24/06/2024
কদম ছেড়া বন্ধ করুন।
দয়া করে পাখিদের খাবার নষ্ট করে প্রেম দেখাবেন না।
এই সময় পাখিদের মন্দা কাল(খাবারের সংকট) চলে।
আপনার পাখিকে খুশি করতে গিয়ে, আসল পাখির খাবার নষ্ট করবেন না।
যদিও আপনার পাখির আবার কদম ফুল ছিঁড়ে হাতে ছবি না তুললে এনেস্থিক লাগে না। চায়ের কাপের সাথে কদম ফুলের ছবি তার লাগবেই... আপনার প্রেমিকার খোপার জন্য বাদল দিনে প্রথম কদম ফুল না দিলে প্রেম থাকবে না এমনকিছু কি! আপনি ঘাড়ত্যাড়ামি করে কদম ছিঁড়লেন আপনার দেখাদেখি অনেকেই একই কাজ করবে। ভবিষ্যতে কদম গাছ আর দেখবেন না।
গাছের নিচে বা রাস্তায় পড়ে না থাকলে বা খুব দরকার ঔষুধী কাজ না হলে কদম ফুল সহজে ছিঁড়বেন না, কারণ কদম ফুল তিনবার ফুটে তারপর সে খাবার হয় পাখিদের। পাখিদের বর্জ্য থেকেই কেবল প্রাকৃতিক কদম চারা জন্মায়। প্রতি কদমফুলে প্রায় ৮ হাজার বীজ থাকে। যা পাকলে পাখি, বাদুড় ও কাঠবিড়ালির খুব প্রিয় খাবার হয়৷
ভাদ্রমাসে যখন গাছে গাছে ফল থাকে না তখন পাখিদের প্রাণীদের খাবারের আকাল চলে। কদম তখন প্রধান খাবার হয়ে ওঠে পাখি, বাদুড় ও কাঠবিড়ালির জন্য। ওরাই বীজ ছড়ানোর বাহন। ফলে ফুল যদি আগেই ছিঁড়ে ফেলা হয় তাহলে পাখিরা খাদ্য বঞ্চিত হবে এবং একসময় আমরা কদমের শোভা থেকে বঞ্চিত হবো।
আসুন, কদম ফুল ছিঁড়া থেকে বিরত থাকি।
ধন্যবাদ