Hadeeth Foundation BD, Chattogram

Hadeeth Foundation BD, Chattogram পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ ভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠান

আলহামদুলিল্লাহ! আজকেদীর্ঘ ২৫ বছর পর আহলেহাদীছদের কাছে পুনরায় ফিরে এসেছে বগুড়ার শারিয়াকান্দি উপজেলার নারূলী এলাকার আহলেহা...
12/06/2026

আলহামদুলিল্লাহ! আজকে
দীর্ঘ ২৫ বছর পর আহলেহাদীছদের কাছে পুনরায় ফিরে এসেছে বগুড়ার শারিয়াকান্দি উপজেলার নারূলী এলাকার আহলেহাদীছ জামে মসজিদ। আজ মসজিদটিতে আহলেহাদীছদের ব্যবস্থাপনায় প্রথম জুমু'আর খুৎবা ও সালাত অনুষ্ঠিত হয়েছে।

জুমু'আর খুৎবা প্রদান করেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং কেন্দ্রীয় আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক, 🎙️ ড. আহমাদ আবদুল্লাহ ছাকীব (হাফিযাহুল্লাহ)।

দীর্ঘ সময় পর মসজিদটি পুনরায় আহলেহাদীছদের তত্ত্বাবধানে আসায় স্থানীয় তাওহীদপন্থী মুসল্লিদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

মহান আল্লাহর নিকট দোয়া, তিনি যেন এই মসজিদকে কুরআন ও সহীহ সুন্নাহর দাওয়াত প্রচারের একটি উত্তম মাধ্যম হিসেবে কবুল করেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করেন। আমীন।

📍স্থান: আহলেহাদীছ জামে মসজিদ, নারূলী, শারিয়াকান্দি, বগুড়া।

পার্বত্য অঞ্চলে মাসজিদ ও মাদরাসা নির্মাণে এগিয়ে আসুন, আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, নির্ভেজাল তাওহীদ ও বিশুদ্ধ দ্বীনের...
28/04/2026

পার্বত্য অঞ্চলে মাসজিদ ও মাদরাসা নির্মাণে এগিয়ে আসুন,
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, নির্ভেজাল তাওহীদ ও বিশুদ্ধ দ্বীনের প্রচার ও প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে এগিয়ে আসুন, সাদাকায়ে জারিয়ার অনন্য মাধ্যমে হিসাবে এই মহতী কাজে এগিয়ে আসার অনুরোধ রইলো, আল্লাহ সহজ করে দিন।

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। সম্মানিত সুধী,শুভানুধ্যায়ী, দায়িত্বশীল গণ, আসছে ১০ই এপ্রিল শুক্রবার বাদ জুম'আ আহলেহ...
08/04/2026

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্। সম্মানিত সুধী,শুভানুধ্যায়ী, দায়িত্বশীল গণ, আসছে ১০ই এপ্রিল শুক্রবার বাদ জুম'আ আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চট্টগ্রাম সাংগঠনিক যেলার উদ্যোগে "মাসিক যেলা ইজতেমার" আয়োজন করা হয়েছে।এতে সবাই নিজ নিজ শাখা,এলাকা,উপযেলা থেকে চট্টগ্রাম যেলা মারকাযে উপস্থিত থেকে ইজতেমাকে সফল করার অনুরোধ রইলো।

অনুরোধে,
মোহাম্মদ মিনহাজুর রহমান
সাংগঠনিক সম্পাদক
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ,চট্টগ্রাম যেলা।

❑ আল-হামদুলিল্লাহ📜 ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা🇧🇩 বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক পত্রিকা📚 মাসিক আত-তাহরী...
06/01/2026

❑ আল-হামদুলিল্লাহ
📜 ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা
🇧🇩 বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ইসলামিক পত্রিকা
📚 মাসিক আত-তাহরীক,
🗓 জানুয়ারী ২০২৬ খৃ. সংখ্যা বের হয়েছে।
📘 ২৯তম বর্ষ ৪র্থ সংখ্যা
----------------------------------------◯
🌐 যুগ জিজ্ঞাসা ও দলিল ভিত্তিক লেখনী পড়তে পত্রিকাটি সংগ্রহ করুন ও বিশুদ্ধ ইসলাম প্রচারের জন্য সমাজে ছড়িয়ে দিন।
☞ জাতীয় পর্যায়ের উচ্চমানের পত্রিকা মাসিক আত-তাহরীক, শিরক-বিদআতের বিরুদ্ধে লিখনীর মাধ্যমে আপোষহীন গতিতে এগিয়ে চলছে ।
বাংলার প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ছে ছহীহ আকিদার দাওয়াত । ভেঙে পড়ছে শিরকের আস্তানা । শত শত মানুষ গ্রহন করছে ছহীহ আকীদা।
ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকাটি নিজে পড়ুন এবং বেশি বেশি ফ্রি বিতরণ করুন।
☞ এ সংখ্যায় যা যা থাকছে :
-----------------------------------------◯
❑ সম্পাদকীয়
☞ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনাকে ধারণ করুন!
✍ প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

❑ প্রবন্ধ সমুহ
👉 আধুনিক শিক্ষা কাঠামোতে হাদীছ পাঠদানের উদ্ভাবনী পন্থা
✍- ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব
👉 আধুনিক সমাজে তাওহীদী চেতনার গুরুত্ব
✍- আব্দুল্লাহ বিন বেলাল হোসাইন
👉 ইলম ও আমলের মাঝে সমন্বয় করবেন যেভাবে (পূর্ব প্রকাশিতের পর)
✍- আব্দুল্লাহ আল-মা‘রূফ
👉 মুসলিম জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য (পূর্ব প্রকাশিতের পর)
✍ - মুহাম্মাদ রাফাত আনাম
👉 আন্তঃধর্মীয় সংলাপ : একটি গভীর ষড়যন্ত্র
✍ - সাজিদুর রহমান

❑ প্রচ্ছদ রচনা
👉 আর কত রক্ত প্রয়োজন? কবে আসবে প্রকৃত স্বাধীনতা?
✍ - ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন

❑ সন্তান পরিচর্যা
👉 আগামীর নক্ষত্র গড়ে উঠুক বিনয়ের আলোয়!
✍ - ড. আহমাদ আব্দুল্লাহ নাজীব

❑ শিক্ষাঙ্গন
☞ আদর্শ অভিভাবক
✍- সারওয়ার মিছবাহ

❑ মহিলা অঙ্গন
👉 ইসলামে শাশুড়ি ও পুত্রবধূর সম্পর্ক
✍- ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম

❑ আত্মচিন্তা
☞ ইবাদতে লৌকিকতা
✍ - সারওয়ার মিছবাহ

❑ কবিতা
☞ ঈমান ভঙ্গের ১০ কারণ
☞ বাদশাহী
☞ মুক্ত কর

❑ স্বদেশ-বিদেশ
❑ মুসলিম জাহান
❑ বিজ্ঞান ও বিস্ময়
❑ সংগঠন সংবাদ
❑ প্রশ্নোত্তর❓(৪০,টি)
☞ দারুল ইফতা, হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ।
------------------------------------------------------------------◯
☞ যোগাযোগ :
🖋 সম্পাদক, মাসিক আত-তাহরীক
নওদাপাড়া (আমচত্ত্বর) পোঃ সপুরা, রাজশাহী-৬২০৩।
🖋 সহকারী সম্পাদক, মোবাইলঃ ০১৯১৯-৪৭৭১৫৪
সার্কুলেশন বিভাগ, মোবাইলঃ ০১৫৫৮-৩৪০৩৯০, ০১৯১৫-০১২৩০৭।

🌐 ওয়েবসাইট লিংক :
👇 নিচে প্রথম কমেন্টে
📱এন্ড্রয়েড অ্যাপ : 👇 নিচে প্রথম কমেন্টে
✍...ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণাপত্রিকা 📚 মাসিক আত-তাহরীকের গ্রাহক/ এজেন্ট হতে নিন্মোক্ত ফরমটি পূরণ করুন।
🌐 ➡ নিচে প্রথম কমেন্টে

🇧🇩 সারাদেশে প্রাপ্তিস্থান সূমহ :
➡ নিচে প্রথম কমেন্টে
☞ গত-সংখ্যার
🗓 ডিসেম্বর ২০২৫ -এর
📥 পিডিএফ ডাউনলোড লিংক 👇
➡ নিচে প্রথম কমেন্টে

ইন শা আল্লাহ মেধার ভিত্তিতে ২০২৬ সাল থেকে ৮ম ও ৯ম শ্রেণী চালু করা হবে। আজ ই যোগাযোগ করে আসন নিশ্চিত করুনপ্রি কে.জি. থেকে...
28/12/2025

ইন শা আল্লাহ মেধার ভিত্তিতে ২০২৬ সাল থেকে ৮ম ও ৯ম শ্রেণী চালু করা হবে।
আজ ই যোগাযোগ করে আসন নিশ্চিত করুন
প্রি কে.জি. থেকে নবম শ্রেণী পর্যন্ত।
আ-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ, ইন সা আল্লাহ আমরা প্রস্তুত আপনাদের জন্য, ১লা ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম চলবে,,
05/11/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,
ইন সা আল্লাহ আমরা প্রস্তুত আপনাদের জন্য,
১লা ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম চলবে,,

আলহামদুলিল্লাহ অদ্য ১৯/০৯/২০২৫ ইং রোজ শুক্রবার হালিশহরস্থ শাপলা আবাসিক এলাকায় সুরাইয়া নুর ইসলামিক সেন্টার এর আয়োজনে শিক্...
23/09/2025

আলহামদুলিল্লাহ অদ্য ১৯/০৯/২০২৫ ইং রোজ শুক্রবার হালিশহরস্থ শাপলা আবাসিক এলাকায় সুরাইয়া নুর ইসলামিক সেন্টার এর আয়োজনে শিক্ষা সমাবেশ ও একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে বাদে আছর থেকে সেন্টার প্রাঙ্গনে এক বিশাল ইসলামী হালাক্বার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মানিত মেয়র জনাব ডা শাহাদাত হোসেন। আলোচকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এর সম্মানিত চেয়ারম্যান ড. আহমাদ আবদুল্লাহ ছাক্বীব। ধর্ম, সমাজ ও সাহিত্য বিষয়ক মাসিক জাতীয় পত্রিকা মাসিক আত-তাহরীক এর সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। ফেনী কার্ডিয়াক হাসপাতালের ইনচার্জ, বিশিষ্ট চিকিৎসক ডা. শওকত হাসান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সেন্টারের জেনারেল সেক্রেটারি হাফেয মুহাম্মাদ শেখ সাদী, সঞ্চালনায় ছিলেন আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, চট্টগ্রাম এর মুহতামিম আরজু হোসাইন ছাব্বীর এবং সভাপতিত্ব করে সেন্টার সভাপতি জনাব নুরুল ইসলাম মিন্টু। প্রধান অতিথি তার বক্তব্যে যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এর ব্যাপারে গুরুত্বারোপ করেন। এবং এ-ই ধরণের প্রতিষ্ঠান স্থাপন এর উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সম্মানিত আলোচকবৃন্দ মুত্তাক্বী, সৎ, দ্বীনদার, সুশিক্ষিত ভবিষ্যত প্রজন্মের জন্য এবং বিশুদ্ধ দ্বীনি জ্ঞান অর্জনের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং শিশুদের মানসিক উৎকর্ষতা সাধনে এবং শিক্ষা জীবনের শুরুতে তারা যেন তাদের স্রষ্টা,রাসুল ও দ্বীন সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান নিয়ে বড় হতে পারে সেজন্য এ-ই ধরনের যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলোর শুরুত্ব তুলে ধরেন। সেন্টারের সভাপতি উপস্থিত সকলকে ধব্যবাদ জ্ঞাপন করেন এবং সঞ্চালক মজলিশ ভঙ্গের দোয়া পাঠের মাধ্যমে প্রোগ্রাম এ-র পরিসমাপ্তি ঘোষণা করেন।

01/09/2025

আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ,চট্টগ্রাম সাংগঠনিক যেলার নতুন ২০২৫-২০২৭ সেশনের জন্য
সভাপতি 👉হাফেজ মোহাম্মদ শেখ সাদী
সহ-সভাপতি👉আবদুর রহমান ও
সাধারণ সম্পাদক👉আরজু হোসাইন ছাব্বিরকে পুনরায় মনোনীত করায় আহলেহাদীছ আন্দোলন চট্টগ্রাম যেলার পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ।এবং সেই সাথে আহলেহাদীছ আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও সম্মানিত আমীরে জাম'আত প্রফেসার ডঃ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালীব (হাফিঃ) প্রতি কৃতজ্ঞতা।

মিনহাজুর রহমান
প্রচার সম্পাদক
চট্টগ্রাম যেলা।

🏮🗞️আহলেহাদীছদের বিরুদ্ধে দৈনিক ইনকিলাবে প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ বিজ্ঞপ্তি🔰🖋️ গত ৮ই আগস্ট শুক্রবার রাজধানীর ...
12/08/2025

🏮🗞️আহলেহাদীছদের বিরুদ্ধে দৈনিক ইনকিলাবে প্রকাশিত রিপোর্টের বিরুদ্ধে প্রতিবাদ বিজ্ঞপ্তি

🔰🖋️ গত ৮ই আগস্ট শুক্রবার রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে জমিয়াতুল মোদার্রেছীনের আলোচনা সভায় সালাফী, ওহাবী, লা-মাযহাবীদের বিরুদ্ধে সংগঠনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের বক্তব্যের প্রতিবাদ করেছে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’। এক যৌথ বিবৃতিতে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম ও প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন বলেন, ৯ই আগস্ট শনিবার দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘মাদরাসার স্বকীয়তা বজায় রাখতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা’ শীর্ষক রিপোর্টটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন এবং মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজীর ভাষণে আমরা দারুণভাবে মর্মাহত হয়েছি। তিনি সালাফী, লা-মাযহাবী মতাদর্শের বই বর্জনের আহ্বান জানিয়েছেন। আমরা জানি জমিয়াতুল মোদার্রেছীন কোন রাজনৈতিক বা মাযহাবভিত্তিক সংগঠন নয়, এটি সারাদেশের মাদরাসা শিক্ষকদের নিয়ে গঠিত একটি কল্যাণমুখী সংগঠন। যেখানে কেন্দ্রীয়, যেলা ও স্থানীয় নেতৃত্বে বহু সালাফী বা আহলেহাদীছ শিক্ষক রয়েছেন এবং সারাদেশে শত শত আহলেহাদীছ শিক্ষক এই সংগঠনের সদস্য রয়েছেন। জনাব বাহাউদ্দীনের ঢালাও মন্তব্যে আহলেহাদীছ শিক্ষক সমাজসহ দেশের অন্যূন চারকোটি আহলেহদীছের হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে। তারা বলেন, সালাফী বা আহলেহাদীছ হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে মূলধারার অনুসারী। যারা রাসূল (ছাঃ)-এর রেখে যাওয়া বিশুদ্ধ দ্বীনের অনুসরণ করেন। চার মাযহাবের ইমামদের সম্পর্কে তাদের সুধারণা রয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী ছহীহ হাদীছ ভিত্তিক আমল করেন। তারা তাক্বলীদ বা অন্ধ ব্যক্তিপূজায় বিশ্বাসী নন। সুতরাং আহলেহাদীছ, সালাফী, ওহাবী, লা-মাযহাবী বলে ঢালাওভাবে বিষোদগার করা আদৌ কাম্য হতে পারেনা। বিশেষ করে দায়িত্বশীল পর্যায় থেকে এরূপ কটুক্তি পার¯পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ককে বিনষ্ট করবে। বিবৃতিতে তারা অবিলম্বে জনাব এ এম এম বাহাউদ্দীনের উক্ত বক্তব্য প্রত্যাহারের জোর দাবী জানান।

🔰🖋️ড. মুহাম্মাদ আব্দুল হালীম
◼️দফতর সম্পাদক,আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ।

Address

Patenga

Alerts

Be the first to know and let us send you an email when Hadeeth Foundation BD, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hadeeth Foundation BD, Chattogram:

Shortcuts

Share