29/07/2026
আজকে বিকেল বেলা আমাদের "মোবাইল পার্ক" শোঃরুম থেকে একটি ফোন চুরি হওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তবে আপনাদের সকলের অকৃত্রিম ভালোবাসা, সচেতনতা এবং সর্বাত্মক সহযোগিতার কারণে আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে চোরকে শনাক্ত করতে এবং চুরি হওয়া ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।আলহামদুলিল্লাহ
আপনাদের এই সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। যারা আমাদের বিভিন্ন তথ্য দিয়ে ও পোস্ট শেয়ার করে সাহায্য করেছেন, তাদের প্রতি "মোবাইল পার্ক" পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ❤️
সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকুন, সচেতন থাকুন।
📍 মোবাইল পার্ক, শোঃরুম ফুলবাড়িয়া।