05/12/2023
পুরুষের অসুখ বিসুখ হয় শরীরে, এটা ছোটবেলায় বিশ্বাস করতাম। এখন আর বিশ্বাস করি না, পুরুষের মূলত অসুখ বিসুখ হয় মানিব্যাগে। ছেলেমানুষের মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় কালো মানিব্যাগটায়।
যার কালো মানিব্যাগ যত ভরা থাকে, সে ততই সুস্থ। পুরুষের মেরুদণ্ড মানিব্যাগ, মানিব্যাগটা যত সুস্থ থাকে সে ততই শিরদাঁড়া দাঁড়াতে পারে। মানিব্যাগ অসুস্থ থাকলে, সে পুরুষ সহজে দাঁড়াতে পারে না।
সমাজ সংসার অসুস্থ মানিব্যাগের পরিচয় দিয়ে গেছে আরও জঘন্যভাবে।
মানিব্যাগ মানেই জীবন।