Current world

Current world Read more know more. An educational page

28/08/2022

গ্রামের চিরচেনা রূপ

24/07/2019

Noun phrase :
প্রথমে আপনার বাসার গ্রামার বইটা
হাতে নিন। দেখুন কী কঠিন ভাষায় এই
Noun phrase ব্যাখ্যা করেছে। আপনার
বাসার গ্রামার বইতে লেখা আছে
1.determiner + noun= noun phrase
2. adjective + noun = noun phrase.
3. the +adjective = noun phrase.
4. Deteminer + adjective + noun+prepositon=
noun phrase.
কি ভাই এখনো শেষ হয়নি আপনার
বইয়ের noun phrase এর গঠন প্রণালী।
এরকম ৮টা সহ মোট ১২টা গঠন প্রনালী
আপনার গ্রামার বইতে দেয়া আছে।
যদি এতনিয়ম শুধু noun phrase এর জন্য
শিখতে হয়,তাহলে বাকি ৭টা
phrase এর জন্য না জানি আরো কতশত
নিয়ম শিখতে হয়! তাই আসুন একটু সহজ
ব্যাখ্যায় যায়।
:
noun phrase চেনার সহজ উপায়ঃ
noun phrase কে সবস্ময় it দ্বারা
রিপ্লেস করা যায়।যেমন ধরুন পরীক্ষায়
আসল - "to exercise regularly " helps us to
build our body. (বিঃদ্রঃ এখানে
ইনভার্টেড কম দেখলে বুঝবেন এটা
পরীক্ষায় আন্ডারলাইন করা থাকবে।
এখানে আন্ডারলাইন করার সিস্টেম
না থাকায় আমি ইনভার্টেড কম
দিচ্ছি।)
উপরের লাইনে to exercise regularly এর
নিচে আন্ডারলাইন করা আছে। তার
মানে জানতে চাওয়া হল এটি কোন
phrase? এবার পুরো লাইনটি আবার
পড়ুন-" to exercise regularly " helps us to build
our body. এখানে আন্ডারলাইন করা
শব্দগুলোর পরিবর্তে যদি it বসায়
তাহলে যদি বাক্যটি শুদ্ধ মনে হয় তবে
এটি noun phrase. আসুন সে অনুযায়ী
কাজ করি it helps us to build our body.
হ্যা বাক্যটি দেখতে শুদ্ধ মনে হচ্ছে।
সুতরাং এটি noun phrase. একইভাবে
নিচেরগুলো অনুশীলন করুন।
:
=> we depend on "his talent" (বাক্যটির
আন্ডারলাইন করা শব্দ his talent এর
পরিবর্তে it বসালে হয় we depend on it,
বাক্যটি শুদ্ধ হচ্ছে, তার মানে এটিও
noun phrase.
:
adjective phrase চেনার সহজ উপায়ঃ
আন্ডারলাইন করা শব্দের আগে যদি
noun থাকে তবে আন্ডারলাইন করা
শব্দটি adjective phrase। এক লাইনে
adjective phrase চেনা শেষ। বইয়ের
একগাদা নিয়ম মুখস্থ করার দরকার নাই।
নিচের উদাহরনটি দেখুন -
the book "borrowed from the library " is lost.
এখানে borrowed from the library এর
নিচে আন্ডারলাইন করা আছে,এর
আগের শব্দটি book, অর্থাৎ noun.
সুতরাং আন্ডারলাইন করা শব্দটি
adjective phrase.
:
adverb phrase চেনার সহজ উপায়ঃ
যদি কোন phrase অর্থগতভাবে সময়,
স্থান, ধরন,কারণ, প্রভাব নির্দেশ
করে তবে সেটি adverb phrase। যেমন
the train starts "before 10 'o clock ". এখানে
আন্ডারলাইন করা শব্দগুলো হল before 10
'o clock, যা দ্বারা সময় বুঝায়। সুতরাং
এটি adverb phrase
:
prepositional phrase চেনার সহজ উপায়ঃ
prepositional phrase এ অবশ্যই একটা
preposition থাকবে। যেমন because of, in
front of.
:
এভাবে সহজ পদ্ধতিতে আত্মস্থ করার
চেষ্টা করুন। দেখবেন phrase একদম
পানির সহজ হয়ে যাবে। যদি এখানে
কারো বুঝতে সমস্যা হয় তবে পরবর্তী
লেখায় আরো ব্যাখ্যা করে দিবে।
আজ এই পর্যন্তই।

11/07/2019

Q: What is the Full form of TBC in ICC world cup cricket?
Answer
TBC means "To Be Confirmed." This means that the teams playing in these matches will be confirmed after group stage is over..

08/02/2019

উঃ চালর্স ব্যাবেজ
_
■■ প্রঃ FACEBOOK - এর সদর দপ্তর কোথায়?
উঃ California
_
■■ প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
_
■■ প্রঃ www.-এর পূর্ণ রূপ কি?
উঃ world wide web
_
■■ প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
_
■■ প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
_
■■ প্রঃ ABC কি?
উঃ ১ম ইলেকট্রনিক কম্পিউটার
_
■■ প্রঃ HTML মানে কি?
উঃ Hyper Text Markup Language
_
■■ প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা
হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
_
■■ প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
_
■■ প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
_
■■ প্রঃ ইনফরমেশন বা তথ্যের ক্ষুদ্রতম একক কি?
উঃ Bit
_
■■ প্রঃ কম্পিউটারের আবিষ্কারক কে?
উঃ হাওয়ার্ড আইকন
_
■■ প্রঃ কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কি?
উঃ Dual Port Trans receiver

03/02/2019

বিসিএস ক্যাডার কি এবং কেন অামরা BCS ক্যাডার হতে চাই?
আসুন বিস্তারিত জেনে নেই:-

১) বিসিএস পরীক্ষা কি?

উত্তরঃ
বিসিএস এর পুরো অর্থ হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। আর বিসিএস পরীক্ষা হচ্ছে এই সিভিল সার্ভিসে ঢোকার জন্যে যে পরীক্ষা দেওয়া হয় সেইটা।

২) সিভিল সার্ভিস জিনিসটা কি?

উত্তরঃ
সিভিল সার্ভিস হচ্ছে সরকারী চাকুরি। যে কোন দেশে সরকারী চাকুরি মোটামুটি দু ভাগে বিভক্তঃ
মিলিটারি আর সিভিল। মিলিটারি বলতে আর্মি,নেভি, এয়ারফোর্স বোঝায়, আর সিভিল সার্ভিস বলতে প্রশাসন (মানে যাঁরা ম্যাজিস্ট্রেট, জেলার ডিসি, মন্ত্রনালয়ের সচিব এসব হন), পুলিশ, ট্যাক্স , পররাষ্ট্র, কাস্টমস ,অডিট , শিক্ষা ইত্যাদি ২৭টি সার্ভিসকে বোঝায়।

৩) ক্যাডার মানে কি?

উত্তরঃ
ক্যাডার মানে হচ্ছে কোন সুনির্দিষ্ট কাজ করার জন্যে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত একটি দল। সরকারী চাকুরির সুনির্দিষ্ট দায়িত্ব পালন করতে নিয়োগপ্রাপ্তদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়, তাই এদের সিভিল সার্ভিস ক্যাডার বা বিসিএস ক্যাডার বলা হয়।

৪) বিসিএস অফিসারদেরকে প্রথম শ্রেনীর গেজেটেড অফিসার বলা হয় কেন?

উত্তরঃ
বাংলাদেশ সরকারের চাকুরিতে চারটি শ্রেণি আছে,যার সর্বোচ্চ শ্রেণিটাকে বলা হয় প্রথম শ্রেণি বা ফার্স্ট ক্লাস। এদের নিয়োগের সময় সরকারী গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন।
সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব-কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেণির গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন।

৫) ক্যাডার কত প্রকার?

উত্তরঃ
বিসিএস ক্যাডার মূলতঃ দুই প্রকার। যথা:
১) জেনারেল (পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি);

২) টেকনিকাল (শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি)।

জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকুরি করতে পারেন, কিন্তু টেকনিকাল ক্যাডারে চাকুরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে।
যেমনঃ
এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারী ডাক্তার হয়ে চাকুরি করতে পারবেন না।

৬) বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্যতা কি?

উত্তরঃ
বাংলাদেশের নাগরিক হতে হবে, নির্দিষ্ট বয়স সীমার ভেতরে বয়স থাকতে হবে।
যেকোন বিষয়ে চার বছরের অনার্স বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
তিন বছরের অনার্স ও এক বছরের মাস্টার্স করা প্রার্থীরাও পরীক্ষা দিতে পারবেন।
বিদেশে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও শিক্ষা মন্ত্রনালয় থেকে তাদের ডিগ্রি বাংলাদেশের চার বছরের ডিগ্রির সমান- এই সার্টিফিকেট দেখিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

৭) ভাইয়া আমি তো ডাক্তার / ইঞ্জিনিয়ার / আর্কিটেক্ট / সেক্সোলজিস্ট। আমি কি বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ, ডিপ্লোম্যাট, ট্যাক্স অফিসার ইত্যাদি হতে পারব?

নাকি আমি ডাক্তার বলে আমাকে স্বাস্থ্য সার্ভিসেই যেতে হবে?

উত্তরঃ
অবশ্যই পারবেন। কোন কোন ক্ষেত্রে আপনার এই টেকনিকাল ডিগ্রি বিশাল সুবিধা বয়ে আনবে। যেমন,
আপনি যদি ডাক্তার হয়ে পুলিশে যোগদান করেন, সেক্ষেত্রে ইউ এন মিশন গুলোতে আপনাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। আপনি যেমন এক দিক দিয়ে পুলিশের প্রধানও হয়ে যেতে পারেন, আরেক দিক দিয়ে ডাক্তারি প্র্যাকটিসও করতে পারবেন অনুমতি সাপেক্ষে।

আপনি ইঞ্জিনিয়ার হলে পুলিশে বিভিন্ন টেকনিকাল ক্রাইমের ট্রেনিং এ
আপনাকে প্রাধান্য দেয়া হবে। বহু ডাক্তার ইঞ্জিনিয়ার আছেন যারা টেকনিকাল ক্যাডারে না গিয়ে সচিব, রাষ্ট্রদূত ইত্যাদি হয়েছেন। ইংরেজি পড়েছেন বলেই শেকস্পীয়ার হতে হবে, এই ধারণা মাথা থেকে ঝেড়ে ফেলুন।

৮) ভাইয়া, আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় , বিদেশী বিশ্ববিদ্যালয়, মফস্বলের ডিগ্রি কলেজ , মঙ্গলগ্রহের এলিয়েন একাডেমি এসব জায়গা থেকে পড়াশোনা করেছি। আমি কি বিসিএস পরীক্ষা দিতে পারব?

উত্তরঃ
ভাই, আপনি যেখানেই পড়েন না কেন, আপনার যদি লাইফে একটার বেশি থার্ড ক্লাস না থাকে এবং আপনারর সব মিলিয়ে যদি ৬ পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা পূরণ করে থাকেন-
আপনি পরীক্ষা দিতে পারবেন।
ইংলিশ মিডিয়ামের / মাদ্রাসার ছাত্রছাত্রীরাও পরীক্ষা দিতে পারবেন।
আপনার প্রতিষ্ঠান না, পরীক্ষার খাতায় আপনি কি লিখছেন তার উপর নির্ভর করবে আপনি চাকুরি পাবেন কি পাবেন না।

৯) ভাইয়া, সিভিল সার্ভিসের মেডিকেল টেস্ট কেমন হয়?

পুলিশের মেডিকেল টেস্ট কি আর্মির মত হয়? আর এই মেডিকেল টেস্টে কি বাদ পড়ার সম্ভাবনা থাকে?

উত্তরঃ
সিভিল সার্ভিসের মেডিকেল টেস্ট একেবারেই সাধারণ এবং বেসিক হয়, যে কোন সরকারী হাসপাতালে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করলেই জানতে পারবেন।
আপনার যদি অতি গুরুতর কোন সমস্যা না থাকে, সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা নেই। পুলিশের মেডিকেল টেস্ট বাকি সব ক্যাডারদের
মতই হয়, আলাদা না। শুধুমাত্র উচ্চতা আর ওজনে পার্থক্য আছে কিছুটা।
পুলিশের ক্ষেত্রে চোখের নিয়ম হচ্ছে, আপনার চোখ যাই হোক না কেন, যদি চশমা পরার পর সেটা ৬/৬ হয়, তাহলে কোন সমস্যা নেই।

১০) ভাইয়া, শুনেছি অনার্স কমপ্লিট না করেও বিসিএস পরীক্ষা দেয়া যায়, এটা কি সত্যি?

উত্তরঃ
না, অনার্স না করে পরীক্ষা দেয়া যায়না। তবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের মধ্যে অনার্স এর সব পরীক্ষা শেষ হয়েছে কিন্তু রেজাল্ট দেয়া বাকি আছে- এরকম হলে বিভাগীয় পরীক্ষার প্রধানের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দেয়া যায়। পরবর্তীতে ভাইভার সময় মূল সার্টিফিকেট নিয়ে যেতে হয়।

যদি স্বপ্ন থাকে আপনি একজন BCS CADRE হবেন। তবে সময় নষ্ট না করে, আজকে থেকেই শুরু করে দেন। আপনিও হবেন একজন BCS CADRE, যদি সফল ব্যক্তিদের মত আপনিও ধৈর্য সহকারে লেগে থাকতে পারেন।

07/08/2017

➊ 'কপিলা' কোন উপন্যাসের চরিত্র?
-পদ্মা নদীর মাঝি
➋ বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র?
-শ্রীকান্ত
➌ বাংলা সাহিত্যে 'গাজী মিয়া' কে?
-মীর মোশাররফ হোসেন
➍ 'বাকের ভাই' চরিত্রটি আমরা কোথায়
দেখতে পাই?
-কোথাও কেউ নেই-নাটকে
➎ রূপসী বাংলার কবি?
-জীবনানন্দ দাস
➏ 'শঙ্খনীল কারাগার' উপন্যাসটি কার
লেখা?
-হুমায়ূন আহমেদ
➐ বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি?
-বেগম সুফিয়া কামাল
➑ 'আসমানীরে দেখতে যদি তুমরা সবে চাও' -
কোন কবির লেখা?
-কবি জসিম উদ্দীন
➒ 'মম এক হাতে বাকা বাঁশের বাঁশরী, আর
হাতে রণতূর্য'- কোন কবিতার চরণ?
-বিদ্রোহী
➓ অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? পঙক্তিটির
স্রষ্টা কে?
-সুধীন্দ্রনাথ দত্ত।

30/07/2017

০১. ১ জুন ২০১৭ বাংলাদেশের কোন কূটনীতিক প্রথম সিনিয়র সচিবের মর্যাদা লাভ করেন? উত্তরঃ ইসমাত জাহান। ০২. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট-এর নাম কি? উত্তরঃ ব্র্যাক অন্বেষা। ০৩. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে? উত্তরঃ ৪ জুন ২০১৭। ০৪. জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে ?…

17/07/2017

১) আইসক্রিম সর্বপ্রথম কোথায় সৃষ্টি হয়?
উ:-চীনে।
২) কোন মোটর গাড়ির নম্বর থাকেনা?
উ:- দেশের রাজার ও রাষ্ট্রপতির।
৩) কে বিনা ভাড়ায় রেল ভ্রমন করতে পারে?
উ:- ৩ বছরের কম বয়সের শিশু।
৪) এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি?
উ:- মালদ্বীপ।
৫) দিল্লীর প্রাচীন নাম কি?
উ:- হস্তিনাপুর।
৬) সর্বপ্রথম টাকার নোট চালু করেন কে?
উ:- কুবলাই খান।
৭) মমতাজমহলের আসল নাম কি?
উ:- আরজুমান্দ বানু।
৮) কবুতর কিসের প্রতীক?
উ:- শান্তির।
৯) সাদা ছড়ি কিসের প্রতীক?
উ:- অন্ধের।
১০) কোন প্রাণীর রক্ত সাদা?
উ:- টিকটিকি।
১১) দ্রুততম গ্রহ কোনটি?
উ:- বুধ।
১২) বাংলাদেশের 'সাদা সোনা' বলা হয়
কোনটিকে?
উ:- চিংড়িকে।

14/07/2017

>>> আপনি জানতেন কি?

13/07/2017

ব্যাংক সংক্রান্ত সাধারন জ্ঞানঃ
✪ সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক কোনটি?
Ans : পূবালী ব্যাংক
✪ সবচেয়ে বড় সরকারি ব্যাংক কোনটি?
Ans : সোনালী ব্যাংক
✪ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে
ছিলেন?
Ans : এ এন এম হামিদুল্লাহ
✪ বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি?
Ans : HSBC ব্যাংক (শাখার ভিত্তিতে)
✪ EU এর কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
Ans : জার্মানির ফ্রাংকফুর্টে
✪ বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংকের
বর্তমান নাম কি ?
Ans : AB Bank (প্রথমে নাম ছিল আরব বাংলাদেশ
ব্যাংক)
✪ বাংলাদেশে বিদেশী ব্যাংক কয়টি?
Ans : ৯ টি (নতুন অনুমোদন দেয়া হয়েছে
সম্ভবত ৩
টি )
✪ ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় কোন আইন
দ্বারা?
Ans : ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ দ্বারা।
✪ শতভাগ মালিকানায় সরকারি ব্যাংক কোনটি?
Ans : বেসিক ব্যাংক
✪ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় সহ
মোট শাখা কয়টি ?
Ans : ১০ টি (মতিঝিল,সদরঘাট, বগুরা,ময়মনসিংহ,
রংপুর,রাজশাহী,খুলনা,বরিশাল,সিল
েট,
চট্টগ্রাম)।।।।।

13/07/2017

১। বর্তমানে বাংলাদেশে
কাগজের নোট
রয়েছে =
৯টি।
২। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের
নোট = ৬টি।
৩। বাংলাদেশে প্রচলিত টাকার
ব্যাংক
নোট নয় = এক, দুই ও পাঁচ টাকার
নোট।
-
৪। "এক টাকার, দুই টাকার ও পাঁচ
টাকার
নোটে স্বাক্ষর থাকে = অর্থ
সচিবের।
-
৫। 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি
আছে = দুই
টাকার
মুদ্রায়।
-
৬। বাংলাদেশে চালু পলিমার
মুদ্রা মুদ্রিত হয় =
অস্ট্রেলিয়ায়।
-
৭। ৫০০ টাকার নোট কোন দেশে
ছাপা হয় =
জার্মানিতে ৷
-
৮। ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি
করা হয় =
কানাডায়।
-
৯। সরকারি নোট = ১, ২ ও ৫ টাকার
নোট।
-
১০। বাংলাদেশে টাকা ছাপার
জন্য বিশেষ কাগজ
আমদানি
করা হয় = সুইজারল্যান্ড থেকে।
-
১১। বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে
মুদ্রা =
বাংলাদেশের ২ টাকার নোট।
-
১২। বর্তমানে বাংলাদেশ
বাংকের শাখা =
১০টি (সর্বশেষ ময়মনসিংহ)।
-
১৩। ১ মার্কিন ডলার তৈরী করতে
বাংলাদেশী =
২১
টাকা খরচ হয়।
-
১৪। বর্তমানে বাংলাদেশে = ৬৩
টি ব্যাংক
রয়েছে।
-
১৫। বাংলাদেশে ১ম নোট চালু হয়
= ৪ মার্চ
১৯৭২
সালে ১০ টাকার নোট সর্বপ্রথম
ছাপানো হয়।
-
১৬। দেশে বর্তমানে তফসিলি
ব্যাংক ৫৬টি।

18/06/2017

৩ দিন আগে এক ছেলে নিজের বাবার লাশ কাঁধে নিয়ে কবরের দিকে যাচ্ছে। সেই ছবি ফেসবুকে আপলোড দিয়েছে।
ক্যাপশন- "আমি এবং আমার কাঁধে বাবার লাশ, কবরের দিকে যাচ্ছি। সবাই দোয়া করবেন"
এক মেয়ে রিক্সায় বসে ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে।
ক্যাপশনে ফটো ক্রেডিট হিসেবে লিখেছে- "প্রতিবন্ধী"!
ছবিতে কমেন্ট দিলাম- এতদিন জানতাম "প্রতিবন্ধী স্টাইল" ফটোশুট হয়, কিন্তু ফটোগ্রাফার "প্রতিবন্ধী" হয় এই প্রথম শুনলাম।
মনে আছে?? রমজানের সময় তারাবীহর নামাজে সেজদারত এক মেয়ের সেলফির কথা?? কতটা অসুস্থ হলে এমন কাজ করা যায়!!!
কিছুদিন আগে দেখলাম এক ছেলে তার মায়ের জন্য খোড়া কবরের পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে! seriously!!
কদিন আগের ঘটনা এক ছেলে তার মৃত দাদার লাশের সাথে সেলফি তুলেছে!
ক্যাপশন- 'গুড বাই দাদু'
আরেক মেয়ে রেডিসনে খেতে গিয়ে খাবার সামনে রেখে সেলফি আপলোড দিয়েছে।
ক্যাপশন- "ইয়ো ইয়ো....এত্তগুল
া ইয়াম্মি"
ক্যাপশন যেমনি ছিলো, সবগুলোর মুখের ভঙ্গিমা দেখে মনে হয়েছিলো ওটা রেস্টুরেন্ট নয়, কোন এক প্রতিবন্ধী হাসপাতাল ছিলো।
আরেক ছেলে ক্লাসে বসে ছবি আপলোড করেছে।
ক্যাপশন - "ম্যাডাম কিন্তু হেব্বি" ফটো ক্রেডিট- "বলদ"
রামপুরা ব্রীজের উপর দাঁড়িয়ে আরেক ছেলে গ্রুপ সেলফি আপলোড দিয়েছে।
ক্যাপশন- "উই অল গাইজ আর রকজ, মালের ভ্যাট শকজ"
হজ্ব করতে গিয়ে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে আপলোড দিয়েছে এক ব্যাক্তি।
ক্যাপশন- "it's imagine, I'm LOL"
এই যখন আমাদের সেলফি প্রেমী আর বাপের টাকায় DSLR কিনে রাতারাতি বনে যাওয়া ডিজিটাল ফটোগ্রাফারদের ছবির ক্যাপশন.......তখন মনে পড়ে যাচ্ছে কেভিন কার্টারের কথা।
১৯৯৪ তে কেভিন সুদানে একটি ছোট্টো বাচ্চার ছবি তুলেছিলেন। কংকাল প্রায় বাচ্চাটি হামাগুড়ি দিয়ে এগুচ্ছিল খাবারের জন্য। পাশেই একটি শকুন অপেক্ষা করছিলো বাচ্ছাটি মারা যাবার জন্য। কেভিন ওই বাচ্ছাটিকে খাবার পেতে সহায়তা না করার যন্ত্রনায় আত্মহত্যা করেছিলো।
অথবা, কয়েকদিন আগেই সাগর পাড়ের আইলানের ছবি তোলা সাধারন ফটোগ্রাফারের কথাই ধরুন। যেই ছবিটি সারা দুনিয়া কাঁপিয়ে দিলো।
চাইলেই আমরাও আমাদের ক্যামেরার ল্যান্স কাজে লাগিয়ে আমাদের সমাজের অনেক অসংগতি তুলে ধরতে পারি সারা বিশ্বের কাছে।... অথছ আমরা ছবি তুলি মানসিক প্রতিবন্ধীর মত আর ক্যাপশন দেই উন্মাদের মত।
আমাদের বিকৃত মস্তিষ্কও যে দিন দিন বিকৃত হয়ে যাচ্ছে এগুলোই তার প্রমাণ

Address

Mymensingh
8/A

Telephone

+8801747421053

Website

Alerts

Be the first to know and let us send you an email when Current world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category