Muzdalifah Properties

Muzdalifah Properties Muzdalifah Properties is a trusted name in housing, real estate development, and hospitality. Expanding into hotels and resorts.

The company delivers quality residential and commercial projects with modern design and lasting value.

01/05/2026

জমি কেনার আগে ১৫ টি চেকলিস্ট-

১. বিক্রেতা আসল মালিক কি না
জাতীয় পরিচয়পত্র মিলিয়ে নিন। দলিলের নামের সাথে পরিচয় মিলছে কি না দেখুন।

২. রেজিস্ট্রি দলিল যাচাই করুন ও মূল দলিল দেখুন। সাব-রেজিস্ট্রি অফিসে দলিলের সত্যতা যাচাই করুন ও তল্লাশি করুন।

৩. বর্তমান মালিকের নামে নামজারি আছে কি না দেখুন। এস এ রেকর্ডীয় মালিক হতে প্রয়োজন বোধে সি এস রেকর্ডীয় মালিক হতে বর্তমান মালিক পর্যন্ত চেইন মিলান।

৪. CS / SA / RS / BS খতিয়ান মিলিয়ে দেখুন ও যাচাই করে নিন।

৫. খাজনা পরিশোধ হয়েছে কি না
সর্বশেষ ভূমি উন্নয়ন কর (খাজনা) রসিদ দেখুন।

৬. দাগ নম্বর ও খতিয়ান নম্বর মিলান
দলিল, খতিয়ান ও ম্যাপে একই তথ্য আছে কি না দেখুন।

৭. মৌজা ম্যাপ দেখে জমির সঠিক অবস্থান ও সীমানা বুঝুন।

৮. সরেজমিনে জমি দেখুন শুধু কাগজ নয়, বাস্তবে জমি আছে কি না যাচাই করুন।

৯. দখল কার কাছে ও বাস্তবে কে জমি ভোগদখল করছে তা নিশ্চিত করুন।

১০. জমি নিয়ে মামলা আছে কি না
আদালতে মামলা চলমান কি না খোঁজ খবর নিন। প্রয়োজন হলে ভাল আইনজীবীর পরামর্শ নিন।

১১. জমি বন্ধক আছে কি না ব্যাংক বা অন্য কারও কাছে বন্ধক রাখা কি না যাচাই করুন।

১২. সরকারি খাস জমি কি না এসিল্যান্ড অফিসে বা ইউনিয়ন ভূমি অফিসে যাচাই করুন।

১৩. সব ওয়ারিশের সম্মতি আছে কি না
উত্তরাধিকার সূত্রে হলে সব ওয়ারিশ রাজি কি না অবশ্যই জেনে নিবেন। এজমালি জমি হলে অবশ্যই জমির অবস্থান চিহ্নিত ও দখল বুঝে নিবেন।

১৪. পাওয়ার অব অ্যাটর্নি সত্য কি না
প্রতিনিধি বিক্রি করলে POA সত্যতা যাচাই করুন। এটা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ।

১৫. প্রতিবেশী, চেয়ারম্যান, স্থানীয় মানুষদের কাছ থেকে জমির সব তথ্য নিন জমির ইতিহাস জানুন।

“জমি কেনার আগে ৭ দিন তদন্ত করুন, না হলে ৭ বছর মামলা চলতে পারে।” তাড়াহুড়া করে জমি কিনবেন না। “দলিল দেখে নয়, যাচাই করে জমি কিনুন।"

*৩৯ নিউ  ইস্কাটনে ১৬৫৬ স্কয়ারফিট ফ্ল্যাটের জমির শেয়ার  তুলনামূলক অনেক কম মূল্যে।*🏠 *BUILDING NAME: “The Imperium Eskaton...
23/04/2026

*৩৯ নিউ ইস্কাটনে ১৬৫৬ স্কয়ারফিট ফ্ল্যাটের জমির শেয়ার তুলনামূলক অনেক কম মূল্যে।*

🏠 *BUILDING NAME: “The Imperium Eskaton”

🏢 *Typical Floor Plan (সাধারণ ফ্লোর প্ল্যান)|*
Land Area (জমির পরিমাণ): 15000 বর্গফুট
Katha (কাঠা): 20.84 কাঠা
Building: ১০ তলা আবাসিক ভবন
Number of Floors: G + 9 (গ্রাউন্ড + ৯ তলা)
Total Units: ৭২টি ফ্ল্যাট
Per Floor: ৮টি ইউনিট
Per Unit Size: ১৬৫৬ বর্গফুট

📐 *Unit Details (ইউনিটের বিবরণ)*
Net Unit Size: ১২৫০ বর্গফুট (আনুমানিক)
Parking: ১৩০ বর্গফুট
Common Area: ২৭৬ বর্গফুট (২০%)
Total Per Unit: ১৬৫৬ বর্গফুট

🏠*Room Layout(রুম বিন্যাস)*
Living Room (ড্রইং রুম): 13’-5” × 11’-0”
Dining Room (ডাইনিং): 13’-6” × 11’-6”
Bedroom 1: 14’-4” × 12’-0”
Bedroom 2: 11’-6” × 12’-0”
Bedroom 3: 12’-0” × 11’-0”
Kitchen (রান্নাঘর): 9’-0” × 7’-0”

^Toilet (বাথরুম):*
Attached:২ টি
Common: ১ টি

Other Spaces (অন্যান্য অংশ)
Verandah (বারান্দা) – একাধিক
Lobby (লবি)

*সামগ্রিক সুবিধাসমূহ (নান্দনিক ডিজাইনের সাথে):*

২৪/৭ সিসিটিভি নজরদারির মাধ্যমে পর্যবেক্ষণ ব্যবস্থা
একটি বৈদ্যুতিক সাবস্টেশন
স্ট্যান্ডবাই জেনারেটরের মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ
দুটি যাত্রীবাহী লিফট
গাড়ি পার্কিং সুবিধা (সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর জুড়ে)
স্ট্যান্ডার্ড অ্যাপার্টমেন্ট: ৩টি বেডরুম, ১টি ড্রইং রুম, ১টি ডাইনিং রুম, ৫টি বারান্দা, ৩টি বাথরুম এবং ১টি রান্নাঘর
ফিটনেস সেন্টার
ইন্টারকম সুবিধা
অন্যান্য সুবিধা:
সবুজ এলাকা (Green Zone)
সুইমিং পুল
শিশুদের জন্য আলাদা জোন
অগ্নিনির্বাপণ ব্যবস্থা
মসজিদ
কমিউনিটি সেন্টার
পর্যাপ্ত আলো ও বায়ু চলাচলের জন্য খোলা স্থান
প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীদের মাধ্যমে ২৪/৭ নিরাপত্তা ব্যবস্থা
সবুজ এলাকায় বসার ব্যবস্থা

শেয়ার মূল্যঃ ৯৯ লক্ষ টাকা
জমি রেজিঃ আগামী মে মাসের ১০ তারিখ (আনুমানিক)
আর মাত্র কয়েকটি শেয়ার বাকী আছে।

যোগাযোগঃ +8801629556677
(whatsapp)

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩
14/04/2026

শুভ বাংলা নববর্ষ ১৪৩৩

16/12/2025

Alhamdulillah Successful Project Visit Complete

02/12/2025
02/12/2025

Alhamdulillah Project Development Ongoing. For more information please contact 01757555576.

ড্যাপ সংশোধন: আবাসন খাতে নতুন গতিমগবাজারে ২০ ফুট প্রশস্ত সড়কের পাশের ৫ কাঠা জমিতে এখন সর্বোচ্চ ৭,৯২০ বর্গফুট ভবন নির্মাণ...
28/10/2025

ড্যাপ সংশোধন: আবাসন খাতে নতুন গতি

মগবাজারে ২০ ফুট প্রশস্ত সড়কের পাশের ৫ কাঠা জমিতে এখন সর্বোচ্চ ৭,৯২০ বর্গফুট ভবন নির্মাণ করা যায়। ড্যাপ সংশোধনের পর একই জমিতে ১১,৫২০ বর্গফুট পর্যন্ত ভবন করা সম্ভব হবে, এবং ফ্ল্যাটের সংখ্যা ৯–১০ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১১টি করা যাবে।

রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের মাধ্যমে বিভিন্ন এলাকার ভবনের আয়তন বৃদ্ধি ও বৈষম্য কমানো হয়েছে। ২০ ফুট বা তার বেশি প্রশস্ত সড়কের পাশের ভবনের ফ্লোর এরিয়া রেশিও (ফার) বৃদ্ধি পাবে, ফলে আবাসন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, ৫ কাঠার বেশি জমিতে ভবন করলে বর্জ্য পরিশোধনাগার বাধ্যতামূলক, নকশা অনুমোদনের পর ফি জমা দেওয়া হবে এবং অকুপেন্সি সনদ এখন স্থায়ী মেয়াদে প্রদান করা হবে।

রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, “ড্যাপ সংশোধনের ফলে পরিকল্পিত এলাকার বাইরের জমির মালিকরাও এখন আবাসন কোম্পানিকে জমি দিতে আগ্রহী। এতে আবাসন খাতে দীর্ঘস্থায়ী স্থবিরতা কাটবে এবং নতুন গতি আসবে।”

🌿 শুধু ভবনের আয়তন নয়, স্বপ্নের ঠিকানার পথও বড় হচ্ছে।

Alhamdulillah Successful Client Visit Completed
20/10/2025

Alhamdulillah Successful Client Visit Completed

Address

Hosaf Tower (1st Floor), 6/9, Outer Circular Road, Malibagh Mor
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Muzdalifah Properties posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muzdalifah Properties:

Share