Aney's Cuisin & Creations

Aney's Cuisin & Creations Unique and beautiful products at a reasonable cost.

স্বামী আসার আগেই ঘরের সমস্ত কাজ শেষ করে বিশ্রাম নেওয়া নারী, ঘরে ফিরে স্ত্রীকে পরিপাটি ও নিশ্চিন্ত দেখে “সারাদিন শুধু শুয়...
28/06/2025

স্বামী আসার আগেই ঘরের সমস্ত কাজ শেষ করে বিশ্রাম নেওয়া নারী, ঘরে ফিরে স্ত্রীকে পরিপাটি ও নিশ্চিন্ত দেখে “সারাদিন শুধু শুয়ে-বসে কাটাও” বলে কপাল কুঁচকানো কিছু অতি বুঝদার স্বামী।

অতএব, কিছু কাজ বাকি রাখুন। স্বামী ফিরলেই শুরু করুন ড্রামা সহকারে, বালিশ নাড়ুন, ঝাড়ু দিন, হাঁপাতে হাঁপাতে বলুন, “এই বুঝলেন! একটু সময়ই পাই না!”

পারলে হালকা একটা ঝাড়িও দিন, “আপনারা তো শুধু অফিস করেন, আর আমাদের ২৪ ঘণ্টাই অফিস!”

জানেন-ই তো, কিছু “লাইভ শো” না দেখলে অনেকেই বিশ্বাস করে না! 🐧

😅😅😅

ভা‌লোবাসার আ‌রেক নাম চু‌ড়ি 🤍🤍
26/06/2025

ভা‌লোবাসার আ‌রেক নাম চু‌ড়ি 🤍🤍

শশুর বাড়ির লোকরা বউদের কথা শোনানোর সাহস কার থেকে পায় জানেন? স্বামীর থেকে! কেননা স্বামী নামক ব্যক্তি যদি তার পরিবারের কথা...
10/04/2025

শশুর বাড়ির লোকরা বউদের কথা শোনানোর সাহস কার থেকে পায় জানেন? স্বামীর থেকে! কেননা স্বামী নামক ব্যক্তি যদি তার পরিবারের কথার জবাব না দিয়ে উল্টো বউকেই কথা শোনায় তবেই শশুর বাড়ির লোকেরা সাহস পেয়ে যায়। আমার একটা কথা ভীষণ মনে পড়ে, আমার শাশুড়ী যেদিন প্রথম আমার বাড়িতে আসে, ঐদিন সে বেডরুমে আমার হাজবেন্ডকে বুকে জড়িয়ে ধরে শুয়ে ছিলো! আমি জানালার কাছে বসে ছিলাম। কিন্তু আমার হাসবেন্ডকে যখন তার মা বুকে নিয়ে শুলো ঠিক তখনই আমার হাজবেন্ড আমাকে টেনে তার বুকে নিয়ে শুলো। মানে হাজবেন্ডের মাথা তার মায়ের বুকে কিন্তু আমি হাজবেন্ডের বুকের ওপর। এটা আমার শাশুড়ীর ভালো না লাগার পরও আমার শাশুড়ী হাসি মুখে নর্মাল হলেন। এখানে আমাকে আমার হাজবেন্ড তার বুকে নিয়ে এটা বুঝিয়েছিলেন যে মা বাবা যেই থাক বা যেই আসুক আমার স্ত্রীর গুরুত্বও সমান। কাউকে পেয়ে আমি আমার স্ত্রীকে ভুলে যাবোনা। এটা আমার শাশুড়ী কিছুতেই মানতে পারছিলেননা যে তার ছেলে ভাগ হয়ে গেছে। উনার কাছে বউ মানে শুধু ছেলেকে রান্না করে খাওয়ানোর লোক, ঘর পরিষ্কার, জামা কাপড় পরিষ্কার করার লোক। কেননা উনার স্বামী উনাকে কখনো মূল্য দেয়নি,ভালোবাসা দেয়নি তাই উনিও মেনে নিতে পারেননা কোনো ছেলে তার বউকে ভালোবাসলে।
যায়হোক আমার শাশুড়ী যতদিন ছিলেন উনি একের পর এক আমাকে নানান ভাবে বাজে কথা বলে গেছেন, আমি কোনো কথার উওর দেয়নি, তবে হাজবেন্ড প্রতি কথার জবাব দিয়েছেন। আমাদের প্রেমের বিয়ে আমার শশুড় বাড়ির কেউই আমাকে মন থেকে পছন্দ করেননা কিন্তু মুখে সবাই মধু ঝড়ায়। কিন্তু এইবার যখন সামনা সামনি আমার শাশুড়ী ছেলে, ছেলের বউকে ভীষণ খুশি দেখলেন তখন আসলে হিংসায় সহ্য না করতে পেরে এমন এমন বাজে কথা তার মুখ থেকে বেড়িয়েছে যে তার ছেলের মনেই কষ্ট জমেছে যে নিজের মা হয়ে ছেলের খুশিতে কিভাবে হিংসা করলো?
তবে হাজার হলেও বাবা মা, কি করার। একদিন হাজবেন্ড আমাকে বলছিলো জানো- বাবা মা যতই খারাপ হোক তারপরও বাবা মা। কিছু করার নেই। আমি তাদের মা ছেলের বিচ্ছেদ চাইনা তাই সব সময় চুপ থাকি যে যায় বলুক। তবে এটুকু বুঝলাম আমার শাশুড়ী, ভাসুর, শশুর এরা আমাকে নিয়ে আমার স্বামীর কাছে যত খারাপ কথা বলেছে অযথা আজ যদি স্বামীর সাপোর্ট না পেতাম তবে আজ আমার সংসার টিকতোনা। আমার স্বামীর কথা - মা বাবা অন্যায় করলে আমি তাদের উচিত জবাব দেবো, আর বউ অন্যায় করলে বউকে জবাব দেবো। আমি তার এ মতামতকে সম্মান করি। তবে দুঃখের বিষয়, এখনো আমার স্বামী আমার এমন কোনো দোষ খুঁজে পায়নি। পুরো পৃথিবী বিপক্ষে হলেও একটি মেয়ে সুখী হয় -যদি স্বামীর সাপোর্ট থাকে।

লেখা সংগৃহীত

10/04/2025

ছোট্ট বয়সেই এত এত মানুষ বিশ্বাস ভেঙেছে যে বিশ্বাসের সাথে সাথে আমিও ভেঙে গেছি বহুবার!
ভাঙাচোরা নিজেকে সামলাতে সামলাতে সিদ্ধান্ত নিলাম আর কাউকে এতটা বিশ্বাস করবোনা যে আমাকে ভাঙতে পারে!

এটা মনে রেখেই চলছিলাম।
সামলে উঠছিলাম।

এরপর জীবনে একজন মানুষ আসলো। পরিচিত হলো, নিজের কথা বললো, আমার কথা শোনার আগ্রহ প্রকাশ করলো...
আমি সাবধান হয়ে গেলাম!
মানুষটা বুঝলো। নিজ আগ্রহে আমার বিশ্বাস অর্জনে লেগে পরলো...
সে কি তীব্র আগ্রহ! সে কি কঠোর চেষ্টা! ঠিক যেন প্রার্থনার মতোন...
প্রার্থনায় তো প্রভুও সাড়া দেয়! আমি তো সামান্য মানুষ...

আমি কিভাবে সাড়া না দিয়ে থাকি!
সাড়া দিলাম...

"আর কাউকে বিশ্বাস করবোনা" ভুলে গিয়ে নিজেকে বললাম "মানুষটাকে বিশ্বাস করা যায়!"

বিশ্বাস করে ফেললাম।
বিশ্বাস করে বলে ফেললাম কেন মানুষকে বিশ্বাস করতে পারিনা! কি কি ঘটেছে আমার সাথে! কেন আমি এত ভয় পাই...কি করলে ভয় পাই! কি শুনলে ভয় পাই...
কোথায় আমার দূর্বলতা, কি আমার অসুস্থতা!

সব বলে ফেললাম! সব!

মানুষটা খুবই মনোযোগ দিয়ে শুনলো। দিনের পর দিন শুনলো..
এমন ভাবে শুনলো যেন আমার কথাগুলো তার কাছে ভীষণ দামী! অনেক যত্নে রাখবে। সবার থেকে আড়ালে, সবকিছু থেকে বাঁচিয়ে!

এতসব দেখেশুনে আমার মনে হলো মানুষকে বিশ্বাস করা যায়...

অত:পর একদিন, আমি দেখলাম যে মানুষ আমার বিশ্বাস অর্জনে এতটা চেষ্টা করলো, সেই মানুষই আমার বিশ্বাস ভেঙে দিলো!
আগের প্রত্যেকটা বারের চেয়ে বেশি টুকরো হলো সেই বিশ্বাস।
আগেরচে আরও অনেক বেশি ক্ষত-বিক্ষত হলাম আমি...

এত বেশি যে আ-মৃ-ত্যু আর কাউকেই বিশ্বাস করতে পারবোনা!
তা নাহয় না পারলাম।

তবে এখনো আমার মনে প্রশ্ন আসে, মানুষ এমন কেন করে!?
যে জানে বিশ্বাসের মর্যাদা দিতে পারবেনা, সে কেন বিশ্বাস অর্জনের নাটক করে!?
যে দেখে কেউ বিশ্বাস করে নিজের সব দূর্বলতা বলে দিচ্ছে, সে কিভাবে দূর্বলতায় আঘাত করে!?

কিভাবে পারে!? কিভাবে করে!?

ঠাডা পড়ুক সেই বইয়ে , যে বইয়ে লেখা ছিলো ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়.....!🙂🫠🤣🤣
10/04/2025

ঠাডা পড়ুক সেই বইয়ে ,
যে বইয়ে লেখা ছিলো ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়.....!🙂🫠
🤣🤣

একটা জিনিস দেখেছি, যারা বউকে সম্মান দেয়, বউয়ের কথা কে দাম দেয়, মানুষের সামনে বউয়ের সম্মান রাখে,  অন্য কাউকে অসম্মান করার...
09/04/2025

একটা জিনিস দেখেছি, যারা বউকে সম্মান দেয়, বউয়ের কথা কে দাম দেয়, মানুষের সামনে বউয়ের সম্মান রাখে, অন্য কাউকে অসম্মান করার সুযোগ দেয়না সেইসব পুরুষদের অধিকাংশের ই লাইফে উন্নতি হয়, এদের সংসার শান্তিও থাকে।😍
অপরদিকে যারা অশান্তি দেয়, এক পয়সার দাম দেয়না, এদের না থাকে লাইফে শান্তি না হয় উন্নতি 🙂

নিজের জীবনে উন্নতি,শান্তি চাইলে যাকে বিয়ে করেছেন তাকে সম্মান দিন। 😊

উন্নতি হবেই, শান্তি আসবেই। ইন শা আল্লাহ ❤️

তাই যে ব্যক্তিটা আপনার ওপর ভরসা করে আপনার হাত ধরেছে তার সবকিছু ছেড়ে!তার বিশ্বাস-ভরসার মর্যাদা রাখুন।
জীবন সুন্দর যদি মানুষ টা সঠিক হয় 🥰

07/04/2025

হাসিখুশি থাকো ... যেভাবেই হোক ... মন খারাপ ??
শরীর খারাপ ??
যা-ই হোক, মুখে একটা হাসি ফুটিয়ে রাখো !!

কি দরকার গোটা দুনিয়াকে দেখানোর যে তুমি ভালো নেই ... হয়তো বিশ্বাস করবে না, কিন্তু তোমার গোমড়া মুখ দেখে চারপাশের অনেকেই মনে মনে আনন্দ পায় ... মানুষ বরাবরই অন্যের ভালো দেখতে পারে না !!

তোমার মন খারাপ করা চেহারা, কিংবা স্ট্যাটাস দেখে তোমার শত্রুরাও মজা পায় ... কি দরকার ফ্রি তে এদের আনন্দ দেয়ার ??

তার চেয়ে বরং হাসিখুশি থাকো ... মিথ্যেমিথ্যি না ... সত্যি সত্যি ... ব্যস্ত থাকো ... যা ভালো লাগে, সেটা নিয়েই ব্যস্ত থাকো ... ভালো থাকতে বেশি মানুষ লাগে না ... ফ্রেন্ড সার্কেল যথেষ্ট..কেউ না না থাকলে তুমি একাই ঘুরতে বের হয়ে যাও ... প্রিয় খাবারটা পেট ভরে খাও ... প্রিয় গানটা শুনতে শুনতে ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকো ...সূর্যাস্তের দিকে চেয়ে থাকো ... জোছনার আলো মুঠোয় নিয়ে বাড়ি ফেরো !!

ভালো থাকতে যা যা করতে লাগে, তাই-ই করো ... তবুও মন খারাপ করে থাকা নিষেধ ... এসব চলবে না ... তোমার যে শত্রুটাকে তোমার অসহ্য লাগে, তার দিকে তাকিয়ে একগাল হাসো... বিশ্বাস করো, তার কানের নিচে চড় দিলেও সে এত কষ্ট পাবে না, যতটা কষ্ট পাবে তোমার ভালো থাকা দেখে !!

আর যারা কাছের মানুষ আছে, তারাও তোমার হাসিখুশি থাকা দেখে আরো বেশি ভালো থাকবে ... হাসি সংক্রামক ... দেখবে, তোমাকে দেখে দেখে তারাও হিহি করে হাসা শুরু করবে !!

শত্রুর প্রতি প্রতিশোধ নিতে হলেও হাসো ... বন্ধুকে হাসাতে হলেও হাসো ... নিন্দুকেরা 'পাগল' বলবে, 'ছাগল' বলবে ... বলুক ... তারা হাসতে পারে না, তারা হাসতে জানে না, তারা ভালো থাকতে জানে না ... তারা শুধু হিংসা করতে জানে !!

হাসতে শেখো ... ভালো থাকতে শেখো ... নিজেকে নিজেই ভালো রাখতে শেখো ... বিশ্বাস করো, তোমার কাউকে লাগবে না ... ভালো থাকতে কাউকে লাগে না ... নিজেকে লাগে শুধু ... নিজের ইচ্ছাটুকু লাগে শুধু !!😊

সংগৃহীত-

এখানে শসা কত নং? 😁
13/06/2024

এখানে শসা কত নং? 😁

কার কার এই‌ বি‌স্কিট এর সা‌থে ছোট বেলার আ‌বেগ জ‌ড়ি‌য়ে আ‌ছে?🥰
11/06/2024

কার কার এই‌ বি‌স্কিট এর সা‌থে ছোট বেলার আ‌বেগ জ‌ড়ি‌য়ে আ‌ছে?🥰

lnsha'Allah 🤲❤️
11/06/2024

lnsha'Allah 🤲❤️

😆😆
21/09/2023

😆😆

৮ টা পাউন্ড কেকের রেসিপি🍫🥚  ১ ডিমের চকলেট পাউন্ড কেকের উপকরণ ১। ময়দা-  ১/৩ কাপ ( ১ টেবিল চামচ ময়দা তুলে নিতে হবে)২। কর্ণ...
21/09/2023

৮ টা পাউন্ড কেকের রেসিপি

🍫🥚 ১ ডিমের চকলেট পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ১/৩ কাপ ( ১ টেবিল চামচ ময়দা তুলে নিতে হবে)
২। কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
৩। ডিম- ১ টি
৪। তেল- ১/৪ কাপ
৫। চিনি- ১/৪ কাপ
৬। বেকিং পাউডার- ১/২ চা চামচ
৭। গুড়োদুধ- ১ টেবিল চামচ
৮। লবন- ১ চিমটি
৯। চকলেট এসেন্স- ১/২ চা চামচ
১০। কোকো পাউডার- ১ টেবিল চামচ

🥚🥚🍫 ২ ডিমের চকলেট পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ২/৩ কাপ ( ২ টেবিল চামচ ময়দা তুলে নিতে হবে)
২। কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ
৩। ডিম- ২ টি
৪। তেল- ১/৩ + ২ টেবিল চামচ
৫। চিনি- ১/২ কাপ
৬। বেকিং পাউডার- ১ চা চামচ
৭। গুড়োদুধ- ১ টেবিল চামচ
৮। লবন- ১ চিমটি
৯। চকলেট এসেন্স- ১ চা চামচ
১০। কোকো পাউডার- ২ টেবিল চামচ

🥚🥚🥚🍫 ৩ ডিমের চকলেট পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ১ কাপ ( ৩ টেবিল চামচ ময়দা তুলে নিতে হবে)
২। কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ
৩। ডিম- ৩ টি
৪। তেল- ২/৩ + ৩ টেবিল চামচ
৫। চিনি- ৩/৪ কাপ
৬। বেকিং পাউডার- ১ চা চামচ
৭। গুড়োদুধ- ২ টেবিল চামচ
৮। লবন- ১/৪ চা চামচ
৯। চকলেট এসেন্স- ১ চা চামচ
১০। কোকো পাউডার- ৩ টেবিল চামচ

🥚🥚🥚🥚🍫 ৪ ডিমের চকলেট পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ১ এবং ১/৩ কাপ ( ৪ টেবিল চামচ ময়দা তুলে নিতে হবে)
২। কর্ণফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
৩। ডিম- ৪ টি
৪। তেল- ১ কাপ এবং ১/৪ কাপ
৫। চিনি- ১ কাপ
৬। বেকিং পাউডার- ১ এবং ১/২ চা চামচ
৭। গুড়োদুধ- ৩ টেবিল চামচ
৮। লবন- ১/২ চা চামচ
৯। চকলেট এসেন্স- ২ চা চামচ
১০। কোকো পাউডার- ৪ টেবিল চামচ

🥚১ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ১/৩ কাপ
২। কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
৩। ডিম- ১ টি
৪। তেল- ১/৪ কাপ
৫। চিনি- ১/৪ কাপ
৬। বেকিং পাউডার- ১/২ চা চামচ
৭। গুড়োদুধ- ১ টেবিল চামচ
৮। লবন- ১ চিমটি
৯। ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ

🥚🥚 ২ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ২/৩ কাপ
২। কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ
৩। ডিম- ২ টি
৪। তেল- ১/৩ + ২ টেবিল চামচ
৫। চিনি- ১/২ কাপ
৬। বেকিং পাউডার- ১ চা চামচ
৭। গুড়োদুধ- ১ টেবিল চামচ
৮। লবন- ১ চিমটি
৯। ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

🥚🥚🥚৩ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ১ কাপ
২। কর্ণফ্লাওয়ার- ২ টেবিল চামচ
৩। ডিম- ৩ টি
৪। তেল- ২/৩ + ৩ টেবিল চামচ
৫। চিনি- ৩/৪ কাপ
৬। বেকিং পাউডার- ১ চা চামচ
৭। গুড়োদুধ- ২ টেবিল চামচ
৮। লবন- ১/৪ চা চামচ
৯। ভ্যানিলা এসেন্স- ১ চা চামচ

🥚🥚🥚🥚৪ ডিমের ভ্যানিলা পাউন্ড কেকের উপকরণ

১। ময়দা- ১ এবং ১/৩ কাপ
২। কর্ণফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
৩। ডিম- ৪ টি
৪। তেল- ১ কাপ এবং ১/৪ কাপ
৫। চিনি- ১ কাপ
৬। বেকিং পাউডার- ১ এবং ১/২ চা চামচ
৭। গুড়োদুধ- ৩ টেবিল চামচ
৮। লবন- ১/২ চা চামচ
৯। ভ্যানিলা এসেন্স- ২ চা চামচ

©

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aney's Cuisin & Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share