Baatighar Rajshahi

Call Directions Website

Baatighar Rajshahi বাংলাদেশে বইয়ের সাম্রাজ্য ‘ বাতিঘর ’
https://baatighar.com/shop

১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬ সালে সাইকেলে ভারত ভ্রমণ শেষ করেছ...
14/11/2026

১৯২৬ সালে সাইকেলে পৃথিবী পর্যটনে বেরিয়েছিলেন বিমল মুখার্জি (১৯০৩-১৯৮৭)। এর আগেই ১৯২১-২৬ সালে সাইকেলে ভারত ভ্রমণ শেষ করেছেন। নামমাত্র অর্থ এবং অজানা জগতের প্রবল আকর্ষণ সম্বল করে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন বিমল মুখার্জি। আরব, ইরান, সিরিয়া, তুরস্ক, ব্রিটেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, গ্রিস, ইজিপ্ট, সুদান, ইতালি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, ইকোয়েডর, পেরম্ন, হাওয়াই দ্বীপ, জাপান, চিন, হংকং, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ইত্যাদি দেশ ঘুরে ভারতে ফিরে আসেন ১৯৩৭ সালে। প্রথম ভারতীয় হিসাবে ভূ-পর্যটনের বিপুল ও বিচিত্র অভিজ্ঞতা বিমল মুখার্জি লিপিবদ্ধ করেছেন এই বইয়ে। লেখকের পুত্র সিদ্ধার্থ দাস মুখার্জি ও পুত্রবধূ অনুরাধা মুখার্জি জানিয়েছেন, এই বইটির যে অল্পসংখ্যক কপি ছাপা হয়েছিল, তা সম্পূর্ণ নিঃশেষিত। এখন আর পাওয়া যায় না। এঁদের সাগ্রহ সম্মতিতে 'দুচাকায় দুনিয়া' ১৯৯৫-৯৬এ ধারাবাহিকভাবে ‘ভ্রমণ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নামমাত্র সম্পাদিত ও কিছুটা সংড়্গপ্তি আকারে। ভ্রমণ-অনুরাগী, অভিযানপ্রিয়, দূরাসক্ত বাঙালির জন্য বিমল মুখার্জির সাইকেলে দুঃসাহসিক বিশ্বভ্রমণের অভিজ্ঞতা পরিবেশন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। বইটিকে এককথায় বাঙালির জাতীয় সম্পদ বললে বোধহয় অত্যুক্তি হবে না।

বই পরিচিতি—
দুচাকায় দুনিয়া
বিমল মুখার্জি, অমরেন্দ্র চক্রবর্তী (সম্পাদনা)
মূল্য ৬০০ টাকা
২০% ছাড়ে ৪৮০ টাকা
বইটি অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/uJw

ফোনে অর্ডার করুন 01737317841

কসবিহরিশংকর জলদাসমূল্য : ২৮৮/-  (২০% ছাড়ে)বইটি সম্পর্কে :-কৈবর্তদের নিয়ে 'জলপুত্র' আর 'দহনকাল' লিখার পর হরিশংকর জলদাস 'ক...
13/11/2026

কসবি
হরিশংকর জলদাস
মূল্য : ২৮৮/- (২০% ছাড়ে)

বইটি সম্পর্কে :-

কৈবর্তদের নিয়ে 'জলপুত্র' আর 'দহনকাল' লিখার পর হরিশংকর জলদাস 'কসবি' লিখলেন। 'কসবি' মানে পতিতা, চলতি কথায় বেশ্যা

বৈদিক যুগেই বেশ্যাবৃত্তির সূচনা। 'রামায়ণ' আর 'মহাভারতে'র কাল অতিক্রম করে আজ অবধি বারাঙ্গনাবৃত্তি রতবর্ষজুড়ে অব্যাহত। বাংলাদেশও তার ব্যতিক্রম সাহেবপাড়া-একটি পতিতাপল্লি: বাংলাদেশের চট্টগ্রাম শহরে এর অবস্থান। প্রায় তিনশ বছরের পুরনো এই সাহেবপাড়াকে পটভূমি করে হরিশংকর জলদাস 'কসবি' উপন্যাসটি লিখেছেন।

কসবিরা ভদ্রসমাজে বড় নিন্দাই আবার বড় আকর্ষণীয়ও। ভদ্রমানুষরা দিনের বেলায় তাদের নিন্দায় মুখর কিন্তু রাতের আঁধারে তাদের সান্নিধ্যে থর থর ভদ্রলোকদের বৈপরীত্যময় এই চারিত্র্যকে লেখক 'কসবি'তে উপস্থাপন করেছেন।

'কসবি'তে রূপায়িত হয়েছে গণিকাদের রক্তপুজময় অপ্রাপ্তির ইতিহাস। চম্পা, বনানী, মমতাজ, মার্গারেট, উমা প্রু প্রভৃতি গণিকা ক্লেদময় জীবন যাপন করতে করতেই স্বাধিকার সচেতন হয়ে ওঠে। কৈলাস নামের তরুণটি তাদেরকে আনন্দময় জীবনের স্বপ্ন দেখায়। তার প্রণোদনাতেই সাহেবপাড়ায় শ্রেণিসংগ্রাম ছড়িয়ে পড়ে। কিন্তু জীবন দিয়ে তার শোধ দিতে হয় কৈলাসকে।

মোহিনী মাসি আর কালু সর্দারের দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। গণিকা দেবযানী কৈলাসের সমার্থক হয়ে ওঠে। হিংসা-প্রতিহিংসা উপন্যাসের কাহিনীকে পরিণতির দিকে টেনে নিয়ে যায়।

বিচিত্র এবং স্বতন্ত্র একটি ভাষা 'কসবি'র প্রাণ। এই উপন্যাসে সংলাপ তির্যক, তিক্ত, বিষাদময় আবার মাদকতাপূর্ণও। হরিশংকর জলদাসের ভাষার গুণে মাসি-দালাল-মাস্তান-সর্দার-কাস্টমার আর কসবিরা জীবন্ত হয়ে উঠেছে এই উপন্যাসে।
পাঠককে আত্মত্মজিজ্ঞাসার জগতে ঠেলে দেওয়ার জন্যই হরিশংকর জলদাস উপন্যাস লিখেন। 'কসবি'র কাহিনী আপনাকে ভাবাবে, সমাজজিজ্ঞাসু করে তুলবে আপনাকে।

বইটি অর্ডার করতে সরাসরি মেসেজ করুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://baatighar.com/shop/9789848797501-4795

হোয়াটসঅ্যাপ: 01761-304344

ডাকনাম ভুলে গেছিওবায়েদ হকমূল্য : ৪০০/-  (২০% ছাড়ে)বইটি সম্পর্কে :-অল্প কিছুদিনের মধ্যে গ্রামের অন্ধকারেও বিদ্যুৎ হানা দি...
13/11/2026

ডাকনাম ভুলে গেছি
ওবায়েদ হক
মূল্য : ৪০০/- (২০% ছাড়ে)

বইটি সম্পর্কে :-

অল্প কিছুদিনের মধ্যে গ্রামের অন্ধকারেও বিদ্যুৎ হানা দিলো। কানধরা বালকের মতো খাম্বাগুলো একটার পর একটা দাঁড়িয়ে পড়লো গাছের পাশে। রোদে তারা হাসে না, বাতাসে তারা দোলে না, অবিচল দাঁড়িয়ে থেকে শাস্তিভোগ করছে শুধু। পাখিরা এইসব খাম্বাগুলোকেও অবহেলা করে না, ওড়াওড়ি থেকে ক্ষণিক অবসর নিয়ে এখানে বসে পৃথিবীটাকে দেখে, নিজেদের মধ্যে আলোচনা সভা বসায়, খোশগল্প করে, অথবা দুটি পাখি গা ঘেঁষাঘেষি করে প্রেম করে, অভিমান ভাঙ্গে। নির্জীব খাম্বাগুলোকে এই পাখিদের দল কিছুটা প্রাণ দিয়েছে। সন্ধ্যায় অন্ধকারের পেট ফেঁড়ে আলো ফুটে ওঠে গ্রামে, রাতের পাখিরা তখন বিভ্রান্ত হয়, পানকৌড়িটা ঘন ঘন পথ হারায়। গ্রামের প্রায় কেউই বিদ্যুৎ থেকে বঞ্চিত হলো না, শুধু আমিই অন্ধকার পুষে বিদ্যুৎহীন রইলাম। গ্রামবাসীর কাছে আমার বাড়িটা আগের চেয়েও বেশি রহস্যময় এবং আরো বেশি ভয়ংকর হয়ে উঠল। ঘরে ঘরে আলো পৌঁছালেও মানুষের মনের গহীনে যে অন্ধকার ঘাপটি মেরে পড়ে আছে, একশো ওয়াটের বাল্বও সেই অন্ধকারের নাগাল পেল না।

বইটি অর্ডার করতে সরাসরি মেসেজ করুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://baatighar.com/shop/9789849809814-113805

হোয়াটসঅ্যাপ:01761304344

ডানা ভাঙ্গা পাখি গুলোবাদল সৈয়দমূল্য : ৩৬০/-   (২০% ছাড়ে)বইটি সম্পর্কে :-নীরা একজন লেখককে আবিষ্কার করতে গিয়েছিল। ইচ্ছে ছি...
13/11/2026

ডানা ভাঙ্গা পাখি গুলো
বাদল সৈয়দ
মূল্য : ৩৬০/- (২০% ছাড়ে)

বইটি সম্পর্কে :-

নীরা একজন লেখককে আবিষ্কার করতে গিয়েছিল। ইচ্ছে ছিল খুব দামি একটি প্রশ্নের উত্তর বের করে আনবে। প্রশ্নটি হ লো লেখকের জাদুকরী আকর্ষণী ক্ষমতার উৎস কোথায়? কোন মোহে লক্ষ লক্ষ পাঠক তাঁর বই পড়েন? এটি করতে গিয়ে উন্মোচিত হয় একটি সম্পূর্ণ নতুন অধ্যায়। যেখানে কিছু ডানা ভাঙা পাখি কাঁদে। সে কান্না বাতাসে শিসের মতো ভেসে বেড়ায়। নীরা বুঝতে পারছে, আর না এগোনোই ভালো। কারণ আরেক পা এগোনো মানে আরেকটি নতুন ডানা ভাঙা পাখির গল্পের মুখোমুখি হওয়া। কিন্তু থামা সম্ভব হচ্ছে না, কারণ এমন একটি জালে সে আটকে গেছে, যেটি সে নিজেই তৈরি করেছে। তবে কি নীরাই পরবর্তী ডানা ভাঙা পাখি?

বইটি অর্ডার করতে সরাসরি মেসেজ করুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://baatighar.com/shop/9789849986379-103033

WhatsApp: 01761304344

গণপতিইকবাল আখতারমূল্য : ৪৮০/-  (২০% ছাড়ে)বইটি সম্পর্কে :-বিশ্বসাহিত্য বৈচিত্র্যপূর্ণ। ইতিহাসঘনিষ্ঠ সাহিত্যকর্ম বিশ্বসাহি...
13/11/2026

গণপতি
ইকবাল আখতার
মূল্য : ৪৮০/- (২০% ছাড়ে)

বইটি সম্পর্কে :-

বিশ্বসাহিত্য বৈচিত্র্যপূর্ণ। ইতিহাসঘনিষ্ঠ সাহিত্যকর্ম বিশ্বসাহিত্যের বুদ্ধিবৃত্তিক ধারা। বিপ্লব ও প্রতিবিপ্লব এই ধারাকে প্রতিনিধিত্ব করে। বিপ্লবের প্রস্তুতি ও প্রেক্ষাপট, রঙিন বিপ্লব এবং বিপ্লবপরবর্তী অনুরূপ প্রতিবিপ্লব এই ধারার সবচেয়ে চর্চিত ও আকর্ষণীয় বিষয়। এগুলো নিয়ে বিশ্বজোড়া গুণগত সাহিত্যকর্ম আছে বিস্তর।
মহান একাত্তর বাঙালির মনন ও মানসে বিপ্লব নয়, মহাবিপ্লব। একাত্তরের মহাবিপ্লব নিয়ে আমাদের বলার মতো সাহিত্যকর্ম আছে হাতেগোনা, বিপ্লবপরবর্তী সমাজ নিয়ে তা একেবারেই শূন্যের কোঠায়। 'গণপতি' একাত্তর পরবর্তী বাংলাদেশের পল্লিসমাজের টানাপোড়েন নিয়ে গোনায় ধরার মতো সাহিত্যকর্ম।

বইটি অর্ডার করতে সরাসরি মেসেজ করুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://baatighar.com/shop/9789849984023-104722

হোয়াটসঅ্যাপ: 01761-304344

বলপয়েন্টহুমায়ূন আহমেদ মূল্য : ৩২০/-  (২০% ছাড়ে)বইটি সম্পর্কে-আমার পুত্র নুহাশকে কে যেন জিজ্ঞেস করল, তুমি বড় হয়ে কি বাবার...
13/11/2026

বলপয়েন্ট
হুমায়ূন আহমেদ
মূল্য : ৩২০/- (২০% ছাড়ে)

বইটি সম্পর্কে-

আমার পুত্র নুহাশকে কে যেন জিজ্ঞেস করল, তুমি বড় হয়ে কি বাবার মতো লেখক হতে চাও?
নুহাশ বলল, না।
কেন না?
নুহাশ গম্ভীর গলায় বলল, লেখক হলে খুব বেশি হাঁটাহাঁটি করতে হয়। সে সবসময় আমাকে দেখেছে-লিখতে শুরু করেছি, কিছুক্ষণের মধ্যেই লেখা বন্ধ করে বারান্দায় হাঁটছি। আবার লিখছি, আবার হাঁটছি। সে ধরেই নিয়েছে হাঁটাহাঁটি লেখালেখিরই একটা অংশ।

বইটি অর্ডার করতে সরাসরি মেসেজ করুন অথবা এই লিংকে ক্লিক করুন :
https://baatighar.com/shop/9789845026819-54851

হোয়াটসঅ্যাপ করুন +8801761304344

ছুটির দিনে খোলা আছে বাতিঘর...
13/11/2026

ছুটির দিনে খোলা আছে বাতিঘর...

মীর মশাররফ হোসেনজন্মদিনে শ্রদ্ধাবিষাদ-সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ...
13/11/2026

মীর মশাররফ হোসেন
জন্মদিনে শ্রদ্ধা

বিষাদ-সিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি মহাকাব্যিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় ও প্রাচীনতম উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। হিজরি ৬১ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।

বই পরিচিতি—
বিষাদ-সিন্ধু
মীর মশাররফ হোসেন
মূল্য ৫০০ টাকা
২০% ছাড়ে ৪০০ টাকা

বইটি অর্ডার করতে পারেন এই লিংকে: https://baatighar.com/r/xnl

ফোনে অর্ডার করুন 01737317841

হুমায়ূন আহমেদজন্মদিনে শ্রদ্ধাবইগুলো অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/Z9eফোনে অর্ডার করুন 01737317841
13/11/2026

হুমায়ূন আহমেদ
জন্মদিনে শ্রদ্ধা

বইগুলো অর্ডার করতে পারেন এই লিংকে https://baatighar.com/r/Z9e

ফোনে অর্ডার করুন 01737317841

ডার্কনেস অ্যাট নুনআর্থার কোয়েস্টলারঅনুবাদ : শওকত হোসেনমূল্য : ৩২০/-  (২০% ছাড়ে)বইটি সম্পর্কে :-১৯৪১ সালে প্রথম প্রকাশিত ...
12/11/2026

ডার্কনেস অ্যাট নুন
আর্থার কোয়েস্টলার
অনুবাদ : শওকত হোসেন
মূল্য : ৩২০/- (২০% ছাড়ে)

বইটি সম্পর্কে :-

১৯৪১ সালে প্রথম প্রকাশিত আর্থার কোয়েস্টলারের আধুনিক মাস্টারপিস ডার্কনেস অ্যাট নুন ১৯৩০ এর দশকের শেষদিকে মস্কো শো ট্রায়ালের ভয়াল দ্বন্দ্বে জড়িয়ে পড়া এক কমিউনিস্ট বিপ্লবীর তাড়া করা ছবি।
স্তালিনের শুদ্ধি অভিযানকালে প্রবীণ বিপ্লবী নিকোলাস রুবাশভ নিজ দলের হাতেই কারাবন্দী ও অমানুষিক নির্যাতনের শিকার হয়। যে দলের জন্যেই সারা জীবন উৎসর্গ করেছে ও। বিনা অপরাধেই এখন স্বীকারোক্তি দিতে হবে ওকে। অতীতের স্মৃতিচারণ করে রুবাশভ, যার ভেতর দিয়ে এক বিপ্লবী স্বৈরাচারীর পরিহাস ও বেঈমানী মূর্ত হয়েছে উঠেছে।
বিশ শতকের সাহিত্য কর্মের যুগান্তকারী রচনা ডার্কনেস অ্যাট নুন যেকোনও উপায়ে নিজের বিশ্বাস চাপাতে ইচ্ছুক একটি ব্যবস্থার সহজাত নৈতিক বিপদের সুলুকসন্ধান।

বইটি অর্ডার করতে সরাসরি মেসেজ করুন অথবা নিচের লিঙ্কে ক্লিক করুন :
https://baatighar.com/shop/9789849719465-96433

হোয়াটসঅ্যাপ: 01761-304344

Address

House 86, Khansamar Chok, Boalia
Rajshahi
6201

Alerts

Be the first to know and let us send you an email when Baatighar Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category