Puffin Air Express

Puffin Air Express ✈️ হজ, উমরাহ ও ট্রাভেল কনসালটেন্ট।
🌍 দেশ-বিদেশে ভ্রমণের টিকেট ও ভিসা প্রসেসিং।

হজের প্রি-রেজিস্ট্রেশন চলছে...যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন 01316-949823
24/05/2026

হজের প্রি-রেজিস্ট্রেশন চলছে...
যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন 01316-949823

স্বপ্নের কুয়েত এখন আরও কাছে! 🇰🇼দক্ষতা ও অভিজ্ঞতায় দ্রুততম সময়ে ভিসা প্রসেসিং করা হয়।🔹 কোম্পানি ভিসা🔹 আমেল/গৃহস্থালি ভিসা...
19/05/2026

স্বপ্নের কুয়েত এখন আরও কাছে! 🇰🇼
দক্ষতা ও অভিজ্ঞতায় দ্রুততম সময়ে ভিসা প্রসেসিং করা হয়।

🔹 কোম্পানি ভিসা
🔹 আমেল/গৃহস্থালি ভিসা
🔹 ড্রাইভার ভিসা
🔹 ফ্যামিলি ভিসা

📲 আজই যোগাযোগ করুন।

🗣️ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে নতুন শর্ত, কী থাকছে নিয়মে?📍ইউরোপের দেশ ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর হতে যাচ্ছ...
23/04/2026

🗣️ফিনল্যান্ডে নাগরিকত্ব পেতে নতুন শর্ত, কী থাকছে নিয়মে?

📍ইউরোপের দেশ ফিনল্যান্ডে নাগরিকত্ব পাওয়ার নিয়ম আরও কঠোর হতে যাচ্ছে। দেশটির সরকার একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে নাগরিকত্ব পেতে আবেদনকারীদের এখন থেকে একটি পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় ফিনল্যান্ডের সমাজ, রাষ্ট্রব্যবস্থা এবং মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান যাচাই করা হবে।

নতুন নিয়ম অনুযায়ী, এই নাগরিকত্ব পরীক্ষা দিতে হবে ফিনল্যান্ডের দুইটি সরকারি ভাষার যেকোনো একটিতে, ফিনিশ বা সুইডিশ ভাষায়। পরীক্ষার মাধ্যমে দেখা হবে, আবেদনকারী দেশটির সমাজ কীভাবে কাজ করে এবং এর গুরুত্বপূর্ণ নীতিগুলো সম্পর্কে কতটা জানেন। এমনটাই জানিয়েছে ফিনল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে শুধু পরীক্ষাই একমাত্র পথ নয়। বিকল্প হিসেবে কেউ চাইলে ফিনিশ বা সুইডিশ ভাষায় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমমানের পরীক্ষা পাস করে। অথবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেও ‘সিভিক নলেজ’ প্রমাণ করতে পারবেন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেরি রানতানেন বলেন, ‘নাগরিকত্ব কোনো স্বয়ংক্রিয় বিষয় নয়। সমাজে যুক্ত হওয়া, কাজ করা এবং দেশের নিয়ম-কানুন মেনে চলার জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

২০২৩ সাল থেকে ফিনল্যান্ডে বর্তমান সরকারের অধীনে অভিবাসন নীতিতে একের পর এক কঠোরতা আনা হচ্ছে। নতুন এই নাগরিকত্ব পরীক্ষা সেই নীতিরই অংশ।
প্রস্তাব অনুযায়ী, পরীক্ষায় ফিনল্যান্ডের মৌলিক আইন, মানবাধিকার, সমতা, লিঙ্গ সমতা, ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রশ্ন থাকবে। আইনটি সংসদে পাস হলে আগামী বছর থেকেই এটি কার্যকর হতে পারে। এর আগে নাগরিকত্ব পাওয়ার জন্য বসবাসের সময়, অপরাধ রেকর্ড এবং আর্থিক সক্ষমতা সম্পর্কিত শর্তও কঠোর করা হয়েছে।

এ ছাড়া সরকার আরও একটি প্রস্তাব দিয়েছে, যেসব ব্যক্তি জননিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে, তাদের আগে থেকেই প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা যাবে। একই সঙ্গে বহিষ্কারের সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
ইউরোপের অনেক দেশই এখন অভিবাসন নীতি কঠোর করছে। প্রতিবেশী সুইডেনও চলতি বছরের ফেব্রুয়ারিতে নাগরিকত্বের জন্য একই ধরনের পরীক্ষার প্রস্তাব দেয়। সব মিলিয়ে ফিনল্যান্ডের এই উদ্যোগ নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়াকে আরও কঠিন ও শর্তসাপেক্ষ করার দিকেই ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: ইন্ডিপেনডেন্ট

🚧 কম্বোডিয়াতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরী সতর্কতামূলক বিজ্ঞপ্তি!!📍🗣️এতদ্বারা কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি...
21/04/2026

🚧 কম্বোডিয়াতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরী সতর্কতামূলক বিজ্ঞপ্তি!!📍

🗣️এতদ্বারা কম্বোডিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কম্বোডিয়ান সরকার আগামী বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত সেদেশে অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের, বিশেষত অনলাইন স্ক্যাম সেন্টারে কর্মরত ব্যক্তিদের দেশে ফেরার বিষয়ে নমনীয়তা প্রদর্শন করবে মর্মে ঘোষণা করেছে। উক্ত তারিখের পর কম্বোডিয়ান কর্তৃপক্ষ অনিয়মিতভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্থানীয় বিধি বিধান অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ওভারস্টে জরিমানা (Overstay Penalty) মওকুফ ও ট্রাভেল পাস প্রদানের মাধ্যমে দেশে ফেরত যাওয়ার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এর অংশ হিসেবে গত ৪-৫ এপ্রিল ২০২৬ তারিখে নমপেনে দূতাবাস কর্তৃক পরিচালিত কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে শতাধিক ট্রাভেল পাশ ইস্যু করা হয়েছে।
তবে লক্ষ্য করা যাচ্ছে যে কোন কোন ক্ষেত্রে ট্রাভেল পাশের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশের ফেরার উদ্যোগ না নিয়ে বিভিন্ন দেশি/বিদেশি ব্যক্তিদের পরামর্শে কম্বোডিয়ায় অবস্থান করে যাচ্ছেন বা পার্শ্ববর্তী অন্যান্য দেশে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এর ফলে তাঁদের পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ছে এবং জেল-জরিমানার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।
এমতাবস্থায় কম্বোডিয়ায় অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এ মাসের মধ্যে যত দ্রুত সম্ভব এ দূতাবাসে আবেদন করে ট্রাভেল পাশ সংগ্রহ ও বাংলাদেশে নিরাপদে ফেরত যাওয়ার উদ্যোগ গ্রহণের জন্য পরামর্শ দেয়া হচ্ছে।

আবেদন সংক্রান্ত তথ্য:
• ইমেইলের [email protected], [email protected] মাধ্যমে অথবা বাংলাদেশ দূতাবাস, ব্যাংককের ঠিকানায় হার্ডকপিতে আবেদন প্রেরণ করতে হবে।
• ক) ট্রাভেল পাশের জন্য আবেদনপত্রের সাথে পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি এবং বর্তমান অবস্থানের বিস্তারিত তথ্য সংযুক্ত হবে।
খ) ওভারস্টে জরিমানা মওকুফের জন্য পাসপোর্ট ও ভিসার কপি সংযুক্ত করতে হবে।
#বেবিচক #

মাঝ-আকাশে পাওয়ার ব্যাংকে আগুন🔥✈️বিমানে পাওয়ার ব্যাংক বহন করার ঝুঁকি আবারও প্রমাণিত হলো। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দক...
25/02/2026

মাঝ-আকাশে পাওয়ার ব্যাংকে আগুন🔥
✈️

বিমানে পাওয়ার ব্যাংক বহন করার ঝুঁকি আবারও প্রমাণিত হলো। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দক্ষিণ কোরিয়ার ইনছন থেকে হংকংগামী আসিয়ানা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (OZ745) উড্ডয়নরত অবস্থায় এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়।
বিমানের কেবিন ক্রুদের দক্ষতায় মাত্র ২ মিনিটের মধ্যে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হলেও, পাওয়ার ব্যাংকের মালিকের হাত দগ্ধ হয়েছে। ২৮৪ জন যাত্রী নিয়ে বিমানটি পরে হংকংয়ে নিরাপদে অবতরণ করে।

বিমান ভ্রমণে পাওয়ার ব্যাংক বা লিথিয়াম ব্যাটারি বহন করার ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কঠোর নিয়ম থাকলেও অনেকেই তা যথাযথভাবে মেনে চলেন না, যা বড় ধরণের দুর্ঘটনার কারণ হতে পারে।

পরামর্শ 🔆

১. চেকড ব্যাগেজ নিষিদ্ধ: ভুলেও কখনো পাওয়ার ব্যাংক আপনার চেকড-ইন ব্যাগেজে দেবেন না। এটি অবশ্যই আপনার হ্যান্ড ল্যাগেজে বা সাথে রাখতে হবে।

২. সস্তা বা নিম্নমানের পাওয়ার ব্যাংক ব্যবহার এড়িয়ে চলুন। এগুলো খুব দ্রুত ওভারহিট হয়ে বিস্ফোরিত হতে পারে।

৩. পাওয়ার ব্যাংকের পোর্টে যাতে শর্ট-সার্কিট না হয়, সেদিকে খেয়াল রাখুন।

৪. অনেক এয়ারলাইন এখন বড় ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক নিষিদ্ধ করেছে। যাত্রার আগে আপনার এয়ারলাইন্সের ব্যাটারি পলিসি জেনে নিন।

বিমান ভ্রমণ নিরাপদ করতে নিয়ম মেনে চলুন। এভিয়েশন সংক্রান্ত নিয়মিত আপডেট পেতে Follow করুন

সাবধান 🚫ট্যাগ ছাড়া আপনার লাগেজ ভুলেও এয়ারলাইন স্টাফকে দেবেন নাফ্লাইটে অনেক সময় দেখা যায় যাত্রীদের হ্যান্ড লাগেজের সংখ্যা...
23/02/2026

সাবধান 🚫

ট্যাগ ছাড়া আপনার লাগেজ ভুলেও এয়ারলাইন স্টাফকে দেবেন না

ফ্লাইটে অনেক সময় দেখা যায় যাত্রীদের হ্যান্ড লাগেজের সংখ্যা উড়োজাহাজের কেবিনের ধারণক্ষমতার চেয়ে বেশি হয়ে যায়। তখন এয়ারলাইন কর্মীরা কিছু যাত্রীর হ্যান্ড লাগেজটি কেবিনে না নিয়ে 'চেক-ইন' লাগেজের সাথে দেওয়ার অনুরোধ করেন।

এমন পরিস্থিতিতে পড়লে কী করবেন?

লাগেজের নিরাপত্তার জন্য বাংলা এভিয়েশনের এই পরামর্শ আপনার জন্য।

✅ মূল্যবান জিনিস সাথে রাখুন।আপনার হ্যান্ড লাগেজে যদি অলংকার, মোবাইল, টাকা, পাসপোর্ট বা জরুরি কোনো ডকুমেন্টস থাকে, তবে সেগুলো সাথে সাথে বের করে নিজের সাথে (যেমন- পকেটে বা ছোট ব্যাগে) নিয়ে নিন। ভুলেও এগুলো বড় লাগেজের সাথে কার্গোতে দেবেন না।

✅ লাগেজ ট্যাগ বুঝে নিন। আপনার হ্যান্ড লাগেজটি যখন তারা নিয়ে যাবে, অবশ্যই সেটির বিপরীতে একটি 'লাগেজ ট্যাগ' বুঝে নেবেন। মনে রাখবেন, ট্যাগ ছাড়া লাগেজ দেওয়া মানেই সেটি হারিয়ে যাওয়ার ঝুঁকি ১০০%।

✅ আপনার বড় লাগেজগুলো যখন কাউন্টারে জমা দিয়েছিলেন, তখন যেমন লম্বা স্টিকারযুক্ত ট্যাগ লাগানো হয়েছিল, গেটে জমা দেওয়া হ্যান্ড লাগেজের ট্যাগও ঠিক তেমনই হবে। ট্যাগের গায়ে একটি নির্দিষ্ট বারকোড এবং নম্বর থাকবে। এয়ারলাইনস স্টাফরা লাগেজের গায়ে একটি ট্যাগ লাগিয়ে দেবেন এবং সেটির একটি ছোট অংশ (Claim Stub) ছিঁড়ে আপনার বোর্ডিং পাসের পেছনে লাগিয়ে দেবেন অথবা আপনার হাতে দেবেন।

✅ লাগেজের গায়ে লাগানো ট্যাগের নম্বর এবং আপনাকে দেওয়া ট্যাগের নম্বর অবশ্যই হুবহু এক হতে হবে। নম্বর না মিললে বা ট্যাগ না দিলে আপনার লাগেজটি ট্রানজিট পয়েন্টে হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ১০০%।

✅ অনেক সময় স্টাফরা তাড়াহুড়ো করে শুধু এয়ারলাইনের লোগোযুক্ত একটি স্টিকার বা কাগজ লাগিয়ে দিতে চান। মনে রাখবেন, এটি কোনো অফিসিয়াল ট্যাগ নয় এবং এটি দিয়ে কম্পিউটার সিস্টেমে আপনার লাগেজ ট্র্যাক করা সম্ভব নয়। তাই ট্যাগ বুঝে না পাওয়া পর্যন্ত আপনার ব্যাগ হস্তান্তর করবেন না।

✅ ট্যাগ না দিলে লাগেজ দেবেন না। অনেক সময় কর্মীরা বলতে পারেন, "ওজন বললেই হবে, ট্যাগ লাগবে না"। খবরদার! এই ফাঁদে পা দেবেন না। সরাসরি বলে দিন—ট্যাগ ছাড়া আপনি লাগেজ দেবেন না, প্রয়োজনে সেটি নিজের সাথেই কেবিনে রাখবেন।

⚠️ কেন এটি জরুরি?
ট্যাগ বিহীন লাগেজ শনাক্ত করা প্রায় অসম্ভব। বিশেষ করে যারা ট্রানজিটে (যেমন- দুবাই, কাতার, কুয়েত বা সৌদি আরব হয়ে) যাতায়াত করেন, তাদের ট্যাগ ছাড়া ব্যাগ পরবর্তী গন্তব্যে পৌঁছায় না। ফলে আপনার শখের জিনিস চিরতরে হারিয়ে যেতে পারে।

সচেতন থাকুন, আপনার যাত্রা নিরাপদ হোক। 🌍✨

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ...
18/02/2026

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২ মার্চ ২০২৬।
খলিফা বিশ্ববিদ্যালয় (Khalifa University) সংযুক্ত আরব আমিরাতের (UAE) আবুধাবিতে অবস্থিত একটি স্বনামধন্য গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। এটি বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত। দেশটির আমীর খলিফা বিন জায়েদ আল নাহিয়ান বিশ্ববিদ্যালয়টি আবু ধাবি শহরের শারজাহতে ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন।

'খলিফা বিশ্ববিদ্যালয়’ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে নিজেদের পছন্দের যেকোনো বিষয়ে অধ্যয়ন করতে পারবেন। শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া আবাসন খরচ, বিমান খরচসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে স্কলারশিপটিতে।

★ সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ;

*মাসিক উপবৃত্তি;

*স্বাস্থ্য ভাতা;

*গবেষণা ভাতা;

*আবাসন সুবিধা;

*ভ্রমণ ভাতা;

*খাবার ভাতা;

*ভিসা আবেদনের ফি;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬.৫/স্যাট–এ স্কোর ১৫৫০/টোয়েফলে (ইন্টারনেট–বেসড টেস্ট) স্কোর ৯১ থাকতে হবে;
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব শর্ত পূরণ করতে হবে;
★ প্রয়োজনীয় নথিপত্র

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*পাসপোর্ট;

*স্টেটমেন্ট অব পারপাস (SOP) (৫০০ থেকে ১০০০ শব্দ);

*রিসার্চ প্রপোজাল;

*রেফারেন্স লেটার দুইটি;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

★ আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষেয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
https://www.ku.ac.ae/postgraduate-admissions
★ আবেদনের শেষ তারিখ: আগামী ২ মার্চ ২০২৬।

গণভোটে "হ্যাঁ" দিন
11/02/2026

গণভোটে "হ্যাঁ" দিন

লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।
09/02/2026

লন্ডনগামী যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা।

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরা...
24/01/2026

আপনি কি শীঘ্রই আকাশ পথে ✈ ভ্রমণ করবেন?
👉 কিছু প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলে আপনার যাত্রা হবে সহজ , সুন্দর ও নিরাপদ। বাংলা এভিয়েশনের পক্ষ থেকে বিমানবন্দরের নিরাপত্তা সংক্রান্ত টিপস, যা আপনাকে প্রস্তুতি নিতে সহায়তা করবে।
💻 ল্যাপটপ, ক্যামেরা, সহ ইলেকট্রনিক্স পণ্যের বাটারি ফুল চার্জ দিয়ে সঙ্গে রাখুন। নিরাপত্তা তল্লাশির সময় আপনাকে চালু করে দেখাতে হতে পারে, চালু না হলে সেগুলো বহণের সুযোগ নাও পেতে পারেন।
** ১০০ মিলি বেশি তরল আপনার হাত ব্যাগে কিংবা সঙ্গে নিয়ে বিমানে উঠতে পারবেন না। বেশি পরিমানে তরল (যেমন: শ্যাম্পু, বডি স্প্রে, লোশন, মধু, রসমাইল, রসগোল্পা ইত্যাদি) সঙ্গে নিতে চাইলে চেক ইন লাগেজে রাখুন।
📸 ক্যামেরা💻ল্যাপটপ 📱 মোবাইল ফোন আপনার হাত ব্যাগে নিয়ে নিজের সঙ্গে বহন করুন। চেক ইন লাগেজে এ ধরণের পণ্য না রাখা উত্তম।
🛸 ড্রোন নিয়ে ভ্রমণের ক্ষেত্রে আপনি যে দেশে যাচ্ছেন, সেদেশের ড্রোন নীতিমালা জেনে নিন। নীতিমালার বাইরে ড্রোন নিয়ে গেলে আপনার ড্রোন সেদেশের বিমানবন্দরে জব্দ হতে পারে।
💻 স্ক্যানার মেশিনে তল্লাশির সময় আালাদা ট্রেতে ল্যাপটপ এবং বড় বৈদ্যুতিক আইটেম রাখুন।

জাপানে 🇯🇵 যেসব পণ্য নেওয়া নিষিদ্ধজাপানের কৃষি ও প্রাণিসম্পদ রক্ষায় নিচের পণ্যগুলোর ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা:• 🚫 মাংস ও ম...
24/01/2026

জাপানে 🇯🇵 যেসব পণ্য নেওয়া নিষিদ্ধ
জাপানের কৃষি ও প্রাণিসম্পদ রক্ষায় নিচের পণ্যগুলোর ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা:
• 🚫 মাংস ও মাংসজাত পণ্য: যেকোনো ধরনের কাঁচা মাংস 🥩, রান্না করা মাংস 🍛, এমনকি প্রক্রিয়াজাত করা শুকনো মাংস (যেমন- মিট ফ্লস, সসেজ 🌭, বেকন বা হ্যাম) নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ভ্যাকুয়াম প্যাক করা থাকলেও তা এলাউড নয়।
• 🚫 ফল ও সবজি: বাংলাদেশ 🇧🇩 থেকে আম 🥭, আপেল 🍎, নাশপাতি 🍐 বা অন্য যেকোনো ধরনের টাটকা ফল ও সবজি 🥦 সাথে বহন করা যাবে না।
• 🚫 গাছপালা ও বীজ: মাটিযুক্ত গাছ 🪴, চারাগাছ কিংবা কোনো উদ্ভিদের বীজ 🌱 বহন করা জাপানি আইনে দণ্ডনীয় অপরাধ। পরিবেশ সুরক্ষায় তারা এ বিষয়ে অত্যন্ত কঠোর।
• 🚫 ডিম ও দুগ্ধজাত পণ্য: মুরগির ডিম 🥚 বা কাঁচা দুধ 🥛 জাতীয় পণ্যও নিষিদ্ধের তালিকায় রয়েছে।
💡 মনে রাখবেন: এই নিয়মগুলো অমান্য করলে বড় অঙ্কের জরিমানা 💴 বা আইনি জটিলতার সম্মুখীন হতে পারেন। তাই নিরাপদ ভ্রমণের জন্য সর্বদা কাস্টমস আইন মেনে চলুন। ✈️

Address

DR. HALIM PALACE (2ND FLOOR) 60/2 NAYA PALTAN, Dhaka
Rajarbag
1000

Telephone

+8801316949823

Website

Alerts

Be the first to know and let us send you an email when Puffin Air Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puffin Air Express:

Share