27/08/2026
#ফিলোডেনড্রন_লেমন_লাইম_এর_মাটি_তৈরী_যত্ন_ও_পরিচর্যা: Philodendron lemon lime ( #ইনডোর_প্ল্যান্ট)
🌿 টব নির্বাচন :
আপনার পছন্দ মতো যেকোনো টবে রোপন করতে পারেন। তবে প্রথমে ছোট টবেই (৬") রোপন করা ভালো।
🌿 টবের পানি নিষ্কাশন ব্যাবস্থা:
টবের পানি নিষ্কাশনের জন্য অবশ্যই টবের নিচে ছিদ্র থাকতে হবে। ছিদ্র না থাকলে পানি জমে যাবে এবং গাছের গোড়া পঁচতে শুরু করবে এবং গাছ মারা যাবে।
🌿 মাটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ :
১০% মাটি, ২০% লাল বালি, ২০% ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) বা ১ বছরের পুরনো গোবর সার, ৩০% কোকোপিট, ১চা চামুচ হাড়ের গুঁড়া এবং অল্প পরিমান ফাঙ্গিসাইড দিয়ে ভালো ভাবে মিশিয়ে মাটি তৈরী করতে হবে।
🌿 পানি:
গাছের গোড়ার মাটি শুকালে পানি দিতে হবে। অর্থাৎ গাছের গোড়া থেকে ১ইঞ্চি ভিতরের মাটি যদি ভেজা থাকে তাহলে ঐদিন পানি না দিয়ে পরের দিন পানি দিতে হবে। গ্রীষ্মকালে মাটিতে পানি দেয়ার পাশাপাশি, প্রতিদিন শুধু পাতা গুলোতে পানি স্প্রে করতে হবে। এতে করে গাছ তরতাজা থাকবে।
🌿 সূর্যালোক :
সেমিশেড অর্থাৎ যেখানে রৌদ্রের তীব্রতা কম এমন জায়গায় এই গাছ ভালো হয়। অতিরিক্ত রৌদ্র বা তাপ গাছের পাতা পুড়িয়ে ফেলে বা পাতা হলুদ হয়ে যায়।
🌿 সার :
১৫ থেকে ২০দিন পর পর লিকুইড ফার্টিলাইজার (ভার্মিকম্পোস্ট/গোবর সার পানিতে মিশিয়ে) গাছে দিতে হবে। মাসে ১বার DAP এর ৪/৫ টা দানা (৬" টবের জন্য ) দিতে হবে। এছাড়াও ১ লিটার পানিতে হাফ চা চামুচ এন.পি.কে ১৯:১৯:১৯ বা ২০:২০:২০ এবং এপসম সল্ট ভালোভাবে পানিতে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে হবে ১৫ দিন পরপর।
🌱 ছবিতে আমাদের ব্যালকনি বাগানের ফিলোডেনড্রন লেমন লাইম 🌱
#ইনডোর_প্ল্যান্ট