SaraSphere

Call Directions Contact the business

SaraSphere ✨ SaraSphere 💗 Fashion • Beauty • Lifestyle 🛍️ Your Style, Your Vibe!

21/11/2026
লোকে বলে, কষ্টের পর একদিন সুখ আসে।আমি বলি, সেই সুখের দিন আসতে আসতে একজন নারী কখন যেন ফুরিয়ে যায়। ফুরিয়ে যায় তার গায়ের রং...
18/11/2026

লোকে বলে, কষ্টের পর একদিন সুখ আসে।
আমি বলি, সেই সুখের দিন আসতে আসতে একজন নারী কখন যেন ফুরিয়ে যায়। ফুরিয়ে যায় তার গায়ের রং, সৌন্দর্য, চঞ্চলতা, বাচ্চামি, নিজের জন্য বেঁচে থাকার ইচ্ছেটুকুও।
যে বয়সে একটু যত্ন, একটু আদর, একটু নিশ্চিন্ত জীবন পাওয়ার কথা ছিল, সেই বয়সে এসে শরীরজুড়ে বাসা বাঁধে ক্লান্তি আর অসুখ। শেষ পর্যন্ত সুখ আসে ঠিকই, কিন্তু ততদিনে সেই সুখ উপভোগ করার মানুষটাই যেন আর আগের মতো থাকে না!

সবচেয়ে কষ্টের সত্যটা বোধহয় এটাই,নারী অনেক সময় সংসার, সন্তান আর দায়িত্ব সামলাতে সামলাতে নিজের জন্য বেঁচে থাকার সময়টাই হারিয়ে ফেলে।

18/11/2026

যে পুরুষ স্ত্রীর মায়ায় আটকায় না, সে কিন্তু সন্তানের মায়াতেও
পড়ে না।

17/11/2026

আমার জন্য কারো একটু মায়া হলোনা

17/11/2026

আজকাল অনেক পুরুষের মুখে একই কথা শোনা যায়,

"আমি শুধু শান্তি চাই, এমন একজন স্ত্রী চাই, যে আমাকে সম্মান করবে, মনে শান্তি দেবে, কোনো ঝামেলা করবে না।"

কিন্তু একটা কথা অনেকেই ভুলে যান, কোন নারী ঘুম থেকে উঠে এই সিদ্ধান্ত নেয় না যে আজকে আমি অশান্তি করবো, ঝগড়াঝাটি করে বাসা মাথায় তুলবো।।। কেননা প্রতিটি নারী নিজেও শান্তি চায়। ভাল থাকতে চায়।

সে তার বাবা মা নিজের সব কিছু ছেড়ে আপনার বাবা মা আপনার পরিবারে অশান্তি করতে আসে নি। সে শান্তি পেতেই এসেছে। কিন্তু আপনি এবং আপনার পরিবার শুরু থেকেই যদি তাকে অশান্তিতে রাখেন, তার উপর অন্যায় করেন তাহলে ধীরে ধীরে সেও বদলে যাবে। সে ও দীর্ঘদিনের অশান্তির কারনে টক্সিক হয়ে উঠবে।।।

একজন নারীর মানসিক শান্তির সঙ্গে তার স্বামীর আচরণের গভীর সম্পর্ক থাকতে পারে।

আপনি একজন কোমল মনের স্ত্রী চান? তাহলে এমন কিছু করবেন না, যা তাকে প্রতিদিন মানসিকভাবে শক্ত হতে বাধ্য করে।

কোনো নারী সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেয় না যে, আজ স্বামীর সঙ্গে ঝগড়া করবে, অভিযোগ করবে কিংবা রাগ দেখাবে।

অনেক সময় বারবার অবহেলিত হতে হতে সে অভিযোগ করতে শেখে।

বারবার কষ্ট পেয়েও কোনো স্বীকৃতি বা ক্ষমা না পেতে পেতে সে একসময় চুপ হয়ে যায়।

যে মানুষটা একসময় আপনার প্রতিটি কথায় আনন্দ খুঁজে পেত, সে-ই হয়তো আজ আপনার সঙ্গে কথা বলতেও আগ্রহ হারিয়ে ফেলেছে।

কেন?

হয়তো তার অনুভূতিগুলোকে বারবার ছোট করা হয়েছে। তার কষ্টকে নাটক বলা হয়েছে। তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তাকেই সন্দেহপ্রবণ বলা হয়েছে।

আপনি মিথ্যা বলবেন, কথা লুকাবেন, দিনের পর দিন অবহেলা করবেন, প্রয়োজনের সময় পাশে থাকবেন না—তারপর সে যখন প্রশ্ন করবে, তখন তাকেই বলবেন, "তোমার এত সন্দেহ কেন?"

একবার ভেবে দেখুন, আপনি কি তার মনে নিরাপত্তা তৈরি করছেন, নাকি প্রতিদিন নতুন করে অনিশ্চয়তা তৈরি করছেন?

একটা শান্তিপূর্ণ সংসার শুধু একজন নারীর দায়িত্ব নয়।

আপনি চান স্ত্রী আপনার কাছে শান্ত থাকুক? তাহলে তার সঙ্গে এমন আচরণ করুন, যাতে তাকে সবসময় নিজের অবস্থান নিয়ে ভয় পেতে না হয়।

আপনি চান সে কোমল থাকুক? তাহলে তার দুর্বল মুহূর্তগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না।

আপনি চান সে আপনাকে ভালোবাসুক? তাহলে শুধু ভালোবাসার দাবি নয়, ভালোবাসার যোগ্য আচরণও করুন।

মনে রাখবেন, একজন নারীও ভালোবাসতে চায়, যত্ন নিতে চায়, স্বামীর পাশে নিশ্চিন্তে থাকতে চায়।

কিন্তু যে মানুষটির কাছে সে সবচেয়ে বেশি নিরাপত্তা আশা করে, সেই মানুষটির কাছেই যদি বারবার কষ্ট পায়, তাহলে তার ভেতরের কোমলতা ধরে রাখা কঠিন হয়ে যায়।

তাই স্ত্রী কেমন, সেই অভিযোগ করার আগে একবার নিজেকে প্রশ্ন করুন—আপনি তার কাছে কেমন একজন স্বামী?

কারণ সংসারে শান্তি শুধু একজনের কাছ থেকে চেয়ে নেওয়ার বিষয় নয়। দুজনের আচরণ, সম্মান, বিশ্বাস ও দায়িত্ববোধ দিয়েই সেই শান্তি তৈরি করতে হয়।

16/11/2026

মেয়ে মানুষের পুরো জীবন জুড়েই এই দুআ করতে থাকা উচিত, "জীবনসঙ্গী যেন তার সাথে মৃত্যুর পূর্ব পর্যন্ত খিয়ানত না করে"।

লেখা : Tazim Ahmed.

সেদিন আমার এক বান্ধবীর সাথে কথা হয়েছিল, যাকে আমি একজন রূপবতী-গুণবতী, সফল আর সুখী মানুষ হিসেবেই চিনতাম। অথচ মেয়েটা ভেতরে...
14/11/2026

সেদিন আমার এক বান্ধবীর সাথে কথা হয়েছিল, যাকে আমি একজন রূপবতী-গুণবতী, সফল আর সুখী মানুষ হিসেবেই চিনতাম। অথচ মেয়েটা ভেতরে ভেতরে এতটা যন্ত্রণা পুষে বেড়াচ্ছে, সেটা কে জানতো!

আপাতদৃষ্টিতে ওর জীবনে তেমন কোনো কিছুরই ঘাটতি নেই।

সমস্যা হলো, উচ্চ শিক্ষিত - সুদর্শন একজন নার্সিসিস্ট লাইফ পার্টনার....!

নার্সিসিস্টিক পার্টনার!
এরা আপনাকে হাতেও মারবে না, ভাতেও মারবে না। জাস্ট পাগল করে দেবে। আপনার রুপ-সৌন্দর্য, মেধা-যোগ্যতা সবকিছুই তাদের কাছে মূল্যহীন।

দুনিয়ার সবকিছুর বিনিময়ে তারা তাদের মতামতকে আপনার উপর প্রতিষ্ঠিত করবে। মানে আপনি ভুল করলেও ভুল, না ভুল না করলেও ভুল। সবকিছুতে তাদের কথাই শেষ কথা। এরপর আপনি মানলে মানবেন, না মানলে গিয়ে মরবেন....
এমনই একটা অবস্থা!

দুনিয়া উল্টে কেয়ামত হয়ে যাক, তবুও তাদের কথাই ঠিক আর বাকি সবাই ভুল। সবকিছুর উপরে নিজের ইগোর বিশ্রী স্যাটিসফেকশনই তাদের নেশা।

নিজের আচরণ কিংবা অন্যায়ের জন্য তাদের মাঝে কখনো অনুশোচনার ছিটেফোঁটাও দেখবেন না, বরং নিজের অন্যায়গুলো শেষমেষ আপনার ঘাড়েই চাপাবে যেন আপনিই অপরাধী।

এদের কাছে আপনি নিজেরে প্রমাণের কোনো সুযোগই পাবেন না। আপনি মরবেনও না বাঁচবেনও না। শুধু তিলে তিলে শেষ হয়ে যাবেন...
একটা মানুষ সুস্থ সবল মানুষের দুনিয়াটাকে জাহান্নাম বানানোর জন্যই এমন একজন মানুষই যথেষ্ট।

কষ্টের ব্যাপার হলো, এমন মানুষের সাথে বছর পর বছর থাকতে থাকতে আপনি নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলবেন। এভাবে ধীরে ধীরে যখন নিজের অনুভূতিকে অবিশ্বাস করতে শুরু করবেন
তখন আপনার কাছে মনে হবে, দোষটা আসলে আপনারই। আপনিই বোধহয় ভুল। তখন খুব স্বাভাবিকভাবেই জীবনের প্রতি বিতৃষ্ণা চলে আসবে।

সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আপনার এই ইন্টার্নাল ড্যামেজ বাহিরে থেকে আন্দাজ করা খুবই কঠিন।

আজ তিশার কথা গুলো উপলব্ধি করে মনে হলো, সব নির্যাতনের দাগ শরীরে দেখা যায়না। কিছু ক্ষত এতটা গভীর হয় যে, সেই ক্ষত বয়ে বেড়াতে বেড়াতে মানুষ নিজের কফিন পর্যন্ত পৌঁছে যায়!

এমন জীবনসঙ্গী থেকে মহামহিম সব ফুলেদের (প্রিয় বোনেদের) হেফাজত করুক।

Rasheda Akter Muna

Address

Patenga

Telephone

+8801843658092

Website

Alerts

Be the first to know and let us send you an email when SaraSphere posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SaraSphere:

Shortcuts

Share

Nearby shops