MoMo's Fashion House

MoMo's Fashion House Online Shopping House

এই সেই ভাগ্যবতী আপুউউ টা!যেই ভিডিও টা দেখে অনেকেই কান্না করছিলো!সি*জারের দিন ডাক্তারের কানে কানে বলছিলো,যদি এমন কন্ডিশন ...
28/09/2025

এই সেই ভাগ্যবতী আপুউউ টা!
যেই ভিডিও টা দেখে অনেকেই কান্না করছিলো!সি*জারের দিন ডাক্তারের কানে কানে বলছিলো,যদি এমন কন্ডিশন হয় যে বাচ্চা আর মায়ের মধ্যে একজন কে বাঁচানো লাগবে তাহলে বাচ্চার মা কে বাঁ-চাইয়েন। কারণ ওকে ছাড়া আমি থাকতে পারবো না।এবং সেই মেয়ের মৃ-ত্যু-র পর তার স্বামী বলছিলো আমি কখনো বাবা হতে চাই'নি আমি চাইছিলাম ও বেঁ-চে থাকুক।❤️‍🩹

সত্যি বলতে অপু বিশ্বাসের জন্যে মায়া লাগতেছে৷ নিজের চোখের সামনে নিজের স্বামী অন্য কারো সাথে সংসার করতেছে৷ হাসিমুখে ছবি তু...
03/08/2025

সত্যি বলতে অপু বিশ্বাসের জন্যে মায়া লাগতেছে৷ নিজের চোখের সামনে নিজের স্বামী অন্য কারো সাথে সংসার করতেছে৷
হাসিমুখে ছবি তুলতেছে এটা মনে হয় না কোনো নারী সহ্য করবে৷

অপু ২০১৭ সালে যখন তার ছেলেকে নিয়ে লাইভে এসে কান্না করছিল পুরো এপিসড টা দেখছিলাম৷
একজন মা কতটা অসহায় হলে সন্তানের আর স্ত্রীর অধিকার জন্যে লাইভে এসে কান্না করে৷
অথচ এগুলো সবকিছু জেনেও বুবলি সাকিবের সাথে প্রেম করছে, বিয়ে করছে৷
সাকিব না হয় অপুর সুযোগ নিছে কিন্তু বুবলি নিজে একজন নারী হয়ে আরেক নারীর সংসার কেমনে ভাঙতে পারলো!

অপুকে নিয়ে যত ট্রল করি আর বেহায়া বলি না কেন!
তিতা সত্য হলো নারী তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে চায় না 🙂!!

- Rahat Ahmed Tulon

ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউনসত্যিই খুব খারাপ লাগছে 😭একটা মেয়ের আদর্শবান স্বামী যে কত বড় সম্পদ যার নাই একমাত...
15/01/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন

সত্যিই খুব খারাপ লাগছে 😭একটা মেয়ের আদর্শবান স্বামী যে কত বড় সম্পদ যার নাই একমাত্র সে বলতে পারবে ..এমন স্বামী যে মাথার উপর ছায়া হয়ে থাকে ..সাদাত ভাইও এমন মানুষ ছিলেন ...আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে দিন ..সারফারাজ এর জন্য অনেক দোয়া এত ছোট বয়সে বাচ্চাটা তার সবচেয়ে সেরা মানুষকে হারালো.

এই যে এই ছেলেগুলোকে দেখছেন এরা বাড়িতে এক গ্লাস পানি খেলেও চারবার অন্য কাউকে পানি দিতে বলে। অথচ এরা কি পরিশ্রমটাই না করছে...
28/08/2024

এই যে এই ছেলেগুলোকে দেখছেন এরা বাড়িতে এক গ্লাস পানি খেলেও চারবার অন্য কাউকে পানি দিতে বলে। অথচ এরা কি পরিশ্রমটাই না করছে শুধুমাত্র মানুষের জন্য। কারণ এই মানুষগুলো আমাদেরই। অনেক বেশি মানবিক না হলে নিজের খেয়ে এইভাবে মানুষের জন্য কেউ চিন্তা করতে পারেনা। আমি মন থেকে শ্রদ্ধা করি যারাই এবার একসাথে দেশের জন্য মানুষের জন্য মন থেকে শ্রম দিচ্ছে❤️

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন রিকশা চালক (গর্বিত শিক্ষার্থী)"রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম, তাই প্রতিমাসের শ...
25/05/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন রিকশা চালক (গর্বিত শিক্ষার্থী)

"রাজশাহীতে প্রাইভেট টিউশনিতে পয়সা কম, তাই প্রতিমাসের শেষ সপ্তাহে ঢাকায় এসে রিকশা চালাই।" রিকশার প্যাডেল ঘোরাতে ঘোরাতে খুব সহজেই এ কথাগুলো বললেন মো. মনিরুজ্জামান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে অধ্যায়নরত এই শিক্ষার্থী প্রায় ১০ বছর ধরে এভাবেই নিজের ও ছোট দুই বোনের পড়াশেনার খরচ যোগাড় করছেন। গত মাসের শেষ সপ্তাহে মগবাজার থেকে পরিবাগ যাওয়ার পথে তিনি আরোহী প্রতিবেদককে জীবন যুদ্ধের এই গল্প শোনান।

মনির জানান, রাজশাহীতে নবম-দশম বা একাদশ-দ্বাদশ শ্রেণীর ছাত্র- ছাত্রী প্রাইভেট পড়ালেও মাসে দুইশ-পাঁচশো টাকার বেশি পাওয়া যায় না। অথচ ঢাকায় প্রতিদিন রিকশা চালিয়ে তিনি প্রায় হাজার টাকা আয় করেন। মনির বলেন, ‘এক্ষেত্রে শারীরিক পরিশ্রমটা একটু বেশিই হয়। কিন্তু সৎ পথে থেকে কম সময়ে এত টাকা আয় করার অন্য কোনো উপায় আমি পাইনি।’ এরপরও মনিরের আক্ষেপ যে তিনি শুধু টাকার অভাবে বোনদের বিশ্ববিদ্যালয়ে ‘অনার্স’ পড়াতে পারেননি। বাধ্য হয়ে এখন তারা বাড়ির পাশের কলেজে ‘ডিগ্রি’ পড়ছেন।

এসএসসি পাশ করার পরই মনির প্রতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় রিকশা চালানো শুরু করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি শুধু মিরপুর এক নম্বরের তাইজুল মিয়ার গ্যারেজের রিকশাই চালান এবং ওই গ্যারেজেই থাকেন।
মনির বলেন, "এই কাজটি কখনোই আমার খারাপ লাগেনি। কাজ তো কাজই। আমি তো আর চুরি-ছিনতাই করছি না।"

কয়েক বছর আগে মাস তিনেকের জন্য চাকরিও করেছিলেন মনির। কিন্তু পরীক্ষার আগে ছুটি না পাওয়ায় তিনি সেটি ছেড়ে দেন। মনির আরো জানান, এ বছরের মাঝামাঝি সময়ে মাস্টার্স শেষ হওয়ার পর তিনি বিসিএস পরীক্ষা দেয়ার প্রস্তুতি নেবেন।

তুমি এই নষ্ট সমাজের একজন আদর্শ শিক্ষার্থী। জীবনে সফলতার চূড়ান্ত সীমা অতিক্রম করো এই কামনা করি।

শুভ নববর্ষ♥
14/04/2024

শুভ নববর্ষ♥

11/04/2024
পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library" যেখানে তুমি হারিয়ে যাবে বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিতে ধারণকৃত বইয়ের...
06/04/2024

পৃথিবীর অন্যতম বৃহৎ লাইব্রেরি হলো "The British Library"
যেখানে তুমি হারিয়ে যাবে বইয়ের দুনিয়ায়। লাইব্রেরিতে ধারণকৃত বইয়ের পরিমাণ প্রায় ১৭০ থেকে ২০০ মিলিয়ন। বিল্ডিং এর নিম্নস্তর থেকে বুকশেলফের উচ্চতা ২৪.৫ মিটার বা ৮ তলা বিল্ডিং এর সমান। তুমি যদি প্রতিদিন ৫টি করেও বই দেখো তাহলে লাইব্রেরির সম্পূর্ণ বই শেষ করতে তোমার ৮০ হাজার বছর লেগে যাবে। লাইব্রেরির সবচেয়ে পুরনো বইটির বয়স ৩ হাজার বছর।
এটি লন্ডন শহরে অবস্থিত।
©

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্...
06/04/2024

ছোট্ট ছেলের আবদার ছিল তার বাবার কাছে। ঈদে বাড়ি আসার সময় তার জন্য সাইকেল কিনে আনতে হবে। বাবা নিমতলীর পেপার দোকানের সামান্য কর্মচারী। হোক সামান্য কর্মী কিন্তু ছেলের কাছে তো বাবা রাজা। মহাপুরুষ।

ঈদের বাড়তি পরিশ্রম, বোনাস আর হয়তো কিছু সঙ্চয় মিলিয়ে ছেলের জন্য কিনেছিলেন এই গোলাপী সাইকেল। তার রাজপুত্র যখন এই সাইকেলে চড়ে সারাবাড়ি দাপিয়ে বেড়াবে বাবার কাছে এরচেয়ে সুন্দর দৃশ্য আর কি হতে পারে! চালাতে চালাতে রাজপুত্র বেল বাজাবে বাবা সরে গিয়ে হাসতে হাসতে জায়গা করে দেবে। মা বিরক্ত হয়ে কপট রাগ করবে হয়তো। সন্তান হাসবে। পৃথিবীর শ্রেষ্ঠ সেই হাসিমুখ।

বাবা মা দুজনেরই একসঙ্গে দেখার কথা ছিলো প্রিয় সন্তানের সেই হাসিমুখ।

কিন্তু মহান সৃষ্টিকর্তা সেটা চাননি বোধহয়। গতকাল ইফতার করে বাসায় ফেরার পর বুকে ব্যাথা ওঠে বাবার। তারপর স্ট্রোক। না ফেরার দেশে চলে যান বাবা।

আজ ভোর রাতের দিকে অ্যাম্বুলেন্সে ঠিকই বাসায় ফেরেন বাবা। গোলাপী সাইকেলটাও সঙ্গে। কিন্তু বাবার আর কখনোই দেখা হবে না সন্তান তার কিনে দিয়ে আসা সাইকেলে চড়ে কিভাবে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।

ছবি ও তথ্যঃ প্রিয় পুলিশ কর্মকর্তা পলাশ দাসের।

Address

Narayanganj

Telephone

+8801771108278

Website

Alerts

Be the first to know and let us send you an email when MoMo's Fashion House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MoMo's Fashion House:

Shortcuts

Share