20/07/2023
#আমরা কতো চালাক, ইসলাম আমাদের টাখনুর নিচে কাপড় পরতে নিষেধ করেছে আমরা হাটুর উপরে পরি, ইসলাম হাটুর উপরে কাপড় পরতে নিষেধ করেছে আমরা টাকনুর নিছে পরি,
রাসূল (সাঃ) বলেছেন পুরুষদের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, নবীর হাদিস অনুযায়ী যে সমস্ত পুরুষেরা নাভি বের করে রাখে, হাটুর উপর থেকে রান বের করে রাখে এবং টাকনুর নিছে পেন্ট-লুঙ্গী জুলিয়ে পরে নিঃসন্দেহে তাহারা অনেক বড় পাপ করছে,
পুরুষদের উদ্দেশ্যে বলবো, দুনিয়া ও আখেরাতে কল্যান পেতে চাইলে মডারেট মুসলিম না হয়ে প্রকৃত মুসলিম হন।
ভদ্রতা সভ্যতা শুধু কথায় নয় লেবাসেও প্রকাশ পায়, পারিবারিকতা পারিপার্শ্বিকতা অক্ষুন্ন রাখতে একজন মুসলিম সুন্নাহ এর প্রতি সাবধানতা অবলম্বন করে।
রাসুল (সাঃ)বলেন:- 👇
«ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ» قَالَ: فَقَرَأَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا، قَالَ أَبُو ذَرٍّ: خَابُوا وَخَسِرُوا، مَنْ هُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الْمُسْبِلُ، وَالْمَنَّانُ، وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ»
তিন প্রকার লোকের সাথে আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্রও করবেন না; বরং তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। তারা হলো-টাখনুর নিচে কাপড় (অন্য বর্ণনায় লুঙ্গী) পরিধানকারী, খোঁটাদানকারী (অন্য বর্ণনায় এসেছে, যে খোঁটা না দিয়ে কোনো কিছু দান করে না)
ও মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয়কারী”
[1] সহীহ মুসলিম, হাদীস নং ১০৬; মিশকাত, হাদীস নং ২৭৯৫।
[2] সুনান নাসাঈ, হাদীস নং ৫৩৩০; মুসনাদে আহমদ, হাদীস নং ২০১৮০।
[3] সহীহ বুখারী, হাদীস নং ৩৬৬৫; সহীহ মুসলিম; মিশকাত, হাদীস নং ৪৩১১।
[4] সুনান আবু দাউদ; সুনান নাসাঈ; মিশকাত, হাদীস নং ৪৩৩২।