Dream Shop

Dream Shop সর্বদা আপডেট ড্রেসের সমারহ ।

16/01/2025
Most demanding fashionable two piece Cheken embroidery cor-ed set 2 pcs Size : freeLong : 42 Body : cotton Selower : cot...
03/06/2024

Most demanding fashionable two piece
Cheken embroidery cor-ed set 2 pcs
Size : free
Long : 42
Body : cotton
Selower : cotton

রেডিমেড গাউন থ্রি পিস 😻✅জামা:লিলেন✅প্যান্ট :সফট বাটার ✅ওরনা:সুতি✅বডি ফ্রি সাইজ
02/06/2024

রেডিমেড গাউন থ্রি পিস 😻
✅জামা:লিলেন
✅প্যান্ট :সফট বাটার
✅ওরনা:সুতি
✅বডি ফ্রি সাইজ

সো ইউনিক ব্রুজ 🤗
18/05/2024

সো ইউনিক ব্রুজ 🤗

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবাররাজশাহী থেকে কক্সবাজার রুটে আগামী ১৭ নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চাল...
19/11/2022

রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট শুরু বৃহস্পতিবার

রাজশাহী থেকে কক্সবাজার রুটে আগামী ১৭ নভেম্বর থেকে সরাসরি ফ্লাইট চালু করবে নভোএয়ার।

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার এ রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে নভোএয়ার বৃহস্পতিবার সকাল ১০টায় শাহ মখদুম বিমানবন্দরে উদ্বোধীন অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় অনুমতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

গত মঙ্গলবার সন্ধ্যায় নগর ভবনে রাজশাহী-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে তুলে দেন নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী ও এয়ারপোর্ট অপারেশন ইনচার্জ আসাদুজ্জামান শাওন। এ সময় রাজশাহী চেম্বার অব কর্মাস ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সাথেরাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের এক সভায় রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়।

নভোএয়ার এর রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোএয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। প্রতি সপ্তাহে রবিবার বিকাল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘন্টা ৩০ মিনিট।

প্রকাশিত: 16 November 2022, 3:00:10 Pm

৬ দিন পর যে শিক্ষপ্রতিষ্ঠানের ক্লাস শুরু হতে পারেজার্নাল ডেস্ককরোনাভাইরাস শুরু থেকে এখন পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠা...
14/08/2021

৬ দিন পর যে শিক্ষপ্রতিষ্ঠানের ক্লাস শুরু হতে পারে

জার্নাল ডেস্ক
করোনাভাইরাস শুরু থেকে এখন পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর থেকে খোলার ইঙ্গিত দিয়েছে সরকার। প্রথম ধাপে বিশ্ববদ্যিালয় খোলার কথা বলা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে তার আগেই আগামী ২১ আগস্ট থেকে অর্থাৎ ৬ দিন পর মেডিকেল কলেজের ক্লাস চালু হতে পারে। ইতোমধ্যে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এমন সুপারিশ করেছে।

শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগ আগামী ২১ আগস্ট বা কাছাকাছি যেকোনো তারিখ থেকে এমবিবিএস ও বিডিএস কোর্সের দ্বিতীয় বর্ষ, পঞ্চম বর্ষ ও শেষ বর্ষের ক্লাস চালুর বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত চেয়ে চিঠি পাঠিয়েছে।

বিষয়টি নিয়ে কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। ইতোমধ্যে মেডিকেলের এসব শিক্ষার্থীকে ২ ডোজ টিকা দেয়া হয়েছে। তারা প্রাথমিকভাবে ক্লাস শুরুর পক্ষে মত দিয়ে কিছু শর্ত দেন।

এগুলো হলো-

১. ক্লাস শুরুর আগে সব শিক্ষার্থীকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওপর প্রশিক্ষণ করাতে হবে।

২. শতভাগ সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

৩. হাসপাতালের ওয়ার্ডে ক্লাসে শিক্ষার্থীদের সঠিকভাবে সুরক্ষাসামগ্রী ব্যবহার নিশ্চিত করতে হবে।

৪. শিক্ষার্থীদের সংক্রমণের ওপর নজরদারি রাখতে হবে।

৫. সংক্রমিত শিক্ষার্থীদের চিকিৎসা ও আইসোলেশন এবং কেউ তাদের সংস্পর্শে এলে ১৪ দিন কোয়ারিন্টেনের ব্যবস্থা করতে হবে।

বাংলাদেশ জার্নাল/

আবারেও দিতে পারে লকডাউন ?করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হলে আবারও দেশজুড়ে লকডাউন আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন ...
12/08/2021

আবারেও দিতে পারে লকডাউন ?

করোনাভাইরাস পরিস্থিতি অবনতি হলে আবারও দেশজুড়ে লকডাউন আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিককের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, বিধিনিষেধ, লকডাউন একমাত্র সমাধান নয়। তাই সবার সহযোগিতা নিয়ে সংক্রমণের উচ্চগতি নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। ফরহাদ হোসেন বলেন, ‘বিষয়টা সবাইকে উপলদ্ধি করতে হবে। অর্থনৈতিক বিপর্যয় পুরো বিশ্বেই। আর লকডাউন একমাত্র কোনো সমাধান নয়। একটানা ২৯ দিন, তারপর আরও কিছুদিন ছিল। সরকার চায় সবার সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।’

৩ আগস্টের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সব কিছু ধাপে ধাপে চালু করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একটানা নিষেধাজ্ঞা থাকায় মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। যদিও করোনা পরিস্থিতি অনুকূলে নয়। নতুন প্রজ্ঞাপনে পর্যটন কেন্দ্র চালুর কথা বলা হয়েছে। সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মানুষের ব্যবস্থা করা যাবে। আর ১৯ তারিখ থেকে স্বাস্থ্যবিধি মেনে সব গণপরিবহন চালু হবে। মূলত জোর দেয়া হচ্ছে স্বাস্থবিধি মেনে চলার ওপর। এক্ষেত্রে আইনের প্রয়োগটাও কঠোর হবে।’ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আক্রান্ত বাড়তে থাকলে এবং মানুষ না মানলে আবার লকডাউন দেয়া হবে। এর বিকল্প কিছু নেই।’

করোনা পরিস্থিতি উন্নতির দিকে পর্যটনসহ সবকিছুই ধাপে ধাপে সম্পূর্ণ চালু করা হবে বলে জানান ফরহাদ হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যব্যবস্থাও দেখতে হয় আবার জনকল্যাণের চিন্তাও করতে হয়। তাই সরকার সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। সবার সঙ্গে (স্টেকহোল্ডার) যোগাযোগ ও আলোচনা করা হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ভয়াবহ আগুন লেগেছে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট!
07/06/2021

ভয়াবহ আগুন লেগেছে রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট!

Address

Rajshahi
6213

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share