Nilphamarishop.com

Nilphamarishop.com Online Shoping Center Nilphamari

জেলা পরিচিতিনীলফামারী জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য :☞ নীলফামারী জেলা প্রতিষ্ঠিত হয় কবে?➤ ১৯৮৪ সালে।☞ নীলফামারী জ...
28/06/2020

জেলা পরিচিতি
নীলফামারী জেলা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য :
☞ নীলফামারী জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
➤ ১৯৮৪ সালে।
☞ নীলফামারী জেলার সীমানা কি?
➤ উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে দিনাজপুর ও রংপুর, পূর্বে লালমনিরহাট এবং পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় জেলা।
☞ নীলফামারী জেলার আয়তন কত?
➤ ১৬৪৩.৪০ বর্গ কিলোমিটার।
☞ নীলফামারী জেলার জনসংখ্যা কত?
➤ ১৯,০৭,৪৯৭ জন।
☞ নীলফামারী জেলার জনসংখ্যার ঘনত্ব কত?
➤ ১১৮৬ জন প্রতি বর্গ কিলোমিটারে।
☞ নীলফামারী জেলার জনসংখ্যা বৃদ্ধির হার কত?
➤ শতকরা ১.৫৩ ভাগ।
☞ নীলফামারী জেলার জনসংখ্যার অনুপাত কত?
➤ ১০১ : ১০০ (পুরুষ : মহিলা)।
☞ নীলফামারী জেলার সাক্ষরতার হার কত?
➤ শতকরা ৪৪.৪ ভাগ।
☞ নীলফামারী জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
➤ চেতনা নীলফামারী।
☞ নীলফামারী জেলায় কতটি গ্রাম রয়েছে?
➤ ৩৭৮ টি।
☞ নীলফামারী জেলায় কতটি ইউনিয়ন রয়েছে?
➤ ৬০ টি।
☞ নীলফামারী জেলায় কতটি উপজেলা / থানা রয়েছে ও কি কি?
➤ ৬ টি। যথা : নীলফামারী সদর, কিশোরগঞ্জ, ডোমার, জলঢাকা, ডিমলা ও সৈয়দপুর।
☞ নীলফামারী জেলার পৌরসভা কয়টি ও কি কি?
➤ ৪ টি। যথা : নীলফামারী, সৈয়দপুর, ডোমার ও জলঢাকা।
☞ নীলফামারী জেলায় কোন কোন নদ - নদী রয়েছে?
➤ তিস্তা, ঘাঘট, যমুনাশ্বরী, বুড়ি নদী ইত্যাদি।
☞ নীলফামারী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
➤ বিরাট দিঘী (বর্তমান নাম নীলসাগর), নীলকুঠি (নীলফামারী সদর), নট সেটেলমেন্ট (কারাগার ১৯৭১), সৈয়দপুর গির্জা (১৮৯৩), ডিমলা রাজবাড়ি, রাজা ধর্মপালের গড় (দুর্গ) ও তাঁর রাজবাড়ির ধ্বংসাবশেষ (অষ্টাদশ শতাব্দী, জলঢাকা), রাজা হরিশ চন্দ্রের রাজবাড়ির ধ্বংসাবশেষ (নবম শতাব্দী, জলঢাকা), তিন গম্বুজবিশিষ্ট ভেড়ভেড়ী জামে মসজিদ (অষ্টাদশ শতাব্দী, কিশোরগঞ্জ উপজেলা)।
☞ নীলফামারী জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
➤ বস্ত্র শিল্প, রেলপথ সংযোজন শিল্প।

অপরূপ নীলফামারী
27/06/2020

অপরূপ নীলফামারী

নীলফামারীর ছোট্র একটি গ্রামের ছবি।
26/06/2020

নীলফামারীর ছোট্র একটি গ্রামের ছবি।

নীলফামারীর গোলনা কালীগঞ্জে নির্মিত স্মৃতি স্থম্ব
25/06/2020

নীলফামারীর গোলনা কালীগঞ্জে নির্মিত স্মৃতি স্থম্ব

উত্তরা ইপিজেড নীলফামারী
25/06/2020

উত্তরা ইপিজেড নীলফামারী

নীলফামারীতে ঘুরে দেখার মত যত স্থান,১। নীলসাগর২। চিনি মসজিদ৩। কুন্দপুকুর মাজার৪। নীলফামারী জাদুঘর৫। হরিশচন্দ্রের পাঠ৬। ধর...
21/06/2020

নীলফামারীতে ঘুরে দেখার মত যত স্থান,

১। নীলসাগর
২। চিনি মসজিদ
৩। কুন্দপুকুর মাজার
৪। নীলফামারী জাদুঘর
৫। হরিশচন্দ্রের পাঠ
৬। ধর্মপালের রাজবাড়ি
৭। সৈয়দপুর রেলওয়ে কারখানা
৮। ভীমের মায়ের চুলা
৯। নীল কুঠি
১০। নীলফামারী ময়নামতি দুর্গ

*বিনা অনুমতিতে ছবিটি ডাউনলোড বা স্ক্রিনশট নিয়ে অন্য কোথাও ব্যবহার না করার জন্য অনুরোধ রইলো।

*পোস্টের ছবিটি বাংলা উইকিপিডিয়া থেকে সংগৃহীত

তিস্তা ব্যারেজ নীলফামারি।
21/06/2020

তিস্তা ব্যারেজ নীলফামারি।

নীলকুঠি নীলফামারি।
21/06/2020

নীলকুঠি নীলফামারি।

Address

Rangpur Road, Akbor BS Market 2nd Floor Jaldhaka
Nilphamari
5330

Alerts

Be the first to know and let us send you an email when Nilphamarishop.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share