15/10/2024
💠শ্বশুরবাড়ি র প্রকার ভেদ........
বিয়ের পর ৯০-৯৫% মেয়েদের same problem face করতে হয়.... সেই চিরাচরিত শ্বশুড়বাড়ি তে adjustment problem....
আমাদের চারপাশে আমরা অনেক রকম শ্বশুরবাড়ি দেখে থাকি.... আজ তাদের কয়েকটির বৈশিষ্ট্য আলোচনা করবো....
🔹১. জুরাসিক ওয়াল্ড টাইপ....
যেখানে প্রতি মুহূর্তে বৌমার দোষ ধরে খুবলে খাবার জন্য...টিরেক্স, রেপ্টার, ভেলোসিরেপ্টর রা (পড়ুন শ্বশুর, শাশুড়ি, ননদ/দেওর রা...) ওৎ পেতে বসে আছে.... যেখানে বর বাবাজীবন সাধারণত নিরীহ তৃণভোজী ডাইনোর রোল প্লে করে থাকেন...😑
🔹২. রানু মন্ডল টাইপ.....
কথায় কথায় বৌয়ের বাড়ির নামে উল্টো পাল্টা বলে মজা পান... কিসের এতো অহংকার বাকি দুনিয়ার আর কেউ বুঝুক চাই না বুঝুক... "ওনারা তো জানেন ওনারা আসলে কি..." 😤
🔹৩. মালী টাইপ বা পরান দাদু টাইপ....
এনারা বেশ ভালো... জানেন, এক যায়গা থেকে গাছ তুলে এনে অন্য যায়গায় বসালেও তো তার সেখানে শেকড় গেড়ে বসতে গেলেও সময় লাগে...! তাই এরা অনবরত "ভালো হয়েছে, কিন্তু আরো ভালো করতে হবে..." মোডে চলেন... 😊
🔹৪. নির্বিকার টাইপ...
" ছেলে বড়ো হয়েছে, বিয়ে দিয়েছি... বাকি তোমাদের সংসার তোমরা বুঝে নাও... যাই হোক ছাতা মাথা... হামারা কুছ নেহি যাতা... যাদা প্যার হো যাতা... তো হাম সহ নেহি পাতা..." এনারা সব পরিস্থিতি তেই অর্জুন কপুরের মতো expression less থাকা পছন্দ করেন....
🔹৫. প্রাইভেট কোম্পানী টাইপ...
Employee দের (পড়ুন বৌদের ) কিভাবে যতটা সম্ভব বেশী খাটিয়ে, যতটা সম্ভব কম ছুটি দেওয়া যায়... সারাদিন এই চিন্তায় মগ্ন থাকেন.... এছাড়াও "বরের সাথে বেশি কথা বোলো না...", "নতুন বৌ এর এতো হাসি ভালো না", "এটাও শিখে আসোনি" এসব অ্যালিগেশন বাবদ ছুটি কাটা হয় বা ওভার টাইম করানো হয়...
🔹৬. আবহাওয়া দপ্তর টাইপ....
এই ধরনের শ্বশুরবাড়ির তরফ থেকে "বাবু তুই বদলে যাচ্ছিস্ " জাতীয় পূর্বাভাস, "তুইতো বৌ এর গোলাম হচ্ছিস" জাতীয় কমলা সতর্কতা, সাথে "তুই আর আমাকে পাত্তাই দিস্ না" জাতীয় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়, কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনাও থাকে.....
🔹৭. Big Boss শ্বশুরবাড়ি...
এই ক্ষেত্রে বৌমাকে বসে থাকতে দেখলেই বাড়ির সবার "কাজ পায়".... ঐ যেমন সবার "ক্ষিদে পায়", "হিসু হাগু পায়".... এটাও ওরকম.... Big Boss এর মতো একের পর এক টাস্ক দেওয়া হয়, এবং cctv র মতো চারদিকের থেকে নজরদারি করা হয়.... এবং অনবরত কূটকাচালি চলে...
৮. কুরকুরে শ্বশুরবাড়ি....
বিশেষ কিছু বলার নেই.... "টেরা হ্যায়.... পর মেরা হ্যায়...." 😜
💠আপাতত এই কটাই বললুম.... এছাড়াও আরো অনেক রকম permutation combination থাকতে পারে....
দেখুন.... এই ৯০-৯৫% মেয়েরা নিজেদের বাড়ি, মা বাবাকে ছেড়ে অন্য একটা নতুন বাড়িতে যায়, নিজের ১০০% দিয়ে adjust করার চেষ্টা করে.... অন্যের বাবা মা কে আপন করার চেষ্টা করে.... আপনারাও একটু adjust করুন, সহযোগিতা করুন.... দোষ তো মানুষ মাত্রেই হয়....!! দোষ না ধরে, ভালোবেসে শোধরানোর উপায় বলে দিন....শিখিয়ে পড়িয়ে আপন করে নিন্.... After all আপনাদেরই তো আজীবন এক সাথে থাকতে হবে...নাকি...??!!
আর নইলে আপনার বাবুর জন্য ভালো দেখে একজন সুন্দর, সুশ্রী, সর্বগুণে সম্পূর্না, perfect Alien 👽 খুঁজে নিন্.... 🤓
© জিনিয়া রায় চক্রবর্তী
ছবি কালেক্টেড।