Digital Hocker

Digital Hocker রকমারী পন্য ও সেবার স্মার্ট সমাধান

একটা কাল্পনিক ছোট গল্প ------------বেশ কয়েক বছর ধরেই সেনবাগের গরীব,দুঃখী,দুঃস্থ,দরিদ্র,অসহায় মৃত মানুষদের জন্য এবং বেওয়া...
17/08/2026

একটা কাল্পনিক ছোট গল্প ------------

বেশ কয়েক বছর ধরেই সেনবাগের গরীব,দুঃখী,দুঃস্থ,দরিদ্র,অসহায় মৃত মানুষদের জন্য এবং বেওয়ারিশ লাশকে কবরস্থ করার লক্ষ্যে একটা গণ-কবরস্থান এর আইডিয়া মাথায় ঘুরছে।
কিন্তু নানাবিধ কারণেই সাহসে কুলোচ্ছো না।
কারণ?? গত কয়েকটা বছর আমি অর্থনৈতিকভাবে অধোগামী অবস্থায় আছি।
তাই,,আমার হাতে অর্থ সমাগম না থাকলে,,আমার অর্থনৈতিক অবদান/কন্ট্রিবিউশান না থাকলে এই ধরনের উদ্যোগ নেওয়া ১৬আনাই অনুচিত।

চিন্তা করতে করতেই ঘুমিয়ে পড়লাম।
ঘুমোতে ঘুমোতেই স্বপ্ন দেখতে শুরু করলাম।
আমার গ্রামের এইপাড়া ঐপাড়া আমি ঘুরে বেড়াচ্ছি আমার বন্ধু বান্ধব,,আত্মীয় স্বজনদের মধ্যে কাছের কয়েকজনকে নিয়ে।
গ্রামের মানুষ আমাকে দেখেই কৌতুহল!!!
কিও শুনলাম তুমি নাকি কাদরা গ্রামে একটা গণ-কবরস্থান এর জন্য জায়গা খুজতেছ???
কাদরা গ্রামে জায়গার অনেক দাম,,এতো জায়গা,,এতো টাকা কোথায় পাবে!!!?? কে দিবে!!!??

আমি তাদের কয়েকজনকে জিজ্ঞেস করলাম - আচ্ছা কতটুকু জায়গা হলে একটা গণ-কবরস্থান করা যায়/যাবে??
তারা জবাব দিলো,,নুন্যতম এক কানি/১২০ শতক।

আমি জিজ্ঞেস করলাম - কাদরা গ্রামের মধ্যে কি কোথাও একসাথে ১২০ শতক জায়গা পাওয়া যাবে না??
তাদের উত্তর - ২/৩ টা জমি মিলে হয়তো হয়ে যাবে ১২০ শতক বা তারও বেশি।
তবে দাম তো বাবু মেলা পড়বে/ বেশী পড়বে।

আমি জবাব দিলাম - এই দামী সময়েও ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে আসলে প্রতি শতক জায়গা ৩৫/৪০ হাজার করে সর্বমোট নুন্যতম ১২০ শতক জায়গা গণ-কবরস্থান এর জন্য একত্রিত করা কোন বিষয় নয়।

প্রথমে তারা দ্বিমত করলেও আমি তাদেরকে কাদরা গ্রামের কয়েকটা লোকেশন দেখিয়ে কনফার্ম করলাম ৩৫/৪০ হাজার করে নুন্যতম ১২০ শতক জায়গার ওপর একটা গণ-কবরস্থান গড়ে তোলার সম্ভাবনার কথা।

এরপর তারা আমাকে জিজ্ঞেস করছে -- এখানে তো জায়গা কিনতেই ৫০ লক্ষ টাকার মতো প্রয়োজন।
এতো টাকা তুমি কিভাবে ব্যবস্থা করবে??

আমি জবাব দিলাম - প্রথমত আমি নিজের পকেট থেকে নুন্যতম ১ লক্ষ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সামর্থ্য ও আন্তরিকতা নিয়ে গণ-কবরস্থানটি আমার জীবদ্দশায় সুন্দরভাবে গড়ে তুলবো।

তারা আমাকে প্রশ্ন করলো- বাকি টাকা কোথায় পাবে??
আমি তাদেরকে জবাব দিলাম - দল,মত নির্বিশেষে আপনারা আমার পাশে থাকবেন,,এই প্রতিশ্রুতি আপনারা আমাকে আল্লাহর ঘরে বসে দিতে পারলে টাকা ব্যবস্থা করার নেতৃত্বও আমি দিতে পারি,,ইনশাআল্লাহ।

আগামী শুক্রবার তুলাবাড়ির মসজিদে জুমার নামাজের পরে আমাদের গণ-কবরস্থান নিয়ে মুসল্লীদের সাথে উম্মুক্ত পরামর্শ সভা।
তারপরের শুক্রবার ছয়বাড়িয়া জামে মসজিদে,,তারপরের শুক্রবার আরেকটি জুমা মসজিদে আরেকটা পরামর্শ সভা।
এভাবেই কাদরা গ্রামের সকল জুমা মসজিদে পরামর্শ সভা করতে করতেই ৩০ লক্ষাধিক টাকার ব্যবস্থা হয়ে গেছে,, আলহামদুলিল্লাহ।

ইতিমধ্যে গ্রামের গন্যমান্যদের সমন্বয়ে একটা পরামর্শ পরিষদও গড়ে উঠেছে।
তাদের নেতৃত্বে এমপি,পৌরসভা মেয়র,,উপজেলা চেয়ারম্যান সহ সকল স্তরের স্থানীয় সরকার নেতৃবৃন্দ,,রাজনৈতিক,,সামাজিক নেতৃবৃন্দ,,ব্যবসায়ী,শিল্পপতি ও প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় আমাদের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ১ কোটি টাকারও অধিক।
এইবার আমাদের জায়গা কেনার পালা।
কাদরা গ্রামের এক প্রান্তে রাস্তা থেকে ১/২ প্লট ভেতরে / পিছনে একসাথে প্রায় দেড় কানি/১৮০ শতক জায়গা আমরা কিনে নিলাম গণ-কবরস্থান করার জন্য।
রাস্তা থেকে ১৫ ফুট প্রস্থ করে একটা সড়ক তৈরী করা হলো গণ-কবরস্থানে পৌছানোর জন্য।
টানা ২/৩ বছর ধরে বাউন্ডারি করে মাটি ভরাট করে এবং মাঝেমধ্যে কিছু খেজুরের চারা রোপণ করে সেই গণ-কবরস্থানকে দৃশ্যমান করা হলো।।

আমি সেই গণ-কবরস্থানে হাঁটতে হাঁটতে নিজেকেই নিজে প্রশ্ন করছি,, নিজে নিজেই জবাব দিচ্ছি,, নিজে নিজেই হাঁসছি।

হঠাৎ করেই ফজরের আজানের ধ্বনি আমার কানে বেজে উঠলো,,আর এমনিতেই চোখের ঘুম ভেঙে গেলো।
আমি আলহামদুলিল্লাহ পড়তে পড়তে ভাবছি--
কত শত শত ভোরে এই ফজরের আজান শুনেও নামাজ না পড়েই আবারও ঘুমিয়ে গেছি!!!
কত শত দিন মা,বাবাকে ফাঁকি দিতে ফজরের আজানের পরে ওয়াশরুমে/ টয়লেটে গিয়ে পানির ট্যাপ ছেড়ে দিয়ে হাত-পা নাড়াচাড়া করে মা,বাবাকে বুজিয়েছি আমি ওজু করছি!!!
কিন্তু আসলেই ঐটা আমার ওজু ছিল না,,ছিল ধোঁকাবাজী।

আজকে যেহেতু আমার আল্লাহ আমাকে এমন স্বপ্নই দেখার সুযোগ করে দিয়েছে,,আজকে অবশ্যই আমি ফজরের নামাজ আদায় করে ২ রাকআত নফল নামাজ পড়ে তবেই না আবারও ঘুমাবো।

পুনশ্চঃ আল্লাহর ওয়াস্তে এই গল্পটিকে কাল্পনিক গল্পই মনে করবেন।

26/06/2026

নিজের খেয়ে বনের মোষ তাড়াতে স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের সাথে যোগ দিতে পারেন,নোয়াখালীর সেনবাগে।
03/06/2026

নিজের খেয়ে বনের মোষ তাড়াতে স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের সাথে যোগ দিতে পারেন,নোয়াখালীর সেনবাগে।

যারা ইতিপুর্বে আমাদের সাথে সময়,শ্রম,অর্থনৈতিক সহায়তা,বুদ্ধি-পরামর্শ দিয়ে পাশে ছিলেন।কিংবা তালবীজ ও গাছের চারা সরবরাহ করে...
01/05/2026

যারা ইতিপুর্বে আমাদের সাথে সময়,শ্রম,অর্থনৈতিক সহায়তা,বুদ্ধি-পরামর্শ দিয়ে পাশে ছিলেন।
কিংবা তালবীজ ও গাছের চারা সরবরাহ করে পাশে ছিলেন,আপনারা সকলেই আমন্ত্রিত।

সেনবাগ পৌরসভার আসন্ন নির্বাচনে আমি মেয়র পদে নির্বাচন করার আগ্রহ পোষণ করছি।সেনবাগের মানুষের জন্য আমার চিন্তা,চেতনা ও পরিক...
10/04/2026

সেনবাগ পৌরসভার আসন্ন নির্বাচনে আমি মেয়র পদে নির্বাচন করার আগ্রহ পোষণ করছি।
সেনবাগের মানুষের জন্য আমার চিন্তা,চেতনা ও পরিকল্পনাগুলো এমনই।
আপনারাও আমাকে কিছু পরামর্শ দিন,,কিংবা আপনারা কেমন সেনবাগ দেখতে চান,,আমাকে জানান।।

আমার পরিকল্পনায় সেনবাগ ---------------------------------

১.সারা সেনবাগের আনাচকানাচে কোন গুন্ডাবাহিনী কিংবা কিশোর গ্যাং এর অস্তিত্ব থাকবে না।
২.সর্বোচ্চ সংখ্যক নতুন রাস্তা (মাটির তৈরি নতুন সড়ক,,পাকা সড়ক)তৈরি করা হবে।ড্রেনেজ সিস্টেম ও কালভার্ট/ ব্রিজ তৈরি করা হবে।
৩.গ্রামে গ্রামে মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা কমিটি/ পঞ্চায়েত কমিটি গঠন করা হবে।
প্রতিটি মসজিদে কোরআন,হাদীস সহ ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে।
মসজিদ ভিত্তিক বাধ্যতামুলক মক্তব/ কোরআন শিক্ষার ব্যবস্থা করা হবে।
৪.বেকার যুবক,যুবতিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান,ড্রাইভিং প্রশিক্ষন কেন্দ্র,নার্সিং ইন্সটিটিউট,হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইন্সটিটিউট গড়ে তুলবো।ফ্রীল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবো।নির্দিষ্ট স্পটে ফ্রী ওয়াইফাই জোন থাকবে শিক্ষার্থীদের পড়াশোনা ও ফ্রীল্যান্সিং করার সুবিধার জন্য।
দক্ষ জনশক্তি তৈরি করে একটি সমন্বিত ব্যবস্থার মাধ্যমে প্রবাসে জনশক্তি রপ্তানি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

৫.সরকারি প্রতিষ্ঠানসমুহের কর্মকাণ্ড পরিচালনায় এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে বিভিন্ন শ্রেনী ও পেশার নাগরিকদের সমন্বয়ে একটি "সচেতন নাগরিক সমাজ ভিজিল্যান্স/ তদারক কমিটি" গঠন করা হবে।
যারা প্রতি মাসে নুন্যতম একবার একত্রিত হবে।
এই ভিজিল্যান্স টীমে দলমত নির্বিশেষে অন্তর্ভুক্তি নিশ্চিত করা হবে।
৬.গরীব,দুঃস্থ,অসহায়দের সন্তান,সন্ততিদের পড়াশোনা সংক্রান্ত সহায়তা প্রদান করার জন্য "শিক্ষা সহায়তা সেল" গঠন করা হবে।
৭.শারীরিকভাবে অক্ষম,প্রতিবন্ধীদের জন্য এবং কারনে অকারণে পরিবার বিচ্ছিন্ন বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর জন্য একটা সামাজিক শেল্টার/ আশ্রয়ন কেন্দ্র গড়ে তুলবো।
৮.সেনবাগ সরকারি হাসপাতালের আশেপাশে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর সহযোগিতার জন্য একটা চিকিৎসা সহায়তা কেন্দ্র গড়ে তুলবো।যার কাজ হবে,,সাধ্যের মধ্যে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা।

৯.চুরি,ডাকাতি সহ অপরাধ কমাতে গ্রামে গ্রামে ভলান্টিয়ার বাহিনী গড়ে তুলবো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট গড়ে তুলবো।এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসাবো।
১০.প্রতি তিন থেকে ছয় মাস অন্তর দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পরিবারের সন্তানাদির জন্য একটা গনবিবাহ আয়োজন করে দম্পতিদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে।
১১.মসজিদের ইমাম,মুয়াজ্জিনদের সরকারি সুবিধার পাশাপাশি ব্যক্তিগতভাবে তাদের জীবনমানের উন্নয়নে ভুমিকা রাখবো।
১২.তরুণ প্রজন্মের মেধা,মনন ও সৃজনশীলতার বিকাশে কুইজ,রচনা প্রতিযোগিতা,বিতর্ক প্রতিযোগীতা,
বৃত্তি পরীক্ষা আয়োজন,কেরাত,হামদ,নাত প্রতিযোগিতা।নামজ পড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রকার খেলাধুলার নিয়মিত আয়োজন করা হবে।

১৩.চাকুরী সহায়তা কেন্দ্র তৈরি করে চাকুরীযোগ্য জনগোষ্ঠীকে বাংলাদেশের বিভিন্ন কল-কারখানা,শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি,বেসরকারি অফিস আদালতে চাকুরি প্রদানের চেষ্টা অব্যাহত থাকবে।
১৪.সারা সেনবাগের আনাচকানাচে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ ঘোষণা করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় একটা আশ্রয় নিবাসে থাকা খাওয়ার ব্যবস্থা করবো।
ক্ষেত্রমতে তাদেরকে দিয়ে শারীরিক সামর্থ্য অনুযায়ী কাজ কর্ম করানো যেতে পারে।প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্যও সামাজিক নিরাপত্তা কর্মসুচী গ্রহণ করা হবে।
১৫.দুই/তিনটা নার্সারি স্থাপন করে সারা সেনবাগের আনাচকানাচে প্রতিবছর নুন্যতম এক লক্ষ গাছ রোপন করা হবে।প্রয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন সমুহের সহযোগিতা নেয়া হবে ।
১৬.খালসমুহের পুনঃখনন নিশ্চিত করা হবে সরকারি,বেসরকারি পর্যায় মিলিয়ে।।প্রয়োজনে রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তা নেয়া হবে ।

১৭.কৃষি ও কৃষকের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে।
১৮.শ্রমজীবী মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে শ্রমজীবী সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে।
১৯.নুন্যতম ৫০০০-১০০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষকে সামনে রেখে সেনবাগে একটা গার্মেন্টস/
অন্য কোনরুপ শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো।
নোট ঃ এমন কর্মে হয়তো ২/৪ জন অর্থ-বিত্তের অধিকারী ব্যক্তির সহযোগিতা নেয়া হবে।
২০.প্রতি চার মাস পরপর সেনবাগের আনাচকানাচে নুন্যতম তিনটি ফ্রী মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হবে।

২১.নারীদের হাতের কাজে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।যাতে করে নারীরা সংসার সামলে পরিবারের জন্য নুন্যতম কিছু বাড়তি উপার্জন করার সুযোগ তৈরি হয়।প্রয়োজনে তাদের জন্য ক্ষুদ্র ঋন সহায়তা দেয়া হবে ।
২২.প্রতি মাসে একদিন সেনবাগ উপজেলা মডেল মসজিদে উম্মুক্ত পরিসরে "জনতার কাছে জবাবদিহি" শিরোনামে সংলাপের আয়োজন করা হবে।
২৩.সমাজের উচ্চশিক্ষিত,,কিংবা রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করা ব্যক্তিবিশেষের সমন্বয়ে একটা উচ্চতর পরামর্শ পরিষদ গঠন করা হবে।
যাহা সম্পুর্ণ নির্দলীয় হবে।
২৪.মাদক নির্মুলে সামাজিক শালিস কমিটি / পঞ্চায়েত কমিটিকে সর্বোচ্চ প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।

২৫.সকল প্রকার দুর্নীতি,অনিয়ম,অপকর্ম,জুলুম,নির্যাতনের মুলোৎপাটনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এবং জিরো টলারেন্স নীতিতে সর্বপ্রকার সুপারিশ অগ্রাহ্য করা হবে।
২৬.সেনবাগ পৌরসভায় একটি,সেনবাগের দক্ষিণ অঞ্চলে একটি ও উত্তর অঞ্চলে একটি সর্বসাধারণের জন্য ব্যবহার যোগ্য গনকবরস্থান গড়ে তুলবো।
২৭.সেনবাগ পৌরসভায় একটি স্টেডিয়াম/খেলার মাঠ,একটি পার্ক/বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে।
২৮.ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মের অনুসারীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।

২৯.অতিমুনাফাখোর জনগোষ্ঠী সহ দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩০.ইতিহাসের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি রাখা হবে।
চব্বিশের গনঅভ্যুথানের ভাবাবেগের প্রতি পুর্ন সম্মান পোষণ করা হবে,,,পাশাপাশি গনঅভ্যুথানে নিহতদের পরিবার ও আহতদের প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতা প্রদানের ব্যবস্থা গ্রহণ করবো ।
৩১.শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাদান কার্যক্রম সহ সার্বিকভাবে উন্নত পরিবেশ নিশ্চিতকরনে উপযুক্ত পদক্ষেপ নিশ্চিত করা হবে।
নোট ঃ এতিমখানা,হেফজখানা ইত্যাদিও অন্তর্ভুক্ত হবে।

04/04/2026
14/12/2025

শহীদ জিয়া স্মৃতি কুইজ ও রচনা প্রতিযোগিতায় নিম্নোক্ত প্রশ্নপত্র কেমন হয়??পরামর্শ চাই,,সমালোচনা চাই, যেহেতু এটা এখনো সম্ভাব্য,,,চুড়ান্ত নয়-----------

১৬ই ডিসেম্বর,২১শে ফেব্রুয়ারী ও ২৬শে মার্চ বাংলাদেশের জনগণের তিনটি সেরা,মহান ও স্নরনীয় দিবস।
তাই টাইটেল হবে-
মহান বিজয় দিবস,মহান ভাষা দিবস ও মহান স্বাধীনতা দিবস স্নরনে "শহীদ জিয়া স্মৃতি" কুইজ ও রচনা প্রতিযোগিতা-২০২৫-২০২৬ইং

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো,,প্রতিযোগিতাটি সকলের জন্য উম্মুক্ত এবং সকল অংশগ্রহণকারীই শান্তনা পুরস্কার হিসাবে একটা বিশেষায়িত খাতা উপহার হিসাবে পাবেন।
এছাড়াও কুইজ ও রচনা প্রতিযোগিতা মিলিয়ে সর্বমোট নুন্যতম (১০১+১০১) #২০২ জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে।
রচনা প্রতিযোগিতার মুল্যায়ন মার্কস-২৬(স্বাধীনতা দিবস সংখ্যা)
কুইজ প্রতিযোগিতার মুল্যায়ন মার্কস-৭১(প্রশ্ন থাকবে ৫২টি) বিশেষ জ্ঞাতব্য-ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ স্নরনে ৫২ ও ৭১ কে চয়েস করা হয়েছে।

রচনা প্রতিযোগিতার বিষয় -
১.মুক্তিযুদ্ধে শহীদ জিয়া
২.ভাষা আন্দোলন/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৩.বিজয় দিবস/১৬ই ডিসেম্বর/বাংলাদেশের মুক্তিযুদ্ধ
৪.আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া
৫.তারুণ্যের অহংকার তারেক রহমানের রাষ্ট্রচিন্তা/৩১দফা
৬.শহীদ জিয়ার জীবন ও কর্ম।
৭.স্বাধীনতা দিবস/২৬শে মার্চ

নোট ঃসর্বনিম্ন ৫০০ শব্দ থেকে সর্বোচ্চ ৭০০ শব্দের মধ্যে লিখতে হবে এবং যে কোন প্রতিযোগী যতো খুশি বিষয়ে রচনা লিখতে পারবে। লেখার ওপরে প্রতিযোগিতার একটা ফর্ম সংযুক্ত করতে হবে।
রচনার মুল্যায়ন মার্কস হবে-২৬ মার্কস(স্বাধীনতা দিবস ২৬ শে মার্চ স্নরনে)

কুইজ প্রতিযোগিতার আদ্যপ্রান্ত-
১.বাংলাদেশের জাতীয় দিবসসমুহ কি,কি??
২.শের-ই-বাংলা এ.কে ফজলুল হক কে ছিলেন?তাকে কেন বাংলার বাঘ বলা হতো?
৩.হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন?
৪.জেনারেল আতাউল গনি ওসমানী কে ছিলেন?
৫.মাওলানা আবদুল হামিদ খান ভাসানী কে ছিলেন?
৬.ভাষা আন্দোলনের চারজন শহীদের নাম লিখুন।
৭.মহান একুশের সংগীত কোনটি?রচয়িতা কে?
৮.জাতীয় সংগীতের রচয়িতা কে?প্রথম দুই লাইন লিখ।
৯.জাতীয় কবি কে? তার কবর কোথায় অবস্থিত??
১০.বাংলাদেশের পল্লীকবি কে ছিলেন?
১১.বেগম রোকেয়া কে ছিলেন?
১২.জাতীয় পতাকার সাইজ কি হওয়া বান্চনীয়?
১৩.রাষ্ট্রীয়ভাবে ঘোষিত মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা কত?
১৪.রাজাকার,আলবদর,আল-শামস কারা ছিলো?
১৫.জুলাই গনঅভ্যুত্থান কত সালে সংঘটিত হয়?৫ই আগষ্ট ২০২৪ কি ঘটেছিল?
১৬.জুলাই গনঅভ্যুত্থানের উল্লেখযোগ্য চারজন শহীদের নাম লিখুন।
১৭.ফ্যাসিষ্ট খুনি হাসিনা কোথায় থেকে কোথায়, কিভাবে পালিয়ে গেছে?এখন কোথায় আছে?
১৮.বীর উত্তম শহীদ এরশাদ আলী কে?তার বাড়ি কোথায়?
১৯.চিত্তরঞ্জন সাহা কে ছিলেন?তার অবদান কি?সেনবাগে কোথায় তার বাড়ি?
২০.বীরপ্রতীক জয়নাল আবেদীন কে?সেনবাগে কোথায় তার বাড়ি?
২১.সেনবাগের আয়তন,জনসংখ্যা ও ভোটার কত?
২২.শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন,শাহাদাত দিবস কবে?তিনি কোথায় জন্মগ্রহণ করেন?
২৩.স্বাধীনতার ঘোষক কে ছিলেন? কবে,কোথায় তিনি ঘোষণা দেন?
২৪.সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম কে সংযোজন করেছিলেন?
২৫.মহান আল্লাহর ওপর পুর্ন আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মুলনীতি সমুহ সংবিধানে সংযোজিত হইবে,,এটা কে সংবিধানে সংযোজন করেছিলেন?
২৬.ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ কি,কি?
২৭.হাদীস বলতে কি বুজেন?হাদীস কত প্রকার ও কি,কি?
২৮.আল-কোরআন কি?আল কোরআনে কতটি সুরা,আয়াত,শব্দ বা অক্ষর আছে?
২৯.হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কি?
৩০.শহীদ জিয়া খালকাটা কর্মসূচী কবে,কোথায় উদ্বোধন করেন?
৩১.জিয়া ট্রী কোথায় অবস্থিত?এগুলো কে লাগানোর উদ্যোগ নেন?
৩২.মুসলিম বিশ্বের জন্য শহীদ জিয়ার অবদান কি? রাষ্ট্র পরিচালনায় গ্রাম সরকার ব্যবস্থা কার অনন্য সংযোজন?
৩৩.বাংলাদেশী জাতীয়তাবাদ কি?এটা কোন রাজনৈতিক দলের ভিত্তি?
৩৪.বাংলাদেশ থেকে বহিঃবিশ্বে জনশক্তি রপ্তানির উদ্যোগ প্রথম কে গ্রহণ করেন?
৩৫.মুক্তিযুদ্ধে শহীদ জিয়া কোন ফোর্সের দায়িত্বে ছিলেন? মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি স্বরুপ তিনি কোন উপাধিতে ভূষিত হন?
৩৬.জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে?সেইদিন কি ঘটেছিল?
৩৭.বেগম খালেদা জিয়ার জন্ম কোথায়? তিনি কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন?
৩৮.নারীশিক্ষায় খালেদা জিয়া ও বিএনপির অবদান কি?
৩৯.বিএনপি কবে প্রতিষ্ঠিত হয়?প্রথম মহাসচিব কে ছিলেন?
৪০.বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী কবে,কবে?
৪১.চব্বিশের গনঅভ্যুত্থানে সরকারি তালিকা অনুযায়ী শহীদের সংখ্যা কত? আহত হয়েছেন কতজন?
৪২.জুলাই স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
৪৩.শহীদ মিনার কোথায় অবস্থিত?এর উচ্চতা ও আয়তন কত?
৪৪.জাতীয় স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? এর উচ্চতা ও আয়তন কত?
৪৫.রাজনৈতিক কারণে বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান কোনদেশে,কত বছর নির্বাসিত জীবনযাপন করছেন?
৪৬.বাংলাদেশের সংবিধানের পাচটি মুলনীতি কি,কি?
৪৭.রাষ্ট্রকাঠামো বিনির্মানে বিএনপি ঘোষিত ৩১ দফার যেই কোন ৫টি দফা লিখুন।
৪৮.বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা কে?বহুদলীয় গনতন্ত্র বলতে আপনি কি বোজেন?
৪৯.বৃক্ষরোপন বিষয়ে বিএনপির পরিকল্পনা কি?
৫০.কর্মসংস্থান তৈরীতে বিএনপির পরিকল্পনা কি,কি?
৫১.টীকা লিখুন- (ক)ফ্যামিলি কার্ড (খ)কৃষক কার্ড
(গ)ফ্রী ওয়াইফাই জোন
৫২.টীকা লিখুন-(ক)বিদেশি ভাষা শিক্ষা (খ)কারিগরি শিক্ষা (গ)খেলাধুলা নিয়ে বিএনপির পরিকল্পনা।

বিশেষ জ্ঞাতব্য ঃ শেষ দুটো প্রশ্ন জনাব তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনার অংশবিশেষ থেকে সংগৃহীত।

সর্বশেষ বক্তব্য ঃ এটা আপাতত একটা খসড়া চিন্তা,চেতনা মাত্র। মানুষের আলোচনা,সমালোচনা,পরামর্শ ও সহযোগিতার প্রতিশ্রুতি পেলে ১৬ই ডিসেম্বর প্রতিযোগিতাটি ঘোষণা করা হবে,ইনশাআল্লাহ।
ভিন্নরুপ কিছু হলেও ১৬ই ডিসেম্বর আপনাদের অবগত করা হবে,ইনশাআল্লাহ।

13/12/2025

মুখে তালা দিয়ে না রেখে,,আলোচনা কিংবা সনালোচনা করুন,,মতামত দিন-----
বিএনপি নিউজ সেনবাগ
এর ব্যবস্থাপনায়
মহান বিজয় দিবস,মহান শহীদ দিবস ও মহান ভাষা দিবস উপলক্ষে "শহীদ জিয়া স্মৃতি কুইজ ও রচনা প্রতিযোগিতা"
-(২০২৫-২০২৬)আয়োজন করার পরিকল্পনা চলছে।
প্রতিযোগিতাটির মাধ্যমে মহান ভাষা আন্দোলন,স্বাধীনতা যুদ্ধ/মুক্তিযুদ্ধ,বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য,সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি বিএনপি ও শহীদ জিয়া,বেগম খালেদা জিয়া,তারেক রহমান সহ বিএনপির অতীত ইতিহাস-কর্ম,বর্তমান চিন্তাধারা ও ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা তুলে ধরার প্রয়াস থাকবে।
উল্লেখ্য যে,প্রতিযোগিতাটি ১৬ই ডিসেম্বর ২০২৫শুরু হয়ে শেষ হবে ২৬শে মার্চ,২০২৬ মহান স্বাধীনতার ৫৫ তম বর্ষপূর্তির দিন।
উত্তরপত্র মুল্যায়ন করবে,সেনবাগের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানসমুহের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সরকারি,বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতারত শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে,প্রতিযোগিতাটি সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।
বিএনপি নিউজ সেনবাগ পেজ ও গ্রুপ থেকে প্রতিযোগিতার প্রশ্নপত্র ও ফরম সংগ্রহ করা যাবে সম্পুর্ন বিনামূল্যে।
বিশেষভাবে অবগতির জন্য জানানো যাচ্ছে যে,,কুইজ ও রচনা প্রতিযোগিতায় আলাদা আলাদাভাবে পুরস্কার বিতরণ করা হবে।
আপনাদের সকলের উদার পরামর্শ আহবান করছি।
১০ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত আপনাদের উম্মুক্ত মতামত গ্রহণ করার পরে ১৬ই ডিসেম্বর আমরা আমাদের চুড়ান্ত সিদ্ধান্ত সেনবাগের জনগণের উদ্দেশ্যে পাবলিশ করবো।
প্রতিযোগিতার সুচনা হবে -১৬ই ডিসেম্বর ২০২৫ইং
সমাপ্তি হবে -১০ই মার্চ ২০২৬ইং
পুরস্কার বিতরণ করা হবে -২৬শে মার্চ ২০২৬ইং

নোট ঃ এমনও হতে পারে ১৬ই ডিসেম্বর ঘোষণা দিয়ে বলবো,,,সরি,,পারিপার্শ্বিক পরিবেশের কারনে আমরা শহীদ জিয়ার নামে কুইজ ও রচনা প্রতিযোগিতা থেকে পিছু হটেছি।

#বিএনপি #৩১দফা #শহীদজিয়া #খালেদাজিয়া #তারেকরহমান

27/09/2025

ইনশাআল্লাহ,
আল্লাহ চাইলে আসছে ডিসেম্বরে ভলান্টিয়ার ফর সেনবাগ এর উদ্যোগে খাল খনন কর্মসূচি শুরু করবো।
টার্গেট এরিয়া - বিন্নাগুনী,চারিদ্রোন,কাদরা হয়ে যে খালটা মগুয়ার দিকে গেছে।
স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করতে নুন্যতম এক ঘন্টা সময় দিতে হবে।
অথবা নুন্যতম আধা ঘণ্টা কাজ করার পাশাপাশি শ্রমিক সরবরাহ করার মানসিকতা সম্পন্ন হতে হবে।

Address

Sanarpar Rowsan Ara College
Narayanganj
1430

Alerts

Be the first to know and let us send you an email when Digital Hocker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Hocker:

Shortcuts

Share