22/07/2026
🌺🕉️ শ্রীশ্রী বিপত্তারিণী পূজা ২০২৬ 🕉️🌺
ভক্তি, ঐক্য ও সম্প্রীতির তিন দিনের এক অনন্য আয়োজন ❤️🙏
“জয় মা বিপত্তারিণী” 🌺
পরম ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আমাদের কাসফা তালুকদার টাওয়ার, আমলাপাড়া-তে তিন দিনব্যাপী শ্রীশ্রী বিপত্তারিণী পূজা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
🌼 প্রথম দিন ছিল শুভ অধিবাস, মায়ের শুভাগমন, ঘট স্থাপন ও অধিবাস পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা।
🌼 দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়—
🔸 মায়ের পূজা ও পুষ্পাঞ্জলি
🔸 যজ্ঞ ও হোম
🔸 সন্ধ্যা আরতি
🔸 তেলপান ও বাসন অনুষ্ঠান
🔸 দুপুর ও রাতের মহাপ্রসাদ বিতরণ
🌼 তৃতীয় দিন দুপুরে আমাদের অ্যাপার্টমেন্টের সকল হিন্দু সদস্যদের নিয়ে আন্তরিক ও আনন্দঘন আমিষ ভোজনের আয়োজন করা হয়। সন্ধ্যায় পর ঢাকের বাদকদের তালে, উলুধ্বনি ও শঙ্খধ্বনির মাঝে সকল নারী-পুরুষ, শিশু, কিশোর ও প্রবীণদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে শীতলক্ষা নদীতে মায়ের বিসর্জন সম্পন্ন হয়।
এই তিন দিনে শুধু পূজার আচার-অনুষ্ঠানই নয়, বরং নানান ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম, ভক্তিমূলক পরিবেশ, পারিবারিক মিলনমেলা এবং সকলের আন্তরিক অংশগ্রহণ আমাদের উৎসবকে করেছে আরও সুন্দর ও স্মরণীয়।
🙏 মা বিপত্তারিণীর চরণে আমাদের প্রার্থনা—
তিনি যেন সকলের জীবনের সকল বিপদ দূর করে, সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও মঙ্গল দান করেন।
জয় মা বিপত্তারিণী। ❤️🌺
— কাসফা তালুকদার টাওয়ার, আমলাপাড়া 🏵️🙏