30/09/2026
চায়ের নিমন্ত্রণ
এলোকেশী?
মাঝে মাঝে,
চায়ের নিমন্ত্রণপত্রও তো পাঠাতে পারো।
পুরোন দিন গুলোর কথা মনে করে।
কিংবা পুরনো কোন গোপন ব্যাথা সজাগুক করে তুলতে!
আজকাল ব্যস্ততার সাধ্য কই আমাকে ছোঁয়ার?
বৃষ্টিকেতু গোধূলিতে জীবন নিয়ে আড্ডা দেওয়া যাবে।
টংয়ের ছাউনিতে তোমায় সুধাবো সুনীলবাবুর কবিতা।
আরও থাকবে কবিতা, রাজনীতি আর শেষ পল্লির গল্প।
তোমায় শোনাবো মুগ্ধ বিরহের গল্প। মানুষ থেকে মানব হওয়ার গল্প।
এরপর বৃষ্টি হবে। মৃদু বৃষ্টি। অনেকটা প্রেম প্রেম বৃষ্টি
তারপর নাহয় রমনার বটমূল থেকে হেঁটে আসা যাবে পৃথিবী পর্যন্ত।
এক ছাতায়, কাধে কাধে কাধ রেখে!
মাঝে মাঝে চায়ের নিমন্ত্রণপত্র পাঠাতে তো পারো!
বই : অপ্রকাশিত আর্তনাদ
লেখক : Hussain Dorpon