29/06/2026
এই ভয়টাই পাচ্ছিলাম।
কোনো বিজনেস পেইজের পোস্ট পড়ে প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নেয়া ভীষণ রিস্কি। আমি বেশ কয়েকটা পেইজের পোস্ট পড়লাম রেটিনল যুক্ত ভাইরাল কিছু প্রোডাক্ট নিয়ে। কেও নিজের এক্সপেরিয়েন্সের আদলে লিখেছে, কেও প্রোডাক্টের স্পেশাল দিকগুলো বলেছে, কেও ইন্সটাগ্রাম-টিকটকের ভিডিও দেখে ইন্সপায়ারড হয়ে মনগড়া গল্প বলেছে। কিছু বিষয় নিশ্চিত হওয়ার জন্য পেইজগুলোতে নক দিলাম। যা ভয় পাচ্ছিলাম তা ই ঘটলো। তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে সমস্যাই থাকুক স্কিনে, রেটিনল যুক্ত প্রোডাক্টটা সেল করে দিতে! এটাই হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ পেইজের আসল চিত্র।
রেটিনলের বিকল্প নিয়ে লেখার ইচ্ছে অনেকদিন ধরে ছিল। গতকালকের ঘটনার পর মনে হলো আর দেরি করা ঠিক হবেনা। বিস্তারিত লেখার চেষ্টা করেছি। সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে কাজে লাগবে রুটিন সাজানোর সময় 💜
🌻
রেটিনল সবাই ইউজ করতে পারেনা। যাদের স্কিন ব্যারিয়ার নাজুক অবস্থায় আছে তাদের রেটিনলের থেকে ১০০ হাত দূরে থাকা উচিত। প্রেগ্নেন্ট, ব্রেস্টফিডিং করান এমন মায়েদের জন্য রেটিনল নিষিদ্ধ, বেবিপ্ল্যান করার অন্তত ৬ মাস আগে বাদ দেয়া মাস্ট। যাদের বেসিক স্কিন কেয়ার রুটিন ঠিক নেই বা ঠিক থাকলেও স্ট্রং এক্সফোলিয়েটর ইউজের অভিজ্ঞতা নেই তারাও রেটিনল এক লাফে শুরু করতে পারবেনা। কারো কারো রেটিনল ইউজ করলে পিলিং, মাত্রাতিরিক্ত ড্রাইনেস এমন ভাবে দেখা দেয় যে ইউজ করার সাহস হয় না আর।
এনারা কি উক্ত ভাইরাল প্রোডাক্ট ইউজ করবেন? নিশ্চয়ই করবেননা, করা উচিত হবেনা।
আমি দীর্ঘদিন ধরে রেটিনল ইউজ করছি। সপ্তাহে ৩ দিন এক বেলা করে স্কিনের সাথে রেটিনলের দেখা হয়। রেটিনল কেমন রেজাল্ট দেখাতে পারে সে বিষয়ে আমার এক্সপেরিয়েন্স এর আগে রেটিনল জার্নির লেখায় শেয়ার করেছিলাম। রেটিনল নিয়ে ১০০% স্যাটিসফাইড থাকার পরেও রেটিনলের বিকল্প হিসাবে যে ইনগ্রিডিয়েন্টটা রেকমেন্ড করব তা হলো-
বাকুচিওল (Bakuchiol)
সবার জন্য সেফ, রেটিনলের মতো ইরিটেটিং না এবং ইফেক্টিভ।
কিন্তু বাকুচিওল ইউজ করে পারসোনালি আমার মনে হয়নি এটা একাই যথেষ্ট রেটিনলের মতো রেজাল্ট দেখাতে। এর সাথে একটা কি দুইটা স্পেসিফিক ইনগ্রিডিয়েন্ট স্কিন কেয়ার রুটিনে অ্যাড করার পর বোঝা যায় বাকুচিওল অল্টারনেটিভ হিসাবে বেস্ট।
বাকুচিওল অনেকটা আমাদের টিনেজার ভার্সনের মতো। আমরা যখন হাইস্কুলে পড়তাম , এমন এমন চ্যাপ্টার প্রথমবারের মতো সামনে আসতো যেগুলো আগে কখনো দেখিনি। এর মধ্যে কিছু চ্যাপ্টার বুঝতে অনেক পড়াশোনা করতে হতো আর কিছু চ্যাপ্টার পরীক্ষার আগে রাতে পড়ার জন্য রেখে দেয়া যেতো 😁
বাকুচিওল ইউজ করার পর আমার মনে হয়েছে কেও যদি স্কিন কেয়ার রুটিনে শুধু বেসিকটা ফলো করে আর সাথে বাকুচিওল অ্যাড করে, তাতেও ফাইন লাইনস, রিংকেলস এর সমস্যায় সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ফাইন লাইনস, রিংকেলস কমানোর দিক থেকে রেটিনল এর অল্টারনেটিভ হিসাবে বাকুচিওল আমার জন্য ছিল ৯.৫/১০। পরীক্ষার আগের রাতে একা একা পড়ে হলেও বাকুচিওল এই সাবজেক্টে ভালো মার্কস পাবে, ঠিক ঠিক রেজাল্ট দেখাবে।
কিন্তু শুধুমাত্র একটা দিকে সেরা বলে বাকুচিওলকে অল্টারনেটিভ বলা যাবেনা। রেটিনলের সমকক্ষ হতে হলে আরও বেনিফিটস দরকার। এই পরীক্ষায় বসা বাকুচিওল একা একা পারবেনা। বাকুচিওল এর সেজন্য দরকার হবে নোটস, ইউটিউব, গাইড.. অর্থাৎ সাপোর্ট.. স্কিন প্রব্লেম সলভ করার জন্য সাপোর্ট কী? কোনটা? কিছু ইনগ্রিডিয়েন্ট।
এটা নিয়ে পড়াশোনা করতে করতে আমি কিছু কম্বিনেশন খুঁজে পাই যেগুলো সায়েন্টিফিকালি স্কিনের প্রব্লেম সলভের জন্য কাজে লাগবে-
(১) Bakuchiol + Peptides
-ফাইন লাইনস, রিংকেলস এর জন্য।
(২) Bakuchiol + Vitamin C
-সান ড্যামেজ/ ফটোএজিং এর জন্য।
(৩) Bakuchiol + Hyaluronic Acid
-ডিহাইড্রেটেড, ডাল স্কিনের জন্য।
(৪) Bakuchiol + Niacinamide + Vitamin C
-হাইপারপিগমেন্টেশন,একনে এর জন্য।
(৫) Bakuchiol + Niacinamide + HA +
Vitamin C
-ওভারঅল অ্যান্টি এজিং এর জন্য।
আমি সায়েন্টিফিক প্রমাণাদিতে যাচ্ছিনা আজ । এসব উপাদান কীভাবে কাজ করে তা জানা সম্ভব কিন্তু পুঁথিগত বিদ্যা রিয়েল লাইফে কতটা কার্যকরী সেটা তো এক্সপেরিয়েন্স বলতে পারে। অনেকদিন এক্সপেরিয়েন্স নিয়ে এত গল্প করা হয়নি আপনাদের সাথে, আজকে সেটাই শেয়ার করা যাক।
এর মধ্যে ১,৪,৫ নং কম্বিনেশন আমার নিজের রুটিনে ছিল, বাকিগুলো যেমন হায়ালুরনিক এসিড আমি আলাদা করে ইউজ করেছিলাম আগে। তা সত্ত্বেও প্রথমে ৩ নং কম্বিনেশনের কথা বলি।
৩ নং কম্বিনেশনে বাকুচিওল আর হায়ালুরনিক এসিড আছে। যাদের স্কিন খুবই সেন্সিটিভ, সেই সাথে ডাল এবং ডিহাইড্রেটেড, তাদের জন্য সবচেয়ে নিরাপদ অপশন। আরেকটু সেফ বানানো যায় যদি বাকুচিওল যুক্ত সিরামের বদলে বাকুচিওল যুক্ত টোনার & হায়ালুরনিক এসিড যুক্ত ময়েশ্চারাইজার ইউজ করেন। টোনার একটু লাইটওয়েট হয় সিরামের তুলনায়। মাইল্ডও হয়। সেন্সিটিভ স্কিনে যত আস্তে আস্তে নতুন ইনগ্রিডিয়েন্ট ইন্ট্রোডিউস করা যায় ততই ভালো। ভিজিবল রেজাল্ট পাবেন আনুমানিক ৪-৬ সপ্তাহের মধ্যে। আমি যেদিন প্রথমবার হায়ালুরনিক এসিড যুক্ত ময়েশ্চারাইজার ইউজ করেছিলাম বেশ মন খারাপ হয়েছিল। ভারী টেক্সচারের ময়েশ্চারাইজার এক কালে এভয়েড করতাম। সেখানে কীনা আমার মুখে এত ভারী একটা ময়েশ্চারাইজার। সকালবেলা সব রাগ গলে পানি…প্লাম্পি, নরম স্কিন - যা আমি আগে কখনো পাইনি। হায়ালুরনিক এসিড নিয়ে আপনাদের অভিজ্ঞতাও এমন সুন্দর হোক।
আমার স্কিন কেয়ার রুটিনে আগে থেকেই কোনো না কোনো পেপটাইড বেজড সিরাম থাকতো। কিন্তু রুটিনে একসময় বেশ অনিয়মিত ছিলাম। পড়াশোনা, অন্যান্য অ্যাক্টিভিটিস এর চাপ বাড়লে স্কিন কেয়ারের কথা মাথায় থাকতোনা। তখন ২-৩ দিনের মধ্যে স্কিনে ডালনেস আসা শুরু করতো। বাকুচিওল অ্যাড করার পর গ্লো স্থায়ী হতো আরও বেশি। আমি কখনো ফিল করতাম না আমার উপর দিয়ে এত স্ট্রেস যাচ্ছে.. স্কিন দেখে কেও বুঝতে পারতোনা আমি কোনোমতে শুধু সানস্ক্রিন মেখে প্রেজেন্টেশন দিতে আসছি! এজিং সাইন এর জন্য এই কম্বিনেশনটা সবচেয়ে হেল্পফুল। আমার স্কিন এত অত্যাচারের পরেও টানটান থাকা, যেকোনো স্কিন কেয়ার প্রোডাক্ট স্যুট করলেই ভালো কাজ করার ক্রেডিট ১ নং কম্বিনেশন পাবে।
৪ নং কম্বিনেশন একটু সাবধানে ইউজ করতে হবে। নায়াসিনামাইড পারসেন্টেজ ২-৫% এর মধ্যে রাখতে হবে। অ্যাক্টিভ একনে থাকলে শুরুতে ভিটামিন সি অ্যাড করে ফেলা যাবেনা। একনে দূর হয়ে গেলে ধীরে ধীরে রুটিনে যোগ করতে হবে। হাইপারপিগমেন্টেশন এর জন্য এই কম্বিনেশন থেকে ভিজিবল রেজাল্ট পেতে মোটামুটি ৪ মাস + সময় লাগতে পারে।
৫ নং কম্বিনেশন অ্যাডভান্সড ইউজারদের জন্য। অ্যাক্টিভ এর সাথে অভ্যস্ত, বেশ কিছু প্রোডাক্ট ট্রাই করা হয়েছে, স্কিন কেয়ার রুটিনে কনসিস্টেন্সি আছে এরকম ইউজাররা ৫ নং কম্বিনেশন ১ মাস সময় নিয়ে স্কিনের সাথে অ্যাডজাস্ট করবেন। ভিজিবল রেজাল্ট পেতে ৪-৬ মাস সময় লাগতে পারে।
রুটিন মিনিমাল রাখতে ভালো লাগলে ২ নং কম্বিনেশনটা আপনার জন্য।
রেটিনল স্কিন কেয়ার রুটিনে থাকলেও উপরোক্ত ইনগ্রিডিয়েন্ট রুটিনে যোগ করা যায়। কম্বিনেশনে একটু হেরফের হবে।
🌻
যেকোনো উপাদানযুক্ত প্রোডাক্টই হাইপে তুলে ফেলা সম্ভব। আপনার সামনে সব ধরনের কন্টেন্ট আসবে। সোশাল মিডিয়া একটা ওপেন প্লাটফর্ম। সবাই সবার মতামত দেয় কিন্তু সব মতামত কি গ্রহণযোগ্য? ব্যবসায়িক স্বার্থে যে যেমন কথাই বলুক, যাচাই-বাছাই না করে বিশ্বাস করবেননা। বিশ্বাসযোগ্য স্টাইলে বলা হবে, আপনি শুনবেন, যাচাই করবেন তারপর সিদ্ধান্ত নেবেন। রেটিনল আপনার জন্য উপযোগী না হলে ইউজ করা বাধ্যতামূলক, বলুন? অল্টারনেটিভ অপশনকেও ফলাও করে একাই ১০০ বলে প্রচার করলে অবাক হবেননা। নিজে সতর্ক থাকুন, শুধুমাত্র তাহলে সম্ভব সঠিক সিদ্ধান্ত নেয়া