পার্বণ
- Home
- Bangladesh
- Patgram
- পার্বণ
eCommerce Store and Products.
Address
Patgram
Website
Alerts
Be the first to know and let us send you an email when পার্বণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Business
Send a message to পার্বণ:
Shortcuts
Category
বারো মাস, তেরো পার্বণ
পার্বণের দেশ বাংলাদেশ। আর বাঙালি জাতি উৎসবমুখর। কথায় আছে বাঙালির বারো মাসে তোরো পার্বণ। সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসবে সমৃদ্ধ আমাদের জনপদ। বিভিন্ন উৎসব আর পালা-পার্বণ কে ঘিরে আবহমানকালের বাংলায় তৈরি হয়েছে প্রাণের ও আত্মার মিলন। নানান লোকজ উৎসবের ও আচার-বিচারের মাঝেই বাঙালির আত্মপরিচয় ও জীবন চর্চার মূলমন্ত্র নিহিত, প্রচলিত বিশ্বাস এবং অভ্যাস জড়িয়ে রয়েছে । তাই বাঙালির আত্মানুসন্ধানের জন্য ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উৎসব বা নানান পার্বণের শরণাপন্ন হতেই হয়।
আতিথেয়তাপ্রবণ, সংবেদনশীল এবং মিশুক জাতি হিসেবে বাঙালির সুনাম রয়েছে। বাঙালি জাতি অসাম্প্রদায়িক চেতনার ধারক। যে কারণে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির যে কোনো উৎসবে মানুষের ঢল নামে। বিভিন্ন ধর্ম ও গোত্র-সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ধর্মীয় উৎসব থেকে শুরু করে পারিবারিক আচার-অনুষ্ঠান, জাতীয় উৎসব কিংবা বাঙালির ঐতিহ্যকেন্দ্রিক বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে যোগ দেয়। আর সকলের অংশগ্রহণে এসব অনুষ্ঠানাদি প্রাণজ হয়ে ওঠে। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা, চৈত্র সংক্রান্তি, পৌষ পার্বণ ও পিঠা উৎসব, পহেলা ফাল্গুণ, ইংরেজী নববর্ষ, ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা , শব-ই-বরাত, পূজা, বড় দিন ও বুদ্ধ পূর্ণিমা, রবীন্দ্র জয়ন্তী ও নজরুল জয়ন্তী, রথ যাত্ৰা, ভাই ফোঁটা ও রাখি বন্ধন, জামাই ষষ্ঠী, লালন উৎসব, বাণিজ্য মেলা, একুশে বই মেলা - কত রং ও বর্ণের দিবস, কত উৎসব-ই না আছে আমাদের! এখানে তো খুব সামান্যই উল্লেখ করা গেল।
অথচ আমরা কেন যেন আনন্দ, বিনোদন ও জীবনযাপনের আঙ্গিক পালনে অনেক বেশি বিজাতীয় সংস্কৃতি নির্ভর হয়ে পড়েছি। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ আমরা অনেক আড়ম্বরের সাথে পালন করে থাকি বটে, কিন্তু সারাবছর বাঙালিয়ানার অন্যান্য উৎসব ও পালা-পার্বণগুলো যেন আমরা অনেকটা ভুলেই থাকি। খুব দূরে নয়, বরং আমাদের প্রতিবেশী দেশকে দেখলেই আমরা বুঝতে পারি কিভাবে তারা তাদের লোকজ ও আঞ্চলিক সংস্কৃতিগুলোকে লালন-পালন করছে ও বাজার অর্থনীতিতে সফলভাবে ব্যবহার করছে। একইভাবে আমাদের নিজস্ব ঐতিহ্য নিয়েও আমরা পৌঁছাতে পারি বিশ্ব বাজারে। আমাদের চারু ও কারুশিল্প, রন্ধন শিল্প, বিভিন্ন পণ্য ও আচার-অনুষ্ঠান আমাদের বিদেশী বন্ধুরা কিন্তু বেশ আগ্রহ নিয়ে-ই উপভোগ করে থাকে।
অতএব আমাদের শেকড়ের সন্ধানে নামতে হবে। আমাদের শিকড়ের মাঝে যে আভিজাত্য লুকিয়ে রয়েছে সেগুলোকে নতুন করে অনুভব ও তুলে ধরার বাসনা নিয়ে যাত্রা শুরু করলো - “পার্বণ”। নানান জাতির নানান সংস্কৃতির সাথে আমাদের সংস্কৃতিকেও সুন্দর ও জমজমাটভাবে তুলে ধরা সম্ভব - এই বিশ্বাস নিয়ে-ই পার্বণের যাত্রা শুরু। বাঙালি জীবনে নিজস্বতার রং ও ঢং যোগ করতে আমাদের এই প্রয়াস - পার্বণ। মূলত ফ্যাশন ও বুটিক হাউস হলেও জীবনের সাথে সম্পর্কিত যে কোন বিষয় নিয়েই আমাদের কাজ করার ইচ্ছা রয়েছে। মহান স্রষ্টার অনুগ্রহ ও আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আমরা নিত্যনতুন ও মানসম্পন্ন পণ্য ও বিভিন্ন সেবা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো!