17/05/2020
কোভিড ১৯।
নভেল করোনা ভাইরাস। যার তান্ডবে সমগ্র পৃথিবী আজ ঘরে বন্দী। এই ভাইরাস মানুষ্য সৃষ্টি না প্রকৃতির প্রতিশোধ তা নিয়ে এখনো তর্ক বির্তক চলছে। তবে এটাতো সত্যি সৃষ্টিকর্তার অনিচ্ছায় কিছুই হয় না। সেই হিসেবে এটাকে প্রকৃতির প্রতিশোধ হিসেবে দেখা মনে হয় ভুল হবেনা।
কিছুদিন আগেও পরিবেশবাদীরা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব-উষ্ণায়ন নিয়ে পৃথিবীর কর্তাদের সাবধান করে আসছিল। অথচ আজ প্রকৃতি নিজেই নিজেকে গুছিয়ে নিচ্ছে। তার ক্ষত সে নিজেই সারিয়ে নিচ্ছে।
আজ আকাশ অনেক অনেক বেশি নীল, সমুদ্রের জল অনেক অনেক টলটলে, নীলাভ, জলজ প্রানীকুল নির্ভয়ে খেলে বেড়াচ্ছে। বায়ুদূষণ নেই বললেই চলে। পৃথিবী নিজেই নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে।
বাংলাদেশে আমরা আর কতদিন গৃহবন্দী হয়ে থাকবো তা সময়ই বলে দিবে। কিন্তু আরো বেশ কিছুদিন যে আমাদের খুব সাবধানে চলতে হবে সেটা বলার আার অপেক্ষা রাখে না। ঘর থেকে বের হতে পারলেও স্বাভাবিক নিয়মে নয় বরং আমাদের সবাইকে আরও দায়িত্বশীল হয়ে কিছু নিয়ম মেনে জীবন যাপন করতে হবে।
আপনার জীবনকে নিরাপদ করতে নিত্য প্রয়োজনীয় সব কিছুই নিরাপদে আপনার দোরগোড়ায় পৌছে দিতেই আমাদের "সতেজ - অনলাইন গ্রোসারি বিডি" এর যাত্রা শুরু।
ইনশাআল্লাহ আশাকরি পাশে থেকে সাপোর্ট দিয়ে আমাদের উদ্যোগটাকে সমনে এগিয়ে নিবেন।
# বাসায় থাকুন
# নিরাপদে থাকুন