04/10/2026
হাতের কাজ আর সেলাইয়ের দুনিয়ায় উনার সঙ্গে পরিচয়। কখনো সামনাসামনি দেখা হয়নি, তবুও মানুষটার কাজ আর কথাবার্তার প্রতি একটা ভালো লাগা ছিল। কখনো ভাবিনি, এভাবে হঠাৎ উনার চলে যাওয়ার খবর দেখতে হবে।
সবকিছু থেকে একটু ব্রেক নেওয়ার কারণে পেজের কাজও বন্ধ ছিল। এরপর ডেঙ্গু হলো। আজ অনেকদিন পর পেজে ঢুকে এমন একটা খবর দেখব—সত্যি ভাবিনি।
মৃত্যু যে কতটা অনিশ্চিত, আজ আবারও সেটা খুব কাছ থেকে অনুভব করলাম। মানুষটা ছিলেন সেলাইপ্রেমী, কাজকে ভালোবাসতেন। অথচ আজ এত সহজেই বলতে হচ্ছে—উনি আর নেই।
কখন কার ডাক এসে যায়, কেউ জানে না। কিছু মানুষকে কখনো দেখা হয় না, তবুও তাদের চলে যাওয়ার খবরটা মন খারাপ করে দিয়ে যায়। আল্লাহ উনাকে ক্ষমা করুন, শান্তিতে রাখুন। 🤍