Vai Vai Stationary

Vai Vai Stationary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vai Vai Stationary, Shopping & retail, Fultola Hat, Boda, Panchagarh.

আমরা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এই কঠিন সময়ে বন্যার্তদের পাশে দাড়াই✅
23/08/2024

আমরা যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এই কঠিন সময়ে বন্যার্তদের পাশে দাড়াই✅

14/09/2022

We will soon create a website for aqidah store...

02/05/2022
পরিস্থিতি সাপেক্ষে কথা ১০০% সত্য!
02/04/2022

পরিস্থিতি সাপেক্ষে কথা ১০০% সত্য!

বউ-শাশুড়িমার দ্বন্দ্বের সবচেয়ে বড় কারণটা কী জানেন? তারা দুজনই একই মানুষের সমান ভালোবাসা পেতে চায়। শাশুড়ি যদি বিধবা ...
22/03/2022

বউ-শাশুড়িমার দ্বন্দ্বের সবচেয়ে বড় কারণটা কী জানেন? তারা দুজনই একই মানুষের সমান ভালোবাসা পেতে চায়। শাশুড়ি যদি বিধবা কিংবা তালাকপ্রাপ্তা হন, পরিস্থিতি যেন আরো উজানে চলে যায়। কিছু কিছু শাশুড়ি ছোটখাটো ব্যাপারগুলো নিয়েও ছেলের বউয়ের সাথে ইচ্ছাকৃতভাবে বচসা করেন। আর এটি এমন একটি সংগ্রাম যা আদতে জেতা সম্ভব নয়।
এমন দশার নেপথ্যে কাজ করে হিংসা নামক মানবীয় দোষ। না পাওয়ার বেদনা থেকে যার সৃষ্টি, সংসারে অশান্তি যার পরিণতি। তাই যত দ্রুত এটি মীমাংসা করা যায়, ততই ভালো। অন্যথার দুজন নারীই প্রবল আফসোসের স্বরে বলবেন—জীবনটা বুঝি রসাতলেই গেল!
আচ্ছা, এমন নাজুক দশার মুখোমুখি না হতে, একজন শাশুড়ি/বউমা হিসেবে আপনি কী করতে পারেন?
📍আপনি কি সেটা জানতে চান?
📖 শাশুড়ি-বউমার মেলবন্ধন
লেখক: উম্মু মুহাম্মদ মুমতাজ রাফি
অনুবাদক: মারইয়াম শারমিন
প্রকাশনা: ইলহাম ILHAM
বিক্রয় মূল্য: ১১৫ টাকা

বই তো এমনই হওয়া উচিত.. যে বই নিজেকে পরিবর্তন করতে সাহায্য করবে। যে বই পড়ে স্রস্টার দেয়া সুন্দর জীবনকে উপলব্ধি করা যাবে। ...
14/02/2022

বই তো এমনই হওয়া উচিত.. যে বই নিজেকে পরিবর্তন করতে সাহায্য করবে। যে বই পড়ে স্রস্টার দেয়া সুন্দর জীবনকে উপলব্ধি করা যাবে।
ঠিক এমনই একটি বইয়ের কথা বলছি..
" উপলব্ধি "
লেখিকাঃ সালমা সাহলি
প্রকাশনীঃ রেইনফল পাবলিকেশন
(একটি পরিবারের দ্বীনে ফেরার সামাজিক উপাখ্যান)
আমি ইতিপূর্বে বাংলাদেশের জনপ্রিয় লেখকদের অনেক বই পড়েছি। তাদের বই পড়ে মজা পেয়েছি অনেক কিন্তু নিজেকে সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করার মত অনুপ্রেরণা পাইনি, যা এই 'উপলব্ধি' বইটি পড়ে পেয়েছি।
এটি মূলত একটি ইসলামিক উপন্যাস কিন্তু আমাদের বর্তমান ইয়াং জেনারেশনদের সাথে এতোটাই সাদৃশ্য যে বইয়ের গল্পে নিজেকে খুঁজে পাওয়া যাবে। গল্পের কোনো এক চরিত্রের সাথে নিজের মিল খুঁজে পাবেন।
এই বইয়ে আমার ভালো লাগার অংশ গুলোর মধ্যে ছোট্ট একটি অংশ শেয়ার করছি..
৭০-৭১ নং- পৃষ্ঠা থেকে__
" সামনে রোজা এবং ঈদ আসছে। আমাদের জন্য এবং আপুর শশুরবাড়ির জন্য কিছু কেনাকাটা করা হয়েছে।
- ওয়াও! কিন্তু রোজা, ঈদের তো এখনো এক-দেড় মাস দেরি আছে। এখনও লেটেস্ট ডিজাইনের সব ড্রেস মলে আসে নি। এখনি শপিং করলে তো সব পুরানো ডিজাইন কিনতে হয়েছে।
- লেটেস্ট ডিজাইনের ড্রেস হয়তো মিস করেছি; কিন্তু সেই অপেক্ষায় থাকলে অন্য কিছু মিস হয়ে যেত।
-যেমন?
- রোজার সময়টা ইবাদতের জন্য, ঈদের দিনের তের- চৌদ্দ ঘন্টার আনন্দের আয়োজন করতে যদি রোজার একমাস টাইম মলেই স্পেন্ড করার প্ল্যানে থাকি, তাহলে ইবাদত করবো কখন? তাছাড়া মানুষের গায়ের ধাক্কাধাক্কি তো আছেই।
রাদিয়ার কথার উত্তরে আমি বলার মতো কিছু খুঁজে না পেয়ে চুপ করে থাকলাম।"
__ ধন্যবাদ লেখিকা সালমা সাহলি আপুকে আমাদের দ্বীনের পথে উৎসাহ জাগ্রত করার এই বইটি উপহার দেয়ার জন্যে। সত্যিই অসাধারণ একটি বই, মুগ্ধ করার মত.. নিজেকে শুদ্রে নেয়ার মত__
আফরান হাসিব...

জনপ্রিয় সত্যকথন সিরিজের ২য় খণ্ড!২০১৭ সালের বেস্ট সেলিং বই ছিল 'সত্যকথন'। তারই ধারাবাহিকতায়  সন্দীপন প্রকাশন নিয়ে আসছেন স...
09/02/2022

জনপ্রিয় সত্যকথন সিরিজের ২য় খণ্ড!
২০১৭ সালের বেস্ট সেলিং বই ছিল 'সত্যকথন'। তারই ধারাবাহিকতায় সন্দীপন প্রকাশন নিয়ে আসছেন সত্যকথন সিরিজের দ্বিতীয় পর্ব 'সত্যকথন-২'। মুসলিম-অমুসলিম নির্বিশেষে ইসলাম নিয়ে আমাদের যত সংশয়, সেগুলো থেকে নির্বাচিত বিষয়গুলোর উত্তর চলে এসেছে এই বইতে। আশিক আরমান নিলয়, আসিফ আদনান, রাফান আহমেদ, মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার, জাকারিয়া মাসুদ-সহ বহু জনপ্রিয় লেখকের লেখা চলে এসেছে এতে।
বই: সত্যকথন-২
লেখক: আশিক আরমান নিলয়, আসিফ আদনান, আসিফ মাহমুদ, জাকারিয়া মাসুদ, ড. সাইফুর রহমান, তানভীর আহমেদ, মশিউর রহমান, মাওলানা আবদুর রহমান, মুহাম্মাদ মুশফিকুর রহমান মিনার, রাফান আহমেদ, হোসাইন শাকিল

আশা আছে কোন একদিন হবে ইনশাআল্লাহ!
02/02/2022

আশা আছে কোন একদিন হবে ইনশাআল্লাহ!

প্যারাডক্সিক্যাল সাজিদ—৩' থেকে.....-'নাহ, আর পারলাম কই?’— হাতে থাকা মোবাইলটা টেবিলের ওপর ধপাস করে রেখে একটা দীর্ঘশ্বাস ফ...
04/12/2021

প্যারাডক্সিক্যাল সাজিদ—৩' থেকে.....
-
'নাহ, আর পারলাম কই?’— হাতে থাকা মোবাইলটা টেবিলের ওপর ধপাস করে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বললাম।
-‘কী ব্যাপার! কী নিয়ে এতো হাপিত্যেশ করা হচ্ছে?’
ঘাঁড় ঘুরে পেছনে তাকাতেই আমি পুরোপুরি চমকে গেলাম! যদিও সাজিদকে দেখে চমকানোর কিছু নেই, কিন্তু ঠিক এই মুহূর্তে তার এখানে থাকবার কথা নয়। ব্যবসায়িক কাজে আঙ্কেলকে আমেরিকা যেতে হচ্ছে। সাজিদ খোঁজ নিয়ে জেনেছে নিউইয়র্কে এখন একটা বিজ্ঞান মেলা হচ্ছে আর সেই মেলা দেখার জন্যে আঙ্কেলের সফর সাথী হয়েছিলো সে। আমাকে সাথে যেতে অনুরোধ করেছিলো, কিন্তু নিউইয়র্কে এই সময়ে যে ঠান্ডা আবহাওয়া, শুভ্র বরফের দেশে গিয়ে বিজ্ঞান মেলা দেখার আনন্দের চাইতে টনসিলের ব্যথার যন্ত্রণা আমার কাছে অনেক বেশি চিন্তার! সুতরাং, ‘বেঁচে থাকলে মেলা অনেক দেখা যাবে’— এই অযুহাতে তাদের সাথে যাওয়া হতে নিজেকে বিরত রাখলাম।
তবে, আজকে তো সাজিদের বাংলাদেশে থাকবার কথা নয়! এমনকি, ব্যাগ-পত্তর যা-কিছু নিয়ে গিয়েছিলো, সবকিছু সাথে নিয়ে ফিরে এসেছে।
ধীর পায়ে নিজের খাটে গিয়ে বসলো সে। চোখ থেকে চশমাটা খুলে তা আমার দিকে ধরে বললো, ‘এই দ্যাখ, বাম পাশের কাঁচটা একটু ভেঙে গেছে আজ’।
যেন মহা বিপদ হয়েছে এমন একখানা ভাব! তাকে দেখে আমি যে ভূত দেখার মতো চমকে গিয়েছি এবং কেনো সে নিউইয়র্ক না গিয়ে মেসে ফিরে এসেছে সে কাহিনী শুনবার জন্য যে আমি উন্মুখ হয়ে আছি— এটুকু বুঝতে না পারার মতো অবুঝ সে নয়। কিন্তু সেসব বাদ দিয়ে রুমে ঢুকেই তার কাছে জরুরি হয়ে উঠলো তার চশমার কাঁচ ভাঙার ঘটনা এবং ঘটা করে তা আমাকে না বললেও সে শান্তি পাচ্ছে না।
কিন্তু, আমিও তো কম যাই না! গলায় দরদ আর দয়ার আবেশ উদ্রেক করে বললাম, ‘আহারে, কী এক মুসিবতেই না পড়তে হলো তোকে! তা, চশমার কাঁচ ভেঙে যাওয়াতেই কি তোদের নিউইয়র্কের ফ্লাইট মিস হলো?’
মনে হলো সে আমার ইয়ার্কিটা ধরতে পারেনি। ব্যাগ থেকে বইপত্র আর কাপড়-চোপড় বের করতে করতে বললো, ‘তা নয়। পরশুদিন সন্ধ্যায় ডেভিড আমাকে ইমেইল করে জানালো যে নিউইয়র্কের বিজ্ঞান মেলাটা স্থগিত হয়েছে। কোভিডের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বছরের অন্য কোন সময়ে মেলাটা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কাল সকালবেলা বাবার রুমে গিয়ে বললাম, ‘বাবা, নিউইয়র্কের মেলাটা স্থগিত হয়েছে কোভিড সমস্যার কারণে’।
-‘তো, আঙ্কেল কী বললেন?’
-‘বাবা বললেন, ‘মেলা যে স্থগিত হয়েছে তা আমি কাল রাতেই জানতে পেরেছি। সমস্যা নেই, তোমার টিকেট আমি কাল রাতেই ক্যানসেল করেছি। রাত একটু বেশি হওয়াতে তোমাকে আর জানানো হয়নি’।
আমি ভারি আশ্চর্য গলায় বললাম, ‘আঙ্কেল টিকেট ক্যানসেল করলেন কেনো? মেলা নাই-বা হলো, আমেরিকায় কি মেলা ছাড়া আর দেখার মতো কিছু নেই?’
হ্যাঙারে জামা ঝুলাচ্ছিলো সে। এই কথা শুনে সে আমার দিকে ফিরে বললো, ‘বাবা খুব ভালো করেই জানতেন মেলা না হলে আমি নিউইয়র্কের ফ্লাইটে চড়বো না। নিশ্চিতভাবেই বাবাকে অনুরোধ করবো টিকেট ক্যানসেল করার জন্য। এইজন্যে মেলা স্থগিতের খবর শুনেই তিনি টিকেট ক্যানসেল করে রেখেছেন’।
এদের বাপ-ব্যাটার গল্প শুনে ‘বাপ-কা ব্যাটা’ বলে সাজিদের পিট চাপড়ে দেবো, নাকি ‘ব্যাটা-কা বাপ’ বলে আঙ্কেলের দুরদর্শিতার প্রশংসায় গদগদ হবো, অথবা এদের এতো নিরাসক্ত, নিরামিষ হাবভাব দেখে নাকি দুঃখে মূর্ছা যাবো তা নিয়ে আমি রীতিমতো দ্বিধায় পড়ে গেলাম!
-
📖 'প্যারাডক্সিক্যাল সাজিদ-৩'। লেখা হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভিন্ন আমেজে, একটু ভিন্ন আঙ্গিকে। কখন প্রকাশিত হবে তা এখনই বলা যাচ্ছে না। বরাবরের মতোই— আপনাদের দুয়া চাই।
—@আরিফ আজাদ ভাই ।

'বেলা ফুরাবার আগে - ২' থেকে— কনে সেজেগুজে স্টেজে বসে আছে আর ফটোগ্রাফারেরা নানান ভঙ্গিতে, নানান এঙ্গেলে কনের ছবি উঠাচ্ছে।...
17/11/2021

'বেলা ফুরাবার আগে - ২' থেকে—
কনে সেজেগুজে স্টেজে বসে আছে আর ফটোগ্রাফারেরা নানান ভঙ্গিতে, নানান এঙ্গেলে কনের ছবি উঠাচ্ছে। কখনো দূর থেকে, কখনো কাছ থেকে। শুধু তো ভাড়া করে আনা ফটোগ্রাফারেরাই নয়, আমাদের হাতে থাকা স্মার্টফোনগুলোও এখানে দূর্দান্ত ভূমিকা পালন করে আর আমরাও হয়ে উঠি সুদক্ষ ফটো-কারিগর। স্টেজে বসে থাকা কনেটার শারীরবৃত্তীয় সকল কলা আমাদের ক্যামেরাগুলোতে ধরা পড়ে। এরপর সেসব ছবি আমাদের বদৌলতে বিভিন্ন মনোহর আর মনকাড়া ক্যাপশানে ছড়িয়ে পড়ে ভার্চুয়ালে। হাজার-লক্ষ চোখ আর দৃষ্টির ভিতর দিয়ে যেতে যেতে, কনেটাকে নিয়ে কতো হাজার রকমের চিন্তা যে অন্তরগুলোতে দানা বাঁধে সেই হিশেব কোথাও মিলবে না।
আপনি যদি বলতে চান কিংবা আপনাকে যদি বলা হয়—যে ফটোগ্রাফারেরা ওয়েডিং ফটোগ্রাফি করে, তারা কেনোই-বা এমন কুৎসিত, বিদঘুটে চিন্তা করতে যাবে, তাহলে আপনি ভুল করছেন। আপনার মনে রাখা উচিত—এরা পুরুষ, ফেরেশতা নয়। মানুষের ভদ্রস্থ পোশাক কিংবা মার্জিত চেহারা দেখে বিভ্রান্ত হতে নেই একেবারে। আড়ালে, একান্ত গোপনে, নিবিড় নির্জনতায় তারা যে কল্পনার কোন কোন রাজ্যে ঘুরে বেড়ায়, ইন্টারনেটের কোন কোন অলি-গলিতে ঘোরাফেরা করে, তা আমি আর আপনি কি জানি? একটা সরল চেহারার ও’পাশে কোন কুৎসিত চিন্তা আর লোলুপ দৃষ্টিটা লুকিয়ে আছে, সেই সংবাদ তো আমাদের কাছে পৌঁছায় না।
লেখক : আরিফ আজাদ
প্রকাশিতব্য একুশে গ্রন্থমেলা' ২০২২, ইনশা আল্লাহ।
~সমকালীন প্রকাশন

Address

Fultola Hat, Boda
Panchagarh

Telephone

+8801705911712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vai Vai Stationary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share