31/08/2026
Alhamdulillah Finally, officially Graduated. ��
31-8-2026
এই চার বছরের প্রতিটি দিন যেন চোখের সামনে ভেসে উঠছে। এই পথটা আমার জন্য সহজ ছিল না।
নিজের পড়াশোনার পাশাপাশি নিয়মিত টিউশন করিয়েছি, থার্ড ইয়ার এক্সামের সময় স্কুলের চাকরি, একই সঙ্গে নিজের সব দায়িত্বগুলোও সামলাতে হয়েছে। অনেক সময় জীবনের বাস্তবতার কাছে পড়াশোনাকে একটু পিছিয়ে রাখতে হয়েছে। হয়তো সেই কারণে পড়াশোনায় যতটা সময় ও মনোযোগ দিতে চেয়েছিলাম, ততটা দিতে পারিনি। এই আক্ষেপটা সবসময়ই থেকে যাবে।
তবুও আমি হাল ছাড়িনি। যতটুকু পেরেছি, নিজের সর্বোচ্চটা দিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আজ তাই মনে হচ্ছে, এই পথচলার প্রতিটি কষ্ট, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি সংগ্রাম আমাকে আরও শক্ত হতে শিখিয়েছে।
সত্যি বলতে, এই দীর্ঘ যাত্রায় সবচেয়ে বেশি ভরসা ছিল নিজের ওপর, আর মহান আল্লাহর ওপর। তাঁর রহমত ছাড়া এত দূর পর্যন্ত আসা সম্ভব হতো না।
আমার বিশ্বাস, আল্লাহ কোনো পরিশ্রমই বিফলে যেতে দেন না। ইনশাআল্লাহ, এত দিনের কষ্টের উত্তম প্রতিদান তিনি অবশ্যই দেবেন।