Civil Our Aim.

Civil Our Aim. We Learn And Teach

15/05/2022

সিভিল ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নের উত্তর।
১) প্রশ্নঃ রাস্তার কাজে কোর্স এগ্রিগেট বিছানোর পর কতটন রোলার দিয়ে রোলিং করতে হয়?
উত্তরঃ ১০ টন
২) প্রশ্নঃ সিমেন্ট কনক্রিটের রাস্তাকে কি পেভমেন্ট বলা হয়?
উত্তরঃ Rigid Pavement
৩) প্রশ্নঃ সড়কে সুপার এলিভেশন কোথায় দিতে হয়?
উত্তরঃ Horizontal Curve এ
৪) প্রশ্নঃ সিলকোট স্থাপনের কত দিন পর ট্যাককোট স্থাপন করা ভালো?
উত্তরঃ ৭ দিন
৫) কনক্রিটের সড়ক তৈরী করার পর কত দিন কিউরিং করতে হয়?
উত্তরঃ ২৮ দিন
৬) প্রশ্নঃ জাদুঘর, মসজিদ, হাসপাতাল ইত্যাদি কোন ধরনের ট্রাফিক সাইন?
উত্তরঃ Informatory Sign
৭) রাস্তার সরল অংশ এবং বৃত্তাকার বাকের মধ্যে পরিবর্তনশীল যে বাক ব্যাবহৃত হয় তার নাম কি?
উত্তরঃ ভ্রান্তি বাক
৮) জাতীয় হাইওয়ের দুইপাশে শোল্ডারের প্রস্থ কত মিটারের কম হবে না?
উত্তরঃ ২ মিটার
৯) বাংলাদেশে ব্যাবহৃত ব্রডগেজ রেলের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১.৬৭৬ মিটার
১০) Fouling Mark কি ?
উত্তরঃ বিপদ চিহ্ন
১১) মোমেন্ট অব ফোর্স এর সুত্র কি?
উত্তরঃ বল X লম্ব দুরত্ব
১২) কোন বস্তুর উপর ৬ কেজি ও ৮ কেজি বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে ?
উত্তরঃ ১০ কেজি
১৩) ত্রিভুজের ভুমি b এবং উচ্চতা h হলে ভুমি রেখা থেকে CG এর দুরত্ব কত হবে?
উত্তরঃ h/3
১৪) যে বীমের এক প্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে কি বলে?
উত্তরঃ ঝুলন্ত বীম
১৫) বেন্ডিং মোমেন্ট যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলা হয় –
উত্তরঃ ইনফ্লেকশন বিন্দু
১৬) ১ হর্স পাওয়ার সমান কত?
উত্তরঃ 75 kg-m/সেচ
১৭) ACI কোড অনুযায়ী বীমের মিনিমাম বেন্ডিং রিইনফোর্সমেন্ট কত?
উত্তরঃ 200/fy
১৮) কনক্রিটের Failur load ও Working load এর অনুপাত কত ধরা হয়?
উত্তরঃ ২.২৫
১৯) ডায়াগোনাল টেনশন সাপোর্টের দিকে আনুভুমিকের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
উত্তরঃ ৪৫
২০) একমুখো ক্যান্টিলিভার স্ল্যাব এর ACI কোড অনুসারে ন্যূনতম পুরুত্ব কত?
উত্তরঃ L/12
২১) কোন এলাকার রানঅফ ও বৃষ্টিপাতের অনুপাতের হারকে কি বলে?
উত্তরঃ রানঅফ সহগ
২২) নিরাপত্তার জন্য বাধ এলাকায় অতিরিক্ত পানি অপসারণের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে কি বলে?
উত্তরঃ স্পিলওয়ে
২৩) মাটির বাধের সর্বাধিক উচ্চতা কত হতে পারে?
উত্তরঃ ৩০ মিটার
২৪) খাল বা অন্য কোন খনন প্রক্রিয়ার মাটি খননের গভীরতাকে কি বলে?
উত্তরঃ সাক্ষী
২৫) ফিস ল্যাডারে পানির গতিবেগ কত?
উত্তরঃ ৩ মিটার/সেকেন্ড
২৬) বাংলাদেশের সমভূমি অঞ্চলে কোন সেচ পদ্ধতি উপযোগী?
উত্তরঃ পিরিনিয়াল পদ্ধতি
২৭) বাংলাদেশে বহুল প্রচলিত ও জনপ্রিয় সেচ পদ্ধতি কি?
উত্তরঃ দোন
২৮) অগভীর নলকুপের সাহায্যে কত গভীরতাত পানি উত্তোলন করা যায়?
উত্তরঃ ৪০ থেকে ৫০ মিটার
২৯) জমিতে বীজ বপন থেকে শুরু করে শস্য অপরিপক্ক করার সময় পর্যন্ত ব্যাবহৃত মোট পানির গভীরতাকে কি বলে?
উত্তরঃ ডেল্টা
৩০) বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তরঃ গঙ্গা-কপোতাক্ষ
৩১) সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব কত?
উত্তরঃ ১.০২৫
৩২) ৬ নং হ্যান্ড পাম্পের সিলিন্ডারের ব্যাস কত ইঞ্চি?
উত্তরঃ ৬ ইঞ্চি
৩৩) মৃত্তিকা হতে কোন পদ্ধতিতে পানি অপসারণ করলে মৃত্তিকার শিয়ার স্ট্রেংথ বৃদ্ধি পায়?
উত্তরঃ ইলেক্ট্রো অসমোসিস পদ্ধতি
৩৪) ভুনিম্নস্থ পানি নিষ্কাশনের প্রক্রিয়া কি নামে পরিচিত?
উত্তরঃ ডি ওয়াটারিং
৩৫) নলকুপের ছিদ্রের উলম্বিকতা পরীক্ষার জন্য কি ব্যবহৃত হয়?
উত্তরঃ ওলন চাকতি
৩৬) অবনমন শঙ্কুতে বিভিন্ন বিন্দুর অবনমন প্রদর্শিত কার্ভকে কি বলা হয়?
উত্তরঃ ড্র ডাউন কার্ভ
৩৭) মৃত্তিকার কণায় বন্ধ হয়ে যাওয়া স্টেনারকে মুক্ত করবার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ব্যাক বোরিং
৩৮) বৃষ্টির ফোটার সর্বনিম্ন আকার কত?
উত্তরঃ ০.৫ মিলিমিটার
৩৯) বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তরঃ ২০৩ সেমি
৪০) বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত বৃষ্টিমান যন্ত্র কোনটি?
উত্তরঃ সাইমন বৃষ্টিমান যন্ত্র
৪১) ডিফর্মড বারের জন্য টেনশন জোনে ল্যাপিং কত ধরা হয়?
উত্তরঃ 40D
৪২) পরিখার মাটির ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
উত্তরঃ ১/৫ অংশ
৪৩) বীমে সাধারনত কনক্রিটের শতকরা কত ভাগ রড ধরা হয়?
উত্তরঃ ১ থেকে ২
৪৪) ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
উত্তরঃ ৬ মিটার
৪৫) ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
উত্তরঃ ১১২
৪৬) এক ফিট দীর্ঘ একটি ২০ মিলি রডের ওজন কত?
উত্তরঃ ০.৭৫ কেজি
৪৭) ১ঃ২ঃ৪ রেশিওতে ১০০সিএফটি ঢালাইয়ের কাজে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
উত্তরঃ ১৭.৫ ব্যাগ
৪৮) ১ ঘনমিটার গাথুনীর কাজে কতিটি ইটের প্রয়োজন?
উত্তরঃ ৪১০টি
৪৯) ফ্লোরে টাইলস লাগানোর মসলায় সিমেন্ট ও বালির অনুপাত কত থাকে?
উত্তরঃ ১ঃ৩
৫০) ব্রিক ওয়াল প্লাস্টারের কাজে ব্যবহৃত মসলায় সিমেন্ট ও বালির অনুপাত কত?
উত্তরঃ ১ঃ৫
ভূল ত্রুটি থাকলে সংশোধন এর প্রত্যাশা রইল।

-01
01/10/2021

-01

28/09/2021
14/12/2020

Company : Abid Al Mazory
Job Location : Abu Dhabi
Entry Salary : 25k - 30K
6 Month : 40K- 60K
Accommodation : Free
Vechical: CAR free
DEPARTMENT : Diploma in Electrical Engineer
Contact : CAD, Chittagong
1103, CDA Avenue, 01843260268 01823118210,
[email protected]
[email protected]

Recruitment :
1. CV.
2. Passport size photo(if available).
3. Must be physically healthy.

26/10/2020
27/04/2020

Attention pls✋
সিভিল ৬ষ্ট পর্বের সবার দৃষ্টি আকর্ষণ করছি। দেশের এই পরিস্থিতিতে আমরা আমাদের একাডেমিক পড়া থেকে অনেক দূরে সরে যাচ্ছি। আর অনলাইন ক্লাস হওয়ার কথা থাকলেও স্যারদের পক্ষ থেকে কোন রেন্সপন্স পাচ্ছি না।এখন যা করতে হবে আমাদের নিজেদেরকেই করতে হবে।
আমরা একটা প্লান করেছি সেটা হল সিভিল ৬ষ্ট পর্বের কিছু বই তথা
1. Design of Structure
2. Foundation Engineering
3. Advance Surveying
এই তিনটি বিষয়ের গানিতিক সমস্যা এবং গুরুত্বপূর্ণ ট্রপিক্স যদি সাইড নোট সহ সমাধান করে পেইজে আল্পোড করা হয় তাহলে তাহলে কিছুটা হলেও উপকার হতো। অবশ্যই সবাই করতে পারবেন যে, যে বিষয় সম্পর্কে ভালো জানেন।
সবার মতামত আশা করছি✌

06/04/2020

সিড়ির ইনফোরম্যাশন ও এষ্টিমেট

সিড়ির দৈর্ঘ্য= ১৫'-৬"
= (৪'-০''+৯ টা ট্রেড+৪'-০")
= (৪'-০"+৯x১০"+৪'-০")
= ১৫'-৬''
সিড়ির প্রস্থ = ৮'-০"
= (৩'-১০"+৪"+৩'-১০")
= ৮'-০"
সিড়ির এর কাভারিং = ৩/৪"
সিড়ির মেন রড ১২ মিমি ৪ C/C
সিড়ির এক্সটা টপ ১২ মিমি ৪" C/C
সিড়ির এক্সটা টপ দৈর্ঘ্য = ল্যান্ডি+L/4
সিড়ির বাইন্ডার ৮" C/C
সিড়ির ওয়েষ্ট স্ল্যাবে পুরুত্ব = ৬"
সিড়ির ট্রেড ১০"
সিড়ির রাইজার ৬"
সিড়ির মাঝের ল্যান্ডিং এর নীচে টি বীম আছে সাইজ ১০"x১৮" উপরে ছাদের বীম সিড়ির ভিতরে আসবে না।
বীমের রড ৬-২০ মিমি
বীমের রিং ১০ মিমি
বীমের রিং ৬" C/C
বীমের এল বা মাটাম ৬"
সিড়ি ওয়েষ্ট স্ল্যাবের দৈর্ঘ্য
পিথাগোরাসের সুত্র মতে
= রুট অভার (৪'-৬")^২+(৮'-৪")^২
= ৯'-৬''
এখনে উচ্চতা ৪'-৬"
ভূমি = ১০x০'-১০"
= ৮'-৪"
ঢালায়
বীম = ৮'-০"x০'-১০"x১'-০"= ৬.৬৪
ল্যান্ডিং = ৮'-০"x৪'-০"x০'-৬"x২ = ৩২.০০
ওয়েষ্ট স্ল্যাব
= ৯'-৬''x৩'-১০"x০'-৬"x২ = ৩৬.৩৯
ধাপ = ১/২"x০'-৬'x০'-১০"x৩'-১০"x১৮
= ১৫.১০
মোট = ৯০.১৩ ঘনফুট
মালামাল
শুকনা " = ৯০.১৩x১.৫
= ১৩৫.২০ ঘনফুট
অনুপাত ১:২:৪
অনুপাতের যোগফল = (১+২+৪)= ৭
মালামাল
সিমেন্ট = ( ১৩৫.২০x১÷৭)÷১.২৫
= ১৫.৪৫ ব্যাগ
[যেহেতু ১ ব্যাগ সিমেন্ট = ১.২৫ ঘনফুট]
বালি = ১৩৫.২০x২÷৭ = ৩৮.৬৩ ঘনফট
খোয়া= ১৩৫.২০ x৪÷৭ = ৭৭.২৬ ঘনফুট
মেন রডের দৈর্ঘ্য
= [(৪'-০"+৯'-৫"+৪'-০")-{(৩/৪"x২)÷১২}]
= ১৭'-৫"
বাইন্ডার রডের দৈর্ঘ্য
= [৩'-১০"-{(৩/৪"x২)÷১২}]
= ৩'-৯"
এক্সটা টপ দৈর্ঘ্য
= -৩/৪"+৪'-০"+(৮'-৯"÷৪)
= ৬'-১"
ল্যান্ডিং বাইন্ডার দৈর্ঘ্য
= ৮'-০"-(৩/৪"x২÷১২)
= ৭'-১১"
বীমের মেন রডের দৈর্ঘ্য
= (৮'-০")-(১.৫"x২)+(৬"x২)
= ৮'-৯"
রিং রডের দৈর্ঘ্য
= {(১০-১.৫x২)+(১৮-১.৫x২)}x২+(৩x২)
= ৪'-২"
মেন রডের পরিমান
= {(৩'-১০"x১২-৩/৪"x২)÷৪}+১
= ১২.১৩ টি
~ ১৩ টি
মোট = ১৩x২= ২৬ টি
এক্সটা টপ = ১৩x৪= ৫২ টি
ল্যান্ডিং বাইন্ডার পরিমান
= [{৪'-০"x১২-(৩/৪"x২)}÷৮]+১
= ৬.৮১
~ ৭ টি
মোট ৭x২= ১৪ টি
ল্যান্ডিং এ ডাবল জালি এখানে ৮" করে হিসাব করে
বাইন্ডার পরিমান
= (৯'-৬"x১২÷৮)-১
= ১৩.২৫
~ ১৪ টি
মোট ১৪x২=২৮ টি
মোট রিং এর পরিমান
= [{(৮'-০")-(১.৫"x২)}÷৬"]+১
= ১৬.৫০
~ ১৭ টি
রডের পরিমান
মেন রড
১২মিমি = ১৭'-৫"x২৬x০.২৭ = ১২২.২৯
এক্সটা টপ
১২ মিমি = ৬'-১"x৫২x০.২৭= ৮৫.৩৬
ল্যান্ডিং বাইন্ডার
১২ মিমি = ৭'-১১"x১৪x০.২৭= ২৯.৯৪
বাইন্ডার
১০ মিমি = ৩'-৯"x২৮x০.১৯ = ১৯.৯৫
বীম মেন রড
২০ মিমি = ৮'-৯"x৬x০.৭৫= ৩৯.৩৮
বীমের রিং
১০ মিমি = ৪'-২"x১৭x০.১৯ = ১৩.৪৭
মোট রডের পরিমান = ৩১০.৩৯ কেজি
মোট সাটারিং
বীম সাইড
৮'-০"x১'-০"x২= ১৬.০০
ল্যান্ডিং তলা
৪'-০"x৮'-০"x২= ৬৪.০০
ল্যান্ডিং সাইড
= {(৪'-০"+৮'-০"+৪'-০")x০'-৬"}x২= ১৬.০০
ওয়েষ্ট স্ল্যাব তলা
= ৯'-৬"x৩'-১০"x২= ৭২.৭৭
ওয়েষ্ট স্ল্যাব সাইট
= ৯'-৬"x১'-০"x৪= ৩৮.০০
ধাপ
= ৩'-১০"x০'-৬"x১০x= ৩৮.৩০
= ২৪৫.০৭ বর্গফুট

06/04/2020

সেপটিক ট্যাংক এস্টিমেট করার পদ্ধতি ঃ-
শেয়ার করে টাইমলাইনে রাখুন
========================

প্রয়োজনীয় তথ্যঃ
সি.সি ও আর.সি.সি রেশিও = ১:২:৪
ব্রিক ওয়াল = ১:৬
প্লাস্টার = ১:৪
প্লাস্টার থিকনেস = ০.৫"

#মাটি_কাটার_কাজ:
================================
ট্যাংকের দৈর্ঘ্য। = ১০'-৩"
ট্যাংকের প্রস্থ = ৬'-৪"
ট্যাংকের উচ্চতা = ৮'-৫"

ট্যাংকের মাটি কাটার কাজের পরিমাণ -
= (১০'-৩"+০'-৬") x (৬'-৪"+০'-৬") x (৮'-৫")
= ১০'-৯" x ৬'-১০" x ৮'-৫"
= ৬১৮.২২ cft

#স্যান্ড_ফিলিং:
================================
= ১০'-৯" x ৬'-১০" x ০'-৬" = ৩৬.৭১ cft

#সোলিং_এর_কাজ:
================================
= ১০'-৯" x ৬'-১০" = ৭৩.৫ sft

প্রতি sft তে ইট লাগে = ২.৯ টি
অতএব,
৭৩.৫ sft তে ইট লাগে = ৭৩.৫ x ২.৯ = ২১৪ টি

প্রতি sft তে বালি লাগে = ০.০০২৭৯ cft
অতএব,
৭৩.৫sft তে বালি লাগে=৭৩.৫x০.০০২৭৯ =০.২০৫ cft

#সিসি_এন্ড_আরসিসি_ওয়ার্ক:
================================

সি.সি = ১০'-৯" x ৬'-১০" x ০'-৪" = ২৪.২৩ cft
আর.সি.সি = ৮'-৭"x৪'-৮"x০'-৪" = ১৩.২২ cft
মোট কাজ = ২৪.২৩ + ১৩.২২ = ৩৭.৪৫ cft

শুষ্ক আয়তন = ৩৭.৪৫ x ১.৫ = ৫৬.১৭৫ cft
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১+২+৪ = ৭

অতএব,
সিমেন্ট = (৫৬.১৭৫x১)/৭ = ৮.০২৫/১.২৫ = ৬.৫ ব্যাগ
বালি = (৫৬.১৭৫ x ২) / ৭ = ১৬.০৫ cft
খোয়া = (৫৬.১৭৫ x ৪)/ ৭ = ৩২.১ cft

আর.সি.সি স্লাবে রডের পরিমান ১.২৫% ধরলে।
রডে = ১৩.২২x০.০১২৫ = ০.১৬৫২৫ cft

প্রতি cft রডের ওজন = ২২২ কেজি
অতএব,
০.১৬৫২৫ cft ওজন= ০.১৬৬২৫x২২২ = ৩৭ কেজি

#গাঁথুনির_কাজ:
================================
২০" ওয়াল -
দীর্ঘ ওয়ালের দৈর্ঘ্য = ১০'-৩"
হ্রস্ব ওয়ালের দৈর্ঘ্য = ৩'-০"
উভয় ওয়ালের উচ্চতা = ১'-০"

লং ওয়ালের কাজের পরিমান
================================
= ওয়াল সংখ্যা x ( দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা)
= ২ x (১০'-৩" x ১'-৮" x ১'-০") = ৩৪.২৫ cft
শর্ট ওয়ালের কাজের পরিমান
================================
= ওয়াল সংখ্যা x ( দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা)
= ২ x (৩'-০" x ১'-৮" x ১'-০") = ১০ cft

১৫" ওয়াল -
দীর্ঘ ওয়ালের দৈর্ঘ্য = ৯'-৫"
হ্রস্ব ওয়ালের দৈর্ঘ্য = ৩'-০"
উভয় ওয়ালের উচ্চতা = ৩'-০"

লং ওয়ালের কাজের পরিমান,
= ২ x (৯'-৫" x ১'-৩" x ৩'-০") = ৭০.৬৫ cft
শর্ট ওয়ালের কাজের পরিমান,
= ২ x (৩'-০" x ১'-৩" x ৩'-০") = ২২.৫০ cft

১০" ওয়াল -
লং ওয়ালের দৈর্ঘ্য = ৮'-৭"
শর্ট ওয়ালের দৈর্ঘ্য = ৩'-০"
উভয় ওয়ালের উচ্চতা = ৩'-০"

লং ওয়ালের কাজের পরিমান,
= ২ x (৮'-৭" x ০'-১০" x ৩'-০") = ৪২.৭০ cft
শর্ট ওয়ালের কাজের পরিমান,
= ২ x (৩'-০" x ০'-১০" x ৩'-০") = ১৪.৯৫ cft

বাফেল ওয়াল -
দৈর্ঘ্য = ৩'-০"
প্রস্থ = ০'-৫"
উচ্চতা = ৭'-০" - ০'-৬" = ৬'-৬" ( ৬" ল্কিয়ার ধরে )
কাজের পরিমান = ৩'-০" x ০'-৫" x ৬'-৬" = ৮.২০ cft

মোট গাঁথুনি কাজের পরিমান:
================================
= ৩৪.২৫ + ১০ + ৭০.৬৫ +২২.৫+৪২.৭+১৪.৯৫+৮.২
= ২০৩.২৫ cft

যদি প্রতি cft গাঁথুনিতে ইট লাগে = ১১.৬ টি
তাহলে,
২০১ cft গাঁথুনিতে লাগে = ২০৩.২৫x১১.৬ = ২,৩৫৮ টি

আমারা জানি,
গাঁথুনির কাজে মসলার পরিমান ৩৫%

অতএব,
মসলা লাগবে = ২০৩.২৫x০.৩৫ = ৭১.১৪ cft
শুষ্ক আয়তন = ৭১.১৪x১.৫ = ১০৬.৭১ cft

অনুপাতের রাশিগুলোর যোগফল = ১+৬ = ৭

সিমেন্ট = (১০৬.৭১ x ১) / ৭
= ১৫.২৪ / ১.২৫ (১ ব্যাগ = ১.২৫ cft)
= ১২.২০ বা ১২.৫ ব্যাগ
বালি = (১০৬.৭১ x ৬) / ৭ = ৯১.৫ cft

#প্লাস্টারের_কাজ:
================================
ভেতরের ওয়াল = পরিসীমা x উচ্চতা
= (৬'-৬"+৩'-০") x ২ x ৭'-০" = ১৩৩ sft
বাফেল ওয়ালের দুই পাশে = ২ x ক্ষেত্রফল
= ২ x (৩'-০"x৬'-৬") = ৩৯ sft
বাফেল ওয়ালের উপরে = দৈর্ঘ্য x প্রস্থ
= ৩'-০" x ০'-৫" = ১.২৬ sft

মোট কাজের পরিমাণ: ১৩৩+৩৯+১.২৬ = ১৭৩.২৬ sft
(বাদ) বাফেল ওয়ালের দুই প্রান্তের জয়েন্ট,
= ২ x জয়েন্টের ক্ষেত্রফল
= ২ x (৬'-৬"x০'-৫") = ৫.৪৬ sft

অতএব,
নীট কাজের পরিমাণ = ১৭৩.২৬-৫.৪৬ = ১৬৭.৮ sft

মসলার পরিমান = ১৬৭.৮x০'-০.৫" = ৭ cft
শুষ্ক আয়তন = ৭ x ১.৫ = ১০.৫ cft
অনুপাতের যোগফল = ১+৪ = ৫

সিমেন্ট = (১০.৫x১)/৫ = ২.১/১.২৫ = ১.৬৮ বা ২ ব্যাগ
বালি = (১০.৫x৪) /৫ = ৮.৪ cft

#ব্যাক_ফিলিং:
================================
২০" ওয়ালের বাইরে -
দীর্ঘ ওয়ালের দৈর্ঘ্য = ২ x ১০'-৯" = ২১'-৬"
হ্রস্ব ওয়ালের দৈর্ঘ্য = ২ x ৬'-৪" = ১২'-৮"
ওয়ালের অফসেট = ০'-৩"
গভীরতা = ১'-০"

কাজের পরিমান = (২১'-৬" + ১২'-৮") x ০'-৩" x ১'-০"
= ৮.৫৫ cft

১৫" ওয়ালের বাইরে -
দীর্ঘ ওয়ালের দৈর্ঘ্য = ২ x ১০'-৯" = ২১'-৬"
হ্রস্ব ওয়ালের দৈর্ঘ্য = ২ x ৫'-৬" = ১১'-০"
ওয়ালের অফসেট = ০'-৮"
গভীরতা = ৩'-০"

কাজের পরিমান = (২১'-৬" + ১১'-০") x ০'-৮" x ৩'-০"
= ৬৫.৩৩ cft

১০" ওয়ালের বাইরে -
দীর্ঘ ওয়ালের দৈর্ঘ্য = ২ x ১০'-৯" = ২১'-৬"
হ্রস্ব ওয়ালের দৈর্ঘ্য = ২ x ৪'-৮" = ৯'-৪"
ওয়ালের অফসেট = ১'-১"
গভীরতা = ৩'-০"

কাজের পরিমান = (২১'-৬" + ৯'-৪") x ১'-১" x ৩'-০"
= ১০০ cft

মোট কাজের পরিমান = ৮.৫৫ + ৬৫.৩৩ + ১০০
= ১৭৩.৮৮ cft বা ১৭৪ cft

#শেয়ার করে রাখতে পারেন

31/03/2020

★আজ আমরা মাঠে সিভিল
ইঞ্জিনিয়ারিং সামগ্রী কিভাবে
পরীক্ষা করা যায় তা নিয়ে আলোচনা করব

# পাথর পরীক্ষা :
১. ৩/৪" ডাউন সাইজ ঠিক আছে কিনা।
২. ওয়েল গ্রেডেড কিনা অথাং ৬০% হবে
৩/৪" , ৩০% হবে ১/২" এবং ১০% সিংগেল।
৩.বোল্ডার হতে পাথর ভাঙ্গা কিনা ।
৪. সিঙ্গেল থাকবে না পাথর ভাঙ্গা হবে
না ।
৫. কাদা মুক্ত পাথর হতে হবে ।
৬. মরা পাথর থাকবে না ।
৭. এক ঘনফুট পাথরের ওজন ১৬০ পাউন্ড হতে
১৭০ পাউন্ড (৭৩-৭৭ কেজি) হবে।
# বালি পরীক্ষা :
১.শুকনা বালি এক হাতের তালুতে রেখে
অন্য হাতের বৃদ্ধা আঙ্গুলে দিয়ে কয়েকবার
ঘষে হাতের বালি ফেলে দেয়া । যদি
হাতে তালুতে বালি লেগে থাকে তবে
মাটির উপস্থিতি বুঝা যাবে ।
২. কাঁচের গ্লাসে ৪ ভাগের এক ভাগ বালি ও
তিন ভাগ পানি মিশালে যদি ৩০
সেকেন্ডের মধ্য সব বালি নিচে পড়ে যায়
এবং উপরে সচ্ছ পানি থাকে তবে বালি
ভাল ।
৩.বালির স্তপের উপর পানি স্প্রে করলে
কাদা বা জৈব বস্তুর উপস্থিতি বুঝা যায় ।
৪. প্রথমে ৩% সোডিয়াম হাইড্র অক্সিড এর
সলিউশন ও বালি নিয়ে উত্তম রুপে
মিশিয়ে ২৪ ঘণ্টা রেখে সাইট হবে। যদি
পানির রং গাড় হলুদ বণ হয় তবে বালিতে
জৈব পদাথের উপস্থিতি বুঝতে হবে।
# সিমেন্ট পরীক্ষা :
১.এক মুঠ সিমেন্ট দিয়ে পিন্ড বানানো যায়
তবে সিমেন্ট ভাল।
২. সিমেন্ট ব্যাগ দুই আঙ্গুল টুকাইলে যদি
ঠান্ডা অনুভব হয় তাহলে সিমেন্ট ভাল ।
৩. এক গ্লাস পানিতে এক মুঠো সিমেন্ট
ছেড়ে দেই যদি ডুবে যায় তাহলে সিমেন্ট
ভাল।
৪. এক মুষ্টি সিমেন্ট পানির মধ্য ধরি, যদি
কিছুক্ষন মধ্য গরম হয় তবে সিমেন্ট ভাল।
# ইট পরীক্ষা :
১.ভাল ইট ৯ ১/২"গুন ৪ ১/২" গুন ২ ৩/৪" আদর্শ
সাইজের হবে, ধার গুলো তীক্ষ্ণ হবে এবং
সমসত্ত হবে।
২. দুই ইট পরস্পর আঘাত করলে মেটালিক
সাউন্ড হবে।
৩. দুটি ইটের সাহায্যে তি (T) গঠন করে ১.২০
মিটার(৪৮") উপর হতে সমতলও শক্ত ভুমি উপর
ফেলে দিলে যদি না ভাঙ্গে তবে ইট ভাল।
৪. একটি ইট পানিতে ভিজালে তা তার
নিজস্ব ওজনের সবোচ্চ ১৫ % পানি শোষন
করবে ।

~A

23/03/2020

গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
==============================
================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০
,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

~A

13/03/2020

রাস্তা নিয়ে বিস্তারিত
___________ #শেয়ার করে রাখুন______________
কি কি থাকছে ???
১. রাস্তা নিয়ে সব ধরনের তথ্য
২.রাস্তায় বিভিন্ন ম্যাটেরিয়াল
২.রাস্তার এস্টিমেট
রাস্তা নিয়ে সব ধরনের তথ্য
-----------------------------------
বিটুমিন রাস্তা কাকে বলে?
উওরঃ যে সকল রাস্তার পেভমেন্ট তৈরির সময় বন্ধনী পদার্থ হিসাবে বিটুমিন জাতীয় পদার্থ ব্যবহার করা হয় তাকে বিটুমিনের রাস্তা বলে।
বিটুমিনাস রাস্তার চরম শএু বলা হয় কাকে?
উওরঃ জমে থাকা পানিকে
ডিজাইন ইন্টিগ্রিটি
BST পূর্ণরুপ কি?
উওরঃ Bituminous surface treatment
পানিকে কেন বিটুমিনাস রাস্তার চরম শএু বলার কারণ কি?
উওরঃ বিটুমিনাস রাস্তায় পানি জমে থাকলে খুব তাড়াতাড়ি বিটুমিনাস রাস্তার কাপের্টিং নষ্ট হয়ে যায়। যার ফলে রাস্তায় অনেক পটহোলস সৃষ্টি হয়। যার ফলে রাস্তা ব্যবহারের উপযোগিতা নষ্ট হয়।তাই পানিকে বিটুমিনাস রাস্তার চরম শএু বলা হয়।
ডিজাইন ইন্টিগ্রিটি
পটহোলস কাকে বলে?
উওরঃ রাস্তায় গর্তের সৃষ্টি হলে গর্তগুলোকে পটহোলস বলে।
বিটুমিনেরর রাস্তা নিমার্ণের ধাপসমূহ কি কি?
উওরঃ সাব-গ্রেড, সাব-বেইজ,প্রাইম
কোট,ট্যাককোট,সিলকোট
সওজ পূর্ণরুপ কি?
উওরঃ সড়ক ও জনপথ
সড়ক ও মহাসড়ক ডিজাইনে কোন কোড অনুসরণ করতে হয়?
উওরঃ AASHO
বিটুমিনাস সড়কে গাড়ির গতি প্রতিরোধ করতে কি কি ব্যবহার করা হয়?
উওরঃ স্পিড-ব্রেকার,
ডিজাইন ইন্টিগ্রিটি
বিটুমিনাস রাস্তার ভিওি বলা হয় কোন স্তরকে?
উওরঃ সাব-গ্রেড স্তরকে
ট্যাককোট প্রয়োগের সাথে সাথে কোন কোট তাড়াতাড়ি প্রয়োগ করতে হয়?
উওরঃ সিলকোট
আঞ্চলিক ও জাতীয় সড়ককে রাস্তায় সাইনবোর্ডে কি দ্বারা নির্দেশ করে?
উওরঃ আঞ্চলিক - R
জাতীয় - N
ডিজাইন ইন্টিগ্রিটি
রাস্তার বাকেঁ সুপার এলিভেশন দেওয়ার মূল কারণ কি?
উওরঃ রাস্তার বাকেঁ গাড়ি উল্টিয়ে যাওয়া প্রতিরোধের জন্য।
রোড মার্কিং কি রং ব্যবহার করা হয়?
উওরঃ থার্মো-প্লাস্টিক পেইন্ট
DBM পূর্ণরুপ কি?
উওরঃ Dense Bitumen Macadam
বিটুমিনাস সড়কে পানি নিষ্কাশনের জন্য কি কি ব্যবস্হা রাখা হয়?
উওরঃ L- Drain, Catch pit,
বিটুমিনাস সড়কের দুই পাশ্বে এজিং দেয়া হয় কেন?
উওরঃ সড়কের প্রস্হ বা এলাইনমেন্ট ঠিক রাখার জন্য, সড়কের পাশ্ব ভাঙন প্রতিরোধ করা জন্য, সাব-বেইজ, ওয়ারিং কোটকে যথাস্হানে ধরে রাখতে।
ডিজাইন ইন্টিগ্রিটি
বিটুমিনাস সড়কের রাস্তায় কত ধরণের রোড মার্কিং থাকে?
উওরঃ ৩ ধরণের।
বিটুমিনাস সড়কের দুই পাশ্বে যে ঘাসের চাপড়া লাগানো হয় তাকে কি বলে?
উওরঃ টারফ
বিটুমিনাস সড়কে বামদিকে তীর চিহ্ন ও ডান দিকে তীর চিহ্ন দ্বারা কি বুঝানো হয়?
উওরঃ বামদিকে তীরচিহ্ন - শুধুমাএ বামদিকে চলুন
ডানদিকে তীর চিহ্ন - শুধুমাএ ডানদিকে চলুন।ডিজাইন ইন্টিগ্রিটি
বাংলাদেশের রাস্তায় তৈরীর করে থাকেন কোন ডির্পাটমেন্ট?
উওরঃ Roads & Highway Department.
বিটুমিন কি?
উওরঃ বিটুমিন কালো বা বাদামী বর্ণের বান্ধনী সম্পন্ন জৈব রাসায়নিক যৌগবিশেষ। যা রাস্তা তৈরীতে ব্যবহার করা হয়।
বিটুমিনাস সড়কে মাটির ভারবহন ক্ষমতা জানার জন্য যে টেস্ট করা হয় তার নাম কি?
উওরঃ CBR test
ক্যাম্বার কি ও কেন দেওয়া হয়?
উওরঃ সড়কের আড়াআড়ি ঢালকে ক্যাম্বার বলে।
মূলত ক্যাম্বার দেওয়ার মূল কারণ হচ্ছে সড়ক হতে তাড়াতাড়ি পানি নিষ্কাশনের জন্য।ডিজাইন ইন্টিগ্রিটি
বাংলাদেশে কোন গ্রডের বিটুমিন রাস্তায় ব্যবহার করা হয়?
উওরঃ ৮০/১০০
বিটুমিনাস সড়কে Break line, continuous line, Double continuous line দ্বারা কি বুঝানো হয়?
উওরঃ Break line- গাড়ি ওভার টেকিং করতে পারবে
Continuous line-গাড়ি ওভার টেকিং করতে পারবে না
Double Continuous line- গাড়ি ওভার টেকিং করা নিষিদ...ডিজাইন ইন্টিগ্রিটি
স্পিড-ব্রেকারেরর থেকে কম উচ্চতায় গাড়ির গতি প্রতিরোধের জন্য ৪, ৫ টি সড়কের আড়াআড়িতে দেওয়া হয় তার নাম কি?
উওরঃ রেম্বল স্ট্রিপ
ক্রাউন ও গ্রডিয়েন্ট কি?
উওরঃ ক্রাউনঃ সড়কের মাঝ বরাবরের উচুঁ জায়গাকে ক্রাউন বলে।
গ্রডিয়েন্ট ঃ সড়কের লম্বালম্বি ঢালকে গ্রডিয়েন্ট বলে।
বিটুমিনাস সড়কের সাইনবোর্ডে বৃওের মাঝে "X"
চিহ্ন দ্ধারা কি বুঝানো হয়?
উওরঃ গাড়ি থামানো নিষেধ।ডিজাইন ইন্টিগ্রিটি
বিটুমিনেরর কয়েকটি পরীক্ষার নাম কি কি?
উওরঃ Ductility, pe*******on, Bitumen content,Marshall stability
ক্যারেজ ওয়ে বলতে কি বুঝায়?
উওরঃ সড়কের দুই পাশ্বের শোল্ডারের মধ্যবতী যে পাকা অংশের উপর দিয়ে যানবাহন চলাচল করে তাই হচ্ছে ক্যারেজ ওয়ে।ডিজাইন ইন্টিগ্রিটি
বিটুমিনাস সড়ক বাংলাদেশে এত জনপ্রিয় কেন?
উওরঃ নিমার্ণ খরচ কম,নিমাণ ও পুনঃমেরামত সহজ, নিমার্ণের পর খুব তাড়াতাড়ি ব্যবহার করা যায়
SSD ও PSD পূর্ণরুপ কি?
SSD- Stoping sight distance
PSD- Passing sight distance
বিটুমিনাস সড়কের ইনফরম্যাশন ও এস্টিমেট.
-----------------------------------------------
ইনফরমেশন
*****************
সড়কের দৈর্ঘ্য = ১৫০০'-০"
সড়কের প্রস্থে = ২০'-০"
সড়কের উচ্চতা = ১'-৬"
এজিং = ৩"
সাইট ড্রেসিং প্রস্থ = ১'-০"
বালি খোয়া মিক্র লেয়ার ১:১ উচ্চতা = ৬"
খোয়ার লেয়ার = ৪"
১. #মাটি কাটা = ১৫০০'-০"x২০'-০"x১'-৬"
= ৪৫০০০ ঘনফুট
২. #মাটি ড্রেসিং = ১৫০০'-০'x২০'-০"
= ৩০০০০ বর্গফুট
৩. #ইটের ফ্লাট সোলিং = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট
[এখানে ১৯'-৬" আসলো এই ভাবে
দুই ধারে এজিং এর জন্য ৩" করে যদি বাদ দেওয়া হয় তবে প্রস্থ = ২০'-০"-৩"x২
= ১৯'-৬"]
৪. #হেরিং বোন বন্ড = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট
৬.দুই ধারে ইটের এন্ড এজিং
= ১৫০০x২
= ৩০০০ ফুট
৭. #বালি খোয়া মিক্র লেয়ার ১:১
= ১৫০০'-০"x১৯'-৬"x৬"
= ১৪৬২৫ ঘনফুট
৮. #খোয়ার লেয়ার = ১৫০০'-০"x১৯'-৬"x৪"
= ৯৭৫০ ঘনফুট
৯. #বিটুমিনাস carpeting
= ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট
১০. #ট্যাক কোট = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট
১১. #সিল কোট = ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট
১২.বালি দিয়ে রাস্তার উপরে
= ১৫০০'-০'x১৯'-৬"
= ২৯২৫০ বর্গফুট
১৩. সাইট #ড্রেসিং = ১৫০০'-০'x১'-০"x২
= ৩০০০ বর্গফুট

Address

Nasirabad

Telephone

+8801850375604

Website

Alerts

Be the first to know and let us send you an email when Civil Our Aim. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Civil Our Aim.:

Share

Category