25/10/2022
📣 সূর্যগ্রহণ 🌞
২৫ অক্টোবর ২০২২ খ্রিঃ মঙ্গলবার
খণ্ডগ্রাস সূর্যগ্রহণ
(বাংলাদেশ সহ সমগ্র ভারতে দৃশ্য)
গ্রহণ আরম্ভঃ দুপুর ঘ ০২ টা ৫৮ মিনিটে
গ্রহণ মধ্যঃ অপরাহ্ন ঘ ০৪ টা ৫৯ মিনিটে
গ্রহণ সমাপ্তিঃ রাত্রি ঘ ০৭ টা ০১ মিনিটে
গ্রাসমানঃ-০.৮৬১
স্থিতিকালঃ ৪ ঘন্টা ০৩ মিনিট
গ্রহণ দৃশ্যঃ বাংলাদেশ সহ সমগ্র ভারতে দৃশ্য।
এছাড়াও এই গ্রহণ ইউরোপ মিডল্ইষ্ট, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়ার পশ্চিমাঞ্চল, আটলান্টিক মহাসাগরের উত্তরভাগ ও ভারত মহাসাগরের উত্তরভাগে দৃশ্যমান হবে।
সূর্যগ্রহণের সময় যেসকল নিয়মনীতি পালন করা আবশ্যকঃ
১। গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের নিজের বিশেষ যত্ন নিতে হয়। কারণ সূর্যের ক্ষতিকর রশ্মি সন্তান ও গর্ভবতী মায়ের ওপর বিরূপ প্রভাব বিস্তার করে। বাচ্চাদের নেতিবাচক শক্তির প্রভাব থেকে বাঁচানোর জন্য গর্ভবতী মায়েদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়।
২। শাস্ত্র মতে গ্রহণের পর মনুষ্য শরীর অপবিত্র হয়ে যায়। তাই স্নান করা অত্যন্ত আবশ্যক।
৩। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় কোনকিছু কাটতে বা সেলাই করতে নেই। তাই গ্রহণের সময় কাঁচি, সূঁচ ইত্যাদি ব্যবহার করবেন না। গ্রহণের সময় রান্না করবেন না, সবজি কাটবেন না এবং খাবারও খাবেন না।
৪।গ্রহণের সময় কোনও ধরনের সফর বা ভ্রমণ করবেন না।