The News Raipura

The News Raipura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The News Raipura, Raipura, Narsingdi.

রায়পুরা'সহ দেশের সব খবর এক'সাথে পেতে চোখ রাখুন " দ্যা নিউজ রায়পুরার পর্দায় "
স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ
দ্রুত, নির্ভুল ও বিশ্বাসযোগ্য আপডেট
👉 সাথেই থাকুন _ The News Raipura™
$ ‌[email protected]°

26/05/2026

রায়পুরার—বাঁশগাড়ীতে আসছেন কণ্ঠশিল্পী মনির খান”
বাঁশগাড়ী ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৮৭ বছর পূর্তি উৎসবে
আগামী ২ জুন থাকছে জনপ্রিয় সংগীতশিল্পী Monir Khan-এর প্রাণবন্ত পরিবেশনা!
“মা মাটি ডাক দিয়েছে আয় রে তোরা আয়” — আপনিও আসছেন তো?

26/05/2026

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে
রায়পুরা উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত —
দিকনির্দেশনামূলক বক্তব্যে এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

#রায়পুরা #বিএনপি #শহীদ_জিয়া #আশরাফউদ্দিনবকুল #নরসিংদী #রাজনীতি

26/05/2026

“জাতীয় সংসদে বারবার রায়পুরার নাম তুলে ধরার মহা নায়ক এমপি আশরাফ উদ্দিন বকুল” — প্রস্তুতি সভায় প্রশংসায় ভাসালেন চানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন

#রায়পুরা #আশরাফউদ্দিনবকুল #জাতীয়সংসদ #শাহাদাতবার্ষিকী #জিয়াউররহমান #চানপুরইউনিয়নবিএনপি

25/05/2026

রায়পুরায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণ

নিজস্ব প্রতিবেদক | রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে অনুদান বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. আশরাফ উদ্দিন বকুল। সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. মাসুদ রানা।

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তারা। ঈদকে সামনে রেখে এই অনুদান সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

#রায়পুরা #নরসিংদী #অনুদান_বিতরণ ায়তা #উপজেলা_প্রশাসন #আশরাফউদ্দিনবকুল #সামাজিক_সহায়তা

২৪ ঘণ্টার ব্যবধানে রায়পুরায় আরও এক হত্যাকাণ্ড — দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির #রায়পুরা_হত্যাকা...
25/05/2026

২৪ ঘণ্টার ব্যবধানে রায়পুরায় আরও এক হত্যাকাণ্ড — দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির

#রায়পুরা_হত্যাকাণ্ড #২৪ঘন্টার_ব্যবধানে_আরও_এক_খুন #তৃতীয়_লিঙ্গ_হত্যা #রায়পুরায়_রক্তপাত #দুর্বৃত্তদের_হামলা

নরসিংদীতে উপকূল ট্রেনের ছাদে বজ্রপাতে নিহত ব্যক্তির বাড়ি রায়পুরার টকিপুরা গ্রামেশোকে স্তব্ধ পুরো এলাকা, স্বজনদের আহাজারি...
24/05/2026

নরসিংদীতে উপকূল ট্রেনের ছাদে বজ্রপাতে নিহত ব্যক্তির বাড়ি রায়পুরার টকিপুরা গ্রামে

শোকে স্তব্ধ পুরো এলাকা, স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

#নরসিংদী #রায়পুরা #টকিপুরা #উপকূল_ট্রেন #বজ্রপাত #দুর্ঘটনা #বাংলাদেশ_রেলওয়ে

ফুটবল বিশ্বকাপ কোন আসরে কোন দল চ্যাম্পিয়ান
24/05/2026

ফুটবল বিশ্বকাপ
কোন আসরে কোন দল চ্যাম্পিয়ান

24/05/2026

ঘোড়াশাল রেলসেতুতে মর্মান্তিক দুর্ঘটনা

উপকূল এক্সপ্রেসে বজ্রপাত সদৃশ বিকট শব্দ, ট্রেনের ছাদে থাকা এক ব্যক্তির মৃত্যু — আহত শিশু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদী

ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদীর ঘোড়াশাল রেলসেতুর উপর পৌঁছালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ট্রেন। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছে জানা যায়, ট্রেনের ছাদের উপর থাকা এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দটি ছিল বজ্রপাত বা বৈদ্যুতিক লাইনের স্পর্শজনিত দুর্ঘটনার মতো। ধারণা করা হচ্ছে, ট্রেনের ছাদে অবস্থান করার সময় উচ্চ ভোল্টেজের সংস্পর্শে এসে ওই ব্যক্তির মৃত্যু ঘটে।

এ ঘটনায় ট্রেনের ভেতরে থাকা এক শিশুও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত শিশুকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর নরসিংদী রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে, বড় ধরনের আরও কোনো দুর্ঘটনা ঘটেনি।

স্থানীয়রা বলছেন, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে আরও কঠোর নজরদারি ও সচেতনতা প্রয়োজন। রেলওয়ে কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দোকানে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখলেন স্ত্রীনিজস্ব প্রতিবেদক | রায়পুরা (নরসিংদী)নর...
24/05/2026

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, দোকানে গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ দেখলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক | রায়পুরা (নরসিংদী)

নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ মে) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মির্জানগর ইউনিয়ন এর হাটুভাঙ্গা স্টেশন সংলগ্ন ভাই ভাই স্টোরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার মৃত সাহারাজ খলিফার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টাইলসের মালামালের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে তার স্ত্রী দোকানের দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান দোকানের শাটার নামানো থাকলেও তালা লাগানো ছিল না। পরে ভেতরে প্রবেশ করে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন।

খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি পুলিশের ক্রাইম টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে।

রায়পুরায় মাদকবিরোধী অভিযান;বিস্তারিত কমেন্টে;
23/05/2026

রায়পুরায় মাদকবিরোধী অভিযান;

বিস্তারিত কমেন্টে;

21/06/2022

📢ভৈরবের জনপ্রিয় ও স্বনামধন্য চিকিৎসক ডাক্তার মোঃ ফেরদৌস হায়দার
এমবিবিএস(ডি.ইউ),ডিডিভি (বিএসএমএমইউ )
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়
ফেলোশীপ ইন ডার্মাটোসার্জারী

চর্ম,যৌন, এলার্জি ও সেক্স রোগ বিশেষজ্ঞ।
কনসালটেন্ট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ভৈরব।
এখন নিয়মিত রোগী দেখছেন-সালাম

Address

Raipura
Narsingdi
1630

Website

Alerts

Be the first to know and let us send you an email when The News Raipura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share