24/09/2026
একটু আগে এক আপু Outlet-এ এসে Anua Niacinamide Serum দেখছিলেন। হঠাৎ দেখি, উনি প্রোডাক্ট স্ক্যান করা শুরু করেছেন। 😆
দেখেই বললাম,
“আপু, স্ক্যান করে কিন্তু Authenticity বিচার করা যাবে না। আপনি স্ক্যান করুন, সমস্যা নেই। চাইলে আপনাকে ২/১টা ‘দু’নম্বর’ প্রোডাক্টও দিই—ওগুলো স্ক্যান করলেও একই রেজাল্ট আসবে! আর দু’নম্বর প্রোডাক্ট রাখিই আপনাদের এসব বিষয় বোঝানোর জন্য।” 😂
কে কার কথা শোনে! 😆
আপু অবশ্য কোনো উত্তর দিলেন না।
পরে উনাকে Korea থেকে Directly Imported Anua Niacinamide Serum-এর 30ml আর 10ml—দুইটা সাইজ দেখানো হলো।
কিছুক্ষণ পর আপু বললেন,
“30ml টা Original, কিন্তু 10ml টা Original না!” 😆😆
আমি বললাম,
“তাই নাকি! 😳 দেখি তো, কীভাবে বুঝলেন?”
Outlet-এ থাকা ছোট ভাই বলল,
“আপু কোড দিয়ে সার্চ দিছিলেন।”
আমি বললাম,
“আমাদের এই প্রোডাক্ট যদি ভাঙাচোরা অবস্থায়ও থাকত, তবুও বলব—এটাই Original!” 😂
“আচ্ছা! মাঝে মাঝে আমার মোবাইলেও কোড দিয়ে সার্চ করলে আসে না। যাই হোক, কোডটা বলেন তো, দেখি…”
বললাম,
“আপু, আপনি বসেন…”
এরপর দেখি—ওমা! আপু তো সোজা চলে গেলেন! 😂
কোডটাও আর দেখালেন না!
পরে নিজের মোবাইল দিয়ে সার্চ দিয়ে দেখি—কোড ঠিকই আসছে! 🤣🤣
ভাইরে ভাই! 😂
আমি যদি সত্যিই কাস্টমারকে ঠকানোর চিন্তা করতাম, তাহলে নিজেরও ইনকাম হতো, আর আপনিও খুশি থাকতেন! 😆
ঠকানোর চিন্তা থাকলে এতো টাকা খরচ করে Import License-এর জন্য এত কষ্ট করতাম না। শুধু তাই নয়, কাস্টমারদের স্কিন অনুযায়ী সঠিক প্রোডাক্ট সাজেস্ট করার জন্য Skin Analysis Machine আনারও ব্যবস্থা করতাম না।
কিন্তু Go Skin Care-এ Authenticity নিয়ে কোনো compromise নেই। ❤️
প্রোডাক্ট স্ক্যান করা ভালো, কিন্তু শুধু স্ক্যানের রেজাল্ট দেখেই কোনো প্রোডাক্ট Original বা Fake—এমন সিদ্ধান্তে যাওয়া ঠিক নয়।
শেষ কথা—
দাম দেখে নয়, শুধু স্ক্যান দেখেও নয়—
প্রোডাক্টের Source-টাও দেখুন। ❤️