Dini BoiGhor

Dini BoiGhor বিশুদ্ধ আক্বীদা ভিত্তিক অনলাইন বুকশপ ।
কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক যে কোনো বই পেতে 📞01758032062 সমাজের অন্ধকার দূর করে, আলোকিত সমাজ গড়ার লক্ষ্য

বইটি আসলেই অনেক সুন্দর। সংগ্রহ করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে :01757354597
20/06/2026

বইটি আসলেই অনেক সুন্দর।
সংগ্রহ করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে :01757354597

11/06/2026
10/06/2026

কোকিল কন্ঠে গজল��

এই সমস্ত বই সংগ্রহ করতে যোগাযোগ করুন।What's app: 01306675245
10/06/2026

এই সমস্ত বই সংগ্রহ করতে যোগাযোগ করুন।
What's app: 01306675245

সময়টা ছিলো ১৯৭৮ সাল। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন গোপালগঞ্জে। কিন্তু গোপালগঞ্জ তাঁকে স্বাগত জানা...
16/07/2025

সময়টা ছিলো ১৯৭৮ সাল। নির্বাচনী প্রচারে প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন গোপালগঞ্জে। কিন্তু গোপালগঞ্জ তাঁকে স্বাগত জানায়নি। মঞ্চে ওঠার আগেই স্থানীয় জনগণের তীব্র প্রতিক্রিয়া ও প্রতিরোধের মুখোমুখি হন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তাঁকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে খুলনায় সরিয়ে নেওয়া হয়। এই ঘটনা তখন সামরিক বাহিনীর মধ্যেও চাঞ্চল্যের জন্ম দেয়।

স্বৈরশাসক এইচএম এরশাদ চেয়েছিলেন গোপালগঞ্জে ঢুকতে। পুরো রাষ্ট্রযন্ত্র এবং সেনাবাহিনী নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও তিনি গোপালগঞ্জে ঢোকার সাহস পাননি। চেষ্টা করেও সফল হননি। গাড়ি ঘুড়িয়ে দেওয়া হয় নিরাপত্তা বেস্টনি করে। গোপালগঞ্জ আওয়ামী লীগ ছাড়া সবার জন্য ছিলো এক অদৃশ্য দেওয়াল।

এখন দেখছি, সেই জায়গায় হাসনাত আবদুল্লাহ একটা লাঠি হাতে, গোখরো সাপের মতো ফোসফোস করতে করতে বারবার এগিয়ে যাচ্ছে........

এটাই ইতিহাসের নির্মম ব্যঙ্গ। যেখানে জিয়া ও এরশাদ গণরোষে গোপালগঞ্জ থেকে ফেরত যান, সেখানে তারুণ্যের শক্তি শো ডাউন দিয়ে এসেছে।

তাঁদের এ্যাপ্রিশিয়েট করা উচিৎ। এরা তো সাহস করে গেছে এবং গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বুক ফুলিয়ে গলা ফাটিয়ে "মুজিববাদ মুরদাবাদ" শ্লোগান দিয়ে এসেছে।

অন্যান্য রাজনৈতিক দল ১৬ বছর যাওয়ার সাহসই করে নাই, দখল বাজি, চান্দা-ধান্ধায়ই আছে। এতটুকু সাহস ও হয় নাই।

উপহাস করার আগে গোপালগঞ্জের মাটিতে গিয়ে বলে এসো, "মুজিববাদ মুর্দাবাদ"।

বের হয়েছে আলহামদুলিল্লাহ বের হয়েছে "ইমাম আবু হানীফার আক্বীদা বনাম হানাফীদের আক্বীদা" শীর্ষক বইটি।দয়া করে, বইটির নাম দে...
17/02/2025

বের হয়েছে আলহামদুলিল্লাহ

বের হয়েছে "ইমাম আবু হানীফার আক্বীদা বনাম হানাফীদের আক্বীদা" শীর্ষক বইটি।

দয়া করে, বইটির নাম দেখেই চমকে যাবেন না বা তড়িৎ কোনো মন্তব্য করে বসবেন না। শিরোনামে ‘হানাফীদের আক্বীদা’ বলতে নিশ্চয় আপনাকে বুঝানো হয়নি। কারণ আপনিতো ইমাম আবু হানীফার আক্বীদা লালন করেন। বরং এখানে সেসব হানাফী উদ্দেশ্য, যারা ইমাম হানীফা ও বাকী তিন ইমাম-সহ পুরো সালাফে ছালেহীনের আক্বীদাচ্যুত হয়ে গেছেন।
বইটিতে ইমাম আবু হানীফার জীবনী, তাঁর আক্বীদা ও বন্দনা স্থান পেয়েছে। এখানে নিরপেক্ষভাবে তাঁর আক্বীদার মাঝে এবং তাঁর অনুসারী হওয়ার দাবীদার নানা ব্যক্তি ও গোষ্ঠীর আক্বীদার মাঝে তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। আক্বীদাগত প্রচলিত অনেকগুলো দিক এখানে স্থান পেয়েছে, যেগুলো নিয়ে আমাদের মাঝে বিভ্রান্তি রয়েছে। এসব বিশ্লেষণের মধ্য দিয়ে আক্বীদার অনেক মৌলিক বিষয় বইটিতে ফুটে উঠেছে। বলা যায়, ইমাম আবু হানাফীর আক্বীদা ও হানাফী ভাইদের আক্বীদা সম্পর্কিত একটি নিরপেক্ষ ও তথ্যবহুল বই এটি। এছাড়া মাযহাবের ব্যাপারে আমাদের অবস্থান কেমন হওয়া দরকার, তাও বইটির শেষে পরিশিষ্টে তুলে ধরা হয়েছে।
বইটির মূল উদ্দেশ্য, ইমাম আবু হানীফার আক্বীদা তুলে ধরে সেদিকে তথা সঠিক আক্বীদার দিকে মানুষকে আহ্বান জানানো। কারণ তাঁর আক্বীদা ছিলো সঠিক। অপরপক্ষে, তাঁর নামে প্রচলিত ভুল ও ভ্রান্ত আক্বীদা তুলে ধরে তা থেকে মানুষকে সতর্ক করা। কারণ বিশেষ করে বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার বিশাল হানাফী জনগোষ্ঠীকে তাদের ইমামের আক্বীদা ধারণের পথে ফিরিয়ে আনতে পারলে সেটাই সবচেয়ে বড় সফলতা। কেননা আক্বীদা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এর উপরই নির্ভর করে সকল আমলের অশুদ্ধতা বা বিশুদ্ধতা। আমাদের সকলের অভীষ্ট লক্ষ্য পরকালীন মুক্তিও এই আক্বীদার উপরই নির্ভরশীল।
আল্লাহর কসম! বইটি রচনার পেছনে কাউকে আঘাত দেওয়া মোটেও উদ্দেশ্য নয়। বরং কেবল ইমাম আবু হানীফার আক্বীদা তথা বিশুদ্ধ আক্বীদা ও আমল ধারণ ও লালনের প্রতি আহ্বান জানানোই এ লেখার মূল উদ্দেশ্য।
মহান আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ আক্বীদা ও আমল নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তাওফীক্ব দান করুন।

আপনার সংগ্রহে কোন বইটি আছে⁉️রমযান কিন্তু আর বেশি দূরে নয়!..   যদি এখন কোন বই সংগ্রহ করতেই চান তাহলে আমাদেরকে ইনবক্স করুন...
17/02/2025

আপনার সংগ্রহে কোন বইটি আছে⁉️

রমযান কিন্তু আর বেশি দূরে নয়!..
যদি এখন কোন বই সংগ্রহ করতেই চান তাহলে আমাদেরকে ইনবক্স করুন..

রিযিক্বমানুষ মাত্রই রিযিক্ব নিয়ে চিন্তিত। রিযিক্বের চিন্তা মানুষকে এতটাই বিবেকহীন করে দেয় যে, হালাল-হারাম বিবেচনা করার ম...
19/11/2024

রিযিক্ব

মানুষ মাত্রই রিযিক্ব নিয়ে চিন্তিত। রিযিক্বের চিন্তা মানুষকে এতটাই বিবেকহীন করে দেয় যে, হালাল-হারাম বিবেচনা করার মতো

ফুরসতটুকুও সে পায় না। বৈধ-অবৈধ যেভাবেই হোক না কেন, অধিক থেকে অধিক উপার্জনের চেষ্টায় থাকে মুখ্য। আর এটাই ভোগবাদী

দুনিয়ার সবচেয়ে নির্মম বাস্তবতা। যেখানে রিযিক্বের ক্ষেত্রে ভাগ্যের কথা বলা সেকেলে। যেখানে হালাল-হারামের বাছ-বিচার করা পাগলামির নামান্তর। রিযিক্বের

বরকতের উপলব্ধি যেখানে গৌণ। ‘দুনিয়াটা মস্ত বড়! ফূর্তি করো!’ এই বাক্যই যে জীবনের মূলমন্ত্র। এই বইয়ে আপনি দেখতে পাবেন বস্তুবাদী

দুনিয়ার মূল্যহীন ও ধোঁকায় পরিপূর্ণ নিষ্ঠুর চেহারা। দেখবেন রিযিক্ব বৃদ্ধির সাথে আধ্যাত্মিকতার কী গভীর সম্পর্ক! অনুভব করবেন

বরকতের বাস্তবতা ও প্রয়োজনীয়তা। ধন-সম্পদের বিপরীতে খঁুজে পাবেন মানসিক শান্তির মূল্য। রিযিক্ব নিয়ে চিন্তিত প্রতিটি মানুষের চিন্তার উপশম,

ক্ষুধুর খোরক ও রোগের আরোগ্য রয়েছে বইটিতে।

আলহামদুলিল্লাহ রিযিক নিয়ে আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাকের লিখিত এই বইটি প্রকাশিত হয়েছে। বইটি পেতে যোগাযোগ করুন!

মূল্য : ৭০/-

ফিকহুস সালাফ ১-২ খন্ড ▪️আপনি কি আহলে হাদীছ ও সালাফীদের ফিকহ সম্পর্কে জানতে চান? নির্দিষ্ট মাযহাব ছাড়াও কিভাবে সরাসরি কুর...
19/11/2024

ফিকহুস সালাফ ১-২ খন্ড

▪️আপনি কি আহলে হাদীছ ও সালাফীদের ফিকহ সম্পর্কে জানতে চান?

নির্দিষ্ট মাযহাব ছাড়াও কিভাবে সরাসরি কুরআন ও হাদীছকে সামনে রেখে ফিকহী মাসায়েল ইস্তিম্বাত করা যায় তা দেখতে চান?

কোন প্রকার গোড়ামি ও অন্ধ অনুসরণ ছাড়াই কিভাবে কুরআন ও হাদীছের ব্যাখ্যায় সালাফে সালেহীন ইমামগণের মন্তব্য থেকে উপকার গ্রহণ করা যায় তা জানতে চান?

তাহলে আপনার জন্যই পাক-ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম মহান আলেম নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রহঃ এর বিখ্যাত বই আর-রওযাতুন নাদিয়্যার বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে মাকতাবাতুস সালাফ থেকে

▪️আল্লামা মুহাম্মাদ ইবনু আলী আশ-শাওকানী রাহিমাহুল্লাহ ফিকহের বিষয়ে উচ্চাঙ্গের ভাব ও ভাষায় সংক্ষিপ্ত অথচ ব্যাপক তথ্য সম্বলিত যুগান্তকারী একটি পুস্তিকা রচনা করেন। কিতাবটির নাম \'আদ- দুরারুল বাহিয়্যাহ\'। অতঃপর কিতাবটি থেকে সর্বসাধারণের যাতে ফায়দা হাসিল করতে পারেন এজন্য আল্লামা ছিদ্দীক হাসান খান ভূপালী (রাহিমাহুল্লাহ )\'আর রওযাতুন নাদিয়্যাহ\' নামে কিতাবটির ব্যাখ্যাগ্রন্থ লিখেন। অতঃপর আল্লামা নাছিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ উক্ত ব্যাখ্যাগ্রন্থের হাদীছগুলোর মান নির্ধারণ করেন এবং প্রয়োজনীয় টিকা-টিপ্পনী যুক্ত করেন। ফলত কিতাবটির গ্রহণযোগ্যতা বহুগুণে বেড়ে যায়।

কিতাবটির অনন্য বৈশিষ্ট্য হলো, এটি মাযহাব নিরপেক্ষ কুরআন ও ছহীহ সুন্নাহর দলীলভিত্তিক একটি গ্রন্থ। এতে সালাফে ছালেহীন ও আইম্মায়ে মুজতাহিদীনদের মতামত পর্যালোচনা সাপেক্ষে কুরআন ও সহীহ সুন্নাহর সবচেয়ে কাছাকাছি মতকে প্রাধান্য দেওয়া হয়েছে। যা আহলুল হাদীছ ও সালাফী মানহাজের অনুসারীদের প্রধান বৈশিষ্ট্য।

আশা করি, কিতাবটি পাঠে সর্বসাধারণের ফিকহের জ্ঞান পিপাসা নিবৃত হবে

▪️ ফিকহুস সালাফ(আহলুল হাদীছ ও সালাফী মানহাজের ফিকহ)
▪️লেখক: আল্লামা নওয়াব ছিদ্দীক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ
▪️ তাহক্বীক : নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ
▪️অনুবাদ ও সম্পাদনা: আল-ইতিছাম গবেষণা পর্ষদ
▪️ প্রকাশনায়: মাকতাবাতুস সালাফ
▪️ পৃষ্ঠা সংখ্যা: ৪৪৮+৫৬৬
🔰নির্ধারিত মূল্য:
🔹১ম খন্ড-৫০০৳
🔹 ২য় খন্ড-৬৫০৳

Address

রাজশাহী সদর
Rajshahi

Telephone

+8801758032062

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dini BoiGhor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dini BoiGhor:

Shortcuts

Share