াই হল তার জীবনের সবচে গুরুত্বপূর্ণ ঘটনা। এই গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে ১৮ই মার্চ সকাল এগারোটায়। আসমানী ঠিক করে রেখেছে ১৮ই মার্চ সে সারাজীবন পালন করবে।

ম্যারেজ এ্যানিভার্সারী, জন্মদিন এইসব কিছু না। সে পালন করবে ১৮ই মার্চ, ২৬শে জিলক্বদ, চৈত্রের দ্বিতীয় দিবস।

ঐ দিন সে ফরহাদকে অফিসে যেতে দেবে না। তার বাচ্চারা কেউ স্কুলে যাবে না। ঈদে যেমন নতুন কাপড় দেয়া হয় সে ঐ দিন সব বাচ্চাকে নতুন কাপড় দেবে। ফরহাদকে পাঞ্জাবী পায়জামা কেনে দেবে। ঘরে যে কাজের মেয়ে থাকবে সেও লাল রঙের শাড়ি পাবে। সে নিজেও সেদিন খুব সাজবে।

ফরহাদ বলবে-আচ্ছা আসমানী ঘটনাটা কি?
আসমানী রহস্যময় হাসি হেসে বলবে, কোন ঘটনা নেই। সামান্য একটু সাজগোজও করতে পারব না? শুধু সুন্দরী মেয়েরা সাজবে আর আমার মত অসুন্দরী মেয়েরা সাজবে না এটা কেমন কথা?

ফরহাদ বিব্রত ভঙ্গিতে বলবে, সবার নতুন জামা কাপড় এই জন্যে বলছি। আজ কি বিশেষ কোন দিন?

আজ বিশেষ দিন না, অবিশেষ দিন সেটা তোমাকে বলব না। দেখি তোমায় বুদ্ধি, তুমি নিজে নিজে বের করতে পার কিনা।
আমার বুদ্ধি খুবই কম। তুমি বলে দাও।
আমি কোনদিনও বলব না। তুমি বের করবে—এটা তোমার জন্যে একটা ধাঁধা। তবে সহজ ধাঁধার রহস্য বের করাই সবচেয়ে কঠিন। দেখি তুমি পারো কি-না।
একটু হিন্টস দাও।

হিন্টস দিচ্ছি—আজ হচ্ছে চৈত্রের দ্বিতীয় দিবস।
সেটা আবার কি?
জিলক্বদ মাসের ২৬ তারিখ।

বই: চৈত্রের দ্বিতীয় দিবস
লেখক : হুমায়ূন আহমেদ
মুদ্রিত মূল্য: ৩০০৳

"মাঝে মাঝে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের ক্ষমতা অনেক বেশি হয়।"বই : সম্রাট লেখক : হুমায়ূন আহমেদ
15/05/2026

"মাঝে মাঝে জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের ক্ষমতা অনেক বেশি হয়।"

বই : সম্রাট
লেখক : হুমায়ূন আহমেদ

জীবনটা কি কারো অপেক্ষায় বসে থাকে?এই জগত সংসার কারো অপেক্ষায় থেমে থাকে না। যে চলে যায়, তার স্মৃতিও ধীরেধীরে মুছে যায়,তার ...
13/05/2026

জীবনটা কি কারো অপেক্ষায় বসে থাকে?

এই জগত সংসার কারো অপেক্ষায় থেমে থাকে না। যে চলে যায়, তার স্মৃতিও ধীরেধীরে মুছে যায়,তার অস্তিত্ব একটা সময় এসে বিলীন হয়ে পরে। এটাই জগতের নিষ্ঠুর নিয়ম।

মানুষের জীবনটা আসলেই বরফ গলা নদীর মতই।"বরফ গলা নদী" জহির রায়হানের এক অনবদ্য সৃষ্টি। মধ্যবিত্ত পরিবারের গল্প।

মিসির আলী খুব সাধারণ একজন মানুষ। সাধারণ এবং বিশেষত্বহীন । থাকেন একা। নিজে রেঁধে খান। রোজই এক তরকারি। চাল-ডাল এবং সবজির খ...
13/05/2026

মিসির আলী খুব সাধারণ একজন মানুষ। সাধারণ এবং বিশেষত্বহীন । থাকেন একা। নিজে রেঁধে খান। রোজই এক তরকারি। চাল-ডাল এবং সবজির খিচুড়ি ।

রান্না তেমন ভালো হয় না, তারপরেও খুব তৃপ্তি করে খান। তাঁর গান শোনার খুব শখ ছিল। একবার কিছু টাকা পেয়ে বেশ দামি ক্যাসেট প্লেয়ার কিনেছিলেন। যেদিন কিনলেন তা পরদিনই ক্যাসেট প্লেয়ারটা চুরি হয়ে গেল।

চোর কী মনে করে যেমন ক্যাসেটগুলি নেয় নি। এখন মাঝে মাঝেই তাঁকে দেখা যায়- ক্যাসেট হাতে নিয়ে চুপচপাপ বসে আছেন। কল্পনায় গানগুলি শোনার চেষ্টা করছেন। এই সময় তিনি সামান্য মাথাও দোলান।

এর থেকে মনে করা যেতে পারে কল্পনায় গানগুলি শুনে তিনি খুব আনন্দ পাচ্ছেন। আমার পরম সৌভাগ্য আমি এই সাধারণ বিশেষত্বহীন মানুষটির কিছু গল্প আপনাদের শোনাতে পেরেছি।

সাধারণ মোড়কে মোড়া এমন অসাধারন একজনের গল্প বলতে আমার কিছু সমাস্যাও হয়। বারবার মনে হয় -আমি মানুষটিরকথা ঠিক ঠিক বলতে পারছি তো? ভুল হচ্ছে না তো? যে প্রগাঢ় মমতা তিনি মানুষের জন্যে লালন করেন তা খানিকটা হলেও উঠে আসছে তো? মানুষটির প্রতি আমর নিজের শ্রদ্ধা এবং ভালবাসা আমি কি পারছি ঠিকঠাক প্রকাশ করতে?

বই: আমিই মিসির আলি
লেখক : হুমায়ূন আহমেদ
মুদ্রিত মূল্য : ৩০০৳

একটি স্থলের প্রাণী, কিন্তু সে সারাজীবন থাকে জলে।একটি জলের প্রাণী যে জীবন কাটায় স্থলে।এই প্রাণী দু’টির নাম যিনি বলতে পারব...
11/05/2026

একটি স্থলের প্রাণী, কিন্তু সে সারাজীবন থাকে জলে।

একটি জলের প্রাণী যে জীবন কাটায় স্থলে।

এই প্রাণী দু’টির নাম যিনি বলতে পারবেন, তার বুদ্ধি মিসির আলির মতো।

যারা পারবেন না, তাদের বুদ্ধি হুমায়ূন আহমেদের মতো।

বই: মিসির আলির চশমা
লেখক: হুমায়ূন আহমেদ
মুদ্রিত মূল্য : ২৮০৳

Address

Mymensingh
2223

Telephone

+8801740421037

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boinibash-বইনিবাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boinibash-বইনিবাস:

Shortcuts

Share

Category