07/10/2022
এইচএসসি পরীক্ষা ও তার পরবর্তী সময়টা আমাদের জীবনে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। এই সময়টাই অনেকখানি ঠিক করে দেয় আমরা পরবর্তী জীবনে কে কী করব।
শুধু পেশা নির্বাচনই নয়, নতুন সব বন্ধুত্ব, আয়োজন, উৎসব ও অজস্র অভিজ্ঞতার বিশ্ববিদ্যালয় জীবন হাতছানি দেয় এই সময়েই। আর এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যায় কেবল কিছু তথ্যের অভাব আর সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে।
আমরা বুঝতে পারি না কিভাবে এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবো, ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়ব, কতক্ষণ পড়ব, কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো/দিবো কিংবা পছন্দসই সাবজেক্ট বা প্রতিষ্ঠানে সুযোগ না পেলে কী করব!
এই সিদ্ধান্তহীনতা আমাদের হাতের মুঠো থেকে ছিনিয়ে নিয়ে যায় অসংখ্য সম্ভাবনা।
অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে বলেছে, "ইশ, এই বিষয়গুলো যদি আরেকটু আগে থেকে জানতাম, তাহলে হয়তো আরো ভালো কিছু করতে পারতাম।"
তাই এসব শিক্ষার্থীদের কথা চিন্তা করেই "স্বপ্নবিলাস এসোসিয়েশন"
**৯ই অক্টোবর ২০২২ খ্রি. প্রথমবারের মতো 'পোড়াবাড়ী বাজারে' আয়োজন করবে একটি সেমিনার যেখানে বাংলাদেশে উচ্চশিক্ষা নিয়ে তোমাদের সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল, টেকনিক্যাল ইন্সটিটিউটে পড়াশোনা করা শিক্ষার্থীরা।
ধারাবাহিকভাবে এই ইভেন্ট চলতে থাকবে আমাদের পোড়াবাড়ী বাজারের প্রত্যন্ত অঞ্চলের স্কুল কলেজে। ..
সময়: ৯ই অক্টোবর, ২০২২ খ্রি.
স্থান: হল রুম, মঠবাড়ী ইউনিয়ন পরিষদ। ..
"স্বপ্নবিলাস এসোসিয়েশন,
মন হোক ঋদ্ধ, জ্ঞানে হই সমৃদ্ধ"