27/07/2024
সময়টা খুবই অনিশ্চিত আর দমবন্ধ করা। যেহেতু ইন্টারনেট বেশ স্লো এবং মাঝে টানা ৬ দিন ইন্টারনেট অনুপস্থিত ছিল, অস্থির মনকে সুস্থির করতে পড়ছিলাম 'Haemin Sunim এর When things don't go your way'। হেইমিন সুনিম এর মত এত স্বচ্ছন্দ লেখক আমি খুব বেশি পাইনি, বিশেষত personal help/personal development বিষয়ক বইয়ের ক্ষেত্রে উপদেশ দেয়াটা যখন লেখকদের একটা বাজে অভ্যাস হয়ে যায়।
পুরোটা শেষ করে বইটার একটা রিভিউ লেখার চেষ্টা করছি।