Arshi's Gallery

Arshi's Gallery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Arshi's Gallery, Shopping & retail, Narayanganj.

05/08/2023

বর্তমান সময়ে টাকা ছাড়া জীবন ভয়ংকর রকমের অসুন্দর।
কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। বেশ কয়েকদিন ধরে এটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি।
টাকা ছাড়া ভালোবাসা দেখানো যায় না, আন্তরিকতা প্রকাশ করা যায় না,সম্পর্ক টিকিয়ে রাখা যায় না,আপন হওয়া যায় না।
মা বাবা,ভাই বোন,আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব সবার কাছে প্রিয় হতে পারবেন যদি আপনার টাকা থাকে।

টাকা ছাড়া পৃথিবীতে আদৌও কিচ্ছুটি হয় না।
টাকার অভাব সবচেয়ে বড় অভাব এখনকার দিনে।

তাই কষ্ট করে হলেও টাকা উপার্জন করার চেষ্টা করুন। অন্তত নিজের শখ গুলো পূরণ করার জন্য।
ভালোভাবে বাঁচার জন্য হলেও টাকা ইনকাম করুন।

মানুষ অনেক কথাই বলবে।কিন্তু আপনার প্রয়োজন, শখ, ইচ্ছে গুলো পূরণ করার বেলায় কাউকেই পাবেন না ।🙂

এটাই সত্য!
কঠিন সত্য!
কঠিন বাস্তবতা!

লেখা: Mubasshira Tasnim Arshi
পেইজ: Arshi's Gallery

05/08/2023

আস সালামু আলাইকুম।
আজ কথা বলবো অভিজ্ঞ/অনভিজ্ঞ নিয়ে!
একজন অভিজ্ঞ লোক একজন অনভিজ্ঞ লোককে অভিজ্ঞ করে তুলতে পারে ❤️ একজন লোক কৃষি কাজে পারদর্শী। সে কৃষিতে ব্যাপক সফলতা অর্জন করেছে।আরেকজন চিকিৎসাবিজ্ঞানে পারদর্শী। সে ডাক্তারিতে নাম, জশ,খ্যাতি সব অর্জন করেছে।
অপরদিকে অন্যজন না কৃষিতে পারদর্শী আর না ডাক্তারীতে! সে পারদর্শী অন্যকে দেখে হিংসা করতে।
সে মনে মনে ভাবতে লাগলো "সে কৃষি অথবা অন্যজন ডাক্তারীতে পারদর্শী হলে আমি কেন পারবো না?"
এই ভেবে সেও তার আনাড়ি হাতে মাঠে নেমে পরলো।
সে মাঠে অনেক কিছু ইনভেস্ট করলো, ফলাফল শূন্য!
তারপর সে ভাবলো যাকগে,এবার এলাকার মোড়ে একটা ফার্মেসী নিয়ে বসবো!করলো-ও তাই!
ফলাফল ডায়রিয়ার রোগীকে "প্যারাসিটামল ২ বেলা"
যখন সবদিক দিয়ে সে ব্যর্থ! তখন হতাশ হয়ে,নিরাশ হয়ে,জীবনের প্রতি অনীহা প্রকাশ করলো এবং আত্মহত্যা নামক জঘন্যতম কাজের সিদ্ধান্ত পর্যন্ত নিলো।এতে ক্ষতিটা কার হলো?
অবশ্যই তার নিজেরই ক্ষতি হলো।
১.তার টাকা গুলো জলে গেলো,
২.পরিশ্রম জলে গেলো,
৩.লোকে তাকে দেখে হাসলো,
আসলেই কিছু শুরু করার পূর্বে আমাদের সে বিষয়ে প্রচুর পড়াশোনা করা দরকার।আমরা পরীক্ষার হলে যেমন ঠিকমতো প্রস্তুতি নিয়ে না গেলে ভালো রেজাল্ট হয়না, ঠিক তেমনি কোনো বিষয়ে আমাদের নূন্যতম ধারণাও যদি না থাকে তাহলে আমরা অগ্রসর হতে পারবো না😊
আমাদের উচিত অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেয়া।কীভাবে,কী শুরু করলে ভালো ফলাফল পাবো সে বিষয়ে আলোচনা করা। এবং যা নিয়ে কিছু শুরু করতে চাই সে বিষয়ে অনেক বেশি জানার চেষ্টা করা।
আমরা যদি একে অপরের সহযোগীতায় এগিয়ে আসি তাহলে সকল কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে।
অভিজ্ঞ লোকেরা অনভিজ্ঞ লোকদের সবকিছু সম্পর্কে টুকটাক ধারণা দিলে অনভিজ্ঞ লোকেরা একটা সময় পর অভিজ্ঞ হয়ে যাবে ইন শা আল্লাহ ❤️
কিন্তু আমাদের বাস্তবচিত্র সম্পূর্ণ উলটো!
একজন অভিজ্ঞ লোক কখনই অনভিজ্ঞ লোককে অভিজ্ঞ করার চেষ্টা করেনা।এর মূল কারণ হচ্ছে হিংসা।আল্লাহ সুবাহানাহু ওয়া তা'য়ালা সকলকে সহীহ বুঝ দান করুন।
আমীন

লেখা: Mubasshira Tasnim Arshi

পেইজ: Arshi's Gallery

04/08/2023

ব্যবসার ক্ষেত্রে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সৎ থাকা উচিত ❤️ বিশ্বাস হলো অনলাইন প্লাটফর্মের মূলধন 😊

04/08/2023

পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি ❤️
এর মূল কথা হলো আপনি যতদিন পরিশ্রম না করে বসে বসে খাবেন বা দিন কাটাবেন ততদিন আপনার ভাগ্য বদল হবেনা।কেননা বসে বসে খাইলে রাজার ধন-ও ফুরায়!
আপনি অল্প অল্প করে পরিশ্রম করুন।একদিন সফলতার দেখা পাবেন ই পাবেন ইন শা আল্লাহ ❤️

Arshi's Gallery

04/08/2023

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারকাতুহু❤️

Address

Narayanganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arshi's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share